Arif's GK

Arif's GK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arif's GK, Educational consultant, Jatrabari.

বিসিএস,ব্যাংক,প্রাইমারি,নিবন্ধনসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞানের গোছানো প্রস্তুতি নিতে এবং বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে সাথে থাকুন,ইনশাল্লাহ উপকৃত হবেন।

28/08/2026
24/08/2026
30/07/2026

#কানুনগো/উপ-সহকারী #সেটেলমেন্ট অফিসার পদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:
#প্রিলিমিনারি পরীক্ষার মান বণ্টন :
➤ বাংলায় ২৫ নম্বর,
➤ইংরেজিতে ২৫ নম্বর,
➤সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২৫ নম্বর
➤গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২৫ নম্বর

সর্বমোট ১০০ নম্বর থাকে।
উক্ত পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।

#লিখিত পরীক্ষার মান বণ্টন :
➤ বাংলায় ৫০ নম্বর
➤ ইংরেজিতে ৫০ নম্বর,
➤সাধারণ জ্ঞান ৪০ নম্বর,
➤গণিত ও মানসিক দক্ষতা ৬০ নম্বর
সর্বমোট ২০০ নম্বর থাকে।

উক্ত পদের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৪ ঘন্টা।

আপনাদের রেসপন্স পেলে সাজেশন এবং প্রস্তুতি নিয়ে লিখব ইনশা আল্লাহ।

ধন্যবাদান্তে,
মো: সাইফুল ইসলাম
কোর্ট ইন্সপেক্টর
দুর্নীতি দমন কমিশন

28/07/2026

জব সল্যুশনস বেসড প্রস্তুতি:

ডিসক্লেইমার: লেখাটি ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরি কেন্দ্রিক।

সামনে একটা পিক সিজন আসতেছে। টানা এক্সাম। ঝড় আসার আগে সব শান্ত থাকেনা? এখন সেই গুমোট আবহাওয়া। এক্সাম তেমন নাই। ক্যাব আর বেপজার নিয়োগ দ্রুততম সময়ে হচ্ছে। প্রাইমারি হেড শিক্ষক, ওয়েজ আর্নাস আর জীবন বীমার বিলম্বের কালো আকাশ সরে যাচ্ছে।

সামগ্রিক পড়ালেখাকে দুভাগে ভাগ করেন:

ক। জব সল্যুশনস বেসড।
খ। আইবিএ বেসড।

জব সল্যুশনস বেসড প্রস্তুতির পর শুধু ম্যাথ আর ভোক্যাব কাভার করলেই আইবিএ বেসড প্রস্তুতি হয়ে যায়। আইবিএ বেসড জবে কোর্স থেকে গুরুত্বপূর্ণ হলো স্পষ্ট গাইডলাইন বা রোডম্যাপ। তবে, ম্যাথের হিসেব আলাদা। এখানে লাগতেই পারে সাহায্য। যাই হোক, ব্রেইনবক্সে অনেক পোস্ট দিয়েছি বা দিব সামনে আইবিএ বেসড জবের জন্য। আজ আলোচনা করব জব সল্যুশনস বেজড প্রস্তুতি নিয়ে।

মেজর সাবজেক্ট মোটাদাগে ৫ টি।

১. বাংলা (সাহিত্য +ব্যাকরণ)
২. ইংরেজি (ভোক্যাব+গ্রামার)
৩. ম্যাথ**
৪. জিকে (বাংলাদেশ+আন্তর্জাতিক+ভূগোল)
৫. আইসিটি

ক। জব সল্যুশনস বেসড প্রস্তুতি কী?

প্রতিটা টপিকের কেবল বিগত প্রশ্ন নখদর্পনে আনাটাই জব সল্যুশনস বেসড প্রস্তুতি। যেমন: প্রাচীন যুগ অংশ থেকে সব চাকরি পরীক্ষায় আসা বিগত প্রশ্ন সমাধান করাটাই যথেষ্ট৷ এর বাইরে অতিরিক্ত পড়লে ভালো কিন্তু বিগত পড়ে আর কিছু না পড়লেও কোনো ক্ষতি নাই।

খ। জব সল্যুশনস বেসড প্রস্তুতির জন্য কোন বই নেয়া উচিত?

শুরুতেই (যারা নতুন প্রার্থী) আপনি বিষয়ভিত্তিক বই থেকে বিগত প্রশ্ন অধ্যায় ভিত্তিক সমাধান করবেন। যেমন: Narration অধ্যায়ের বিগত সব প্রশ্ন মাস্টার বই থেকে অনুশীলন করে ফেললেন। এভাবে অধ্যায়ভিত্তিক বা টাইপ ভিত্তিক আকারে আপনার পুরো বিষয়ের উপর একটা ধারণা চলে আসবে।

গ। জব সল্যুশনস বা ডাইজেস্ট পড়া কি উচিত?

অন্তত একবার হলেও সাবজেক্ট ভিত্তিক গাইড বই পড়ার পর আপনি জব সল্যুশন পড়তে পারেন। বাজারে হলিস্টিক জব সল্যুশন হিসেবে আছে:

১. ক্র‍্যাক ( আংশিক)
২. প্রফেসরস
৩. ফেনম
৪. ইনসেপশন

ক্র‍্যাকের আংশিক সংস্করণ আছে। ব্যক্তিগতভাবে জিকে+আইসিটি+ভূগোল অংশের জন্য পছন্দ হলেও ক্র‍্যাকের বাংলা-ইংরেজি-ম্যাথ অংশ নাই। স্বাভাবিকভাবেই আলোচনায় থাকছেনা আর। ক্র‍্যাকের সম্পূর্ণ বই থাকলে এখানেই পোস্ট সমাপ্ত ঘোষণা করে দিতাম।

প্রফেসরের ঢাউস আকৃতির জব সল্যুশন আছে। এইটা বিভিন্ন চাকরিতে আসা প্রশ্নের সমাহার৷ টপিক অনুসারে সাজানো না। একদম শেষ মূহুর্তের জন্য অনুশীলন ব্যতীত বইটি অন্য কারও নেয়া উচিত না। সত্য বলতে আমি নিজে প্রফেসরের জব সল্যুশনস পড়তাম। কিন্তু সময়ের সাথে তারা নিজেদের আপডেট করেনাই বরং মান কমে গেছে। বাজারে অপ্রতিদ্বন্দ্বী ছিল তাদের প্রকাশিত রিসেন্ট জব সল্যুশনস। সেটিও অল্প প্রশ্ন সংযুক্ত করায় সমালোচনার মুখে৷ অগ্রদূত রিসেন্ট জব সল্যুশন বের করছে সেটা আবার বেশ ভালো। তবে কথা থাকে, রিসেন্ট জব সল্যুশনস (অগ্রদূতের হোক আর প্রফেসরের হোক) একদম প্রস্তুতির শেষভাগে সমাধান করা উচিত। শুরুতে নৈব নৈব চ।

ফেনোমের ঢাউস আকৃতির দুখণ্ডের জব সল্যুশন আছে। বইটি টপিক ভিত্তিক। ইনসেপশনও টপিক ভিত্তিক। দুটো বইয়ের জনরা একই রকম। তবে, ফেনোমে প্রশ্নের পরিমাণ বেশি পেয়েছি আর রিপিট প্রশ্ন তুলনামূলক কম পেয়েছি৷ [ফেনোমের আইবিএ জব সল্যুশন-এর কথা বলছিনা। সেটা অন্য হিসাব], ইনসেপশনও খারাপ না। বাজারে দুটির মধ্যে যেটি ভালো লাগে সেটি নিতে পারেন। আমি এমুহূর্তে নিজের কথা বলি।

আমি ধরলাম বেকার +অভিজ্ঞ (মানে আগেও পড়েছি কিন্তু চাকরি হয়নাই) তাহলে আমি ফেনোমের টপিক ভিত্তিক জব সল্যুশনস নিয়ে পড়া শুরু করতাম আসন্ন এক্সামের জন্য।

আমি ধরলাম সদ্য প্রস্তুতি শুরু করছি। তাহলে আগে বিষয়ভিত্তিক বই থেকে বিগত প্রশ্ন সমাধান শুরু করতাম।

ঘ। ডাইজেস্ট কি পড়া উচিত?

ডাইজেস্ট আর জব সল্যুশনস একই কথা। পার্থক্য ডাইজেস্টে লাইন বাই লাইন প্যারাগ্রাফ আকারে লেখা থাকে আর জব সল্যুশনস-এ এমসিকিউ আকারে থাকে। আমি ব্যক্তিগতভাবে জব সল্যুশনস প্রেফার করি কেননা এমসিকিউ আকারে পড়লে রিয়েল এক্সামের সিমুলেশন ফিল করা যায়।

ডাইজেস্ট পড়েও বিগত কাভার করা যায়। আমার বন্ধু মহলে অনেকেই ডাইজেস্ট পড়ে ক্যাডার হয়ে গেছে। ডাইজেস্ট রিভিউ আমার পক্ষে লেখা সম্ভব না। আমাকে আমার বন্ধু মামুনুর রশিদ সকাল (৪৫ এডমিন) সেদিনও বলল চাইলে ডাইজেস্ট পড়তে পারিস। ডাইজেস্ট রিভিউ আমার পক্ষে দেয়া সম্ভব হলোনা।

ঙ। জব সল্যুশনস প্রস্তুতিতে কিছু টপিক না বুঝলে কী করব?

সরাসরি ইউটিউব। সব ক্লাস আছে। সব মানে সব। কোনো টপিক না বুঝলে ইউটিউব সার্চ দেন। 😁 পড়লেখা এখন খুউব সহজ হয়ে গেছে।

চ। জব সল্যুশনস প্রস্তুতিতে কোর্স দরকার আছে?

ম্যাথ আর ইংরেজি কোর্স ব্যতীত অন্য কোনো কোর্সের পক্ষপাতী আমি না। বিষয়ভিত্তিক আগান। ইংরেজিতে গ্রামারে দুর্বল হলে প্লিজ একটা বেসিক বা ফাউন্ডেশন ইংরেজি কোর্স করেন। রিটেন ইংরেজি নিয়ে আলাদা পোস্ট প্রয়োজন। আজকের পোস্ট প্রিলি কেন্দ্রিক থাক।

আর ম্যাথে কোন কোর্স করবেন আপটু ইউ। ম্যাথে তিন টাইপের কোর্স আছে।

১. ফান্ডামেন্টাল বেসিক কোর্স ( এই টাইপের ম্যাথ কোর্সে জনপ্রিয় শিক্ষক নিয়ে বিরাট পোল হয়ে গেছে। মারামারি একদফা হয়েও গেছে৷ আমি আর কথা বাড়ালাম না।)
২. মিড লেভেল কোর্স ( আমার ফেইজ-১ এই লেভেলের। যারা টুকটাক ম্যাথ পারেন তাদের জন্য সুইটেবল ছিল। )
৩. এডভান্স কোর্স (ফেইজ টু এই লেভেলের।)

[ ২+৩ একত্রে চাইলে কায়েস স্যার ইজ দ্য অপশন ইউ আর লেফট উইথ। তবে কায়েস ভাইয়ের কোর্স লং টার্মের। ২/৩ মাসে ম্যাথ শিখবেন এই আশায় কায়েস ভাইয়ের কোর্সে যেয়ে পরে বলবেন কায়েস ভাই খেলা পারেনা স্যরি ম্যাথ পারেনা এমনটা যেন না হয়। ন্যূনতম ৬ মাস ম্যাথ করবেন এমন সংকল্প নিয়ে কায়েস ভাই দ্য গুরুর কাছে যান]

আমি ব্যক্তিগতভাবে ইংরেজি বেসিক কোর্স চিটাগাং-এ অফলাইনে উস্তাদ তানভীর স্যারের কাছে করেছিলাম। লোকটাকে গুরু মানি। বেসিক জিনিস আপনি পারলে এডভান্স পড়ালেখা সহজতর হয়ে যায়।

ম্যাথ আমি নিজে শিখেছি, আমি ছিলাম একলব্য আর আমার দ্রোণাচার্য ছিল চমক হাসান আর সৌমিত্র চক্রবর্তী। তাদের ক্লাস বা বই আমাকে বিশাল অনুপ্রাণিত করেছে। ❤️

ছ। জব সল্যুশনস প্রস্তুতিতে এক্সাম ব্যাচের ভূমিকা কেমন?

অপরিসীম। টপিক ওয়াইজ পড়বেন আর লাইভে এক্সাম দেন। জোশ। লাইভের তো রুটিনও আছে। যদিও লাইভের বড় ফ্যানবয় আমার পছন্দের এলিয়েন ছোট ভাই তৌকির আহমেদ (৪৬ প্রশাসন, ৪৬ ফরেন)।

জ। আপনি কত টাকা খাইছেন ফেনোম, লাইভ, কায়েস ইত্যাদিদের থেকে?

এক টাকাও না। এমনকি ফেনোমের মালিক বা লাইভের অথরিটি বা কায়েস ভাই এদের কাউকে জীবনে দেখিই নাই বা কথাও হয়নাই হাই-হ্যালো। আসলেই কি রিভিউ লেখলে টাকা পয়সা দেয়? দিলে জানান। আমি সবার আগে কায়েস ভাইকে ধরব। 😄

যাই হোক, নির্ঘুম রাতে ওষুধ খেয়েও ঘুম আসেনাই। তাই ভাবলাম পোস্ট লেখি। আইবিএ হোস্টেলের এক্সিকিউটিভ রুমে এমন এক নির্ঘুম রাতেই ব্রেইনবক্স নামক গ্রুপ চালু করেছিলাম। নির্ঘুম রাতেই অনেক বিরাট কিছুর জন্ম হয়। কেউ কেউ হয়ত রাত জেগে পড়ছেন বা প্রেম করছেন। দুপক্ষই সফল হবেন স্ব স্ব ক্ষেত্রে।

শিভাম রথি,
আইবিএ হোস্টেল, ফার্মগেট।

[আইবিএ ডায়েরি]

25/07/2026

যদি এমন হতো যে আমার হাতে মাত্র আর ৮-১০মাস বয়স আছে চাকরির পরীক্ষা দেয়ার জন্য। আমি পিউর বেকার। তাহলে যা করতাম☞☞☞☞☞☞

১। প্রথমে ৯-১৬তম গ্রেডের যত আবেদন আছে একটাও বাদ দিতাম না [ টাকা ঋণ করে হলেও]

২। কম্পিউটার টাইপিং + বেসিক শেখার জন্য ২-৩ মাস নিজের সর্বোচ্চটা দিতাম [ এটা খুবই গুরুত্বপূর্ণ ]

৩। সেল্ফ/ জব পিডিয়া যে কোন একসেট বই সুন্দরভাবে শেষ দিতাম[ আর গুরুত্বপূর্ণ টপিকগুলো অবশ্যই লিখে লিখে পড়তাম] [১১-১৬ গ্রেডের জন্য]
[ আমি কোন বই এর পক্ষে বিজ্ঞাপন দিচ্ছি না]

৪। গণিতে যে অংকগুলো বিভিন্ন পরীক্ষায় বেশি আসে সেগুলো বুঝে বুঝে নোট করে পড়তাম

৫। কোন পরীক্ষা ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতাম

৬। বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি, সমাস, কারক বিভক্তি, Phrases and Idioms, Preposition, Transformation, Right forms of Verb, Sentence Translation, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, উৎপাদক, মান নির্ণয়, ঐকিক নিয়ম[ পিতা পুত্র, নল চৌবাচ্চা, কাজ, স্রোত- নৌকা, ট্রেন], জ্যামিতি[ আয়ত, ত্রিভুজ, বর্গ] এই টপিকগুলো এমনভাবে পড়তাম যেন কোনভাবেই ভুল না হয়।

৭। নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি চাইতাম

বর্তমান পরিস্থিতিতে একটা সরকারি চাকরির যে চাহিদা এবং প্রতিযোগিতা সেই প্রেক্ষাপটে শুধু ৯ম গ্রেডের প্রত্যাশায় শেষ বয়সে গিয়ে বসে থাকা কোনভাবেই সমীচীন না।

সর্বোচ্চ এবং ধারাবাহিক পরিশ্রম করলে ৬ মাসেই ভালো প্রস্তুতি সম্ভব।

ধন্যবাদান্তে,

মোঃ সাইফুল ইসলাম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
MD Saiful Islam vai❤️❤️❤️

20/07/2026

চাকরিপ্রত্যাশী ভাই-বোন সমীপে দুটো কথা!
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম-কেন্দ্রিক বিভিন্ন চাকরির গ্রুপে চাকরির প্রস্তুতিতে করণীয় সম্পর্কে বিভিন্নজন আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তাদের এসব পরামর্শ নিঃসন্দেহে আপনাদের উপকারে আসে বলে অন্তত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা ব্যাপারটাকে কীভাবে নেন, আমি জানি না। যাহোক, সে তুলনায় চাকরির প্রস্তুতির ক্ষেত্রে কী কী করা যাবে না , সে ব্যাপারে তেমন কোনো আলাপ চোখে পড়ে না কোথাও। এই ব্যাপারটাকে মাথায় রেখে উক্ত বিষয়ে দুই-চার লাইন আপনাদের উদ্দেশ্যে লিখবো বলে মনঃস্থির করলাম। সে ভাবনা থেকেই এই লেখার অবতারণা। এই লেখা থেকে যদি একজন চাকরিপ্রত্যাশী-ও উপকৃত হতে পারেন, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে।

যা'হোক, মূল কথায় ফিরে আসি। একজন চাকরিপ্রত্যাশী হিসেবে নিম্নোক্ত কাজগুলো অবশ্যই বর্জন করবেন:

১) অপ্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বন্ধ করতে হবে। ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার আপনার মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় এই কথা প্রমাণিত হয়েছে যে, ইলেকট্রনিক ডিভাইস হতে নিঃসৃত আলো মানুষের নিদ্রাহীনতার (ইনসোমনিয়া) অন্যতম প্রধান কারণ। চাকরির প্রস্তুতির প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রয়োজন হলে , সেটা দিনের একটা নির্দিষ্ট সময়ে করতে হবে। পড়াশোনার সময় স্মার্টফোন হাতের নাগালে না থাকাটাই শ্রেয়।

২) অনলাইনে আকর্ষণীয় বা চটকদার বিজ্ঞাপন দেখে নামসর্বস্ব অনলাইন কোর্সে বা কোচিং-এ ভর্তি হওয়া চলবে না। ব্যক্তিগতভাবে পরিচিত কেউ ভর্তি হয়ে থাকলে, কিংবা কোনো স্বনামধন্য মেন্টর সাজেস্ট করলে, তবেই ভর্তি হবেন কোনো কোর্সে। মনে রাখবেন, কোচিং বা অনলাইন কোর্স আপনাকে চাকরিপ্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে না কখনো; মূল পড়াশোনা আপনাকেই করতে হবে। এক্ষেত্রে নিয়মিত পরিশ্রমের কোনো বিকল্প নেই।

৩) চেষ্টা করবেন বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য পঠিত বইয়ের সংখ্যা যথাসম্ভব কম রাখতে। কোনো বিষয়ের জন্য একাধিক বই না পড়ে , একই বই একাধিকবার পড়া শ্রেয়। ভালো মানের প্রস্তুতির জন্য রিভিশনের কোনো বিকল্প বা সমকক্ষ নেই। বেশি বেশি সংখ্যক বই পড়লেই অন্যান্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে থাকা যাবে- এই ভ্রান্ত ধারণা সর্বাগ্রে পরিহার করতে হবে।

৪) বর্তমান প্রেক্ষাপটে প্রথম শ্রেণির পদে যেসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে, তন্মধ্যে বিসিএস ও সমন্বিত ব্যাংক বাদে অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা অতি নগণ্য থাকে। শূন্যপদের সংখ্যা কম থাকলে, ফেয়ার নিয়োগ হবার সম্ভাবনা কম থাকে বলে আমরা জানি। এ কারণে অনেকে কম সংখ্যক পদের বিপরীতে আবেদন করতে অনাগ্রহী থাকেন। এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। কোনো নিয়োগ ফেয়ার হবে কি-না, সে ব্যাপারে আমরা আগে থেকে পুরোপুরি নিশ্চিত হতে পারি না। কোনো কোনো সেক্টরের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলেও, এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়োগকারী কমিটির উপর অনেক কিছু নির্ভর করে। মোদ্দা কথা হচ্ছে , এসব চিন্তা না করে আপনি আবেদন না করলে রেস থেকে আগেই বাদ পড়ে যাবেন। [একই কথা অল্পসংখ্যক পদের বিপরীতে লিখিত বা মৌখিক পরীক্ষা দেবার ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। ] এক্ষেত্রে এই অধমের পরামর্শ হলো, আর্থিক ইস্যু না থাকলে অবশ্যই আবেদন করবেন।

৫) সবশেষে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোকপাত করা যাক। চাকরির প্রস্তুতি গ্রহণকালে অনেকে অনিচ্ছা সত্ত্বেও, বিভিন্ন চাকরিতে ঢুকে যায় , যেটা তার কাঙ্ক্ষিত চাকরি নয়। পরবর্তীতে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হতে অনেকটাই ছিটকে পড়ে। চাকরির প্রস্তুতি গ্রহণকালে ভালো জবের লিখিত বা ভাইবা না দেওয়া থাকলে , নিম্নস্তরের (১১-২০তম গ্রেডের) চাকরিতে যোগদান না করাই শ্রেয়। এতে কিছুটা হলেও চাকরির প্রস্তুতিতে ভাটা পড়বে। তবে এই ব্যাপারটাকে কোনো একক প্যারামিটার দিয়ে বিচার করা ঠিক হবে না। এর সাথে আপনার আর্থিক ইস্যু, অন্য চাকরি প্রাপ্তির সম্ভাবনা ও আত্মবিশ্বাস এবং বয়সসীমার মতো বিষয়গুলো ওতোপ্রোতোভাবে জড়িত। এর কোনোটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ আসলে থাকে না। এগুলো সব আপনার পক্ষে থাকলে তবেই চাকরিতে যোগদান না করে প্রস্তুতি চালিয়ে যাবার সিদ্ধান্ত নেবেন।

উপর্যুক্ত বিষয়গুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। আপনারা কেউ চাইলে , মানতে পারেন, এড়িয়ে যেতে পারেন কিংবা দ্বিমত পোষণ করতে পারেন (বিশেষত সর্বশেষ পয়েন্টের সাথে)। যেকোনো ধরনের মতামত বা ভিন্নমত সাদরে গ্রহণযোগ্য।

- আশিকুর রহমান খান
সিনিয়র অফিসার (সোনালী ব্যাংক পিএলসি)
বিসিএস (সাধারণ শিক্ষা) (সুপারিশপ্রাপ্ত) (৪৫তম বিসিএস)

Address

Jatrabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif's GK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share