সাফল্যের সিঁড়ি কোচিং সেন্টার

সাফল্যের সিঁড়ি কোচিং সেন্টার জ্ঞান অর্জন এর মাধ্যমে ভিতরের অন্ধকার দূরীভূত হয়,আলোকিত ও মানবিক মানুষ হবার পথে প্রভাবিত করে।

10/09/2026
আলহামদুলিলল্লাহ।সাফল্যের সিঁড়ি কোচিং সেন্টার এর ২৭ জন এসএসসি-২০২৬ পরিক্ষার্থীদের মধ্যে ২১ জন কৃতকার্য হয়েছেন। ১জন এ+ পেয়...
12/08/2026

আলহামদুলিলল্লাহ।
সাফল্যের সিঁড়ি কোচিং সেন্টার এর ২৭ জন এসএসসি-২০২৬ পরিক্ষার্থীদের মধ্যে ২১ জন কৃতকার্য হয়েছেন। ১জন
এ+ পেয়েছেন।

প্রথমেই আল্লাহর দরবারে কোটি শুকরিয়া । এর পর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমার কোচিং এর শিক্ষকদের প্রতি । সত্যিই তারা আন্তরিকতার সহিত খুব জটিল জটিল বিষয়গুলোকে শিক্ষার্থীদের মাঝে সহজ করে উপস্থাপন করেছেন। তাছাড়া এই ফলাফল সম্ভব হতো না।
আরো ধন্যবাদ দিতে চাই তাদেরকে যারা পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

আজীবন কৃতজ্ঞতা স্বীকার আমার বন্ধু মানিকের প্রতি।

তোমরা যারা কৃতকার্য হয়েছ তোমেদেরকে অভিবাদন ,অভিনন্দন।

তোমরা যারা পাশ করতে পারোনি তোমাদের উদ্দেশ্য দুটি কথা:-
জীবনের পথে সবে মাত্র চলা শুরু। এখনই ভেঙ্গে পরলে হবে? ধৈর্য ধরতে হবে। জীবনের বহু পথ বাকি,তা পারি দিতে হবে। কেউ হয়তো আগে পৌছাবে তুমি হয়তো পরে কিংবা পৌছালেই না তাতে কি। লক্ষে পৌছানো আগে বা পরে হতে পারে , শুধু পথ চলাটা থেমে যেয়ো না--------

শুধু একটি কথা ,আল্লাহর কাছে সাহায্যে প্রার্থনা করতে হবে তিনি জীবনের পথচলাকে সহজ করে দিবেন।

তোমাদের সকলের জন্য শুভকামনা

আপনার সন্তানের ভালো ফলাফলের সহিত ব্যাসিক স্ট্রং করে গড়ে তুলতে, আমরা বদ্ধপরিকর। আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষে...
08/08/2026

আপনার সন্তানের ভালো ফলাফলের সহিত ব্যাসিক স্ট্রং করে গড়ে তুলতে, আমরা বদ্ধপরিকর। আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষে, আমাদের শ্রম ও প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

যোগাযোগ: জগদিশপুর রোড, কনফিডেষ্ট একাডেমির ২য় তলা 01601705019

21/04/2026

পরীক্ষা ভালো হউক কিংবা মন্দ হউক। কতো পাবে বা কোনটা ভুল হইছে কোনো দেখাদেখি নাই। পরীক্ষা যেটা হয়ে গেছে সেইটা শেষ, এর উপ্রে কোনো গবেষণা নাই। এই চেপ্টার এখানেই ক্লোউজড।

নেক্সট কি পরীক্ষা সেই সাবজেক্ট পড়া শুরু করে দাও, সেই উদ্যমে এই মূহুর্ত থেকে.........

20/04/2026

এসএসসি পরিক্ষার্থী ২০২৬
সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো ।

প্রয়োজনীয় কিছু কথা --
বিসমিল্লাহ বলে লেখা শুরু করবে।
* রোল ,রেজিষ্ট্রেশন ভালো ভাবে লিখে বৃত্ত ভরাট করবে।
*প্রশ্নের সেট কোড/বিষয় কোড ভালোভাবে লিখে বৃত্ত ভরাট করবে। তাড়াহুড়ো করার দরকার নেই ।
*যেই প্রশ্নটা সবচেয়ে ভালো লিখতে পারবে সেই প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করবে।
*যেটা কমন নাই, সেটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই।
*যে কয়টা পারো সেইকয়টা আগে লিখে ফেলো ,দেখবে শেষে না পারাটাও লিখতে পারতিছ।
*লেখার বানানের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে ,বানান ভুল করা যাবে না।
*লেখা স্বচ্ছ ও স্পষ্ট হলে অবশ্যই বেশি মার্ক পাবে।
*এক পৃষ্ঠায় ২/৩ পারা করা যেতে পারে যাতে লেখার সৌন্দর্য্য বৃদ্ধি পায়।
*একটা প্রশ্নের উত্তর নম্বরের সাথে সামঞ্জস্য রেখে লিখতে হবে ,বেশি লং করা যাবে না,যেনো সময় কাভার করা যায়।
*সবগুলো প্রশ্নের উত্তর লিখে আসার সর্বোচ্চ চেষ্টা করবে।
আত্মবিশ্বাস রাখো বুকে,আল্লাহ ভরসা পরীক্ষা ভালো হবে।

Address

Jamalgonj
Joypurhat
5900

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাফল্যের সিঁড়ি কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share