Hameem Eadu gallery

  • Home
  • Hameem Eadu gallery

Hameem Eadu gallery This page is only for English LANGUAGE and SUGGESTION

17/07/2020

Negative to Affirmative

 Negative sentence এ none but , nothing but , not more / less than থাকলে তাকে Affirmative করতে হলে এগুলোর জায়গায় only বসে।
যেমন- I have not more than five taka.
Affir: I have only five taka.
 Negative sentence এ can not but থাকলে তাকে affirmative করতে হলে can not but এর জায়গায় must বসে।
যেমন- we can not but die.
Affir: we must die.
Can not help + verb + ing থাকলে can not help উঠে must বসে এবং ing উঠে যাবে।
যেমন- They can not help going there।
Affir: They must go there.
 Negative sentence : There is / was +no + noun + but / (who / which / that + Auxiliary verb/do / does / did + not) + verb + extension.
 Affirmative sentence : There is/ was এর জায়গায় Every বসে + noun + but/ (who / which / that + Auxiliary verb / do / does / did+ not) উঠে যাবে+ verb + extension.
যেমন- Ther is no rose but has thorn.
Or, There is no rose that / which has not thorn.
Affir: Every rose has thorn.
N:B:- There is / was no + noun এর পরে with out থাকলে with out এর জায়গায় has বসে।
যেমন- There is no school with out students.
Affir: Every school has students.
 Negative sentence এ not only but also থাকলে affirmative করার সময় not only এর জাগায় both এবং but also এর জায়গায় and বসে।
যেমন – Not only Jamal but also Hasan did the work.
Affir: Both Jamal and Hasan did the work.
 Negative sentence এ No sooner had --------- than / hardly had / scarcely had ----- when থাকলে তাকে affirmative করার সময় no sooner had / hardly had / scarcely had এর জায়গায় as soon as বসে পরের verb এর past form বসে এছাড়া than /when উঠে , বসে।
যেমন- No sooner had the rain started than we began to wet.
Affir: As soon as the rain started, we began to wet.
 Negative Sentence এ subject + verb +so + adj + that + subject + can / could + verb + extension থাকলে Affirmative করতে হলে so এর জায়গায় too বসে এবং that সহ can / could পর্যন্ত উঠে যায় + to বসে + verb সহ বাকি অংশ বসে।
যেমন- He is so weak that he can not walk.
Affir: He is too weak to walk.
 Negative sentence এ never থাকলে affirmative করার সম্য never এর জায়গায় always বসে। এছাড়া যে শব্দ (word, adj / adv / verb /abstract noun) কে স্বীকার করা হয় তার বিপরীত শব্দ বসে।
যেমন- He never wastes his time.
Affir: He always utilizes his time.

 Negative sentence এ always থাকলে Affirmative করার সময় always এর জায়গায় sometimes বসে।
যেমন- He does not always visit their village.
Affir: He sometimes visits their village.
 Negative sentence এ a few / a little থাকলে affirmative করার সময় যথাক্রমে many / much বসে। আবার many / much থাকলে a few / a little বসে।
যেমন- He did not buy a few books
Affir: He bought many books.

Assertive to Interrogative

Assertive sentence: Subjective + verb = (auxiliary verb + (not )+ principal verb) + extension.
Interrogative sentence: Auxiliary verb + (not) + subject + principal verb + extension + ?
যেমন-He has done the work.
Int: Has not he done the work.

N:B : কোন Sentence এ Auxiliary verb না থাকলে সেক্ষেত্রে Auxiliary verb এর জায়গায় do/does/did বসে।
এছাড়া sentence এ always / never থাকলে সেখানে ever বসে। কিন্তু never থাকলে not বসে না।
No / no + word থাকলে no এর জায়গায় any বসে।

Auxiliary verbs : to be verb ( am, is, are, was, were) , to have verb (have ,has, had), shall, should, will, would, can, could, may, might, must, ought to, dare (not), need ( not) , (am to, is to, are to = তে হয় )(was to, were to = তে হত ) (have to, has to = দরকার/ প্র্যোজন/ উচিত ) (had to = দরকার ছিল ) (am / is/ are = (কাজ)তে যাচ্ছে ) [ was/ were + going to = (কাজ) তে যাচ্ছিল ] used to = অতীতের অভ্যাসগত কাজ
 Assertive sentence : Everybody/ Every one /All + verb (Auxiliary verb+ principal verb)+ extension.
Interrogative : Who + auxiliary verb /do/does/did + not + principal verb + extension ?
যেমন- Everyone knows it.
Int: Who does not know it?
 Assertive sentence : Nobody / No one /None + verb + extension.
Interrogative : Who + verb + extension ?
যেমন- None can do it.
Int : who can do it?

26/06/2020

Affirmative to Negative
 কোনো sentence এ only + ব্যাক্তিবাচক শব্দ থাকলে only এর জায়গায় none but বসে এছাড়া আর কোনো পরিবর্তন হয় না।
যেমন- Affir: Only he can do the work.
Neg: None but he can do the work.
 only + বস্তু বাচক শব্দ থাকলে only এর জায়গায় nothing but বসে। এছাড়া আর কোনো পরিবর্তন হয় না।
যেমন- Affir: A child likes only sweets.
Neg: A child likes nothing but sweets.
 Only + সংখ্যা বাচক শব্দ থাকলে only এর জায়গায় not more/ less than বসে। এছাড়া আর কোনো পরিবর্তন হয় না।
যেমন- Affir: He is only ten.
Neg: He is not more / less than ten.
 কোনো sentence এ alone থাকলে এবং alone দ্বারা ব্যাক্তিকে নির্দেশ করলে alone এর পরিবর্তে sentence এর প্রথমে none but বসে।
যেমন- Affir: The old man was alone alive.
Neg: None but the old man was alive.
এছাড়া alone দ্বারা বস্তুকে নির্দেশ করলে alone এর জায়গায় nothing but বসে।
 কোনো sentence এ must + verb থাকলে তাকে negative করতে হলে must এর জায়গায় cannot but বসে। এছাড়া আর কোনো পরিবর্তন হয় না।
যেমন- Affir: we must go there.
Neg: we cannot but go there.
এছাড়াও must এর পরিবর্তে cannot help ও লেখা যায়। এক্ষেত্রে must এর পরের verb টির সাথে ing যোগ করতে হয়।
যেমন- Affir: we must die one day.
Neg: we cannot help dying one day.
 কোনো sentence এর subject টি every + noun/pronoun থাকলে তাকে negative করতে হলে- every এর জায়গায় there is no বসে + noun/pronoun বসে + but বসে + পরের অংশ বসে।
যেমন- Affir: Every rose has thorn.
Neg: There is no rose but has thorn.
অথবা, there is no + noun/pronoun + who/which/that + auxiliary verb / do/does/did +not + verb সহ বাকি অংশ বসে।
যেমন- Affir: Every man will die.
Neg: There is no man who does not die.
অথবা, every এর পরিবর্তে no বসে এছাড়া যে শব্দটিকে স্বীকার করা হয় তার বিপরীত শব্দ বসে।
যেমন- Affir: Everything is possible.
Neg: Nothing is impossible.
 কোনো sentence এ both ------------------------ and থাকলে তাকে negative করতে হলে-
Both এর জায়গায় not only এবং and এর জায়গায় but also বসে। এছাড়া আর কোনো পরিবর্তন হত না।
যেমন- Affir: he took both coffee and ice-cream.
Neg: He took not only coffee but also ice-cream.
 কোনো sentence এ as soon as থাকলে তাকে negative করতে হলে –
As soon as এর জায়গায় no sooner had বসে + Sub + had + v -3 + বাকি অংশ + than + দ্বিতীয় বাক্য বসে।
যেমন- Affir: As soon as he entered into the class, the bell rang.
Neg: No sooner had he entered into the class than the bell rang.
অথবা, as soon as এর পরিবর্তে Hardly / scarcely had + Sub + v-3 + বাকি অংশ + when+ দ্বিতীয় বাক্য বসে।
যেমন- Affir: as soon as we reached there, the rain started.
Neg: No sooner had we reached there than the rain started.
Or, Hardly had we reached there when the rain started.
Or, Scarcely had we reached there when the rain started.
 Too ---------------- to যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে-
Too এর জায়গায় so বসে এবং to এর জায়গায় that বসে + প্রথম sub বসে + can / could + not বসে + verb সহ বাকি অংশ বসে।
যেমন- Affir: Parveen was too poor to buy a smart phone.
Neg: Parveenwas so poor that she could not buy a smart phone.
 কোন sentence এ always থাকলে তাকে Negative করতে হলে-
Always এর জায়গায় never বসে এবং এই বাক্যে যে শব্দটিকে স্বীকার করা হয় (বিশেষ করে- adjective (দোষ, গুন, পরিমান বাচক), কিছ্য কিছু verb,adverb, abstract noun (গনবাচক নাম) এর বিপরীত অর্থবাচক শব্দ বসে।
যেমন- Affir: He is always attentive.
Neg: He is never inattentive.
 সাধারন Affirmative sentence কে Negative করতে হলে-
Sub + auxiliary veb / do /does / did + not + বাকি অংশ বসে।( Adjective,কিছু কিছু verb, adverb, abstract noun এর বিপরীত শব্দ বসে)
যেমন- Rana is an honest boy.
Neg: Rana is not a dishonest boy.
 কোন sentence এ sometimes থাকলে তাকে Negative করতে হলে –
Sub + Auxiliary verb / do / does /did + not + verb বসে + বাকি অংশ বসে .(sometimes এর জায়গায় always বসে)
যেমন- Affir: They sometimes play cricket in the field.
Neg: They do not always play cricket in the field.
 কোনো sentence এ many / much থাকলে তাকে ণেগাতিভে করতে হলে –
Sub + auxiliary veb / do /does / did + not + বাকি অংশ বসে।( many এর পরিবর্তে a few এবং much এর পরিবর্তে a little বসে)
যেমন- Affir: I have many friends.
Neg: I have not a few friends.
Affir:He has much mony.
Neg: He has not a little money.
N:B :- ঠিক একই ভাবে a few থাকলে many এবং a little থাকলে much বসে।
যেমন- He has a few pens.
Neg : He has not many pens.
Affir: She has a little rice.
Neg: She has not much rice.
 কোনো Affirmative sentence টি চিরন্তন সত্য/অভ্যাসগত কাজ (universal truth/ habitual fact) হলে তাকে Negative করতে হলে-
প্রথমে Auxiliary verb / do /does /did বসে + not+ sub + বাকি অংশ + বসে ?
যেমন- Affir: The sun rises in the east. (চিরন্তন সত্য)
Neg: Does not the sun rise in the east?
Affir: Bikas took tea.(অভ্যাসগত কাজ)
Neg: Did not Bikas take tea.?

21/06/2020

Use of The

 To say ‘you know which I mean’অর্থাৎ বক্তা যে Noun কে নির্দেশ করছে/ বুঝাতে চাচ্ছে তা যদি শ্রোতার কাছে পরিচিত/চেনা হয় তাহলে সেই noun এর আগে the বসে। এ খেত্রে noun টি countable / uncountable হলেও the বসবে।
যেমনঃ- Have you fed the dogs?
 যে জিনিস বিশ্বব্রম্মান্ডে একটি আছে তার আগে The বসে।
যেমন- The sun rises in the east.
 জাতী বা সম্প্রদায়ের নামের আগে the বসে।
যেমন- We are the Bangladeshis.
 যে noun কে পূর্বে উল্লেখ করা হয়েছে এমন noun কে পুনরায় উল্লেখ করা হলে তার আগে The বসে ।
যেমন- She has got two children: a boy and a girl. The boy is fourteen and the girl is eight.
 Material Noun, common noun হিসাবে ব্যবহৃত হলে তার আগে The বসে।
যেমন- The gold of this ring is pure.
N:B: কোন uncountable noun এর পরে of preposition থাকলে সাধারনত: তার আগে the বসে।
যেমন- The water of the pond is not polluted.
 কোন পেশায় যোগদান করা বুঝালে সেই পেশার নামের আগে The বসে।
যেমন- He joined the army.
 যখন কোন Adjective ,Plural Common Noun হিসাবে ব্যাবহৃত হয় তখন ঐ Adjective এর আগে The বসে।
যেমন-He always helps the poor.
 Proper Noun যদি Common Noun এর মত ব্যবহৃত হয় তখন Proper Noun আগে The বসে।
যেমন- Nazrul is called the Byron of Bangladesh.
 Proper Noun এর আগে great থাকলে তার আগে The বসে। আবার proper Noun এর পরে great থাকলে great এর আগে The বসে।
যেমন- The great Omar was a great ruler. Akbar the great.
 বাদ্যযন্ত্রের নাম, ধর্মগ্রন্থ, পত্রিকা, জাহাজ, ট্রেন, বিমান, বিশ্ববিখ্যাত বিল্ডিং, নদী, বিশ্ব বিখ্যাত খালের নাম, সাগর, মহাসাগর, উপসাগর,পর্বতমালা, দ্বীপপুঞ্জ,মরুভূমি,দিক,মহাকাব্য,হোটেল,ঋতু ইত্যাদির নামের আগে The বসে।
 যুক্তরাষ্ট্রীয় (United) দেশের নামের আগে / যে সমস্ত দেশের নাম সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায় তাদের নামের আগে the বসে।
যেমন- The united States of America / The U.S.A .

 Road এর আগে Proper Noun থাকলে তার আগে The বসে।
যেমন- The bus is running alone the Sylhet road.
 Common Noun যখন Abstract Noun অর্থাৎ কোন গুনের নাম বুঝায় তখন তার আগে The বসে।
যেমন- The mother rose in her.
 তারিখ বুঝালে তার আগে The বসে।
যেমন- The 16th December.

 ক্রমবাচক সংখ্যা বুঝালে তার আগে The বসে।
যেমন- He is the first boy in the class.
 Most of/many of/sum of/several of/five of/ all of/one third of এর পরবর্তী Noun এর আগে The বসে।
যেমন- Most of the students are very busy.
 Comparative Degree এর ক্ষেত্রে জোর দেওয়া বুঝালে তার আগে The বসে।
যেমন- He is the wiser of the two sisters.
 যত……ততো বোঝালে Comparative Degree এর আগে The বসে।
যেমন- The sooner, the better.
 রাজনৈতিক দল, রাজবংশের নামের আগে The বসে।
যেমন- The Labour party. The Awamileague, The BNP, The Mughals.
 পৃথিবীর কোন অংশের আগে এবং দিনের কোন অংশের নামের আগে The বসে।
যেমন- He lives in the Middle East. He plays football in the morning.
 বৈজ্ঞানিক আবিষ্কারের নামের আগে The বসে।
যেমন- The radio, The camera
 পদবীর নামের আগে The বসে। কিন্তু দুইটি ভিন্ন পদ and দিয়ে যুক্ত থাকলে দ্বিতীয়টির আগে কোন Article বসে না।
যেমন- The Headmaster, The Principal, The Chairman.
 কোন দেশের নাম plural বোঝালে তার আগে the বসে।
যেমন- The Netherlands, The Bahmas.
 দশক, যুগ, সময়ঁ বাচক phrase এর আগে The বসে।
যেমন- The sixties, The middle age, At the moment.
 ভূ-গোলকের বিভিন্ন রেখার নামের আগে The বসে।
যেমন- The North pole, The equator.
 Ing যুক্ত verb এর পর of থাকলে ঐ ing যুক্ত verb এর আগে The বসে।
যেমন- The reading of history gives me immense pleasure.
 কোন কিছুর শুরু, মধ্যম, শেষ বোঝালে তার আগে The বসে।
যেমন- The beginning, the End.

17/06/2020

Rules of using Articles:
দুইটি প্রধান নিয়মঃ
1. To say ‘you know which I mean’অর্থাৎ বক্তা যে Noun কে নির্দেশ করছে/ বুঝাতে চাচ্ছে তা যদি শ্রোতার কাছে পরিচিত/চেনা হয় তাহলে সেই noun এর আগে the বসে। এ খেত্রে noun টি countable / uncountable হলেও the বসবে।
যেমনঃ- Have you fed the dogs?
2. When we can’t say ‘You know which I mean’ অর্থাৎ বক্তা যে Noun কে নির্দেশ করছে/ বুঝাতে চাচ্ছে তা যদি শ্রোতার কাছে পরিচিত/চেনা না হয় এবং সেই noun টি যদি singular countable হয় তখন এর আগে A/An বসে।
যেমন- There is a rat in the kitchen.
A/ An এর ব্যবহারঃ
A/ An সাধারনত: Singular Countable Noun অনির্দিষ্ট ভাবে বুঝালে তার আগে বসে।
যেমন- I saw a cow and an elephant.
 Noun এর প্রথম অক্ষরটি Consonant/ Consonant এর মত উচ্চারিত হলে তার আগে A বসে।
 Noun এর প্রথম অক্ষরটি vowel / vowel এর মত উচ্চারিত হলে তার আগে An বসে। আর যেমন- I have an apple.
He is waiting for an hour.
He is a student and studies in a University.
 Common Noun Singular হলে তার আগে a/an বসে।
যেমন- I have bought a pen.
He gave me an orange.
 Abbreviation অর্থাৎ সংক্ষিপ্ত রুপের আগে a/an বসে।
যেমন- My father is an M.A but my mother is a B.A.
 Proper Noun যখন common Noun মত ব্যবহৃত হয় / proper Noun কে যখন ‘ঐ রকম একজন ব্যক্তি’ বুঝাতে এর আগে a/an বসে।
যেমন- He thinks you are an Alexander Pope but I see you are a Nazrul.
 অপরিচিত (জনৈক) ব্যক্তির নাম বা পদবির আগে a/an বসে।
যেমন- A Mr. Chowdhury asked me about you.
An Afzal Hossain helped the man.
 Abstract Noun যখন Common Noun এর মতো ব্যবহৃত হয় তখন তার আগে a/an বসে।
যেমন- She is a beauty in our country.
 সময়/ সংখ্যা দ্বারা প্রতি/একক বুঝালে তার আগে A/An বসে।
যেমন- Rice sells fifty taka a k.g.
He bought a pair of shoes.
 দুরত্ব/ বয়স এর ক্ষেত্রে singular হলে তার আগে A/An বসে।
যেমন- Fifty miles is a long distance.
 সমজাতীয় বুঝালে তার আগে A/An বসে।
যেমন- Birds of a feather flock together.
 What দ্বারা Exclamatory sentence গঠিত হলে singular noun এর আগে A/An বসে।
যেমন- What a tragedy!
 Verb Noun হিসাবে ব্যবহৃত হলে তার আগে A/An বসে।
যেমন- Let us go out for a swim.
 Such, many, nearly, but, quite এর পরে singular noun থাকলে তার আগে A/An বসে।
যেমন- I want such a boy.
Many a boy has failed.
 Little /few affirmative sentence এ বসে অল্প/সামান্যের মধ্যে বেশীর ভাগ বুঝালে তার আগে A/An বসে । কিন্তু Negative অর্থ প্রকাশ করলে তার আগে কোন Article বসে না।
যেমন- There is a little(অল্প একটু) water in the glass.
There is little (নেই বল্লেই চলে) water.
 A number of, A lot of, A great deal of, A good many, A great many.(phrase হিসাবে ব্যবহৃত হয়)
যেমন- he has a lot of money.
 Rather, So, Too এর পর singular noun থাকলে তার আগে A/An বসে।
যেমন- You are rather a meritorious boy.
 পূর্ণ সংখ্যার পর half থাকলে তার আগে A বসে।
যেমন- He has bought two and a half k.g 0f sugar.
 দুইটি Adjective ‘And’ দ্বারা সংযুক্ত হয়ে উভয়ই যদি একই Noun কে বুঝায় তাহলে প্রথমটির আগে A/An বসে কিন্তু দ্বিতীয়টির আগে কোন Article বসে না।
যেমন- It is a nice and speedy car.
 পেশা বাচক শব্দ Singular হলে তার আগে A/an বসে।
যেমন- He is a doctor.
 ব্যক্তির নাম দ্বারা তার কর্ম বুঝালে তার আগে A/An বসে।
যেমন- He is reading a Shakespeare.
 Dozen, hundred, thousand, million ইত্যাদির আগে A/An বসতে পারে।
যেমন- I bought a dozen of eggs.
 Phrase: do a favour, tell a lie, make a living, make a remark, take a trip, take a picture, become a reality, play a joke on, call a halt, take a look at, make a mistake, in a body, in a fix, cut a good/sorry figure
 Superlative ‘most’ এর অর্থ very বা খুব বেশী বুঝালে most এর আগে the না বসে A বসে।
যেমন- He leads a most unhappy life.

16/06/2020

VOICE

VOICE (বাচ্য): Voice হলো verb এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে বুঝায়।
Voice দুই প্রকার‌ঃ
১। Active voice- কর্তৃ বাচ্য
2। passive voice- কর্ম বাচ্য
১। Active voice- কর্তৃ বাচ্যঃ যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে, সে sentence – এ verb এর active voice হয়।
যেমন- I do the work.

2। passive voice- কর্ম বাচ্যঃ যে sentence এ subject নিজে কাজ সম্পন্ন করে না বরং object এর কাজটি তার উপর এসে পড়ে তখন সে sentence- এ verb- এর passive voice হয়।
যেমন- The work is done by me.

Voice Change: শুধু মাত্র Assertive, Interrogative ও Imperative Sentence এর voice change করা যায়।

Assertive Sentence

যে sentence দ্বারা কোন কিছু বর্ণনা করা বা বিবৃতি দেওয়া বুঝায় তাকে Assertive Sentence বলে।

Active Voice এর গঠনঃ Subject+(Auxiliary verb +Main verb)Transitive Verb+ Object+ Extension.

Passive Voice এর গঠনঃ Object টি Subject রূপে বসে+ Auxiliary verb থাকলে object অনুসারে বসে আর না থাকলে be verb বসে মূল verb অনুসারে) + be বসে মূল verb অনুসারে (অর্থাৎ মূল verb টি যেমন থাকবে be verb টি সেই রুপ হবে)+ মূল verb এর past participle form বসে+ বাকি অংশ বসে+ by/ with/at/to+ subject টি object রূপে বসে।

যেমন- 1. Active voice: Jamal caught fish in the river.
Passive voice: Fish was caught in the river by Jamal.
2. Active voice: He has finished the work.
Passive voice: The work has been finished by him.

ব্যাখ্যাঃ এখানে প্রথম sentence এ কোন auxiliary verb না থাকায় passive voice- এ be verb, was বসেছে মূল verb অনুসারে।এখানে মূল verb টি যেহেতু past form এ আছে , তাই be verb টি was রূপে বসেছে। দ্বিতীয় sentence-এ auxiliary verb has থাকায় passive voice-এ উহা object অনুসারে বসেছে এবং be verb টি been রূপে বসেছে মূল verb অনুসারে । যেহেতু মূল verb টি past participle রূপে আছে তাই be verb টি ও past participle রূপে বসেছে।

Address

Share/E/Bangla Road

7300

Telephone

+8801842311648

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hameem Eadu gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share