12/01/2023
Basic to Advance Grammar
পোস্ট - ১
💢💢💢Clause 💢💢💢
Clause হলো Sentence বা sentence এর অংশ যার একটি subject এবং একটি finite verb থাকে।
এবার Finite verb কে চেনা যাক💁♂️
Verb+ing= playing
To + verb1= to play
Verb 3 = played
এই ৩ ধরণের verb বাদে বাকি সব গুলোই finite verb.
যেমনঃ
play
plays
🔰তবে এই ৩ ধরণের verb এর সামনে যদি auxiliary verb আসে তাহলে এক্ষেত্রে এই ৩ ধরণের verb ও finite verb হয়ে যায়।
যেমনঃ
I am playing.
I have to play.
I have played.
🔰এখানে Non- finite verb গুলো finite verb হিসেবে ব্যবহৃত হয়েছে। 💁♂️
⚜️তাহলে আমরা বলতে পারি উপরের subject +finite verb যুক্ত বাক্যগুলো হলো Clause.
Sentence এ Clause এর কার্যক্ষমতার ভিত্তিতে Clause ৩ প্রকার।
1. Principal Clause
2. Sub-ordinate clause
3.Co-ordinate Clause
🔆Principal Clause:
💢1.যে Clause বাক্যের মাঝে সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য Clause এর উপর নির্ভরশীল হতে হয়না তাকে Principal Clause বলে।
-I went to Brazil.
-I will go.
💢2. যে Clause বাক্যের মাঝে সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য Clause এর উপর নির্ভরশীল এবং যারা Sub-ordinate clause conjunction দ্বারা শুরু হয় তাদেরকে Sub-ordinate clause বলে।
💁♂️ Sub-ordinate conjunction= As,since, where,when, how, which, why etc.
-I went to Brazil where my father lived.
এখানে Where my father lived হলো Sub-ordinate clause . কেননা এটি Sub-ordinate conjunction দ্বারা যুক্ত আছে।
এবার আরেকটি বিষয় লক্ষ করেন
I went to Brazil where my father lived. (আমি ব্রাজিল গিয়েছিলাম যেখানে আমার বাবা বাস করতো।)
এখান থেকে যদি আমি I went to Brazil. (আমি ব্রাজিল গিয়েছিলাম।) বাদ দেয় তাহলে থাকছে
Where my father lived. (যেখানে আমার বাবা থাকতো।)।
এবার দেখুন
'' যেখানে আমার বাবা থাকতো। '' এটি শুনার পর কী শুনার আরেকটু আগ্রহ থেকে যাচ্ছে না? অবশ্যই থাকছে। এখানে বাক্যের আরও অংশ শুনার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে বলেই বাক্যটি সম্পূর্ণ না। তাই এটি একটি Sub-ordinate clause.
কিন্তু I went to Brazil. (আমি ব্রাজিল গিয়েছিলাম।)এই বাক্যটি শুনার পর আর কোন অংশ শুনার কোন প্রকার আগ্রহ থাকে না। অর্থাৎ বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রদান করে তাই এটি হলো principal clause.
💢 3. যে সকল Clause বাক্যের মাঝে তার অর্থ প্রকাশের জন্য অন্য Clause এর উপর নির্ভরশীল এবং যারা co-ordinate conjunction দ্বারা যুক্ত থাকে তাদেরকে Co-ordinate clause বলে।
Co-ordinate conjunction= and, and not, and so, or, but, yet etc.
- Rahim is honest, but he takes bribe.
- He stood first , and so he wae awarded.
💁♂️ বি.দ্র. Sub-ordinate এবং Co-ordinate conjunction বাদ দিলে প্রতিটি বাক্যে দুটি আলাদা Principal Clause পাওয়া যায়।💁
পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।
N.B. Errors will be rectified.