BM Sohan

BM Sohan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BM Sohan, Tutor/Teacher, Dania, Jatrabari.

02/06/2021
05/02/2021

new syllebus..

পদার্থবিজ্ঞান ১ম পত্র (অধ্যায় ২,৪,৫,৮,১০)
পদার্থবিজ্ঞান ২য় পত্র (অধ্যায় ১,৩,৭,৮,১০)
রসায়ন ১ম পত্র (অধ্যায় ২,৩,৪,৫)
রসায়ন ২য় পত্র (অধ্যায় ১,২,৩,৪)
উদ্ভিদবিজ্ঞান (অধ্যায় ২,৭,৮,৯,১০)
প্রাণিবিজ্ঞান (অধ্যায় ১,২,৩,৪,১১)

উচ্চতর গণিত ১ম পত্র(অধ্যায় ১,৩,৯,১০)
উচ্চতর গণিত ২য় পত্র(অধ্যায় ৪,৬,৭,৮)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অধ্যায় ১,২,৩,৪)

বাংলা (গদ্য)
১/ অপরিচিতা
২/ আমার পথ
৩/ বায়ান্নর দিনগুলো
৪/ রেইনকোট
৫/ নেকলেস
বাংলা(পদ্য)
১/ ঐকতান
২/ সাম্যবাদী
৩/ তাহারেই পরে মনে
৪/ সেই অস্ত্র
৫/ ফেব্রুয়ারী ১৯৬৯
উপন্যাস আর নাটক দুইটাই থাকবে

English For Today
Unit 1(Lesson 1,2,3)
Unit 2(Lesson 1,2,3,4)
Unit 3(Lesson 1,2,3)
Unit 4(Lesson 1,2,3,4)
Unit 5(Lesson 1,2)
Unit 7(Lesson 1,2,3)
Unit 12(Lesson 1,2,3,4,5)

22/04/2019

#সাম্প্রতিক_বাংলাদেশ_বিষয়াবলি
#জানুয়ারি_মার্চ_২০১৯

A2B INFOBOX এর সর্বশেষ সংস্করণে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত তথ্য ছিলো। জানুয়ারি'১৯ - মার্চ'১৯ পর্যন্ত সাম্প্রতিক তথ্য জানা দরকার ৪০তম বিসিএস প্রিলি ও ব্যাংকের প্রিলি প্রার্থীদের। তাই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একসাথে করে দিলাম। দ্রুত পড়ে ফেলুন।

☑ বাংলাদেশে বিদ্যমান ভূমিকে বর্তমানে বিভক্ত করা হয়েছে - ১৬টি শ্রেণিতে।

☑ আউশে আবাদযোগ্য প্রথম হাইব্রিড জাতের ধান - জিবিকে হাইব্রিড ধান-২।

☑ বাংলাদেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষরিত হয়েছে - ৩৫টি দেশের সাথে (সর্বশেষ - নেপাল)।

☑ দেশের ১০৩তম ও সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় - ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া।

☑ ডাকসুর ২৫তম ও বর্তমান ভিপি - মো. নুরুল হক।

☑ ডাকসুর বর্তমান জিএস - গোলাম রাব্বানী।

☑ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু চেয়ার'- এর দায়িত্ব গ্রহণ করেন - অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

☑ ২০১৮-১৯ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় - ১৯০৯ ডলার।

☑ বাংলাদেশে চালু থাকা ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত আইনের সংখ্যা - ৩৭৮।

☑ দেশের প্রথম পাতাল রেল রুট - বিমানবন্দর-কমলাপুর রুট (১৯.৮৭ কিমি)।

☑ জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রণীত পাঠ্যপুস্তকের সংখ্যা - ৩৪০টি।

☑ দেশে একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানি - গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)।

☑ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র - আতিকুল ইসলাম।

☑ শিল্পী শাহনাজ রহমতুল্লাহ মারা যান - ২৩ মার্চ ২০১৯।

☑ দেশের পাখির সংখ্যা - ৭০০। ৭০০তম পাখির বাংলা নাম - ধলালেজ-টিটি।

☑ স্বাধীনতা পুরস্কার ২০১৯ পান - ১৩ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।

☑ স্বাধীনতা পুরস্কার ২০১৯ প্রাপ্ত প্রতিষ্ঠান - বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট।

☑ ২০১৮-১৯ অর্থবছরের সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি - ৮.১৩%।

☑ দেশে নিবন্ধিত রাজনৈতিক দল - ৪০টি (সর্বশেষ - জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন - এনডিএম)।

☑ ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল - জুলাই ২০২০-জুন ২০২৫।

☑ দি ফারমার্স ব্যাংক লিমিটেডের বর্তমান নাম - পদ্মা ব্যাংক লিমিটেড।

☑ দেশে ভৌগোলিক নির্দেশক (GI) - ৩টি (জামদানি, ইলিশ ও ক্ষীরশাপাতি আম)।

☑ দেশে ইলিশের অভয়াশ্রম - ৬টি।

☑ সোনালী ধানের উদ্ভাবক - BRRI ।

☑ বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন - ৫৮টি দেশে ৭৭টি।

☑ দেশে ৫ম বারের মতো কৃষি শুমারি পরিচালিত হয় - ৯-২৪ ফেব্রুয়ারি ২০১৯।

☑ AsiaOne ম্যাগাজিন প্রদত্ত "গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার ২০১৮' পুরস্কার লাভ করেন - সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

☑ ১১শ সংসদের চীফ হুইপ - নূর-ই-আলম চৌধুরী।

☑ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট - আনিশা ফারুক।

☑ বর্তমানে দেশে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক রয়েছে - ৪৮টি; স্থলভাগে ২২টি।

☑ বিশ্বের বৃহত্তম উদ্বাস্তু শিবির - কুতুপালং, কক্সবাজার।

☑ সেলফোনে ম্যালওয়্যার আক্রান্তে শীর্ষ দেশ - বাংলাদেশ।

☑ কবি আল মাহমুদ মারা যান - ১৫ ফেব্রুয়ারি ২০১৯।

☑ একুশে পদক ২০১৯ লাভ করেন - ২১ জন।

☑ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ লাভ করেন - ৪ জন। (১০টি শাখায় দেওয়ার নিয়ম থাকলেও এবার দেওয়া হয়েছে ৪টি শাখায়)।

☑ হাইকোর্ট বিভাগ জীবন্ত সত্তা (Legal Person) হিসাবে ঘোষণা করে - তুরাগ নদকে।

☑ বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা - ২৭১ জন।

☑ দেশের ৩৩তম ও সর্বশেষ নদীবন্দর - মেঘাই ঘাট-নাটুয়ারপাড়া নদীবন্দর (কাজীপুর, সিরাজগঞ্জ)।

☑ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার জেনারেল এসেম্বলিতে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর - শেখ রহমান।

☑ বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান - ৪১তম।

☑ কাজী পেয়ারার উদ্ভাবক - ড. কাজী এম বদরুদ্দোজা।

☑ বাংলাদেশ নৌবাহিনীর ১৫তম ও নতুন প্রধান - রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।

☑ সুরস্রষ্টা, গীতিকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা যান - ২২ জানুয়ারি ২০১৯।

☑ Global Economist Forum এর রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে - ৭%।

10/04/2019

বিসিএস প্রিলিমিনারিতে আসা, সবগুলো
Preposition এক সাথে---
*********************************
01 Eight men were concerned ___ the plot. (in) 38th BCS
02. Professor Razzak was a scholar ___ refute. (of) 36th BCS
03. John Smith is good ____ Mathematics. (at) 36th BCS
04. He insisted ____ there. (on my going) 36th BCS
05. Credit Tk.5000 ___ my account. (to) 36th BCS
06. Noureen will discuss the issue with Nasir ___ phone. (by) 36th BCS
07. Some writers sink _____ oblivion in course of time. (into) 33rd BCS
08. Wordsworth introduced the readers ___ a new kind of poetry. (to) 31st BCS
09. Your conduct admits ____ no excuse. (of) 29th BCS
10. Rizvi requested Rini ____ telephone to attend the meeting. (by) 29th BCS
11. Many prefer donating money____ distributing clothes. (to) 29th BCS
12. Julia has been ill ____ three months. (for) 29th BCS
13. There is no alternative ___ training. (to) 27th BCS
14. I am not good ____ translation. (at) 27th BCS
15. The rich should not look down ____ the poor. (upon) 27th BCS
16. My brother has no interest ___ music. (in) 26th BCS
17. He is devoid ____ the two children. (of) 26th BCS
18. He divided the money ____ the two children. (between) 26th BCS
19. I should appreciate it if you complete this work ____ Thursday. (by) 26th BCS
20. Why are you so angry___? (for/about) 25th BCS
21. I finally killed the fly ___ a rolled up newspaper. (with) 24th BCS
22. He parted ____ his friend in tears. (from) 24th BCS
23. My friend always goes home ____ foot. (on) 24th BCS (বাতিল)
24. My wife reminded me ____. (of my appointment) 24th BCS
25. I don’t think you will have any difficulty ___ a driving license. (in getting) 24th BCS
(বাতিল)
26. The children were entrusted ____ the care of their uncle. (to) 24th BCS
27. The minister arrived ____ a decision last night. (at) 24th BCS (বাতিল)
28. The government gave ___ the demands of the people. (into) 24th BCS (বাতিল)
29. She argued ___ me about the marriage. (with) 23rd BCS
30. I count ____ your help. (upon) 23rd BCS
31. Government has been entrusted ___ elected politicians. (to) 23rd BCS
32. He has paid the penalty ____ his crimes___ five years in prison. (for, with) 22nd BCS
33. He fantasized ___ winning the lottery. (about) 21st BCS
34. The intellectual can no longer be said to live ____ the margine of society. (beyond) 20th BCS
35. Are you doing anything special ____ the weekend? (at) 15th BCS
36. The walls of our house have been painted ____ green. (no preposition) 14th BCS
37. What is the time by ____ your watch? (by) 12th BCS
38. He has assured me ____ safety. (of) 11th BCS
39. I am not bad ___ tennis. (at) 10th BCS

(collected)

24/02/2019

জেনে রাখা ভালো ৭০ টি কবিরা গুনাহ কি কি !

১. শিরক করা ৷
২. মানুষ হত্যা করা ৷
৩. জাদুটোনা করা ৷
৪. নামাজে অবহেলা করা ৷
৫. যাকাত না দেয়া ৷
৬. বিনা ওজরে রমজানের রোযা ভঙ্গ করা৷
৭. সামর্থ থাকা সত্ত্বেও হজ্ব না করা ৷
৮. পিতা-মাতার অবাধ্য হওয়া ৷
৯. রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা ৷
১০. যিনা-ব্যভিচার করা ৷
১১. লাওয়াতাত বা সমকামিতা করা ৷
১২. সুদের আদান-প্রদান ৷
১৩. ইয়াতিমের মাল আত্মসাৎ করা এবং তাদের ওপর জুলুম করা৷
১৪. আল্লাহ ও রাসূলের প্রতি মিথ্যারোপ করা৷
১৫. ধর্মযুদ্ধের ময়দান থেকে পলায়ন৷
১৬. শাসক কর্তৃক জনগণের ওপর জুলুম৷
১৭. গর্ব-অহংকার৷
১৮. মিথ্যা সাক্ষ্য দেয়া৷
১৯. মদ্যপান৷
২০. জুয়া খেলা৷
২১. সতী-সাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া৷
২২. গনীমতের মাল আত্মসাৎ করা৷
২৩. চুরি করা৷
২৪. ডাকাতি করা৷
২৫. মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা৷
২৬. জুলুম বা অত্যাচার করা৷
২৭. জোর পূর্বক চাঁদা আদায় করা৷
২৮. হারাম খাওয়া ও যেকোন হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগদখল করা৷
২৯. আত্মহত্যা করা৷
৩০. কথায় কথায় মিথ্যা বলা৷
৩১. বিচারকার্যে দুর্নীতির আশ্রয় নেয়া৷
৩২. ঘুষ খাওয়া৷
৩৩. পোশাক-পরিচ্ছদে নারী-পুরুষের সাদৃশ্যপূর্ণ বেশভূষা৷
৩৪. নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয়দান৷
৩৫. তালাকপ্রাপ্তা মহিলাকে চুক্তিভিত্তিক হিলা বিয়ে করা৷
৩৬. প্রস্রাব থেকে পবিত্র না থাকা৷
৩৭. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা৷
৩৮. দুনিয়াবী উদ্দেশ্যে ইলম বা জ্ঞান অর্জন করা এবং সত্য গোপন করা৷
৩৯. আমানতের খেয়ানত বা বিশ্বাস ঘাতকতা৷
৪০. দান-খয়রাতের খোটা দেয়া৷
৪১. তকদিরকে অবিশ্বাস করা৷
৪২. কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা৷
৪৩. চোগলখুরি করা৷
৪৪. বিনা অপরাধে কোন মুসলমানকে অভিশাপ ও গালি দেয়া৷
৪৫. ওয়াদা খেলাফ করা৷
৪৬. গণকের কথায় বিশ্বাস করা৷
৪৭. স্বামীর অবাধ্য হওয়া৷
৪৮. প্রাণীর প্রতিকৃতি আঁকা৷
৪৯. বিপদে উচ্চঃস্বরে বিলাপ করা৷
৫০. বিদ্রোহ, দম্ভ ও অহংকার প্রকাশ৷
৫১. দাস-দাসী দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা৷
৫২. প্রতিবেশীকে কষ্ট দেয়া৷
৫৩. মুসলমানদের কষ্ট ও গালি দেয়া৷
৫৪. আল্লাহর বান্দাদের কষ্ট দেয়া৷
৫৫. অহংকার ও গৌরব প্রকাশে টাখনুর নিচে পোশাক পরা৷
৫৬. পুরুষের স্বর্ণ ও রেশমী কাপড় পরিধান করা৷
৫৭. মনিবের কাছ থেকে গোলামের পলায়ন বা বৈধ কর্তৃপক্ষকে অস্বীকার করা৷
৫৮. আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু- পাখি যবেহ করা৷
৫৯. যে পিতা নয়, তাকে জেনে-
শুনে পিতা বলে পরিচয় দেয়া৷
৬০. ঝগড়া ও বাদানুবাদ করা৷
৬১. প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেয়া৷
৬২. মাপে এবং ওজনে কম দেয়া৷
৬৩. আল্লাহর আজাব ও গজব সম্পর্কে উদাসীন হওয়া৷
৬৪. আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া৷
৬৫. বিনা ওজরে জামায়াত ত্যাগ করা এবং একাকী নামাজ পড়া৷
৬৬. ওজর ছাড়া জুমআ এবং জামায়াত ত্যাগ করার ওপর অটল থাকা৷
৬৭. উত্তরাধিকারীদের মধ্যে শরীয়ত বিরোধী ওসিয়ত করা৷
৬৮. ধোঁকাবাজি, ছলচাতুরি, প্রতারণা করে মানুষ ঠকান৷
৬৯. মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোয়েন্দাগিরি করা এবং তাদের গোপনীয় বিষয় অন্যদের কাছে প্রকাশ করে দেয়া৷
৭০. রাসূলের সাহাবাদের কাউকে গালি দেয়া৷

(((বুখারী,মুসলিম,মিশ­কাত,আহমদ দারেমী,আবু দাউদ,তিরমিযী,মুছনাদে­ আহমদ,নাসায়ী,বায়হাকী)­))

হে আল্লাহ আমাদেরকে এই সকল কবিরা গুনাহ থেকে হেফাজত করুন .......আমিন.........

04/10/2017

বঙ্গবন্ধু

১.বঙ্গবন্ধু কতদিন কারাবাস ছিলেন.?
→মোট ৪৬৮২ দিন।
২.পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কবে.?
→২৩ মার্চ ১৯৫৬ সালে।
৩. পূর্ব পাকিস্তানের নাম "বাংলাদেশ" করা হয় কবে.?
→৫ ডিসেম্বর ১৯৬৯ সালে।
৪. বঙ্গবন্ধু "বাংলাদেশ" নামটি নিয়েছিলেন.?
→রবীন্দ্রনাথের "বাংলাদেশের হৃদয়" নামক কবিতা থেকে।
৫. ১৫ আগস্ট ১৯৭৫ বঙ্গবন্ধু সহ মোট কতজনকে খুন করা হয়.?
→২২জন।
৬. বঙ্গবন্ধুর ঘাতক কে.?
→মেজর নূর।
৭. বঙ্গবন্ধুর শরীরে কতটি গুলি পাওয়া যায়.?
→১৮টি।
৮. বঙ্গবন্ধু হত্যা মামলায় কত জনের ফাঁসির আদেশ দেয়া হয়.?
→১২জনের।
৯. বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত কতজনের ফাঁসি কার্যকর করা হয়.?
→৫ জনের।
১০. বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন কে.?
→তাজউদ্দিন আহমদ
১১. মুজিবনগর কোথায় অবস্থিত?
→মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়.

15/08/2017

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
___________________________________
১.আকাশ ও পৃথিবী ---ক্রন্দসী।
২. উরন্ত পাখির ঝাঁক --- বলাকা।
৩.জন্ম নেই যার---অজ।
৪.অর্থহীন উক্তি ---প্রলাপ।
৫.কথায় পটু--- বাগীশ।
৬.কাচের তৈরি ঘর---শিশমহল।
৭.কুবেরের ধন রক্ষক---যক্ষ।
৮.গমন করতে পারে যে---জঙ্গম।
৯.তিন ভাগের এক---তেহাই।
১০.ধুলার মতো রং যার ---পাংশুল।
১১.নাটকের পাত্র-পাত্রী---কুশীলব।
১২.পাখির ডাক---কাকলি।
১৩.বস্ত্র কিংবা পত্রের শব্দ--- মর্মর।
১৪.বিড়ালের ডাক---জিবন।
১৫.বর্ষের শেষে আয় ব্যয়ের প্রতিবেদন --- সালতামামি।
১৬.বৃক্ষাদির নতুন কচি শাখা বা পাতা--কিশলয়।
১৭.বৃষ্টির জল--- শীকর।
১৮.ভ্রমণ করার ইচ্ছা--- বিভ্রমিষা।
১৯.ভেতরে প্রবেশ--- সন্নিবেশ।
২০.ফিটফাট গোছের তরুণ যুবক ---ফটিকচাঁদ।
২১.ফুলের মধু---মকরন্দ।
২২.মেঘের ডাক---মন্দ্র।
২৩.যা স্নানান্তর করা যায়না ---স্থাবর।
২৪.যিনি অনেক দেখেছেন ---ভূয়োদর্শী।
২৫.যিনি বাক্যে অতি দক্ষ ---বাচস্পতি।
২৬.যুদ্ধ হতে পালায়না যে সৈন্য--- সংশপ্তক।
২৭.যে নারী অন্যের নিন্দা করেনা---- অনসূয়া।
২৮.যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য জল পান করেনা ---চাতক।
২৯.রাতের শিশির ---শবনম।
৩০.হাতির শাবক---করভ।
৩১.হাতির বাসস্থান--- পিলখানা।
৩২. সিংহের ধ্বনি----নাদ।
৩৩. হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের ব্যবহার --- চতুরঙ্গ।

13/03/2017

Constitution of Bangladesh
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১। প্রথমেই সংবিধান প্রনয়ন সংক্রান্ত বেশ কিছু তথ্য মনে রাখুন যেমন-কবে সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়, কতজন সদস্য ছিলেন, একমাত্র মহিলা সদস্যের নাম, তখনকার আইনমন্ত্রী এবং সংবিধান প্রনয়ন কমিটির সভাপতি, কতটি মীটিং করেছিলেন তারা, কতদিন লেগেছিল সংবিধান প্রনয়ন করতে, কবে এটি কার্যকর হয়, কে এতে সাক্ষর করেন নি ইত্যাদি। এই তথ্য গুলো আপনি রচনামূলক বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারবেন।
২। এরপর জেনে নিন সংবিধানের ভাগ গুলো এবং এই ভাগের মধ্যকার অনুচ্ছেদ গুলো। যেমন-
প্রথম ভাগ- প্রজাতন্ত্র (অনুচ্ছেদ- ১ থেকে ৭)
দ্বিতীয় ভাগ- রাষ্ট্র পরিচালনার মূলনীতি (অনুচ্ছেদ- ৮ থেকে ২৫)
এইভাবে আপনি ১১টি ভাগের অনুচ্ছেদগুলো মনে রাখুন। এই তথ্য গুলো আপনাকে অনেক সাহায্য করবে। কোন কারনে যদি ভুলে যান, সংবিধানের কোন অনুচ্ছেদ এ কি আছে তখন কমপক্ষে ধারনা করতে পারবেন কোন ভাগে এটি পড়েছে।
৩। এরপর প্রত্যেক অনুচ্ছেদ এর শিরোনাম গুলো মুখস্ত করুন।
৪। এরপর অনুচ্ছেদ গুলো ভালভাবে পড়ুন। বার বার পড়ুন। কোন বন্ধুর সাথে আলাপ করুন “বলতো আইনের দৃষ্টিতে সমতা এটি কোন অনুচ্ছেদ এ আছে?” প্রথম বার না পারলেও সমস্যা নেই। আস্তে আস্তে দেখবেন আপনি ঠিকই বলতে পারছেন।
৫। নিজে নিজে একাকী মনে করার চেষ্টা করুন কোন অনুচ্ছেদ এ কি আছে। ভুলে গেলে ভাববেন না সব শেষ। বরং চিন্তা করবেন আরো ভালো ভাবে পড়তে হবে!! সব সময় হাতের কাছে পকেট এডিশনের সংবিধান সাথে রাখুন। গল্পের বই (!!!!!!) মনে করে পড়ুন।।
কী পড়তে হবে- এই বিষয়ে অনেক কিছু বললাম। এই বার আসি মূল আলোচনায়।
আমি হুবহু মুখস্ত করার জন্য প্রথমেই বলব প্রস্তাবনাটাকে। কারন এই প্রস্তাবনা অনেক বার সংশোধিত হয়েছে। আবার, সংবিধান নিয়ে প্রশ্ন আসলে চেষ্টা করবেন ভূমিকা হিসেবে কোটেশন আকারে এটি ব্যবহার করতে। যেহেতু মুখস্ত করেছেন সেহেতু কোটেশন হিসেবে দেয়ার সময় অবশ্যই নীল রঙের কালি ব্যবহার করবেন। পরীক্ষক কে বুঝান যে সংবিধান টা আপনি পড়েছেন বেশ ভালো (!!!) করে।
☼ তো চলুন মুখস্ত করে ফেলি-
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
“আমরা, বাংলাদেশের জনগন, ১৯৭১ খ্রীস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষনা করিয়া জাতীয় মুক্তির (স্বাধীনতা) জন্য ঐতিহাসিক সংগ্রামের (যুদ্ধের) মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি”
[আগ্রহী পাঠকগন হয়ত খেয়াল করবেন আমি বন্ধনীর মধ্যে ২টি শব্দ ব্যবহার করেছি। কারন সংবিধান সংশোধন করে এই শব্দ গুলো একবার যোগ হয়েছে ও একবার প্রতিস্থাপিত হয়েছে]
☼ আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগনকে জাতীয় মুক্তিসংগ্রামের (স্বাধীনতার) জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রানোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। [আমার কাছে এই মুহূর্তে ১৫তম সংশোধনীর পরের সংবিধান টা নাই বলে আগ্রহী পাঠকরা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে এটা ঠিক করে নিবেন। এই রকম হবার কথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা-সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।]
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
☼ প্র রা মৌ নি আ বি নি ম বাং জ সং বি
আসুন, মিলিয়ে নেই-
১। প্র- প্রজাতন্ত্র
২। রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩। মৌ- মৌলিক অধিকার
৪। নি- নির্বাহী বিভাগ
৫। আ- আইন সভা
৬। বি- বিচার বিভাগ
৭। নি- নির্বাচন
৮। ম- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯। বাং- বাংলাদেশের কর্মবিভাগ
৯ক। জ- জরুরী বিধানাবলী
১০। সং-সংবিধান সংশোধন
১১। বি- বিবিধ
চলুন, এইবার আলাদা ভাবে অনুচ্ছেদ গুলোর দিকে দৃষ্টি দেই।
☼ অনুচ্ছেদ ১-১২
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ১-১২ মোটামুটি এমনি মনে থাকে। এই অনুচ্ছেদ গুলোর মধ্যে গুরুত্তপূর্ন অনুচ্ছেদ গুলো হল-
২- প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক- রাষ্ট্রধর্ম ( মনে রাখবেন কোন সংশোধনীর মাধ্যমে এটি হয়েছে)
৪ক- প্রতিকৃতি (১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে)
৬- নাগরিকত্ব
৭- সংবিধানের প্রাধান্য
৮- মূলনীতিসমূহ ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
৯- স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
১০- জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহন
১১- গনতন্ত্র
১২- ধর্মনিরপেক্ষতা ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
☼ অনুচ্ছেদ ১৩-২৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ১৩ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মালি কৃষককে মৌ গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
১৩-মালি- মালিকানার নীতি
১৪-কৃষক- কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫- মৌ- মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬- গ্রাম- গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭- অবৈতনিক- অবৈতনিক ও বাধ্যতা মূলক শিক্ষা
১৮। জনস্বাস্থ্য- জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৯। সুযোগের সমতা- সুযোগের সমতা
২০- অধিকার ও কর্তব্য রূপে- অধিকার ও কর্তব্য রূপে কর্ম
২১- নাগরিক- নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
২২- নির্বাহী বিভাগ থেকে- নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরন
২৩- জাতীয় সংস্কৃতি- জাতীয় সংস্কৃতি
২৪- জাতীয় স্মৃতি নিদর্শন -জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি
২৫-আন্তর্জাতিক শান্তি- আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
এইখানে একটি কথা বলতেই হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলো সংবিধানের আলোকে আলোচনা করুন অনেকেই শুধু অনুচ্ছেদ-৮ এর “মূলনীতি সমূহ” দিয়ে আসে। মনে রাখতে হবে দ্বিতীয় ভাগে বর্নিত অনুচ্ছেদ- ৮ থেকে অনুচ্ছেদ-২৫ সব –ই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অনুচ্ছেদ ৮ এ বর্নিত “মূলনীতি সমূহ” আসলে সংবিধানের মূলনীতি যা প্রস্তাবনায় বলা আছে। আরেকটি কথা এখানে বলব ঝেহেতু এই প্রশ্নটির উত্তর অনেক বড় হবে সেহেতু, আপনি অনুচ্ছেদ ৮ এ বর্নিত মূলনীতি সমূহ একটু বেশী আলোচনা করে অন্য অনুচ্ছেদ গুলো শুধু নাম লিখে ১ /২ লাইনের মধ্যে লেখা শেষ করবেন। সময়ের দিকে খেয়াল রাখতে হবে। একটি ভালো পারেন দেখে শুধু সেই প্রশ্নের উত্তর অনেক বড় করে দিবেন, সেটা করলে দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর দেয়ার মতো পর্যাপ্ত সময় পাচ্ছেন না। আর যাদের হাতের লেখা একটু স্লো, তাদের তো এটা আরো ভাল করে মনে রাখতে হবে।
☼ অনুচ্ছেদ- ২৬ থেকে ৩১
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম , সরকারী নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহনে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
২৬-মৌলিক অধিকার- মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল
২৭-আইনের দৃষ্টিতে – আইনের দৃষ্টিতে সমতা
২৮- ধর্ম- ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯- সরকারী নিয়োগ- সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার
☼ অনুচ্ছেদ- ৩২ থেকে ৩৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয়
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩২-জীবনে- জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩-গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি- জবরদস্তি শ্রম নিষিদ্ধকরন
৩৫- বিচার- বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার
☼ অনুচ্ছেদ- ৩৬ থেকে ৩৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৩৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ চসমা সংবা(দ)ক
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩৬-চ-চলাফেরার স্বাধীনতা
৩৭-সমা – সমাবেশের স্বাধীনতা
৩৮- সং- সংগঠনের স্বাদহীনটা
৩৯- বাদ(ক)- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
☼ অনুচ্ছেদ- ৪০ থেকে ৪৩
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৪০ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ পেধসগৃ
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪০-পে-পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১-ধ – ধর্মীয় স্বাধীনতা
৪২- স- সম্পত্তির অধিকার
৪৩- গৃ- গৃহ ও যোগাযোগের রক্ষণ
☼ অনুচ্ছেদ- ৪৮ থেকে ৫৪
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪৮-রাষ্ট্রপতি -রাষ্ট্রপতি
৪৯-ক্ষমার –ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০- মেয়াদে- রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১- দায়মুক্তি- রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২-অভিসংশন –রাষ্ট্রপতির অভিসংশন
৫৩-অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪- স্পীকার- অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার
☼ অনুচ্ছেদ- ৫৫ থেকে ৫৮
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৫৫ থেকে অনুচ্ছেদ ৫৮ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ মন্ত্রিসভায় মন্ত্রিগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।
চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৫৫-মন্ত্রিসভায়- মন্ত্রিসভা
৫৬-মন্ত্রিগণ- মন্ত্রিগণ
৫৭- প্রধানমন্ত্রী- প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮-অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ- অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
☼ অনুচ্ছেদ- ৬৫ থেকে ৭৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৬৫ থেকে অনুচ্ছেদ ৭৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
☼ সংসদ সদস্যগন শুন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশেনে ভাষনের অধিকার স্পীকার কে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৬৫-সংসদ –সংসদ প্রতিষ্ঠা
৬৬-সদস্যগন –সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭- শুন্য- সদস্যদের আসন শুন্য হওয়া
৬৮- পারিশ্রমিকে- সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯-অর্থদন্ড– শপথ গ্রহনের পূর্বে আসন গ্রহন বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড
৭০-পদত্যাগের কারনে – পদত্যাগ ইত্যাদি কারনে আসন শূন্য হওয়া
৭১- দ্বৈত- দ্বৈত সদস্যতায় বাঁধা
৭২-অধিবেশেনে –সংসদের অধিবেশেন
৭৩-ভাষনের –সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক-অধিকার- সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪- স্পীকার- স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫-কোরাম– কার্যপ্রনালী বিধি, কোরাম প্রভৃতি
৭৬-স্থায়ী কমিটি – সংসদের স্থায়ী কমিটি সমূহ
৭৭- ন্যায়পাল- ন্যায়পাল
৭৮-সচিবালয়- সচিবালয়
এতক্ষন ধরে পড়ার পর যারা চিন্তা করছেন এই কবিতাই তো মনে থাকবে না, তাদের জন্য বলছি আর কোন কবিতা বা ছন্দ আমি তৈরি করি নি!!! কিন্তু তারপরেও আমি বলব, আরো বেশ কিছু অনুচ্ছেদ আপনাদের নিজেদের প্রয়োজনে পড়তেই হবে। সেগুলো হলঃ
§ অনুচ্ছেদ-৪৬- দায়মুক্তি বিধানের ক্ষমতা
§ অনুচ্ছেদ-৬৩- যুদ্ধ
§ অনুচ্ছেদ- ৬৪- অ্যাটনী জেনারেল
§ অনুচ্ছেদ- ৮১- টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ
§ অনুচ্ছেদ-৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
§ অনুচ্ছেদ- ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
§ অনুচ্ছেদ- ১২২-ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা
§ অনুচ্ছেদ-১৪১ ক, খ, গ- জরুরী অবস্থা
§ অনুচ্ছেদ- ১৪২-সংবিধান সংশোধন
§ ১৪৫ক- আন্তর্জাতিক চুক্তি
§ ১৪৮- পদের শপথ

27/01/2017

কম্পিউটার এ দ্রুত কাজ করার প্রায় ১০০ short command. জেনে রাখুন কাজে লাগবে। উপকার মনে হলে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না।
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACE BAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents open simultaneously)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACE BAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a sub-menu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a sub-menu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)

Dialog Box – Keyboard Shortcuts

1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACE BAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts

1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restore the minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch Filter Keys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the Mouse Keys either on or off)
17. SHIFT five times (Switch the Sticky Keys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the Toggle Keys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the sub folders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)

MMC Console Windows Shortcut keys

1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for the selected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)

Remote Desktop Connection Navigation

1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts

1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )।

07/01/2017

জীববিজ্ঞান ফেক্ট:
১। জীববিজ্ঞানের জনক
= এ্যারিস্টোটল
২। জীবের সার্বিক অঙ্গস্থানিক গঠন বর্ণনা করে জীববিজ্ঞানের কোন শাখা?
= মরফোলজি বা অঙ্গসংস্থান
৩। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কে আলোচিত হ য়?
= প্যালিওনটলজি বা প্রত্নতত্ত্ববিদ্যায়
৪। জীবের শ্রেণিবিন্যাস ও দ্বি নাম করণের জনক কে ?
= ক্যারোলাস লিনিয়াস
৫। জীবের শ্রেণিবিন্যাসে কতটি ধাপ রয়েছে ?
= ৭টি
৬। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম
=Copsychus saularis
7. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?
= এন্টোমোলজি
৮। নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কত প্রকার ?
= ২প্রকার । যথা : আদি কোষ , প্রকত কোষ
৯ । কাজের ভিত্তিতে কোষ কত প্রকার ?
=২প্রকার । দেহ কোষ , জনন কোষ
১০ । কোষের শক্তির উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস হলো
= মাইটোকণ্ড্রিয়া
১১। প্লাস্টিড কত প্রকার ?
= ৩প্রকার । ক্রোমো, ক্লোরো , লিউকো
১২। প্রাণিকোষ বিভাজনে সহায়তা করে কোন কোষীয় অঙ্গানু ?
= সেন্ট্রিওল্
১৩। গলজি বস্তু কোথায় পাওয়া যায় ?
= প্রাণি কোষে
১৪ । জীব কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে
= লাইসোজোম
১৫। উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার ?
= ২প্রকার । ভাজক , স্থায়ী
১৬। স্থায়ী টিস্যু কত প্রকার ?
= ২ প্রকার । সরল , জটিল
১৭। সরল টিস্যু কত প্রকার ?
= ৩প্রকার । প্যারেনকাইমা, কোলেনকাইমা , স্কেরেনকামইমা
১৮ । জটিল টিস্যু কত প্রকার ?
= ২ প্রকার । জাইলেম ও ফ্লোয়েম১৯ । জাইলেম টিস্যুর কোষ কোন গুলো
= ট্রাকিড , ভেসেল , জাইলেম , প্যারেনকাইমা, জাইলেম ফাইবার ।
২০। প্রাণিটিস্যুর কত প্রকার ?
= ৪ প্রকার । আবরণী, যোজক, পেশি, স্নায়ু টিস্যু ।
২১। আবরণী টিস্যু কত প্রকার ?
= ৩ প্রকার
২২। হৃদপেশি বা কার্ডিয়াক পেশি কেমন ?
= এক ধরণের অনৈচ্ছিক পেশি ।
২৩। স্নায়ু টিস্যুর একক কী?
= নিউরণ
২৪। বৃক্কের একক
= নেফ্রণ
২৫। কোষ বিভাজন কত প্রকার ?
= ৩ প্রকার । অ্যামাইটোসিস, মাইটোসিস (দেহ কোষে), মিয়োসিস (জনন কোষো।
২৬। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল , ঈস্ট প্রভৃতিতে কোন কোষ বিভাজন হয় ?
= অ্যামাইটোসিস
২৭। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টি?
= ৫ টি । প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ।
২৮। কোষ বিভাজনের কোন পর্যাযে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে ?
= মেটাফেজ
২৯ । কোন কোষ বিভাজনের কারণে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে ?
= মাইটোসিসে ।
৩০ । জৈব মুদ্রা বা জৈব শক্তি নামে পরিচিত
= ATP
৩১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ATP – কত কিলোক্যালরি শক্তি আবদ্ধ হয় ?
= ৭৩০০
৩২। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার পর্যায় কতটি ?
= ২টি ।
৩৩. C4 – উদ্ভিদ কারা ?
= ভুট্টা, আখ, মুথা ঘাস ।
৩৪ ।কোন আলোতে সালেকসংশ্লেষণ হয় না ?
= সবুজ ও হলুদ ( লাল আলোতে বেশি)
৩৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অপটিমাম তাপমাত্রা
= ২২-৩৫ ডিগ্রি সেলসিয়াস
৩৬। ক্লোরোফিলের প্রধান উপাদান
= নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম
৩৭। শ্বসনের অপটিমাম তাপমাত্রা
= ২০-৪৫ ডিগ্রি সেলসিয়াস
৩৮।সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি ?
= অক্সিজেন ।
৩৯। উদ্ভিদের মুখ্য পুষ্টি কয়টি ?
= ৯টি । Mg, K, Na, C, H , O, P, S
৪০। উদ্ভিদের গৌণ পুষ্টি কয়টি ?
= ৭টি ।
৪১। কিসের অভাবে পাতা হলুদ হয়ে যায় ?
= নাইট্রোজেন
৪২। কিসের অভাবে পাতা, ফুল, ফল ঝরে যায় ও উদ্ভিদ খর্বাকার হয় ?
= ফসফরাসের
৪৩। কিসের অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ ও মৃত অঞ্চল সৃষ্টি হয় ?
= পটাসিয়াম
৪৪। কিসের অভাবে উদ্ভিদের ফুলের কুড়ি জন্ম ব্যাহত হয় ?
= বোরন
৪৫। খাদ্যপ্রাণ বলা হয় কাকে ?
= ভিটামিনকে
৪৬। সুষম খাদ্যে আমিষ: চর্বি : শর্করা
= ৪: ১:১
৪৭। দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত ?
= ৭-৮ গ্লাস
৪৮। কোন খাবারে সবচেয়ে বেশি আমিষ আছে ?
= মুরগির মাংস ( ২৫.৯/ ১০০ গ্রাম ) মসুর ২৫.১ গ্রাম ।
৪৯। একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈহিক ওজনের কত % পানি ?
= ৪৫-৬০ % ( অন্য জায়গা দেওয়া আছে > ৬০-৭৫%)
৫০। রক্তে হিমোগ্লোবিনের অভাব হলে কোন রোগ হ য় ?
= রক্তশূন্যতা বা এ্যানিমিয়া
৫১। মুখগহ্বরে খাদ্যকে পিচ্ছিল করে কে ?
= লালা গ্রন্থি থেকে নিঃসৃত মিউসিন
৫২। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম ?
= টায়ালিন ও মলটেজ।
৫৩। মানুষদের স্থায়ী দাঁত কত প্রকার ?
= ৪ প্রকার ।
৫৪। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?
= যকৃত । একে জীবনের রসায়ন গবেষণাগার বলা হয় ।
৫৫। কোন এনজাইম আমিষকে এ্যামাইনো এসিড এসিডে পরিণত করে ?
= পেপসিন ও ট্রিপসিন (
৫৬। কোন এসিড পাকস্থলীতে খাদ্য পরিপাকে সহায়তা করে ?
= হাইড্রোক্লোরিক এসিড
৫৭। ডায়ারিয়া হয় কিসের কারণে?
= রোটা ভাইরাসের
৫৮। সুগন্ধ ও দুর্গন্ধ কোন প্রক্রিয়া বাতাসে ছড়ায় ?
= ব্যাপন
৫৯। প্রোটোপ্লাজমের কত % পানি ?
= ৯০ %
৬০ । শুকনা কিসমিস ফুলে ওঠে কোন প্রক্রিয়া ?
= অভিস্রবণ
৬১ । গাছের পাতা শুকিয়ে যায় না কেন ?
= প্রস্বেদনের কারণে
৬২। রক্ত উপাদান কত প্রকার ?
২ প্রকার । রক্তরস ও রক্তকনিকা
৬৩। রক্ত কণিকা কত প্রকার ?
– ৩ প্রকার । লোহিত , শ্বেত ও অনুচক্রিকা
৫৪। জীবনীশক্তির মুল কী ?
= রক্ত
৫৫। রক্তে রক্তরসের পরিমাণ কত ?
= ৫৫ভাগ
৫৬। কিসের জন্য রক্ত লাল হয় ?
= হিমোগ্লোবিনের জন্য ।
৫৭। হিমোগ্লোবিনের কাজ কী?
= অক্সিজেন পরিবহন
৫৮। শ্বেত কণিকা কোন প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে ?
= ফ্যাগোসাইটোসিস
৫৯। রক্ত তঞ্চনে সহায়তা করে ?
= অনুচক্রিকা
৬০। রক্তের গ্রুপ কয়টি ?
= ৪টি । A, B, AB, O .
৬১. সর্বজনীন দাতা গ্রুপ কে ?
= ও
৬২। সর্বজনীন গ্রহিতা কে ?
= AB
৬৩। একজন সুস্থ মানুষের দেহ থেকে কত লিটার রক্ত বাহির করে নিলে কোন অসুবিধা হয না ?
= ৪৫০ মি.লি
৬৪ । মানবদেহে প্রতি সেকেন্ড কি পরিমাণ লোহিত কণিকা উৎপন্ন হ য়?
= ২০ লক্ষ
৬৫। হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ?
= ৪টি
৬৬। হৃদপিন্ডের সংকোচনকে বলে
= সিস্টোল
৬৭। হৃদপিন্ডের প্রসারণকে বলে
= ডায়াস্টোল
৬৮। একজন আদর্শ মানুষের রক্তচাপ
= ৮০/১২০ ।
৬৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০২০ সালে বিশ্বের এক নম্বর মরণব্যাধি হবে
= স্ট্রোক ও করোনারি ধমনির চাপ
৭০। রক্তচাপ মাপা হয
= স্ফিগমোম্যানোমিটার
৭১। আমাদের শরীরের জন্য উপকারী কোলেস্টরল কোনটি ?
= HDL
72. আমাদের রক্তে LDL – এর পরিমাণ
= ৭০%
৭৩. অ্যানজিনা কী?
= হৃদপিন্ডে রক্ত চলাচল কমে গেলে ব্যথা অনুভূত হওয়া
৭৪। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় ভিটামিন তৈরিতে ভূমিকা রাখে কে ? –
= কোলেস্টেরল
৭৫। ব্লাড ক্যান্সারকে বলা হয়
= লিউকোমিয়া ( শ্বেত কণিকার আধিক্য
৭৬। বাতজ্বর হয় কী কারণে ?
= স্ট্রেপটোকক্কাস অনুজীবের কারণে
৭৭। শ্বাসনালি সংক্রান্ত রোগ
= হাপানি, ব্রংকাইটিস , নিউমোনিয়া (ফুসফুসের । ব্যাকটেরিয়া) , যক্ষ্মা ( বায়ু বাহিত) ।
৭৮। রক্ত সম্পূর্ণ অকোজো ও বা বিকল হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার পদ্ধতিকে বলে
= ডায়ালাইসিস
৭৯। মানব দেহে কতটি হাড় রয়েছে ?
= ২০৬টি
৮০। কলমে মূল গজানো, অকালে ফল ঝড়ে যাওয়া রোধ ও বীজহীন ফল তৈরি ব্যবহৃত হয় কোনটি?
= অক্সিন
৮১ । ফুল ফোটাতে, বীজের সুপ্তাবস্থা দৈর্ঘ্য কমাতে , এবং অঙ্কুরোদগমে ব্যবহৃত হয় ?
= জিবেরেলিন
৮২। ফল পাকাতে
= ইথিলিন
৮৩। জীবনের রাসায়নিক দূত হলো
= হরমোন
৮৪। গুরু মস্তিষ্ক বলা হয়
= সেরিব্রামকে
৮৫। পনস কোথায় থাকে ?
= পশ্চাৎমস্তিষ্কে
৮৬। অ্যাক্সন ও ডেনড্রাইট কার অংশ
= নিউরণের
৮৭। মানব মস্তিষ্কে উদ্দীপনার বেগ
= প্রায় ১০০ মিটার
৮৮। েএকটি নিউরণের অ্যাক্সেনের সাথে দ্বিতীয় নিউরণের ডেনড্রাইটের সংযোগ স্থলকে বলা হয়
= সিনাপসিস
৮৯। ইনসুলিন হরমোন নিঃসৃত হয় ……
= আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স থেকে ।
৯০ । পারকিনসন্স রোগ কিসের ?
= মস্তিষ্কের
৯১। এপিলেপসি রোগ কিসের ?
=মস্তিষ্কের
৯২। একটি সম্পূর্ণ ফুলে কয়টি অংশ ?
= ৫টি
৯৩। জবা, কুমড়া , সরিষা ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
= কীটপতঙ্গ
৯৪। ধানের ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
= বায়ুর মাধ্যমে
৯৫। পাতা শ্যাওলা ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
= পানি
৯৬। কদম , শিমুল , কচু ফুলের পরাগায়ন হয় কিসের মাধ্যমে?
= প্রাণীপরাগী
৯৭। প্রাণীর প্রজনন হয় কত প্রকারে?
= ২ প্রকারে / যৌন ও অযৌন
৯৮ । এইডস রোগ আবিষ্কৃত হয় কবে ?
= ১৯৮১
৯৯। এইডস রোগের জীবাণু শরীরে প্রবেশের কতদিন পর লক্ষণ প্রকাশ পায় ?
= ৬মাস
১০০। জীবের বংশগতি ও বিবর্তন আলোচিত হয়
= জেনেটিক্সে
১০১ । বংশগতির বাহক ও ধারক
= জিন
১০২ । ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে বলে
= লোকাস
১০৩। বংশগতির ভৌতভিত্তি হলো
= ক্রোমোসোম
১০ ৪। ডিএনএর আনবিক গঠন আবিষ্কার করেছেন কে?
= ওয়াটসন ও ক্রিক ( ১৯৫৩সালে )
১০৫। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা
= ৪৬টি বা ২৩ জোড়া । ২২ জোড়া অটোজোম , ১ জোড়া সেক্স ।
১০৬। ডিএনএ বিশ্লেষণ পদ্ধতিকে বলা হয়
= সেরোলজি
১০৭। জেনেটিক ডিসঅর্ডার জনিত রোগ
= থ্যালাসেমিয়া ( লোহিত কণিকার আধিক্য ) , ক্লালার ব্লাইন্ড
১০৮। পরিবেশে জীব উপাদানগুলো কত প্রকার ?
= ৩ প্রকার । খাদক, উৎপাদক, বিয়োজক
১০৯। কমেনসেলিজমের ( দুটি উদ্ভিদের মধ্যে একজন উপকৃত হওয়া) উদাহরণ
= রোহিণী উদ্ভিদ
১১০। মিউচুয়ালিজম ( উভয় উদ্ভিদ উপকৃত হওয়া) উদাহরণ
= মৌমাছি, প্রজাপতি, পোকামাকড়ের বাদুড় এর সাথে গাছের সম্পর্ক
১১১ । সিমবায়োসিস কি?
= একই সাথে একাধিক উদ্ভিদ বসবাসের করলে তাদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে ।
১১২। বায়োটেকনলোজি শব্দটি প্রথম ব্যবহার করেন
= কার্ল এরিক
১১৩। টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করা হয় তাকে কি বলে ?
= এক্সপ্লান্ট
১১৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপাদিত জীবকে বলে
= GMO ( Genetically Modified Organism ) , GE ( Genetically Engineered , Transgenic
১১৫। ছোট দিনের উদ্ভিদ
= চন্দ্রমল্লিকা , ডালিয়া
১১৬। বড় দিনের উদ্ভিদ
= লেটুস , ঝিঙা
১১৭। আলোক নিরপেক্ষ দিনের উদ্ভিদ
=শসা , সূর্যমুখী
১১৮।শৈত প্রদান করে ফুল ধারণ কে ত্বরান্বিত করার প্রক্রিয়াকে বলে
= ভার্নালাইজেশন
১১৯। বীজ বপনের পর কত তাপমাত্রা প্রয়োগ করলে উদ্ভিদের স্বাভাবিক পুষ্প প্রস্ফুটন ঘটে ?
= ২-৫ডিগ্রি সেলসিয়াস
এসএন

Want your school to be the top-listed School/college in Jatrabari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Telephone

Address

Dania
Jatrabari
1236