ইসলামী জীবন

ইসলামী জীবন ইসলামী নিউজ জোন ❤️
সত্য প্রকাশ করতে সাহায্য করুন।
(6)

16/08/2026

মনিরামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন

আঃ আলীম মণিরামপুরঃ যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট দোনারে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেন। তাঁর এই উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

গতকাল ১৬ ই আগষ্ট রবিবার সকাল ১০ টায় তিনি নিজে উপস্থিত কাজের উদ্ভধন করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট দোনারের ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি ও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ত। ভাঙাচোরা ও কর্দমাক্ত রাস্তার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হতো বয়স্ক নারী-পুরুষ, শিশু এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। জরুরি প্রয়োজনে রোগী ও প্রয়োজনীয় যানবাহন চলাচলেও সৃষ্টি হতো নানা প্রতিবন্ধকতা।
এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি রাস্তাটির দুরবস্থার বিষয়টি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেনকে অবহিত করেন। বিষয়টি জানার পর তিনি এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে কোনো প্রাতিষ্ঠানিক বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন।
সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় এলাকাবাসী চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীম হোসেন বলেন, “যেকোনো মানুষের ছোট্ট একটি উপকার করাও আমাকে দারুণভাবে আনন্দিত করে। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করার চেষ্টা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। আমি আমৃত্যু এ ধরনের জনকল্যাণমুখী কাজের সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা জানতে পারলে সাধ্য অনুযায়ী তা সমাধানে এগিয়ে আসবেন। তাঁর মতে, জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা তাদের পাশে থাকা।

 #শোক_সংবাদ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৩নং, ভোজগাতী ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ডের.টুনিয়া ঘরা গ্রামের ড্রাইভার...
08/08/2026

#শোক_সংবাদ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৩নং, ভোজগাতী ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ডের.

টুনিয়া ঘরা গ্রামের ড্রাইভার মফিজুর রহমানের ছোট ছেলেকে মৃত অবস্থায় বাড়ির পাশের পুকুরে পাওয়া যাওয়ার সংবাদ শুনে শোকতপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন গাজী এনামুল হক এমপি মহোদয়।

মনিরামপুর উপজেলার ১ নং রোহিতা ইউনিয়নের ব্রেন টিউমারে আক্রান্ত কোদলাপাড়া গ্রামের তোতা মিয়াকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ...
07/08/2026

মনিরামপুর উপজেলার ১ নং রোহিতা ইউনিয়নের ব্রেন টিউমারে আক্রান্ত কোদলাপাড়া গ্রামের তোতা মিয়াকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১নং রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন ও মনিরামপুর থানা কর্মপরিষদ সদস্য মাস্টার মজহার আলী ও স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।

অবশেষে তিন তিনবার রেজাল্ট ছিড়ে ফেলার পর মনের মতো রেজাল্ট তৈরি করতে পারায় বিএনপির পেশাজীবি শাখার সভাপতি জনাব সম্রাট হোস...
07/08/2026

অবশেষে তিন তিনবার রেজাল্ট ছিড়ে ফেলার পর মনের মতো রেজাল্ট তৈরি করতে পারায় বিএনপির পেশাজীবি শাখার সভাপতি জনাব সম্রাট হোসেনকে মণিরামপুর বাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্যামকুড় গ্রামে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে...
02/08/2026

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্যামকুড় গ্রামে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় শান্ত ইসলাম (পিতা: রফিকুল ইসলাম) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয়ভাবে আরও দাবি করা হচ্ছে যে অভিযুক্তের বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

31/07/2026
31/07/2026

যশোরের বিডি হলে ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির।

হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে আমরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে মৌলভীবাজারের দিকে রওনা হ...
28/07/2026

হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে আমরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে মৌলভীবাজারের দিকে রওনা হই, ঠিক সেই সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। হামলাকারীরা আমাদের মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় এবং গাড়িচালক থেকে শুরু করে আমাদের মিডিয়া টিমের সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালায়।

এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস সালামের ওপরও হামলা করা হয়। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের ওপর নির্মমভাবে আঘাত করা হয়। কারও হাত ভেঙে দেওয়া হয়েছে, কারও পা ভেঙে দেওয়া হয়েছে। অনেকেই রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে আছে।

আমরা এই ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে যারা অস্ত্র, সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, তাদের মদদদাতা এবং দায়িত্ব পালন করতে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করতে হবে।

(কপি নাসিরুদ্দিন পাটোয়ারী)

যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা গোলাম রসুলের মেয়ে একজন সিজোফ্রেনিয়ার (মানসিক রোগী) রোগী৷ এমপি সাহেবের সিজোফ্রেনিয়া...
28/07/2026

যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা গোলাম রসুলের মেয়ে একজন সিজোফ্রেনিয়ার (মানসিক রোগী) রোগী৷ এমপি সাহেবের সিজোফ্রেনিয়ার রোগী মেয়ের কিছু কর্মকাণ্ডের জন্য (যে বিষয়ে এমপি সাহেব লাইভে এসে দুঃখ প্রকাশ করছেন) সেটি নিয়ে একটি চিহ্নিত মহল কতৃক তার বাসভবনে হামলা করা হয়।

Address

Jessore
7400

Telephone

+8801749932806

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ইসলামী জীবন:

Shortcuts

Share