KG & High School Jaipurhut Sugar Mill, Jaipurhut

KG & High School Jaipurhut Sugar Mill, Jaipurhut .. Share your interest :0 loudly of your golden time with your school.

15/11/2019

বাপ্পীর জন্য ভাবুন। ওর পাশে দাঁড়ান।(Md Manik Uddin Bappy)

ছোট ভাই বাপ্পীর জন্য কেজি স্কুলের সকল ব্যাচের সকল ভাই-বোনদের এগিয়ে আসার বিনীত অনুরোধ করছি। ওর বেঁচে থাকার আকুতি যেন আমাদের হৃদয়কে একটু নাড়া দেয়। আল্লাহ চান তো, সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারলে, ওর বেঁচে থাকার সম্ভাবনা শতভাগ। আমরা চাই না, শুধুমাত্র সাময়িক আর্থিক অক্ষমতার কারণে, আমাদের চিনিকল পরিবারের কোন সন্তান বিনা চিকিৎসায় চলে যাওয়ার ক্ষণ গুনুক। আমরা জানি ও বিশ্বাস করি, আমাদের মাঝে অনেক দানশীল ও দয়াবান ভাই-বোন আছেন। যাদের সহানুভূতিতে ইতোপূর্বে অনেকেই চিকিৎসা সহায়তা পেয়েছেন। জীবনে নতুন করে আশার আলো জ্বালাতে পেরেছেন। আপনাদের মহানুভবতা বৃথা যায়নি। আপনারা সাহায্যের হাত বাড়িয়েছেন বলেই, কিছু প্রাণ তো বেঁচে গেছে। আপনাদের যে কোন দান, অনুদান বা সহায়তা বাপ্পীকেও তার পরিবারের কাছে ফিরিয়ে আনতে পারে। যে যার অবস্থান থেকে, যে কোন মাধ্যমে বাপ্পীর চিকিৎসায় সহায়তা করতে পারেন। আমাদের সামান্য সামান্য অবদানে, যদি টগবগে এই যুবকটি বেঁচে যায়, নিশ্চই সৃষ্টিকর্তাও তার প্রতিদান দিবেন। আজন্ম দুর্ভাগা এই ছেলেটির জন্য আরেকটিবার ভাবুন। স্বামীহারা মায়ের একমাত্র ছেলে বাপ্পী। ওর জীবন থেমে গেলে, শুধু ওর স্ত্রী নয়, একেবারে অসহায়হীন হয়ে পড়বে ওর মা। আমাদের কলোনীর খালাম্মার জন্য হলেও ভাবুন। আমরা কেজি স্কুলের সন্তানরা যেভাবে একে অপরের অসহায়ত্বে পাশে দাঁড়িয়েছি, জয়পুরহাটের আর কোন সোসাইটি কিন্তু সেটা পারেনি। বিশ্বাস করি, সেটা বাপ্পীর মাধ্যমে আবার প্রমাণিত হবেই। জীবনের স্পন্দন না থামুক । আমাদের মাঝেই বেঁচে থাকুক বাপ্পী। সুস্থ হয়ে। আমাদেরই মত। আল্লাহ সবার প্রতি সহায় হউন।

10/12/2013

আমাদের প্রাক্তন ইংরেজি শিক্ষক মজাফফর স্যার ( টল মজাফফর স্যার) ইন্তেকাল করিয়াছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।

20/11/2013

নাজমুল হুদা সিজার এর বাবা আজ ইন্তেকাল করিয়াছেন. ইন্না নিল্লাহে . . . . নিল্লাহে রাজেউন. আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক

27/09/2013

তবুও তোমায় ভালবাসি
প্রাণঢালা অভিনন্দন তোমার জন্মদিনে-জয়পুরহাট চিনিকল.....................
দেশের উত্তর-পশ্চিম সীমান্ত ঘেষা জনপদ। জয়পুরহাট। বিস্তৃর্ণ ভূমির কোথাও উচুঁ ঢিবি, কোথাও সমতল, ধানক্ষেত; আবার কোথাওবা ডোবা-নালা ঘন জঙ্গলে ঢাকা। সিদ্ধান্ত আজ থেকে ৫৪ বছর আগে। এখানেই ভুমিষ্ঠ করা হবে তোমাকে। ইটের পর ইট গেঁেথ সৃষ্টি হলো তোমার অবয়ব। নাট-বল্টু, লোহা-লক্কর জোড়া লাগানো হলো। সাত সমুদ্র পাড়ি দিয়ে আসলো তোমার দেহের কল-কব্জা। স্বকীয় বৈশিষ্টে তোমার সৃষ্টির জানান দিলে। যন্ত্রের গর্জন আর হাজারো কারিগরের কোলাহলে মুখরিত করলে ওই শান্ত জনপদ। শত শত পরিবারকে মায়ার সুতোয় গেঁথে করলে একটি পরিবার। শৈশব পেরিয়ে কৈশরের দুরন্তপনা তোমারও ছিল। যৌবণে ছুটলে পাগলা ঘোড়ার মত! মাঝ বয়স পেরিয়ে আজ তুমি অস্তমিত সূর্য্যরে প্রতিচ্ছবি। ধিকিধিকি করে আশার প্রদীপ এখনও জ্বলছে। আজ তুমি বয়সের ভারে ন্যূজ। শ্যাওলায় ছেয়ে যাওয়া ত্বকে বড়ই অনুজ্জ্বল ! কল-কব্জেতে মরিচা ধরেছে। কুলষিত রাজনীতি আর দুর্নীতিগ্রস্থ আমলাতান্ত্রিক ভাইরাসে বিদীর্ণ তুমি দিনের পর দিন । তোমার কোলে আশ্রয় নেয়া সবাই এক এক করে ফিরে গিছে। ফিরেছি আমিও ! যারা রয়েছে-তাদেরও ফিরতে হবে। বিশ্বাস করো ; তবু তোমায় আজও ভালবাসি। ভুলতে পারিনি একদিনের জন্যও। কি করে ভুলব ? তোমাকে ভুূললে তো নিজের অস্তিত্বকেই ভুলে যেতে হয় ! তোমার কোলে আশ্রয় হয়েছে এমন প্রতিটি পরিবারের সুখের বড় অংশ জুড়েই তো তুমি !

শুভেচ্ছা তোমায় “ প্রিয় জয়পুরহাট চিনিকল ”। আজ জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি তোমায় জয়পুরহাট চিনিকল পরিবারের পক্ষ থেকে। শত শত বছর টিকে থাকো আপন মহিমায়।
১৯৬১ সালে ২৮ সেপ্টেম্বর ততকালীন পূর্ব পাকিস্তান সরকার শিল্প উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ১৮৮ দশমিক ৮৭ একর জমি অধিগ্রহণ করে জয়পুরহাট চিনিকলের নির্মাণ কাজ শুরু করে। ১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারী নির্মাণ কাজ শেষ হলে তখনই আখ মাড়াই শুরু করে চিনি উতপাদনে কাজে লেগে যায় জয়পুরহাট চিনিকল। সেই থেকে এখনো পর্যন্ত নিরলসভাবে চিনি উতপাদন করে চলেছে এই চিনিকলটি।

# #
মাসুদুজ্জামান রবিন

অদ্ভুতুরে
25/08/2013

অদ্ভুতুরে

উড়ে যায় বক
26/04/2013

উড়ে যায় বক

? !
11/03/2013

? !

কবে যাবো ফিরে ...
11/03/2013

কবে যাবো ফিরে ...

আমাদের সাদা হাতি
04/03/2013

আমাদের সাদা হাতি

শেষ গোধূলি
03/03/2013

শেষ গোধূলি

চল ঘুরে আসি
01/03/2013

চল ঘুরে আসি

নানা রঙের দিন
01/03/2013

নানা রঙের দিন

Address

Joypurhat Sadar, Joypurhat
Joypur
5900

Telephone

01712038248

Website

Alerts

Be the first to know and let us send you an email when KG & High School Jaipurhut Sugar Mill, Jaipurhut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share