Ashan. Nagar ABCD Alim Madrash online class

Ashan. Nagar ABCD Alim Madrash online class This is an educational page for the online class. It is for 1-12 classes students of Madrasah,school and college/alim.

Here you can get important class and information about your syllabus.

২০২৩ ইং সালে ঝিনাইদহ জেলাধীন শৈলকূপা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( মাদ্রাসা)  নির্বাচিত হয়েছেন আসান নগর (এ,বি,সি,ড...
24/05/2023

২০২৩ ইং সালে ঝিনাইদহ জেলাধীন শৈলকূপা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন আসান নগর (এ,বি,সি,ডি) আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব এ,এফ,এম আবুবকর ছিদ্দিক ( ফিরোজ) । তিনি ইতি পূর্বে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য "মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২" সনদ ও ক্রেষ্ট প্রাপ্ত হয়েছেন।

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার...
28/04/2023

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, পিতা-মাতার সাথে খারাপ ব্যবহার, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা,,,,,

✅🔴📢  এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৩ এ বোর্ড কর্তৃক পালনীয় নির্দেশনা:👇👉 প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মি...
27/04/2023

✅🔴📢 এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৩ এ বোর্ড কর্তৃক পালনীয় নির্দেশনা:👇
👉 প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বেই বাধ্যতামূলকভাবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে।
👉 পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে বিধায় পরীক্ষার্থীর বন্ধু-বান্ধব ও আত্মীয়জন নির্ধারিত সময়ে কোনভাবেই পরীক্ষা হলের প্রাঙ্গনে অবস্থান করতে পারবে না।
👉 কোন পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন ও কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিতে পারবে না।
👉 পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেন্সিল সঙ্গে আনবে এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে।
👉 পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম,পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ/ভরাট করবে।
👉 পরীক্ষার্থীরা উত্তর পত্রের নির্ধারিত স্থান হতে উত্তর লিখা শুরু করবে।উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্যসব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। উত্তরপত্রের যে সব অংশ বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট দ্বারা পূরণ করতে হবে।
👉 উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষিদ্ধ।
👉 উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
👉 উত্তরপত্রে আপত্তিকর লিখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ/ উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
👉 উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, মোবাইল/টেলিফোন নম্বর, স্কুলের নাম, কেন্দ্রের
নাম কোন অবস্থাতেই লেখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
👉 পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ (Invigilators) কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার পূর্বে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না।

যে কাজ গুলো কিছুটা হলেও আপনাকে মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করবে:১.ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না কারন আপনি ...
05/02/2023

যে কাজ গুলো কিছুটা হলেও আপনাকে মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করবে:

১.ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না কারন আপনি যার মেসেজের বা ফোনের আশা করছেন সে যদি না দেয় তাহলে আপনার খারাপ লাগবে যার প্রভাব সারা দিনের কাজের উপর পড়বে তাই এটা থেকে বিরত থাকবেন!

২.সপ্তাহে একদিন হলেও ভোর হওয়া দেখুন!সকাল টা কে উপভোগ করুন এতে আপনার ভালো হবে!

৩.যখন মন খুব অশান্ত হয়ে যাবে তখন দশ মিনিট হাটুন হাটার সময় পায়ের পদক্ষেপ গুনুন এতে মন কিছুটা শান্ত হবে!

৪.প্রতিদিন কাউকে না কাউকে সালাম দিবেন এতে আপনার মনের অহংকার দূর হবে!

৫.মানুষের সমালোচনা,অপমান,চাপ মেনে নিতে শিখুন এতে আপনার পথ চলতে সহজ হবে!

৬.নিজেকে কখনো অন্যের কাছে প্রমান করতে যাবেন না এতে মূল্য-সম্মান দুইটাই হারাবেন!

৭.যদি কোনো সম্পর্ক অটুট করতে চান তাহলে রাগের সময় বলা কথা মনে রাখবেন না কিন্তু যে আপনাকে মানুষের সামনে ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকবেন!

৮.কাউকে নিয়ে মজা করার আগে ভেবে নিবেন মজা টাতে সে কষ্ট পাবে কিনা আপনার মজা অন্য জনের কান্নার কারন যেন না হয়!

৯.কারো সম্পর্কে না জেনে কখনোই কিছু বলবেন না কারন অনেক সময় না বুঝে কথা বলার জন্য ঝামেলা হয়!

১০. সময়কে ভালো কাজে ব্যবহার করবেন সময় আপনাকে সম্মান আর মূল্যবান করে দিবে!

১২. সব সময় মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন মনের ভাষা থেকে চোখের ভাষা বুঝার চেষ্টা করবেন!

১৩.অন্যের কাছ থেকে প্রত্যাশা করা বাদ দিন!কারন তার কাছে যে প্রত্যাশা করবেন যদি না পান মন খারাপ হবে তাই সব সময় নিজের কাছে প্রত্যাশা করবেন!

১৪.কখনোই অন্যের মত হতে চাইবেন না!

১৫.রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন!যখন অতিরিক্ত রাগ হবে তখন বিছানায় শুয়ে পড়বেন অথবা এক গ্লাস পানি পান করবেন এতে রাগ কিছুটা হলেও কমবে!

১৬.প্রতিদিন একটা করে মোটিভেশনাল গল্প বা ভিডিও দেখবেন এতে আপনার মাঝে আগ্রহ জাগবে!

১৭.দিন শেষে একটা তালিকা তৈরি করবেন সারা দিন কয়টা মিথ্যা কথা বলছেন,কী বিষয় নিয়ে রেগে গেছেন,কত সময় অযথা নষ্ট করছেন,কাউকে ছোট করে কথা বলছেন কিনা পরের দিন এই তালিকা থেকে এক একটা করে কারন গুলো বাদ দিবেন কিছু দিন পর দেখবেন আপনার মাঝে এই সমস্যা গুলো আর থাকবে না!

লেখাগুলো পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🥰

একজন বুদ্ধিমান শিক্ষিকা একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্র ছাত্রীদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে ...
02/02/2023

একজন বুদ্ধিমান শিক্ষিকা একবার তার স্কুলে অনেকগুলো বেলুন এনেছিলেন, তার ছাত্র ছাত্রীদের তিনি সেসব বেলুনে নিজেদের নাম লিখে তা ওপরে নিক্ষেপ করতে বললেন। বাচ্চারা হলের মধ্যে তাদের বেলুনগুলি ছুঁড়ে ফেলার পরে, শিক্ষিকা সমস্ত বেলুন এলোমেলো করে মিশ্রিত করে হলের মাঝে ফেলে রাখলেন।

বাচ্চাদের তাদের নাম সহ বেলুনটি খুঁজে পেতে পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল, তবে তারা নিখুঁতভাবে অনুসন্ধান করলেও তাদের নিজস্ব বেলুনটি কেউ খুঁজে পায়নি।

তারপরে শিক্ষিকা তাদের বলেছিলেন যে বেলুনটি তাদের নিকটতম সেটিই হাতে নিতে এবং যার নাম সেখানে লিখা রয়েছে তার কাছে এটি দিতে । দুই মিনিটেরও কম সময়ে, প্রত্যেকেই নিজের নামের বেলুনটি হাতে পেয়ে গেল।

শিক্ষিকা শিশুদের বললেন, “এই বেলুনগুলি সুখের মতো। যখন আমরা কেবল আমাদের নিজস্ব সুখ অনুসন্ধান করি তখন আমরা এটি খুঁজে পাই না। তবে আমরা যদি অন্য কারও সুখের বিষয়ে চিন্তা করি ... এটি শেষ পর্যন্ত আমাদের নিজের সুখটাই আবিষ্কার করতে সহায়তা করবে। " ভালোবাসা না খুঁজে সবাইকে ভালোবাসুন। সবার জন্য ভাল করার চেষ্টা করুন। আপনার ভালোটা নিজেই আপনাকে খুঁজে নেবে।

প্রিয় শিক্ষার্থীদের প্রতি-********************তুমি একজন শিক্ষকের কাছে শুধু স্নেহের নও, সম্মানেরও পাত্র,তা খেয়াল করেছো কখ...
22/01/2023

প্রিয় শিক্ষার্থীদের প্রতি-
********************

তুমি একজন শিক্ষকের কাছে শুধু স্নেহের নও, সম্মানেরও পাত্র,
তা খেয়াল করেছো কখনো?

খেয়াল করে দেখ,
তুমি যখন ক্লাসে পরিপাটি হয়ে বসে আছো তখন তোমার শিক্ষক দাঁড়িয়ে তোমাকে শেখাচ্ছেন, কথা বলছেন।

পুরো ক্লাসের সময় তুমি বসে থাকলে আর শিক্ষক দাঁড়িয়ে থাকলো,
এতে কি তোমাকে একটুও সম্মান দেখানো হলো না?

তোমার বাড়িতে কোনো অতিথি গেলে,
কী করো?

চটজলদি একটা চেয়ার দাও আর তুমি পাশে বা সামনে দাঁড়িয়ে থাকো,
তাঁর সেবায় নিয়োজিত থাকো।

আচ্ছা,
দেখতো, ক্লাসে ঢুকেই একজন শিক্ষক দাঁড়িয়ে থাকার পরেও তোমাকে বসতে বলেন,
তোমার সমস্যা হলে তোমার নিকট গিয়ে শুনে আসেন আর সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন।

তাহলে কি তুমি শিক্ষকের কাছে একজন মেহমানও নও?

একজন শিক্ষক তোমাকে মেহমান বা অতিথি ভেবে সেবা করে যান;

এক বছর কিংবা দু'বছর নয়, দীর্ঘ সময়।

তুমি আজ বড় হয়েছো,

ভার্সিটির লাইফ শেষ করে,
বড় চাকরি করে,
গাড়ি বাড়ি করে নিজেকে প্রতিষ্ঠিত ভাবছো।

আর দেখছো যে একজন শিক্ষক আজও সেই ক্লাসে,

সেই কালো বোর্ডের পাশে দাঁড়িয়ে আছে,
স্যারের কোনো উন্নতি নেই।

অথচ,
একবারও ভাবোনি যে তুমি
যে জীবনের জন্য আজ অহমবোধ করছো
সেই আলোকিত জীবনের প্রতিবিম্ব তোমাকে ঐ কালো বোর্ডে সাদা চকেই দেখানো হয়েছিল।

স্যারের হাতের চক ছিল না ওটা,
ওটা ছিল তোমার জীবনগাড়ির হেডলাইট;

সেই আলোতেই তুমি আজ পথ খুঁজে পেয়েছো।

কিন্তু দুর্ভাগ্য হলো এই যে তুমি সেইদিনগুলো অস্বীকার করছো অথবা তোমার ক্যারিয়ারের আলোতে স্যারকেই ঢেকে ফেলেছো।

বড় হও,
তবে বেড়ো না।

বাড়তি কোনো কিছুই ইতিহাস কখনো গ্রহণ করেনি।

সেই বোর্ড,
সেই ক্লাস,
সেই চক সকল সভ্যতার চাবিকাঠি।

এই চাবিকাঠি ছাড়া কোনো সভ্যতা আজও আলো দেখেনি।

লেখাটির প্রতিটি কথাই মহামূল্যবান। যদি কেউ এটি উপলব্ধি করতে পারে, তাহলে সে অবশ্যই তার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে....১। ক্লাসে নিয়মিত ও সময়মতো আস।২। ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে সালাম দিও।শিক্ষক আগে এসে থা...
19/01/2023

শিক্ষার্থীদের উদ্দেশ্যে....
১। ক্লাসে নিয়মিত ও সময়মতো আস।
২। ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে সালাম দিও।শিক্ষক আগে এসে থাকলে অনুমতি নিয়ে প্রবেশ কর।
৩। শিক্ষকের সামনে চেয়ার বা বেঞ্চে গা লাগিয়ে নয়, সোজা হয়ে বস।
৪। উদাসী হয়ে থাকবে না। মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুন।
৫। ক্লাসরুমের দেয়াল চেয়ার ডেস্ক বা বোর্ডে ব্যঙ্গ করে কার্টুন আঁকা ও মন্তব্য লেখাসহ যে-কোনো ধরনের আঁকাআঁকি, কাটাকাটি করা থেকে বিরত থাক। চেয়ার বা বেঞ্চের ওপর কখনো দাঁড়াবে না।
৬। ক্লাস চলাকালে ইশারায় ডাকাডাকি করা, ফিসফাস করে বা জোরে জোরে নিজেদের মধ্যে কথা বলা, কাগজ রুমাল বা কোনোকিছু ছোড়াছুড়ি করা থেকে বিরত থাক।
৭। ক্লাসে অন্য বই খুলে দেখা কিংবা খাতার নিচে গল্পের বই লুকিয়ে রেখে পড়া, আড়ালে মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, কোনো খাবার বা চুইংগাম চিবানো থেকে বিরত থাক।
৮। শিক্ষকের সাথে কথা বলতে হলে একজন একজন করে বল, কয়েকজন একসঙ্গে নয়। কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার আগে হাত তুলে দৃষ্টি আকর্ষণ কর। শিক্ষক অনুমতি দিলে তারপর বল। ভিন্নমত থাকলেও ক্লাসে বিতর্কে জড়াবে না। অপ্রসাঙ্গিক প্রশ্ন করে শিক্ষককে বিব্রত করবে না।
৯। ক্লাস চলাকালে কিছু সময়ের জন্যে শিক্ষক বাইরে গেলেও শ্রেণিকক্ষে অবস্থান কর। কথা বলা, আসন ছেড়ে ওঠাসহ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাক।
১০। নতুন শিক্ষককে তার প্রথম ক্লাস থেকেই আন্তরিকভাবে গ্রহণ কর। আগের কোনো শিক্ষকের সাথে তুলনা করবে না। তাকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়ার সময় দিও।
১১। শিক্ষকের অনুপস্থিতিতে তার চেয়ার বা টেবিলে বসা থেকে বিরত থাক। নিজেদের হাইবেঞ্চেও বসবে না।

17/02/2022

স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। নতুন শিক্ষা কারিকুলাম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে তা মার্চ থেকে শুরু হবে।

08/02/2022

নম্বর-সময় কমিয়ে এসএসসি ১৯ মে, এইচএসসি ২৮ জুলাই নেয়ার পরিকল্পনা।

Address

Asan Nagar, Shailokupa
Jhenaidah
7320

Alerts

Be the first to know and let us send you an email when Ashan. Nagar ABCD Alim Madrash online class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ashan. Nagar ABCD Alim Madrash online class:

Shortcuts

Share

Category