MT Pre Cadet School.

MT Pre Cadet School. প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী।

জান্নাতুন আক্তার ছোয়া। শ্রেনী : প্লেশিফট: এ
06/03/2023

জান্নাতুন আক্তার ছোয়া।
শ্রেনী : প্লে
শিফট: এ

মো : শিহাব জামান শ্রেনী : প্লেরোল : ০১ শিফট: এসে বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়, সবাই তার জন্য দোয়া করবেন ।
04/03/2023

মো : শিহাব জামান
শ্রেনী : প্লে
রোল : ০১
শিফট: এ
সে বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়, সবাই তার জন্য দোয়া করবেন ।

মোছা: শারমিন আক্তার । শ্রেনী : প্লেশিফট: এ
04/03/2023

মোছা: শারমিন আক্তার ।
শ্রেনী : প্লে
শিফট: এ

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।_গোল্ড স্মিথ
22/02/2020

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।
_গোল্ড স্মিথ

14/12/2017

একদিন বিকেলবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল।পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বল,

“কেমন আছ মৌমাছি ভাই?”
মৌমাছিটি উত্তর দিল, “ভাল।

তুমি কেমন আছ?”পাখি বলল, “ভাল। অনেক দিন ধরেই তোমাকে একটি কথা বলব বলব ভাবছি।”
মৌমাছি জিজ্ঞেস করল, “কী কথা পাখি ভাই?”

পাখিটি বল, “মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম কর, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয় না?”
মৌমাছিটি উত্তরে বলল, “না।”

পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করল, “কেন?”
হাসি মুখেই মৌমাছি জবাব দিল, “কারণ তারা কখনই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না।

নিজের দৃষ্টিভঙ্গী সবসময় ইতিবাচক রাখুন।ছোট্ট মৌমাছির মত হওয়ার চেষ্টা করুন, আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে মহৎ।

13/12/2017

একটি শিক্ষনীয় গল্প :-

পড়ে দেখুন গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে এই গল্পের ভিতর।
____________________________________________

এক শিক্ষক তার সাত বছরের ছাত্র কাযিমকে জিজ্ঞেস করল, “আমি যদি তোমাকে একটি আপেল, একটি এবং আরও একটি আপেল দিই, তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে?”

কয়েক সেকেণ্ডের মধ্যেই কাযিম আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, “চারটি!”

বিস্মিত শিক্ষক আশা করেছিলেন সহজ ও সঠিক উত্তরটি (তিনটি), তিনি হতাশ হলেন। “কাযিম বোধয় আমার কথা ঠিকমত বুঝতে পারেনি,” তিনি মনে মনে ভাবলেন।

তিনি আবার বললেন, “কাযিম…মনোযোগ দিয়ে শোন। যদি তোমাকে একটি আপেল, একটি আপেল এবং আরও একটি আপেল দিই, তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে?”

কাযিম তার শিক্ষকের চোখেমুখে হতাশার ছাপ দেখতে পেল। সে আবার তার আঙ্গুলে গুণে দেখল। কিন্তু এর মাঝে সে সেই উত্তরটি খুঁজছিল, যা তার শিক্ষককে খুশি করবে। কিছুক্ষণ ভেবে দ্বিধান্বিতভাবে সে উত্তর দিল, “চার…”

শিক্ষকের চোখে মুখে হতাশা রয়েই গেল। তার মনে আসল কাযিম স্ট্রবেরি পছন্দ করে। তিনি ভাবলেন কাযিম আপেল পছন্দ করে না, আর এটি হয়তো তার মনোযোগ নষ্ট করছে। এবার গুরুত্ব সহকারে ও সামান্য হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন, “আমি যদি তোমাকে একটি স্ট্রবেরি, একটি স্ট্রবেরি এবং আরও একটি স্ট্রবেরি দিই, তাহলে তোমার কাছে মোট কতটি স্ট্রবেরি থাকবে?”

শিক্ষকের খুশি খুশি ভাব দেখে কাযিম আবার তার আঙ্গুলে গুণে দেখল। সে কোন চাপ অনুভব করল না এবার, বরং চাপে থাকল তার শিক্ষক। কারণ, তিনি চাইছিলেন তার এবারের প্রচেষ্টাটি সফল হোক।

মুখে সামান্য দ্বিধার হাসি নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে কাযিম উত্তর দিল, “তিনটি?”

এবার শিক্ষকের মুখে জয়ের হাসি দেখা দিল। তার প্রচেষ্টা সফল হয়েছে। কিন্তু একটি কাজ এখনও বাকি। তিনি আবার কাযিমকে জিজ্ঞেস করলেন, “এখন আমি যদি তোমাকে একটি আপেল, একটি আপেল এবং আরও একটি আপেল দিই, তাহলে তোমার কাছে মোট কতটি আপেল থাকবে?”

অনুরোধের সুরে কাযিম উত্তর দিল, “চারটি!”

শিক্ষক আবার বিস্মিত এবং হতাশ হয়ে পড়লেন। সামান্য বিরক্ত কণ্ঠে তিনি জানতে চাইলেন, “কীভাবে কাযিম?”

মৃদু কণ্ঠে কাযিম জবাব দিল, “কারণ আমার ব্যাগে আগে থেকেই একটি আপেল আছে।”

গল্পের শিক্ষাঃ যখন আপনাকে কেউ কোন ব্যাপারে উত্তর দেয় আর সেটা আপনার আশা করা উত্তরের সাথে না মিলে, তবে ভাববেন না সেটা ভুল। কারণ, তার দৃষ্টিভঙ্গি থেকে আপনি হয়তো ব্যাপারটি ভেবে দেখেননি। তাই প্রতিটি ব্যাপারে আগে মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তবে অবশ্যই পূর্বনির্ধারিত ধারণা বা বিশ্বাস নিয়ে নয়।

13/12/2017

শিক্ষনীয় গল্প ( যোগ্যতায় বড় হওয়া সংক্রান্ত).......................................................................
শিক্ষক ক্লাসে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন: -আচ্ছা তোমাদের মধ্যে কে আছো?যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না!! না মুছেই ছোট করতে হবে! তারপর, ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো। কারণ, মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না!!

এবার শিক্ষক দাগটির নীচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেলো!

শিক্ষক বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়! নিজেকে বড় করো, গড়ে তুলো, তাহলে অন্যের সমালোচনা/ দুর্নাম করে তাকে ছোট করতে হবে না, তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে!!

13/12/2017

!! একটি শিক্ষনীয় গল্প !!! ....................................
বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিলো। ঈগলের বাসায় ছিলো তার চার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিলো তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠলো। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পরে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচের এক মুরগীর বাসার উঠোনে । মুরগী সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো। অন্যান্য ডিমের সাথে রাখলো। যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগীর বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করতো। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগীকে ব ইস, যদি আমিও তাদের মত উড়ে বেড়াতে পারতাম। মুরগী হেসে উত্তর দিলো, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগী এবং মুরগী কখনো উড়ে না। ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো সেও তাদের মতই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগী বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগীর এই কথাটিই ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকী মুরগীদের মতই কাটিয়ে দিলো। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মত উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরন করো। মুরগীর কথায় কান দিতে যেও না।

Address

Belamla Bazar
Joypurhat
5900

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

01710711263

Website

Alerts

Be the first to know and let us send you an email when MT Pre Cadet School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MT Pre Cadet School.:

Shortcuts

Share

Category