GST Admission Test - A to Z Guide

GST Admission Test - A to Z Guide GST Admission Test A–Z Guide
গুচ্ছ ভর্তি প্রস্তুতি, Exam Update, Exam Info, Question & Solution ��

কুমিল্লা বিশ্ববিদ্যালয় – ক্যাম্পাস রিভিউবাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুমিল্লা...
20/08/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয় – ক্যাম্পাস রিভিউ
বাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি লালমাই পাহাড়ের পাশে, শান্ত-নিরিবিলি পরিবেশে অবস্থিত। কুমিল্লা শহরের কেন্দ্র কান্দিরপাড় থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এর অবস্থান—যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের যাতায়াতে সুবিধাজনক।

🎓 একাডেমিক কাঠামো
কুবিতে বর্তমানে ৬টি অনুষদ এবং ১৯টি বিভাগ চালু রয়েছে।
অনুষদগুলো হলো—
প্রকৌশল অনুষদ
বিজ্ঞান অনুষদ
ব্যবসায় শিক্ষা অনুষদ
কলা অনুষদ
সামাজিক বিজ্ঞান অনুষদ
আইন অনুষদ
আধুনিক ল্যাব, সুগঠিত কারিকুলাম এবং ক্রমবর্ধমান গবেষণা কার্যক্রমের মাধ্যমে এখানে একাডেমিক পরিবেশ ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে

🚍 পরিবহন ব্যবস্থা
কুবির পরিবহন ব্যবস্থা অনেক শক্তিশালী।
শিক্ষার্থীদের জন্য ২০টি বাস
শিক্ষকদের জন্য ৭টি গাড়ি
জরুরি সেবায় রয়েছে ২টি অ্যাম্বুলেন্স
দূর থেকে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ সহায়তা।

🏠 আবাসন সুবিধা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি আবাসিক হল—
৩টি ছাত্রদের জন্য
২টি ছাত্রীদের জন্য
এছাড়া শিক্ষকদের জন্য রয়েছে আলাদা ডরমেটরি। হলগুলোর পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ।

🤖 গবেষণা ও প্রযুক্তি
কুবির শিক্ষার্থীরা রোবটিক্সে ইতোমধ্যেই বড় সাফল্য দেখিয়েছে।
তারা তৈরি করেছে—
রোবট সিনা
রোবট ব্লুবেরি
রোবট নিকো
যা জাতীয় পর্যায়ে কুবির প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ।

🏛️ ক্যাম্পাসের আকর্ষণীয় স্থান
কুবি ক্যাম্পাসে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর জায়গা—
সিএসই চত্বর
হৃদ চত্বর
লালন চত্বর
বাবুই চত্বর
বৈশাখী চত্বর
সানসেট ভ্যালি
প্রেম সেতু / লবণ সেতু
কেন্দ্রীয় শহীদ মিনার
মুক্তমঞ্চ
এছাড়াও রয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, যা প্রশাসনিক ভবনের পাশে কুবির ইতিহাস ও গৌরব ফুটিয়ে তোলে

🌳 ক্যাম্পাস পরিবেশ
লালমাই পাহাড়ের সবুজে ঘেরা এ ক্যাম্পাসটি অত্যন্ত শান্ত, প্রাকৃতিক এবং শিক্ষার উপযোগী। একাডেমিক ভবন, আবাসন, ক্যাফেটেরিয়া, খেলার মাঠ—সব মিলিয়ে কুবি এক সুন্দর ও প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলেছে।

⭐ সারসংক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি দ্রুত বিকাশমান পাবলিক বিশ্ববিদ্যালয়; খুব বেশি পুরোনো না হলেও একাডেমিক উন্নয়ন, গবেষণা, রোবটিক্স এবং ক্যাম্পাস সৌন্দর্যে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। শান্ত, প্রাকৃতিক ও আধুনিক পরিবেশে পড়াশোনা করার স্বপ্ন থাকলে কুবি শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে।

19/08/2026
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদনের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি সাল ও সেকেন্ড টাইম সংক্রান্ত তথ্যসমূহ
04/08/2026

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদনের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি সাল ও সেকেন্ড টাইম সংক্রান্ত তথ্যসমূহ

ব্রেকিং | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত-
02/08/2026

ব্রেকিং | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত-

01/08/2026

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে লাস্ট কত মেরিট চান্স পেল!!

✅️A ইউনিট = ১৩৪৮৩ মেরিট পর্যন্ত।
✅️B ইউনিট = ৩৯৫৮ মেরিট পর্যন্ত।
✅️C ইউনিট = ৩৮৭৪ মেরিট পর্যন্ত।

বিঃদ্রঃ এই মেরিট এর পরে কেউ সাবজেক্ট পাইলে বলবেন। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট।

♦️পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 📌পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্তরূপঃ 'পাবিপ্রবি', বা 'পাস্...
28/07/2026

♦️পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

📌পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্তরূপঃ 'পাবিপ্রবি', বা 'পাস্ট') বাংলাদেশের কেন পড়বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে? একটি সরকারি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিভাগের অন্তর্গত পাবনা জেলায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি পাবনা জেলার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের ২৯ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৭ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ০৫ জুন ২০০৮ সালে। ২০০৯ সাল থেকে ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স চালু হয়।

#অবস্থানঃ

পাবনা শহরের ৫ কিলোমিটার পূর্ব দিকে রাজাপুর নামক স্থানে ঢাকা-পাবনা মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ৩০ একর জমির উপর স্থাপিত হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি।

#ইতিহাসঃ

বাংলাদেশ সরকার ২০০১ সালের ১৫ জুলাই "পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১" প্রণয়ন করার মাধ্যমে পাবনা জেলার নগরবাড়ী মহাসড়কের উত্তর পাশে গয়েশপুর ধোপাঘাটা নামক স্থানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ২০০৮ সালের ১২ অক্টোবর জারি করা হয় এসআরও (নং ২৭৮)। শুরুতে রাজাপুরের টিটিসি ক্যাম্পাসকে এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে পাবনা শহরের ৫ কিলোমিটার পূর্ব দিকে রাজাপুর নামক স্থানে মূল ক্যাম্পাস চালু করা হয়। ২০০৯ সালের ৫ জুন এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী প্র‍য়াত এ কে খন্দকার, বীর উত্তম। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি মূল ক্যাম্পাসে আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম উদ্বোধন করেন ইউজিসি-র চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

#অনুষদসমূহঃ

মোট ৫টি অনুষদে মোট ২১টি বিভাগ রয়েছে। ( বর্তমানে আসন বেড়েছে, আপডেট তথ্য পরে জানানো হবে)

▪️প্রকৌশল ও প্রযুক্তি অনুষদঃ

১। ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক ও কমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

২। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

৩। আর্কিটেকচার বিভাগ

৪। ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

৫। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

৬। সিভিল ইঞ্জিনিয়াররিং বিভাগ

৭। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

▪️বিজ্ঞান অনুষদঃ

১। গণিত বিভাগ

২। পদার্থ বিজ্ঞান বিভাগ

৩। ভূগোল ও পরিবেশ বিভাগ

৪। ফার্মেসী বিভাগ

৫। রসায়ন বিভাগ

৬। পরিসংখ্যান বিভাগ

▪️বাণিজ্য অনুষদঃ

১। ব্যবসায় প্রশাসন বিভাগ

২। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ

কলা ও সমাজ বিজ্ঞান অনুষদঃ

১। বাংলা বিভাগ

২। সমাজকর্ম বিভাগ

৩। লোক প্রশাসন বিভাগ

৪। ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ

৫। ইংরেজি বিভাগ

৬। অর্থনীতি বিভাগ

#ইন্সটিটিউট_ও_ভবনঃ

আধুনিক ভাষা ইনস্টিটিউট। এছাড়াও একটি লাইব্রেরি, পাঁচটি আধুনিক গবেষণাগার, ক্যাফেটেরিয়া, স্বাধীনতা স্তম্ভ, পরিবহন ব্যবস্থা, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন রয়েছে।

#সুবিধাসমূহঃ

গ্রন্থাগারঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রটি মূলত এর ছাত্র, অনুষদ, কর্মকর্তা এবং গবেষকদের প্রকৃত প্রয়োজন পরিবেশন করার জন্য তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, পাঠ্যক্রম এবং সংস্কৃতি সম্পর্কে আরও ভাল বোঝার, প্রচার করার জন্য বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে।

🚮যাতায়াত ব্যবস্থাঃ

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ৮ টি এবং ২ টি বিআরটিসি দ্বিতল বাসসহ মোট ১০টি বাস সার্বক্ষণিক ক্যাম্পাস হতে গোটা শহর প্রদক্ষিণ করে। এছাড়াও শিক্ষকদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা যাতায়াত ব্যবস্থা। কর্মকর্তা কর্মচারীদের জন্য যাতায়াতের ব্যবস্থা রয়েছে।

🚮ক্যাফেটেরিয়াঃ

স্বাধীনতা চত্বরের পাশে চমৎকার একটি ক্যাফেটেরিয়া রয়েছে। এখানে কমদামে বেশ স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায়।

মেডিক্যাল সেন্টারঃ

প্রশাসনিক ভবনের নিচ তলায় মেডিক্যাল সেন্টারটি অবস্থিত। চারজন এমবিবিএস ডাক্তারের তত্ত্বাবধানে মেডিক্যাল অফিসার ও কর্মচারীদের নিয়ে গড়ে উঠা মেডিক্যাল সেন্টারটি ছাত্রছাত্রীদের সকল শারীরিক অসুস্থতার চিকিৎসা দিয়ে থাকেন।

#হলসমূহঃ

৩ টি হল রয়েছে এবং আরো করেকটি হল নির্মানাধীন

🚮সাংস্কৃতিক সংগঠনঃ

১। অনিরুদ্ধ নাট্য দল
২। বাতিঘর
৩। কণ্ঠস্বর আবৃত্তি দল
৪। disTune (ব্যান্ড)
৫। কাব্য (ব্যান্ড)
৬। পাস্ট ডিবেটিং সোসাইটি ( PUSTDS)
৭। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা (স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন)
৮। পাস্ট ফটোগ্রাফিক সোসাইটি (PUSTPS)

🚮বিজ্ঞান সংগঠনঃ
১। Scienteria

🚮ক্যারিয়ার ক্লাবঃ
১। Youth Alliance
২। IEEE
৩। Solver Green

🚮স্বেচ্ছাসেবী সংগঠনঃ

১। বন্ধুসভা (প্রথম আলো)
২। জোনাকি
৩। নতুন সূর্যোদয়
৪।আগামির সূর্য
৫। HELP-হেল্প
৬। বন্ধু
৭। রোভার স্কাউট গ্রুপ
৮। Yellow Lamp- ইয়োলো ল্যাম্প
⬇️⬇️পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের অধিভুক্ত একটি বিশ্ববিদ্যালয়।

28/07/2026

♻️সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি একটি চ্যালেঞ্জিং হলেও সম্ভব। যেহেতু তোমার একবার অভিজ্ঞতা হয়েছে, তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হলো:-
তোমার প্রথম বারের ভুলগুলো চিহ্নিত করো।
🔰প্রথমবার ভর্তি পরীক্ষায় তুমি কী কী ভুল করেছিলে, সেগুলো প্রথমে চিহ্নিত করো। যেমন:
* কোন বিষয়ে দুর্বলতা ছিল?
* সময় ব্যবস্থাপনায় কোনো সমস্যা হয়েছিল?
* পরীক্ষার হলে কোনো নার্ভাসনেস কাজ করেছিল?
* কোন অধ্যায়গুলো বাদ দিয়েছিলে বা কম গুরুত্ব দিয়েছিলে?
এই ভুলগুলো চিহ্নিত করতে পারলে দ্বিতীয়বার সেগুলো এড়িয়ে চলতে পারবে।
🔰সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করো-
কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন বিষয়ে ভর্তি হতে চাও, তা সুনির্দিষ্টভাবে ঠিক করো। লক্ষ্য স্থির থাকলে সে অনুযায়ী প্রস্তুতি নিতে সুবিধা হবে। যেমন, তুমি যদি বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে সেই ইউনিটের জন্য নির্দিষ্ট সিলেবাস ও প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি নাও।
🔰সিলেবাস ও প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা-
যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, তাদের সিলেবাস এবং গত কয়েক বছরের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে জানো।
▪️সিলেবাস: প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট সিলেবাস থাকে। সেই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নাও।
▪️প্রশ্নের প্যাটার্ন: বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে প্রশ্নের ধরন, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, তা বোঝার চেষ্টা করো। এতে কোন বিষয়ে বেশি জোর দিতে হবে তা বুঝতে পারবে।
দুর্বল বিষয়গুলোতে বেশি মনোযোগ দাও।
প্রথমবার যে বিষয়গুলোতে আপনি ভালো করতে পারোনি, সেগুলোতে বেশি মনোযোগ দাও। প্রয়োজনে অভিজ্ঞ শিক্ষক বা মেন্টরের সাহায্য নাও। যদি গণিতে দুর্বলতা থাকে, তাহলে গণিত অনুশীলনে বেশি সময় দাও। একইভাবে যদি ইংরেজিতে সমস্যা হয়, তাহলে ইংরেজি গ্রামার ও ভোকাবুলারির ওপর জোর দাও।
🔰সময় ব্যবস্থাপনা অনুশীলন করো-
ভর্তি পরীক্ষায় সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে দ্রুত এবং নির্ভুলভাবে উত্তর দিতে পারার জন্য নিয়মিত মডেল টেস্ট দাও।
▪️মডেল টেস্ট: সম্ভব হলে বিভিন্ন কোচিং সেন্টারের মডেল টেস্টে অংশ নাও বা বাসায় নিজেই ঘড়ি ধরে পরীক্ষা দাও। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সমাধান করার অভ্যাস গড়ে তুলতে পারবে।
▪️সময় ভাগ করা: প্রতিটি বিষয়ের জন্য এবং প্রতিটি প্রশ্নের জন্য কতটুকু সময় বরাদ্দ করবে, তা আগে থেকে ঠিক করে রাখো।
🔰নোট তৈরি ও রিভিশন-
পড়াশোনার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখো। এটি পরবর্তীতে রিভিশনের জন্য অনেক সহায়ক হবে।
▪️ নোট তৈরি: কঠিন সূত্র, গুরুত্বপূর্ণ তথ্য, বা বারবার ভুল হচ্ছে এমন বিষয়গুলো আলাদা করে নোট করে রাখো।
▪️নিয়মিত রিভিশন: সপ্তাহে অন্তত এক বা দুই দিন পুরনো পড়া রিভিশন করার জন্য সময় বরাদ্দ রাখো। এতে পড়া মনে রাখতে সুবিধা হবে।
🔰মানসিক প্রস্তুতি-
দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মানসিক চাপ সামলানো একটি গুরুত্বপূর্ণ বিষয়।
▪️ইতিবাচক থাকো: হতাশ না হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তুতি নাও। মনে রাখবে, তোমার কাছে আরও একটি সুযোগ আছে।
▪️পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম: পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়া জরুরি। এতে তোমার মন সতেজ থাকবে এবং পড়ায় মনোযোগ দিতে পারবে।
▪️পুষ্টিকর খাবার: সঠিক খাদ্যাভ্যাস তোমার শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে।
🔰সোশ্যাল মিডিয়া ও অন্য ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকো
প্রস্তুতির সময় সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ডিস্ট্র্যাকশন থেকে যতটা সম্ভব দূরে থাকো। পড়াশোনার জন্য একটি শান্ত এবং অনুকূল পরিবেশ তৈরি করো।
🔰বড় ভাই/বোন বা অভিজ্ঞদের পরামর্শ নাও-
পরিচিত যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সফল হয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নাও। তাদের অভিজ্ঞতা তোমার জন্য সহায়ক হতে পারে।
এই সাজেশনগুলো অনুসরণ করে যদি সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নাও, তাহলে আশা করি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় ভালো ফল করতে পারবে। তোমার প্রস্তুতি শুভ হোক!
আর কোনো নির্দিষ্ট বিষয়ে তোমার সাহায্য প্রয়োজন হলে জিজ্ঞাসা করতে পারো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (BRUR) — স্বপ্ন দেখা শুরু হোক এখান থেকেই 🌿রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ৫ কিলোম...
27/07/2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (BRUR) — স্বপ্ন দেখা শুরু হোক এখান থেকেই 🌿

রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি একদিকে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ, অন্যদিকে মর্যাদাপূর্ণ রংপুর ক্যাডেট কলেজের মাঝখানে, শহরের সবচেয়ে গ্রীন এবং শান্তিপূর্ণ জায়গাগুলোর একটি।

এই বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটা যেন প্রকৃতির মাঝে জ্ঞানের এক নিঃশব্দ মন্দির।
🌳 ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে রয়েছে ৩০০ প্রজাতির প্রায় ৩৬ হাজার গাছ, যার মধ্যে রয়েছে ওষুধি, বনজ ও ফলজসহ অনেক দুর্লভ প্রজাতির গাছ।
চারপাশের সবুজে মোড়ানো গাছপালা, খোলা আকাশ, নির্মল বাতাস আর পাখির ডাক—এসব মিলিয়ে এখানে ক্লাস করাও যেন একটা মানসিক প্রশান্তি।

---

🏛️ এক নজরে একাডেমিক কাঠামো (৬টি অনুষদ, ২২টি বিভাগ):

🔹 কলা অনুষদ – বাংলা, ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব
🔹 সামাজিক বিজ্ঞান অনুষদ – রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সাংবাদিকতা ও গণযোগাযোগ, লোকপ্রশাসন, জেন্ডার স্টাডিজ
🔹 বিজ্ঞান অনুষদ – পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান
🔹 জীব ও ভূবিজ্ঞান অনুষদ – ভূগোল ও পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা
🔹 প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ – CSE, EEE
🔹 ব্যবসায় শিক্ষা অনুষদ – হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS)

---

🏡 আবাসন সুবিধা – দ্বিতীয় পরিবার

👦 ছাত্র হল:

বিজয় ২৪ হল

শহীদ মুখতার ইলাহী হল

👧 ছাত্রী হল:
শহীদ ফেলানী হল

নতুন একটি ছাত্রী হল নির্মাণাধীন

হলগুলোর পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব, এবং এখানে প্রশাসন ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে বিশেষ গুরুত্ব দেয়।

আপনি কোন টুথপেস্ট ব্যবহার করছেন?
27/07/2026

আপনি কোন টুথপেস্ট ব্যবহার করছেন?

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ❤️পাহাড়ের কোলে অবস্থিত দেশের অন্যতম বিদ্যাপীঠ 💖
24/07/2026

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ❤️

পাহাড়ের কোলে অবস্থিত দেশের অন্যতম বিদ্যাপীঠ 💖

Address

Jessore, Khulna
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when GST Admission Test - A to Z Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share