30/11/2025
_:Drawing:_
History: আমি যখন ক্লাস play তে পড়ি তখন থেকে আমার ছবি আঁকার জার্নি শুরু হয়। আমি মূলত তুষার স্যারের কাছে drawing শিখতাম। কিন্তু তখন আমার ছবি আঁকতে বেশি একটা ভালো লাগতো না। আমি একদমই ছবি আকতাম না বিষয়টা তেমন নয়, তুষার স্যার সাপ্তাহিক যতোটুকু কাজ দিত তাই করা হতো শুধু। তখন ড্রইং এর প্রতি আমার নিজস্ব আগ্রহ ছিল না। এছাড়াও, স্কুল এ ড্রয়িং সাবজেক্ট ছিল, তার জন্যও আগ্রহ না থাকা সত্ত্বেও আমাকে ড্রয়িং করতে হতো। এভাবে ক্লাস 4 পর্যন্ত চলে।
ক্লাস 5 এ আমি কোন ড্রইং করি নাই। তখন আমার psc পরীক্ষায় drawing আবার বিষয়ভুক্ত ছিল না।
এরপর করোনা মহামারী শুরু হলো, যা আমার ড্রয়িং লাইফের টানিং পয়েন্ট। করোনা মহামারিতে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল বলে আমি বেশ ভালোই bore হয়ে পড়ছিলাম। তখন নিজেকে কার্যকরী করতে আমি আবার ড্রয়িং আকানো শুরু করি। ক্লাস 6 এ আমি অনলাইন প্লাটফর্ম গুলোর সহায়তা নেয়া শুরু করি। তখন আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল (যেমন: David Finch, AmanJya drawing আরও অনেক), online free course হতে ড্রয়িং শিখতে লাগলাম।
class 7 এ উঠতে উঠতে আমার ড্রয়িং একটি পছন্দের বিষয় হয়ে দাঁড়ালো। তখন আমি AR Drawing: Sketch and paint এ ড্রয়িং লাইন প্র্যাকটিস করতে লাগলাম। তখন আমার ড্রয়িং গুলো দেখতেও বেশ সুন্দর লাগতো।
তারপর ক্লাস 8 এ উঠার পর আমি একটু অ্যাডভান্স লেভেলের ড্রইং আঁকতে শুরু করি। প্রথম প্রথম একটু সমস্যা হলেও আমি আস্তে আস্তে পারদর্শী হতে থাকি। তখন আমি cartoon and anime আঁকতাম।
ক্লাস নাইন থেকে আমি আমার আঁকাকি গুলো ফেসবুকে আপলোড করা শুরু করি। ক্লাস 9 and 10 এও আমি অনেকগুলো কার্টুন ও anime আকি।এছাড়াও class 10 এ আমি ouline drawing potrait শেখা শুরু করি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে দেখে। প্রায় এক বছর ধরে আমি এই মেথড আয়ত্ত করতে থাকি।এই সময়ের মধ্যে আমি কয়েকটি potrait ও বানাই। যা খুব বেশি qualityfull ছিল না।
আমার ইচ্ছা ছিল যে আমার যে কয়টি ড্রয়িং(anime,cartoon) সবচেয়ে ভালো দেখতে সেগুলো আমি frame করে রাখবো। তাই ক্লাস 8,9,10এর কয়েকটি drawing আমি একত্রে frame করি।
আমার ssc-25 পরীক্ষা june এ শেষ হলে আমি আরো 'oultline drawing potrait' বানানো শুরু করি। এভাবে আনুমানিক এক বছর দুই মাসের মধ্যে আমি ১৩ টিরও বেশি potrait ছবি আঁকাই।তারপর আমি আরো দুই মাসের মত সময় নেই আমার ড্রইং স্কিলস upgrade করতে। October থেকে আমি আবার potrait বানানো শুরু করি। এ সময় আমি goal নেই 25+ ছবি আঁকানোর। এই goal আমি পূরণ করতেও সক্ষম হই। তারপর আমার ইচ্ছা ছিল 40+ potrait বানানোর। কিন্তু inter 1st year এর পড়ালেখার চাপের কারণে আমি 30+ potrait আঁকতে সক্ষম হই এবং free hand drawing practise করতে থাকি।