Collectorate School and College, Jhalakathi

Collectorate School and College, Jhalakathi জেলা প্রশাসন পরিচালিত একটি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান।
``গুণগত শিক্ষায় সর্বদা বদ্ধপরিকর।''

🌙🕌 পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল 🕌🌙“বালাগাল উলা বিকামালিহি,কাশাফাদ দুজা বিজামালি...
26/08/2026

🌙🕌 পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল 🕌🌙

“বালাগাল উলা বিকামালিহি,
কাশাফাদ দুজা বিজামালিহি—
হাসুনাত জামিউ খিসালিহি,
সাল্লু আলাইহি ওয়া আলিহি।” 🌹

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও মহান জীবনাদর্শ স্মরণে আজ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি-তে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা, বিদায় হজের মর্মবাণী পাঠ, পুরস্কার বিতরণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী।
প্রধান অতিথি ছিলেন, জনাব মোঃ বশির গাজী
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), ঝালকাঠি এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি। সভাপতি ছিলেন, জনাব সুজিত কান্তি বসু
সহকারি প্রধান শিক্ষক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি।
প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে মহানবী (সা.)-এর সততা, ন্যায়, মানবতা, সহনশীলতা ও আদর্শকে শিক্ষার্থীদের জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত সকল সম্মানিত অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং প্রিয় শিক্ষার্থীদের প্রতি কালেক্টরেট স্কুল এন্ড কলেজ , ঝালকাঠি-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

#ঈদইমিলাদুন্নবী #মিলাদমাহফিল #কালেক্টরেটস্কুল #ঝালকাঠি #নবীরআদর্শে_জীবনগড়ি #দোয়া_ও_মিলাদ

🌙✨ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্তরিক আমন্ত্রণ ✨🌙প্রিয় অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,মহানবী হযরত মুহাম্মদ...
25/08/2026

🌙✨ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্তরিক আমন্ত্রণ ✨🌙
প্রিয় অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও জীবনাদর্শ স্মরণে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি আয়োজন করতে যাচ্ছে—

🕌 আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল 🕌
মহানবী (সা.)-এর পবিত্র জীবন, মানবতা, ন্যায়, শান্তি ও আদর্শ সম্পর্কে জানার পাশাপাশি তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে।
📅 তারিখ: ২৬ আগস্ট ২০২৬, বুধবার
🕙 সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: বিদ্যালয় মিলনায়তন
🏫 আয়োজনে: কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি

িলাদুন্নবী #মিলাদ_মাহফিল #কালেক্টরেট_স্কুল #ঝালকাঠি #আলোচনা_সভা #দোয়া_ও_মিলাদ
#ঝালকাঠি

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল।      #কালেক্টরেট  #ঝালকাঠি      #বিজ্ঞপ...
22/08/2026

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল।
#কালেক্টরেট #ঝালকাঠি #বিজ্ঞপ্তি #নিয়োগ

লিখিত পরীক্ষার ফলাফল        #বিজ্ঞপ্তি  #কালেক্টরেট
22/08/2026

লিখিত পরীক্ষার ফলাফল
#বিজ্ঞপ্তি #কালেক্টরেট

আগ্রহী শিক্ষার্থীরা অবশ্যই আগামী রবিবার সকালের মধ্যে ছবি এঁকে এবং ছবির পিছনে নাম, রোল, শ্রেণি লিখে জমা দিবে। রবিবারের পর...
19/08/2026

আগ্রহী শিক্ষার্থীরা অবশ্যই আগামী রবিবার সকালের মধ্যে ছবি এঁকে এবং ছবির পিছনে নাম, রোল, শ্রেণি লিখে জমা দিবে। রবিবারের পরে কোনো ছবি জমা নেওয়া হবেনা। এবং এ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব তাপস কর্মকারের সাথে আলোচনা করার পরামর্শ দেওয়া হলো।
#বিজ্ঞপ্তি #কালেক্টরেট #ঝালকাঠি

আখেরী চাহার সোম্বা উপলক্ষ্যে আগামীকাল ছুটির নোটিশ।       #কালেক্টরেট  #ঝালকাঠি    #বিজ্ঞপ্তি
11/08/2026

আখেরী চাহার সোম্বা উপলক্ষ্যে আগামীকাল ছুটির নোটিশ।
#কালেক্টরেট #ঝালকাঠি #বিজ্ঞপ্তি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় Collectorate School and College, Jhalakathi  এর শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করায় জেলা প্রশা...
11/08/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় Collectorate School and College, Jhalakathi এর শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করায় জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানান। পাশাপাশি অত্র প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
#কালেক্টরেট

'৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচীর আওতায় আজ ১০ ই আগস্ট সোমবার ঝালকাঠি পৌরসভার উদ্যোগে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালক...
10/08/2026

'৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচীর আওতায় আজ ১০ ই আগস্ট সোমবার ঝালকাঠি পৌরসভার উদ্যোগে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন মিজ্ জুলিয়া সুকায়না, উপপরিচালক স্থানীয় সরকার, ঝালকাঠি ও প্রশাসক, ঝালকাঠি পৌরসভা আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ বশির গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এবং অধ্যক্ষ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি। বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরত্ব তুলে ধরেন এবং সবাইকে বৃক্ষরোপণের জন্য আহ্বান জানান। উক্ত কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়।
#কালেক্টরেট #ঝালকাঠি

জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি-এর উদ্যোগে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্র...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি-এর উদ্যোগে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
#কালেক্টরেট #ঝালকাঠি

04/08/2026

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে
🏆 রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার শ্রেণিভিত্তিক গ্রুপ ও বিষয়সমূহ নিম্নরূপ:
🟢 ক গ্রুপ — ১ম ও ২য় শ্রেণি
👧👦 চিত্রাঙ্কন:
“জুলাই গণঅভ্যুত্থান: আমার চোখে বাংলাদেশ”
🎤 কবিতা/ছড়া আবৃত্তি:
“জুলাইয়ের সাহসী শিশুরা”
✍️ লিখন কার্যক্রম:
“জুলাই ও আমার বাংলাদেশ”
(৫–৭টি সহজ বাক্য)
🔵 খ গ্রুপ — ৩য় থেকে ৫ম শ্রেণি
✍️ রচনা:
“জুলাই গণঅভ্যুত্থান: আমাদের সাহস ও স্বপ্ন”
🎤 কবিতা আবৃত্তি:
“জুলাইয়ের সাহস ও নতুন বাংলাদেশের স্বপ্ন”
🎨 চিত্রাঙ্কন:
“জুলাই গণঅভ্যুত্থান: আমার চোখে বাংলাদেশ”
🟠 গ গ্রুপ — ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
✍️ রচনা:
“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪: তারুণ্যের সাহস ও বাংলাদেশের নতুন প্রত্যাশা”
🎤 কবিতা আবৃত্তি:
“জুলাই: তারুণ্যের সাহসের কবিতা”
🎨 চিত্রাঙ্কন:
“জুলাইয়ের তারুণ্য: সাহস, ঐক্য ও নতুন বাংলাদেশ”
🔴 ঘ গ্রুপ — ৯ম ও ১০ম শ্রেণি
✍️ রচনা:
“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪: গণজাগরণ, আত্মত্যাগ ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা”
🎤 কবিতা আবৃত্তি:
“জুলাই গণঅভ্যুত্থান: অধিকার ও বৈষম্যহীনতার প্রত্যয়”
🎨 চিত্রাঙ্কন:
“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪: গণআন্দোলন থেকে নতুন বাংলাদেশের প্রত্যাশা”
📌 বিশেষ নির্দেশনা
🔹 প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ শ্রেণির নির্ধারিত গ্রুপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
🔹 প্রতিযোগিতার বিষয়বস্তুতে জুলাই গণঅভ্যুত্থান, তারুণ্যের সাহস, অধিকার, আত্মত্যাগ, ঐক্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন প্রতিফলিত হওয়া প্রত্যাশিত।
🔹 সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হলো।
🇧🇩 জুলাইয়ের চেতনায়,
সৃজনশীলতায় গড়ি বৈষম্যহীন নতুন বাংলাদেশ।
আয়োজনে:
🏫 কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝালকাঠি
#কালেক্টরেট #ঝালকাঠি

Address

Shilpakala Road
Jhalokathi
8400

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801712794892

Alerts

Be the first to know and let us send you an email when Collectorate School and College, Jhalakathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Collectorate School and College, Jhalakathi:

Shortcuts

Share

Category