Agri-Rise Magazine

Call Website

Agri-Rise Magazine AGRI-RISE Magazine | Agriculture • Development • Life • Views
News, insights, stories, and moments from everyday life.

AGRI-RISE Magazine Agriculture Education Digest exclusively for the Agricultural Education & Communication.

লক্ষীপুর হাইস্কুলে ৭ হাজার তালবীজ ও ১ হাজার চারা রোপণ ও বিতরণমুক্তাগাছা, ময়মনসিংহ, ২৬ সেপ্টেম্বর ২০২৬:“লাগাব বৃক্ষ, সাজা...
26/09/2026

লক্ষীপুর হাইস্কুলে ৭ হাজার তালবীজ ও ১ হাজার চারা রোপণ ও বিতরণ

মুক্তাগাছা, ময়মনসিংহ, ২৬ সেপ্টেম্বর ২০২৬:
“লাগাব বৃক্ষ, সাজাব দেশ, সবুজে ঢাকবে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লক্ষীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭ হাজার তালবীজ এবং ১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় লক্ষীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ, হরিরপুর দেওলী, মুক্তাগাছায় এ কর্মসূচির আয়োজন করা হয়। লক্ষীপুর হাই স্কুল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ও ময়মনসিংহ জেলা রোভারের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ১ হাজার চারা রোপণ ও বিতরণ করা হয়। পাশাপাশি ৭ হাজার তালবীজ রোপণ ও বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ, সড়কের পাশসহ বিভিন্ন স্থানে এসব তালবীজ ও চারা রোপণ করা হয়। এলাকার প্রায় ৫০০ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা ও তালবীজ বিতরণ করা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শহীদ স্মৃতি সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ড. মো. জহিরুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা রোভার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও লক্ষীপুর হাই স্কুল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে প্রায় ১ হাজার ৫০০ মানুষকে চিকিৎসা, চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, গর্ভবতী মা ও শিশুসেবা, পশু চিকিৎসা, মৎস্য চিকিৎসা এবং কৃষি বিষয়ক সেবা প্রদান করা হয়।

Address

Joydebpur

Alerts

Be the first to know and let us send you an email when Agri-Rise Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share