Zannatul Ferdouse

Zannatul Ferdouse

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zannatul Ferdouse, Cooking school, Jatrabari.

08/01/2024

আসসালামু আলাইকুম

20/10/2021

কাউরে ভয় দেখানোর ইচ্ছা হইলে বেশি কিছু না খালি তার দিকে চোখ বড় বড় কইরা বেশ কিছুক্ষণ তাকাইয়া থাকবেন 🥴🥴
বিশ্বাস করেন সে সেই লেভেলের ভয় পাবে 😑

20/10/2021

সম্পর্কের টানাপোড়ন যখন একটু একটু করে শেষ হয়ে যায় তখন দুজন দুজনের দূরত্বের সঙ্গাটা খুব ভালো করে উপলব্ধি করতে পারে। সেই সময়ের সেই খামখেয়ালি আর থাকে না। কখন তা ম্যাচিউরিটিতে পরিণত হয় তা দুজন বুঝতেই পারে না।

দূরত্ব এমন একটা জঘন্য ব্যাপার যা সহজে সবাই মেনে নিতে পারে না। তারপরও দেখা যায় একজন আরেকজনের খোঁজ নেওয়ার জন্য নিজের বেহায়া হৃদয়কে বার বার প্রশ্ন করে, মেসেজ বা কল দিলে খুব বেশি অন্যায় হবে? আচ্ছা সে কি রাগ করবে? নাকি আমাকে বলবে আর কখনো আমার খোঁজ নিও না!

খুনসুটির চাবিকাঠি যেন বদ্ধ একটা ঘরের ভেতরে পড়ে থাকে অথচ ঘরটা থাকে বাইরে দিয়ে তালা দেওয়া। খোলার সাধ্য থাকে না। তখন 'তুমি' করে বলা মানুষটাকেও 'আপনি' করে সম্বোধন করতে হয়। যে কিনা প্রতিদিন প্রতিসময়ে খোঁজ নিতো, কেমন আছো? কোথায় আছো? সেই খোঁজ নেওয়াটাও বন্ধ হয়ে যায়। চাইলেও আর জিজ্ঞেস করতে পারেনা। ধীরে ধীরে সব কষ্ট, মন খারাপ করার কারণও সহ্য শক্তিতে পরিণত হয়। আগের মতো কান্না আসে না, কিছু বললে মন খারাপ সহজে হয় না ইত্যাদি ইত্যাদি।
একেকটা স্মৃতি হয়ে যায় বিষাক্ত। মনে পড়লেও মনে হয় স্মৃতিগুলোকে গলাটিপে কেন হত্যা করা যায় না!
দূরত্ব আসলেই খুব ভয়ংকর খারাপ ব্যাপার.......

20/10/2021

নষ্ট হতো না....

14/10/2021

💔💔

27/08/2021

ছোট্ট একটা টিনের চালের ঘর বানাবো।
ঘরের সামনেই থাকবে শিউলি আর জুঁই ফুলের গাছ। অনেকটা বড় হবে গাছ দুটো। যখন ফুল ফোটার সময় হবে, শিউলি আর জুঁই ফুল গুলো ঝড়ো বাতাসে এক এক করে বৃষ্টির মতো পড়বে।
বাড়ির সামনের জায়গাটা পাকা অথবা কাঁচা রাস্তা হোক, ফুল বিছিয়ে থাকবে। আমি মন ভরে দেখবো।

কাঠ দিয়ে বানানো একটা জানালা থাকবে। চিকন চিকন শিক দিয়ে জানালা বানাবো। পূর্ণিমাতিথিতে পূর্ণচন্দ্রের আলো আমার ঘরে এসে লুকোচুরি খেলবে। আলোতে মুখ রাখবো।দুচোখ ভরে দেখবো চাঁদ। চাঁদ ঢেকে যাবে বাশঁ ঝাড়ের পাতার ফাঁকে।

বর্ষার সময় টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ শুনবো। মাতাল করা শব্দ। ঝড়ো বাতাস বইবে। বাইরের চাল দিয়ে অনবরত বৃষ্টির পানি ঝর্ণাধারার মতো পড়তেই থাকবে। এমন ঝর্ণাধারা যেন বন্ধ না হয়।

ঘন কুয়াশা ভরা যখন শীত আসবে আমার ঘরে বেড়াতে। আমার শিউলি আর জুঁই ফুলের গাছের পাতায় পাতায় শিশিরবিন্দু জমবে। ফোটা ফোটা শিশিরজল পড়বে আমার ছোট্ট টিনের ঘরের চালে। এর চেয়ে আর বেশি কিছুর দরকার কি!!!!!
এসব সুখ উপলব্ধি করতে হলে অন্তত সেই পর্যন্ত আমার মানুষটার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে হবে।
হ্যাঁ হবে.....

06/08/2021

একগুচ্ছ কদম....

06/08/2021

তারপর....
বহুবছর কেটে যাবে এক জীবন অপেক্ষায়। তাকে পাওয়া হবেনা হয়তো। আগলে রাখা হবেনা আঁখিতে আঁখিতে.....

04/03/2021

যদি অতীতে ফেরবার সুযোগ থাকতো,
তবে তোমার থেকে আমার সব আক্ষেপ, অনুভূতি, মায়া ফিরিয়ে নিয়ে আসতাম।

04/03/2021

একদিন তোমার খোঁজ নিবো,
এই ভেবে অপেক্ষা করবে...

25/02/2021

জীবন নামেরর রেলগাড়িটা পায়না খুজে ইস্টিশন

25/02/2021

তোমরা শুধু বাহির দেখো, অন্তর পোড়া ছাই দেখো না।

Want your school to be the top-listed School/college in Jatrabari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Jatrabari