26/04/2026
'মির্জা গালিব' নামে ফেইসবুকে প্রচুর প্রোফাইল, পেইজ। সেসব জায়গা থেকে বিভিন্ন ধরণের পোস্ট করা হয়। কোনো কোনো পেইজ/প্রোফাইল থেকে গালিবের সুন্দর গভীর কথাগুলো পোস্ট করে। আবার এমনটাও দেখা যায় যে, বিভিন্ন পোস্টের নিচে বাজে কমেন্ট, বিভিন্ন বাজে পোস্টদাতার নাম চেক করতে গেলে 'মির্জা গালিব' লেখা পাওয়া যায়। কোথাও বাংলায়, কোথাও ইংরেজিতে।
গালিবের ঘাড়ের উপর বন্দু*ক রেখে সব কাজ সেরে নিচ্ছে। তাবৎ দায় গালিবের।
বাংলাদেশে 'উদ্দিন' শব্দটা বেশ চর্চিত ছিলো, খেয়াল করলে দেখা যাবে এখন 'মির্জা' শব্দটাও বেশ চর্চা হচ্ছে।
গালিব, তুমি কি দেখছো!