আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই?
শীঘ্রই এই প্রতিষ্ঠান সচল হতে যাচ্ছে ইনশাআল্লাহ!
Madrashatul Madinah
দীপ্ত জ্ঞানের পথে...
07/03/2023
বড়দের ছেলেবেলা
01/03/2023
22/02/2023
১৪৪৪ হিজরী/২০২৩ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষার রুটিন চূড়ান্ত
ইন্শা-আল্লাহ, ১২ শা‘বান ১৪৪৪ হিজরী, ৫ মার্চ ২০২৩ তারিখ রবিবার পরীক্ষা আরম্ভ হবে। ২৩ শা‘বান ১৪৪৪ হিজরী, ১৬ মার্চ ২০২৩ তারিখ, বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে।
উল্লেখ্য, ৮ মার্চ বুধবার (মুতাবিক ১৫ শা‘বান) এবং ১০ মার্চ শুক্রবার (মুতাবিক ১৭ শা‘বান) পরীক্ষা বন্ধ থাকবে।
রুটিন নিচের লিংকে সংযুক্ত করা হল :
https://drive.google.com/file/d/18x9MjITqTrXuxcELwHk3hWhV5FU5HHsB/view?usp=sharing
এক শাইখের দারস চলাকালীন সময়ে একজন এসে বললো, "মানুষ রকেটে করে চাঁদে চলে যাচ্ছে আর আপনারা এখানে বসে দারস দিচ্ছেন!"
শাইখ বললেন, " আমাদের কথা বাদ দাও। আমরাতো তাও দারসে বসেছি। তোমার কি হবে, না তুমি চাঁদে যেতে পেরেছো না দারসে বসেছো!
[শোনা গল্প - উস্তাদ নাহিদ হাসান]
আলিম সমাজের জন্য আত্মসংশোধনের ব্যাপারে সচেষ্ট থাকা অত্যন্ত প্রয়োজন। কেননা 'ইলম' এক জিনিস আর তার উপর 'আমল' করা আরেক জিনিস। হাকীমুল উম্মাত হযরত থানভী (রহ.) বলতেন যে, ইসলাহ তথা আত্মসংশোধন ফরয।
আর আমি তো ফতোয়াই দিয়ে থাকি যে 'বর্তমান যুগে হক্কানী উলামায়ে কিরামের সাহচর্য অবলম্বন করা ফরয'। কেননা এটা ব্যতীত ঈমানের হিফাযত অত্যন্ত দুষ্কর। আর যেহেতু ঈমানের হিফাযত করা ফরয অতএব যে জিনিসটি ঈমান হিফাযতের অন্যতম কারণ হবে সেটিও ফরয হবে।
-মাওয়ায়েযে আবরার : ১৮৬
পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদিস মনযূর মেঙ্গল হাফি. সহীহ বুখারীর আখেরী দারসে আবেগঘন কণ্ঠে নতুন ফারেগ আলেমদের প্রতি নসীহতের এক পর্যায়ে বলেন:
কিয়ামতের দিন যখন জান্নাতের মিম্বারে রাসূল ﷺ আসীন হবেন, আবু বকর, উমর, উসমান, আলী রাযিয়াল্লাহু আনহুম আসীন হবেন, তখন তোমরা এই নালায়েকের ব্যাপারে সাক্ষীটা দিও-
"আমাদের উস্তায মুসলমান ছিলেন৷ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন৷"
কান্না বিজড়িত মজলিসে একযোগে আরো কান্নার রোল পড়েছে৷
সুবহানাল্লাহ! এটাই কওমি মাদরাসার বৈশিষ্ট যে, এখানকার উস্তায-ছাত্র একে অপরকে জান্নাতে কল্পনা করেন৷
- সংগৃহীত
01/02/2023
শেষ কবে কুরআন তেলাওয়াত করেছেন? শেষ কবে অর্থসহ বুঝেবুঝে পড়েছেন?
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Address
Jessore
7400