Weather Observation & Warning Centre, Jashore

Weather Observation & Warning Centre, Jashore আবহাওয়া পর্যবেক্ষণ ও সতর্কীকরণ কেন্দ্র , যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), যশোর ৭৪০৮
(1)

29/05/2026

পরবর্তী ৩ ঘন্টায় যশোর সহ খুলনা বিভাগের সকল জেলার উপর দিয়ে দমকা আকারে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে ভারী বৃষ্টি ও বজ্রপাত চলমান থাকবে।

বজ্রপাতে সময় ঘরের বাইরে যাবেন না।

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

27/05/2026

কালবৈশাখী/বজ্রপাত সতর্কবার্তা:

সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার কিছু স্থানে ২৭ মে রাত ১২ টার মধ্যে দমকা আকারে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

বজ্রপাতের সংশ্লিষ্ট সকলকে ঘরের বাইরে না যেতে অনুরোধ করা হল।

যশোর জেলার দক্ষিণ দিকের উপজেলা গুলো বেশী সম্ভাবনা।

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

25/05/2026

পবিত্র ঈদুল আযহার দিনে দেশের রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা এবং পরবর্তীতে খুলনা সহ সারাদেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত আগামীকাল ইন শা আল্লাহ।

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

24/05/2026

সন্ধ্যা ৭ ঘটিকা হইতে পরবর্তী ৩ ঘন্টায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর জেলার উত্তর অংশ চৌগাছা, রাজশাহী বিভাগের কিছু জেলায় দমকা আকারে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

Daily Monsoon Transition, Bay Interaction & Convective Outlook Update আজকে সকাল ৮ ঘটিকার synoptic পরিস্থিতি বিশ্লেষণে দে...
24/05/2026

Daily Monsoon Transition, Bay Interaction & Convective Outlook Update

আজকে সকাল ৮ ঘটিকার synoptic পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চল—বিশেষত পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর বঙ্গোপসাগর ধীরে ধীরে একটি সক্রিয় মৌসুমি আবহাওয়া পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত Upper Air Cyclonic Circulation টি বর্তমানে পুরো পূর্ব ভারত ও বাংলাদেশের আবহাওয়ার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এই সিস্টেমের কারণে বঙ্গোপসাগর থেকে গভীর আর্দ্রতাবাহী দক্ষিণ-পশ্চিমা বায়ু ক্রমাগত বাংলাদেশ উপকূলের দিকে প্রবাহিত হচ্ছে, যার ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় convective cloud mass বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে moisture incursion তুলনামূলক বেশি সক্রিয় রয়েছে।

বাংলাদেশ বর্তমানে pre-monsoon থেকে monsoon transition phase এর মধ্যে অবস্থান করছে। দিনের তাপমাত্রা ও surface heating এর কারণে বিকেল ও সন্ধ্যার দিকে instability বৃদ্ধি পাচ্ছে এবং Bay moisture এর সাথে interaction হয়ে বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে thunderstorm activity ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলে পশ্চিমবঙ্গের convective belt এর প্রভাব অনুভূত হতে পারে।

অন্যদিকে দক্ষিণ বিহার থেকে ঝাড়খন্ড ও ওড়িশা হয়ে নেমে আসা north-south trough পশ্চিমবঙ্গের উপর strong convective instability তৈরি করছে। এর সাথে বঙ্গোপসাগরের আর্দ্র বায়ু যুক্ত হওয়ায় Gangetic West Bengal অঞ্চলে Kalbaishakhi-type thunderstorm activity সক্রিয় হতে পারে। এই convective system গুলো অনেক সময় বাংলাদেশের পশ্চিম সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে squally weather, gusty wind এবং lightning activity বৃদ্ধি করতে পারে।

উত্তর-পূর্ব ভারতে central Assam অঞ্চলে বিদ্যমান low-level cyclonic circulation এবং trough in westerlies এর প্রভাবে Assam ও Meghalaya অঞ্চলে ব্যাপক convection তৈরি হচ্ছে। Meghalaya plateau এর orographic lifting এর কারণে Shillong, Cherrapunji ও Mawsynram অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর indirect effect হিসেবে সিলেট বিভাগের upstream নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে তৈরি হতে পারে যদি এই pattern কয়েকদিন স্থায়ী হয়।

বর্তমান atmospheric pattern বিশ্লেষণে আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে Bay of Bengal branch of monsoon ধীরে ধীরে আরও organized হচ্ছে এবং southwesterly flow ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। Frequent cloud cluster development, increasing humidity, nighttime convection এবং widespread thunderstorm activity ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশে মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ দ্রুত প্রতিষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরীয় moisture feed এবং regional convective interaction অব্যাহত থাকলে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে monsoon onset condition আরও সুস্পষ্ট হয়ে উঠতে পারে।

N.B: This Analysis is based on prevailing synoptic features, upper air circulation pattern and regional monsoon dynamics. Convective weather distribution may vary locally depending on mesoscale atmospheric conditions.

Analysis: Mehedi Hasan, Weather & Climate Researcher, Jashore University of Science and Technology

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

23/05/2026

রংপুর বিভাগে আগামী ২৪ ঘন্টায় দফায় দফায় ভারী বর্ষণের জোর সম্ভাবনা আছে।

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

২৩ মে তারিখে বঙ্গোপসাগরের আবহাওয়া বিশ্লেষণ আজ বিকেল ৫টার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর, আন্দ...
23/05/2026

২৩ মে তারিখে বঙ্গোপসাগরের আবহাওয়া বিশ্লেষণ

আজ বিকেল ৫টার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকায় scattered to broken low–medium cloud mass এর সাথে embedded intense to very intense convection পরিলক্ষিত হচ্ছে।

Southeast Bay ও adjoining central Bay এলাকায় 3.1 থেকে 5.8 km উচ্চতা পর্যন্ত একটি Upper Air Cyclonic Circulation সক্রিয় রয়েছে, যা উচ্চতার সাথে southwestward tilt করছে। এর প্রভাবে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে convective activity বৃদ্ধি পেয়েছে।

আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকায় গভীর convection অব্যাহত রয়েছে। তবে system টি এখনো disorganized অবস্থায় রয়েছে এবং কোনো well-defined LLCC শনাক্ত হয়নি।

বর্তমানে Bay of Bengal এ cyclogenesis probability নেই বললেই চলে। অন্যদিকে monsoonal clouding ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা Southwest Monsoon advancement এর পক্ষে অনুকূল ইঙ্গিত বহন করছে।

Satellite Imaginary: Himawari 9 Satellite, Japan

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

23/05/2026

উত্তর দিক হতে আগামী ১ ঘন্টার মধ্যে যশোর জেলায় দমকা আকারে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে৷

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

23/05/2026

পরবর্তী ৫ ঘন্টায় খুলনা বিভাগের উত্তর দিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজশাহী বিভাগের কিছু জেলায় দমকা আকারে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে।

যশোর জেলার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাবনা তৈরী হলে জানানো হবে।

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

আজ রাত ৯ ঘটিকার বঙ্গোপসাগরের আবহাওয়া বিশ্লেষণ আজ রাত ৯ ঘটিকার স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্...
22/05/2026

আজ রাত ৯ ঘটিকার বঙ্গোপসাগরের আবহাওয়া বিশ্লেষণ

আজ রাত ৯ ঘটিকার স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে scattered to broken low–medium cloud mass এর সাথে embedded moderate to intense convection পরিলক্ষিত হচ্ছে।

Southeast Bay এলাকায় 3.1 km উচ্চতা পর্যন্ত একটি Upper Air Cyclonic Circulation সক্রিয় রয়েছে। এর প্রভাবে আন্দামান সাগর ও দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে convective activity বৃদ্ধি পেয়েছে। তবে system টি এখনো well-organized নয় এবং কোনো defined LLCC (Low Level Cyclonic Circulation) শনাক্ত হয়নি। আগামী ৫ দিনে Bay of Bengal এ cyclogenesis এর সম্ভাবনা নেই বললেই চলে৷

Monsoonal clouding ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা Southwest Monsoon advancement এর অনুকূলে ইঙ্গিত দিচ্ছে।

Imaginary Credit: Himawari 9 Satellite (B13 Sensor) , Japan Meteorological Agency, Tokyo, Japan

Analysis : Upper Air Divergence, Indian Ocean

ধন্যবাদ Weather Observation & Warning Centre, Jashore

Address

Jashore University Of Science And Technology
Jessore
7408

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weather Observation & Warning Centre, Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Weather Observation & Warning Centre, Jashore:

Shortcuts

Share