Creative Math Learning
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Creative Math Learning, Tutor/Teacher, Dhaka, Jatrabari.
04/09/2025
ওরা ১১ জন বাংলা সাহিত্য
❤️বিখ্যাত প্রণালী সমূহ মনে রাখার কৌশল❤️
১. পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)
ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং)
আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার-(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়)
মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?)
ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)
সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়)
আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে )
লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে)
যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস- (ইউরেশিয়া BOSS )
ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ)
উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।
নিশ্চিত ১ মার্ক কমন:
০১. NATO এর সদস্য-৩২টি।
০২. EU এর সদস্য - ২৭ টি।
০৩. NAM এর সদস্য-১২১ টি।
০৪. BRICS এর সদস্য-১০ টি।
০৫. FIFA এর সদস্য -২১১ টি।
০৬. D-৪ এর সদস্য -৯ টি।
০৭. NDB এর সদস্য -৯ টি।
০৮. SAARC এর সদস্য -৮ টি।
০৯. OPEC এর সদস্য-১২ টি।
১০. IMF এর সদস্য - ১৯১ টি।
১১. UN এর সদস্য – ১৯৩টি।
১২. BIMSTEC এর সদস্য - ৭টি
✳️ বাংলা সাহিত্য গাইডলাইন ✳️
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাতে মোট মার্ক ৩৫ আর এই ৩৫ এর মধ্যে বাংলা সাহিত্যে ২০ মার্ক ও বাংলা ব্যাকরণে ১৫ মার্ক। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বেসিক সাবজেক্ট গুলোতে ভালো করতে হয়। বাংলা, ইংরেজি আর গণিতে মোট ১০০ মার্ক থাকে। এই ১০০ মার্কে যারা ৭৫% মার্ক ক্যারি করতে পারে তারা খুব সহজেই প্রিলি পাশ করে যায়।
বেসিক সাবজেক্ট এর এই ১০০ মার্ক এর মধ্যে সবথেকে বড় সিলেবাস বলা যায় বাংলা সাহিত্যের। এত বড় সিলেবাসে কি পড়বো কি না পড়বো তা ভাবতেই অনেকে সাহিত্যে আশা ছেড়ে দেয়। তবে একটু স্ট্র্যাটেজিকালি পড়লে বাংলা সাহিত্যে ২০ এর মধ্যে ১৫ পাওয়া সম্ভব। আমরা আজকে এই স্ট্র্যাটেজি নিয়েই একটু আলোচনা করবো।
বাংলা সাহিত্যের মার্ক ডিস্ট্রিবিউশন দেখলে আমরা দেখতে পাই এটি মূলত দুই ভাগে বিভক্ত। প্রাচীন ও মধ্যযুগ থেকে ৫ মার্ক আর আধুনিক যুগ থেকে ১৫ মার্ক। এখন প্রথমেই আমাদের প্রাচীন ও মধ্যযুগের ৫ মার্ককে নিশ্চিত করতে হবে। এই ৫ মার্কের প্রশ্ন খুব একটা কঠিন হয়না আর সিলেবাসও তুলনামূলক কম। তাই এই মার্ক আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। এখানে আসলে সাজেশনের তেমন কিছু নাই।
আমাদের মূল ভয় হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। কারণ এখানে সিলেবাসটা এত বড় যে আসলে কূল কিনারা নাই। এই আধুনিক যুগকে আমরা কিছু সাব ডিভিশন করতে পারি তাতে আমাদের পড়তে যেমন সুবিধা হয় তেমনি অতিরিক্ত পড়ার চাপও কিছুটা কমে।
বাংলা সাহিত্যের আধুনিক যুগকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। যেমন:
১. আধুনিক যুগের সূচনা ও গদ্যের বিকাশ
২. বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ১১ জন লেখক
৩. পঞ্চপাণ্ডব
৪. তিন বন্দোপাধ্যায়
৫. মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য
৬. পত্র পত্রিকা
৭. বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ লেখক
৮. গুরুত্বপূর্ণ আধুনিক লেখক
এই ৮ ভাগের মধ্যে প্রথমটি থেকে প্রতিবারই ১-২ টা প্রশ্ন আসে এবং এখানে পড়াও তুলনামূলক কম। তাই এই অংশটা আমাদের ভালো করে পড়ে ফেলতে হবে।
এরপর আসছে গুরুত্বপূর্ণ ১১ জন লেখক। এই ১১ জন লেখক থেকে প্রায় ৫-৭ টি প্রশ্ন আসতে দেখা যায়। ১১ জন লেখক হচ্ছেন:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- মাইকেল মধুসূদন দত্ত
- দীনবন্ধু মিত্র
- মীর মশাররফ হোসেন
- কায়কোবাদ
- বেগম রোকেয়া
- ফররুখ আহমদ
- জসীম উদ্দীন
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
এরপর তালিকায় আছে পঞ্চপাণ্ডব। ত্রিশের দশকের রবীন্দ্র প্রভাবের বাইরের এই ৫ জন লেখক থেকে ১-২ টি প্রশ্ন প্রতিবার আসে। তাই এই অংশটিও ভালো করে পড়তে হবে। পঞ্চপাণ্ডবদের তালিকা:
- অমিয় চক্রবর্তী
- বুদ্ধদেব বসু
- জীবনানন্দ দাস
- বিষ্ণু দে
- সুধীন্দ্রনাথ দত্ত
তালিকায় এরপর আসছে বাংলা সাহিত্যের তিন বন্দোপাধ্যায়। এই অংশ থেকেও প্রতিবার ১-২ টি প্রশ্ন আসতে দেখা যায়। তাই এটিও আমাদের পড়ে ফেলতে হবে। তিন বন্দোপাধ্যায়ের তালিকা:
- মানিক বন্দোপাধ্যায়
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- তারাশঙ্কর বন্দোপাধ্যায়
তালিকায় এরপরে আছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য এবং পত্র পত্রিকা। এই দুই পার্ট থেকে ২-৩ টি প্রশ্ন আসতে দেখা যায় এবং পড়া অন্যান্য অংশ তুলনায় অনেক কম। তাই অংশ অবশ্যই জোর দিয়ে পড়তে হবে।
তালিকায় এরপর আছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ লেখক। এই অংশ আসলে দেশের প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তন হয়। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু লেখক হচ্ছেন:
- আল মাহমুদ
- হেলাল হাফিজ
- শহীদুল জহির
- ফররুখ আহমদ
- কায়কোবাদ
এরপর তালিকায় সর্বশেষ আছে গুরুত্বপূর্ণ আধুনিক লেখক। তালিকায় সবথেকে বড় অংশ আসলে এটাই। কারণ এই অংশে লেখকের তালিকা সুদীর্ঘ। লেখতে শুরু করলে আসলে শেষ হবেনা। তবে এর মধ্যেও কিছু অতি গুরুত্বপূর্ণ লেখক আছেন। আমি শুধু তাদের কয়েকজনের নাম বলবো। যেমন:
- আখতারুজ্জামান ইলিয়াস
- শওকত ওসমান
- সৈয়দ শামসুল হক
- আলাউদ্দিন আল আজাদ
- শামসুর রাহমান
- মুনীর চৌধুরী
- প্রমথ চৌধুরী
- প্যারীচাঁদ মিত্র
- হাসান আজিজুল হক
- আবুল ফজল
এর বাইরে অনেক নাম আছে। তবে সব পড়তে গেলে আসলে কিছুই মনে না থাকার সম্ভাবনা থাকে। তাই আমি যেসব লেখকের নাম বলেছি বিশেষ করে প্রথম ৭ টা পয়েন্টে যা উল্লেখ করেছি তা পড়লে ১৪-১৫ টা প্রশ্ন কমন পাওয়া সম্ভব। আর তালিকার ৮ নাম্বার পয়েন্ট সহ পড়লে ১৭-১৮ টা প্রশ্ন কমন পাওয়া সম্ভব।
সময় ও পরিস্থিতি অনুযায়ী পড়ার স্ট্র্যাটেজি আসলে পরিবর্তন হয়। তাই হুবহু এটা ফলো না করতে পারলেও এই গাইডলাইন থেকে আইডিয়া নিয়ে নিজের মত করে পড়াশোনা করে বাংলা সাহিত্যে ভালো করা সম্ভব। সবার জন্য শুভকামনা রইলো।
♦️সদর দপ্তর মনে রাখার কৌশল...
🟥যেসব সংস্থার শুরুতে W অথবা শেষে O আছে তাদের সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
যেমন:-WIPO, WHO, WMO, WTO, ILO, ISO
(ব্যতিক্রম IMO যার সদরদপ্তর লন্ডনে)
🟥লন্ডনে যেসব সদরদপ্তর (I AM Common)
I-IMO
AM-Amnesty international
Common - কমনওয়েলথ ভিত্তিক সকল সংস্থা।
🟥টাকা পয়সা বিষয়ক সংস্থার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
যেমন-IMF,World bank.
🟥Atomic /petroleum /industrial development সংক্রান্ত সংস্থার সদর দপ্তর ভিয়েনা,অস্ট্রিয়া।
যেমন:-UNIDO, IAEA, OPEC ইত্যাদি।
🟥 Economical এবং Educational থাকলে তাদের সদরদপ্তর প্যারিস, ফ্রান্স।
যেমন:-OECD, UNESCO
🟥কোন সংস্থার নাম UN কিংবা এর সাথে E/F যুক্ত হলে তার সদরদপ্তর নিউইয়র্ক।
যেমন:-UNIFEM, UNICEF, UNFPA, UN
🟥যেসকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে, সেগুলোর সদরদপ্তর রোম,ইতালি।
যেমন:-IFAD, WEP, FAO
️🟥শুরুতে I এবং শেষে A/B/C/D/F থাকলে তার সদরদপ্তর ওয়াশিংটন ডিসি,যুক্তরাষ্ট্র।
যেমন:-IMF,IFC,IDA,IDB,IBRD,ICSID]
শর্টকাটে সংবিধান
সংবিধান মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। সংবিধান থেকে যেকোনো পরীক্ষায় প্রায় সবসময়ই প্রশ্ন আসতে দেখা যায়। কিছু শর্টকাট টেকনিক ফলো করলে সহজেই আপনি সংবিধান মনে রাখতে পারবেন। চলুন জেনে নেই সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক।
✍️অগ্রাধিকার ভিত্তিতে আপনার করনীয়ঃ
👉 প্রথমেই সংবিধান প্রণয়ন সংক্রান্ত বেশ কিছু তথ্য মনে রাখুন যেমন-
⭕ কবে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়,
⭕ কতজন সদস্য ছিলেন
⭕ একমাত্র মহিলা সদস্যের নাম
⭕ তখনকার আইনমন্ত্রী
⭕ সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি
⭕ কতটি মিটিং করেছিলেন তারা
⭕ কতদিন লেগেছিল সংবিধান প্রনয়ন করতে
⭕ কবে সংবিধান কার্যকর হয়
⭕ কে এতে স্বাক্ষর করেন নি ইত্যাদি।
এই তথ্য গুলো প্রিলি ছাড়াও রিটেনে বিভিন্ন প্রশ্নের উত্তরে কাজে লাগবে।
👉এরপর জেনে নিন সংবিধানের ভাগ গুলো এবং এই ভাগের মধ্যকার অনুচ্ছেদ গুলো।
যেমন-
প্রথম ভাগ- প্রজাতন্ত্র (অনুচ্ছেদ- ১ থেকে ৭)
দ্বিতীয় ভাগ- রাষ্ট্র পরিচালনার মূলনীতি (অনুচ্ছেদ- ৮ থেকে ২৫)
এইভাবে আপনি ১১টি ভাগের অনুচ্ছেদ গুলো মনে রাখুন। এই তথ্যগুলো আপনাকে অনেক সাহায্য করবে। কোন কারনে যদি ভুলে যান, সংবিধানের কোন অনুচ্ছেদ এ কি আছে তখন কমপক্ষে ধারণা করতে পারবেন কোন ভাগে এটি পড়েছে।
👉 প্রত্যেক অনুচ্ছেদের শিরোনাম গুলো মুখস্ত করুন।
👉 অনুচ্ছেদ গুলো ভালভাবে পড়ুন। বার বার পড়ুন। কোন বন্ধুর সাথে আলাপ করুন “বলতো আইনের দৃষ্টিতে সমতা এটি কোন অনুচ্ছেদ এ আছে?” প্রথম বার না পারলেও সমস্যা নেই। আস্তে আস্তে দেখবেন আপনি ঠিকই বলতে পারছেন।
👉 নিজে নিজে একাকী মনে করার চেষ্টা করুন কোন অনুচ্ছেদে কি আছে। ভুলে গেলে ভাববেন না সব শেষ। বরং চিন্তা করবেন আরো ভালো ভাবে পড়তে হবে!! সব সময় হাতের কাছে পকেট এডিশনের সংবিধান সাথে রাখুন। সময় পেলেই চোখ বুলাবেন।
প্রস্তাবনা টুকু হুবহু মুখস্ত করুন। কারণ এই প্রস্তাবনা অনেক বার সংশোধিত হয়েছে। আবার, সংবিধান নিয়ে প্রশ্ন আসলে চেষ্টা করবেন ভূমিকা হিসেবে কোটেশন আকারে এটি ব্যবহার করতে। যেহেতু মুখস্ত করেছেন সেহেতু কোটেশন হিসেবে দেয়ার সময় অবশ্যই নীল রঙের কালি ব্যবহার করবেন। পরীক্ষক কে বুঝান যে সংবিধান টা আপনি ঠাডা মুখস্থ করেছেন।
🛑 মনে রাখবেন যেভাবে
“আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রিস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির (স্বাধীনতা) জন্য ঐতিহাসিক সংগ্রামের (যুদ্ধের) মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি”
[আগ্রহী পাঠক গন হয়ত খেয়াল করবেন আমি বন্ধনীর মধ্যে ২টি শব্দ ব্যবহার করেছি। কারন সংবিধান সংশোধন করে এই শব্দ গুলো একবার যোগ হয়েছে ও একবার প্রতিস্থাপিত হয়েছে]
আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণের জাতীয় মুক্তিসংগ্রামের (স্বাধীনতার) জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রানোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। [আমার কাছে এই মুহূর্তে ১৫তম সংশোধনীর পরের সংবিধান টা নাই বলে আগ্রহী পাঠকরা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে এটা ঠিক করে নিবেন। এই রকম হবার কথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা-সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।]
🛑 সংবিধানের ১১টি ভাগ মনে রাখবেন যেভাবে:
প্র রা মৌ নি আ বি নি ম বাং জ সং বি
আসুন, মিলিয়ে নেই-
১। প্র- প্রজাতন্ত্র
২। রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩। মৌ- মৌলিক অধিকার
৪। নি- নির্বাহী বিভাগ
৫। আ- আইন সভা
৬। বি- বিচার বিভাগ
৭। নি- নির্বাচন
৮। ম- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯। বাং- বাংলাদেশের কর্মবিভাগ
৯ক। জ- জরুরী বিধানাবলী
১০। সং-সংবিধান সংশোধন
১১। বি- বিবিধ
চলুন, এইবার আলাদা ভাবে অনুচ্ছেদ গুলোর দিকে দৃষ্টি দেই।
⭕ অনুচ্ছেদ ১-১২
অনুচ্ছেদ ১-১২ মোটামুটি এমনি মনে থাকে। এই অনুচ্ছেদ গুলোর মধ্যে গুরুত্তপূর্ন অনুচ্ছেদ গুলো হল-
২- প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক- রাষ্ট্রধর্ম ( মনে রাখবেন কোন সংশোধনীর মাধ্যমে এটি হয়েছে)
৪ক- প্রতিকৃতি (১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে)
৬- নাগরিকত্ব
৭- সংবিধানের প্রাধান্য
৮- মূলনীতি সমূহ ( সংবিধান সংশোধন হয়েছে এখানে)
৯- স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন ( সংবিধান সংশোধন হয়েছে এখানে)
১০- জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহন
১১- গণতন্ত্র
১২- ধর্মনিরপেক্ষতা ( সংবিধান সংশোধন হয়েছে এখানে)
⭕ অনুচ্ছেদ ১৩-২৫
মনে রাখবেন যেভাবে
মালি কৃষককে মৌ গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন।
মিলিয়ে নেন
১৩-মালি- মালিকানার নীতি
১৪-কৃষক- কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫- মৌ- মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬- গ্রাম- গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭- অবৈতনিক- অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
১৮। জনস্বাস্থ্য- জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৯। সুযোগের সমতা- সুযোগের সমতা
২০- অধিকার ও কর্তব্য রূপে- অধিকার ও কর্তব্য রূপে কর্ম
২১- নাগরিক- নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
২২- নির্বাহী বিভাগ থেকে- নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ
২৩- জাতীয় সংস্কৃতি- জাতীয় সংস্কৃতি
২৪- জাতীয় স্মৃতি নিদর্শন -জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি
২৫-আন্তর্জাতিক শান্তি- আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
এখানে একটি কথা বলতেই হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলো সংবিধানের আলোকে আলোচনা করুন অনেকেই শুধু অনুচ্ছেদ-৮ এর “মূলনীতি সমূহ” দিয়ে আসে। মনে রাখতে হবে দ্বিতীয় ভাগে বর্নিত অনুচ্ছেদ- ৮ থেকে অনুচ্ছেদ-২৫ সব –ই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অনুচ্ছেদ ৮ এ বর্নিত “মূলনীতি সমূহ” আসলে সংবিধানের মূলনীতি যা প্রস্তাবনায় বলা আছে। আরেকটি কথা এখানে বলব যেহেতু এই প্রশ্নটির উত্তর অনেক বড় হবে সেহেতু, আপনি অনুচ্ছেদ ৮ এ বর্ণিত মূলনীতি সমূহ একটু বেশী আলোচনা করে অন্য অনুচ্ছেদ গুলো শুধু নাম লিখে ১ /২ লাইনের মধ্যে লেখা শেষ করবেন। সময়ের দিকে খেয়াল রাখতে হবে। একটি ভালো পারেন দেখে শুধু সেই প্রশ্নের উত্তর অনেক বড় করে দিবেন, সেটা করলে দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর দেয়ার মতো পর্যাপ্ত সময় পাচ্ছেন না। আর যাদের হাতের লেখা একটু স্লো, তাদের তো এটা আরো ভাল করে মনে রাখতে হবে।
⭕ অনুচ্ছেদ- ২৬ থেকে ৩১
অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম , সরকারী নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহনে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
২৬-মৌলিক অধিকার- মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল
২৭-আইনের দৃষ্টিতে – আইনের দৃষ্টিতে সমতা
২৮- ধর্ম- ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯- সরকারী নিয়োগ- সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরণ
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার
⭕ অনুচ্ছেদ- ৩২ থেকে ৩৫
অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।
"জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয়"
মিলিয়ে নেই-
৩২-জীবনে- জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩-গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি- জবরদস্তি শ্রম নিষিদ্ধকরন
৩৫- বিচার- বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
৩০- বিদেশী খেতাব গ্রহণ- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার
⭕ অনুচ্ছেদ- ৩৬ থেকে ৩৯
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৩৯ পর্যন্ত মনে রাখবেন যেভাবে
"চসমা সংবা(দ)ক"
মিলিয়ে নেই-
৩৬-চ-চলাফেরার স্বাধীনতা
৩৭-সমা – সমাবেশের স্বাধীনতা
৩৮- সং- সংগঠনের স্বাধীনতা
৩৯- বাদ(ক)- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
⭕ অনুচ্ছেদ- ৪০ থেকে ৪৩
অনুচ্ছেদ ৪০ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখবেন যেভাবে-
পেধসগৃ
মিলিয়ে নেই-
৪০-পে-পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১-ধ – ধর্মীয় স্বাধীনতা
৪২- স- সম্পত্তির অধিকার
৪৩- গৃ- গৃহ ও যোগাযোগের রক্ষণ
⭕ অনুচ্ছেদ- ৪৮ থেকে ৫৪
অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে রাখবেন যেভাবে-
রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।
মিলিয়ে নেই-
৪৮-রাষ্ট্রপতি -রাষ্ট্রপতি
৪৯-ক্ষমার –ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০- মেয়াদে- রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১- দায়মুক্তি- রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২-অভিসংশন –রাষ্ট্রপতির অভিসংশন
৫৩-অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪- স্পীকার- অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার
⭕ অনুচ্ছেদ- ৫৫ থেকে ৫৮
অনুচ্ছেদ ৫৫ থেকে অনুচ্ছেদ ৫৮ পর্যন্ত মনে রাখবেন যেভাবে-
"মন্ত্রিসভায় মন্ত্রিগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।"
মিলিয়ে নেই-
৫৫-মন্ত্রিসভায়- মন্ত্রিসভা
৫৬-মন্ত্রিগণ- মন্ত্রিগণ
৫৭- প্রধানমন্ত্রী- প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮-অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ- অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
⭕ অনুচ্ছেদ- ৬৫ থেকে ৭৯
অনুচ্ছেদ ৬৫ থেকে অনুচ্ছেদ ৭৯ পর্যন্ত মনে রাখবেন যেভাবে-
সংসদ সদস্যগণ শুন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশেনে ভাষনের অধিকার স্পিকার কে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।
চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলিয়ে নেই-
৬৫-সংসদ –সংসদ প্রতিষ্ঠা
৬৬-সদস্যগন –সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭- শুন্য- সদস্যদের আসন শুন্য হওয়া
৬৮- পারিশ্রমিকে- সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯-অর্থদন্ড– শপথ গ্রহনের পূর্বে আসন গ্রহন বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড
৭০-পদত্যাগের কারনে – পদত্যাগ ইত্যাদি কারনে আসন শূন্য হওয়া
৭১- দ্বৈত- দ্বৈত সদস্যতায় বাঁধা
৭২-অধিবেশেনে –সংসদের অধিবেশন
৭৩-ভাষনের –সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক-অধিকার- সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪- স্পীকার- স্পীকার ও ডেপুটি স্পিকার
৭৫-কোরাম– কার্যপ্রণালী বিধি, কোরাম প্রভৃতি
৭৬-স্থায়ী কমিটি – সংসদের স্থায়ী কমিটি সমূহ
৭৭- ন্যায়পাল- ন্যায়পাল
৭৮-সচিবালয়- সচিবালয়
আরো বেশ কিছু অনুচ্ছেদ নিজেদের প্রয়োজনে মনে রাখা ভাল। সেগুলো হলঃ
⭕অনুচ্ছেদ-৪৬- দায়মুক্তি বিধানের ক্ষমতা
⭕অনুচ্ছেদ-৬৩- যুদ্ধ
⭕অনুচ্ছেদ- ৬৪- অ্যাটনী জেনারেল
⭕অনুচ্ছেদ- ৮১- টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুবই গুরুত্বপূর্ণ
⭕অনুচ্ছেদ-৮৩-অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা
⭕অনুচ্ছেদ- ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
⭕অনুচ্ছেদ- ১২২-ভোটার তালিকায় নাম ভুক্তির যোগ্যতা
⭕অনুচ্ছেদ-১৪১ ক, খ, গ- জরুরী অবস্থা
⭕অনুচ্ছেদ- ১৪২-সংবিধান সংশোধন
⭕১৪৫ ক- আন্তর্জাতিক চুক্তি
⭕১৪৮- পদের শপথ
(লেখাটি সংকলন করেছেন: A N Mira)
(পরিমার্জিত)
#আমার
আজ অনুষ্ঠিত উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র সমাধান
বাংলা অংশ (Questions 1–22)
1. বাংলাদেশের প্রথম নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু হয়:
✅ C) ১৯০১ সালে
2. নিচের কোনটি সমার্থক শব্দ? — 'সাহস'
✅ C) উৎসাহ
3. নিচের কোনটি বিরামচিহ্ন নয়?
✅ D) নকশী কাঁথা
4. কোন বাক্যে ভ্রান্তি আছে?
✅ A) তারা ভাত খায়ে
5. নিচের কোনটি উপসর্গ?
✅ B) অধি
6. নিচের কোন শব্দটি বিশেষণ?
✅ D) ভালো
7. নিচের কোনটি দ্বিরুক্ত শব্দ?
✅ B) ঝকঝক
8. 'ঋতু' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
✅ C) ঋ + তু
9. 'মরুভূমি' শব্দটি কোন সমাস?
✅ A) তৎপুরুষ
10. 'হাতের পাঁচ' কী ধরনের প্রবাদ?
✅ B) কৌশল সংকেত
11. পঞ্চবটী শব্দের অর্থ কী?
✅ C) পাঁচটি গাছ
12. 'বক' শব্দটি উপমা হিসেবে ব্যবহৃত হয় কোন অর্থে?
✅ A) নির্বোধ ব্যক্তি
13. "ন" একাধিক অর্থ প্রকাশ করে — কোনটি?
✅ A) নিকটতা ও নিষেধ বোঝাতে
14. নিচের কোনটি বিরামচিহ্ন?
✅ C) প্রশ্নবোধক
15. 'সেই ragazzo খুব ভাল'। এখানে 'ragazzo' কোন ভাষার শব্দ?
✅ B) ইতালিয়ান
16. 'সুভাষিত' শব্দের অর্থ কী?
✅ A) ভালোভাবে বলা কথা
17. বিশেষ্য কোনটি?
✅ A) মাটি
18. 'বহুব্রীহি' সমাসের বৈশিষ্ট্য কী?
✅ C) যার জন্য সমাস, সে মূল পদের বাইরে
19. 'যা একাধিক ভাষা জানে' — এর এক শব্দ কী?
✅ B) বহুভাষাবিদ
20. 'সর্বনাশ' শব্দটি কোন সমাস?
✅ B) বহুব্রীহি
21. 'অন্নপূর্ণা' শব্দটি কোন সমাস?
✅ C) বহুব্রীহি
22. 'বহুব্রীহি' শব্দের সমার্থক কোনটি?
✅ A) বাহিরে যে মূল পদ আছে
________________________________________
English (Terminological Words): Questions 23–26
23. Prospectus
✅ C) Prospectus
24. Lingua franca
✅ D) Lingua franca
25. Subject
✅ D) Subject
26. Public works
✅ D) Public works
________________________________________
English (Odd one out): Questions 27–30
27. Credulity (others refer to honesty, this one means gullibility)
✅ B) credulity
28. Habitat (others refer to living or earnings)
✅ C) habitat
29. Companion (others refer to relatives or social relations)
✅ B) companion
30. Disparity (others refer to types of judgment or fairness)
✅ E) disparity
✅ Questions 31 to 34: Replace the underlined part
31. Kalam, one of our oldest worker, is very loyal.
✅ C) workers, is very loyal.
32. Globalization is a phenomenon that have affected all countries.
✅ C) has affected
33. He is almost late to work every day.
✅ A) is almost late for work
34. I never imagine that he would betray me.
✅ B) I cannot imagine
________________________________________
✅ Questions 35 to 39: Fill in the blank with the right word
35. ___ the time he realized his mistake, it was already too late.
✅ C) Since
36. ___ her mother’s best efforts, she failed the exam.
✅ D) Despite
37. It is ___ to be safe than sorry.
✅ B) better
38. The company ___ little reason to worry since it was well ahead of its competitors.
✅ B) has
39. Sanzida walked ___ the kitchen to get the food.
✅ C) into
________________________________________
✅ Questions 40 to 43: Identify the correct spelling
40. Ingenious
✅ A) ingenious
41. Resilient
✅ D) resilient
42. Nauseous
✅ C) nauseous
43. Accommodate
✅ D) accommodate
________________________________________
✅ Question 44: What is the synonym of “RESOLUTE”?
✅ C) determined
✅ Question 45: What is the antonym of “FEEBLE”?
✅ D) powerful
________________________________________
✅ Bangla and General Knowledge (Questions 46 to 54)
46. একটি বাস ঘন্টায় ৪০ কিমি গতিতে চলছে। ৩ ঘন্টা পর বিপরীত দিক থেকে আরেকটি বাস ৬০ কিমি গতিতে আসছে। তাদের মধ্যে দূরত্ব ৩০০ কিমি হলে কত ঘন্টা পর তারা মিলিত হবে?
✅ B) ২ ঘন্টা
47. রিজার্ভ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এর আগে ১৯৪৭ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কত মাস পর্যন্ত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে?
✅ A) ১ জুলাই ১৯৪৮ পর্যন্ত
48. জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি সংরক্ষিত আসন রয়েছে?
✅ C) ৫০ টি
49. বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান অনুযায়ী সাধারণ আসনের সংখ্যা কতটি?
✅ A) ৩০০ টি
50. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে?
✅ A) ৭ এপ্রিল ১৯৭৩
51. একজন ব্যক্তি শতকরা ১০% হারে মুনাফা লাভ করে এবং ১০% ছাড় দেয়। ক্রেতা যদি ১০০ টাকা দেন, তবে বিক্রেতার লাভ কত টাকা?
✅ B) ১ টাকা
52. একটি সংখ্যা ২ দ্বারা বিভাজ্য এবং ৫ দ্বারা বিভাজ্য হলে, সংখ্যাটি অবশ্যই কিসে বিভাজ্য?
✅ C) ১০
53. একটি দোকানে কিছু বই ২০% লাভে এবং কিছু বই ১৫% ক্ষতিতে বিক্রি করা হয়। সমগ্র লেনদেনের ফলে যদি ৭% লাভ হয়, তবে লাভে বিক্রি করা বইয়ের পরিমাণ ক্ষতিতে বিক্রি করা বইয়ের চেয়ে কত শতাংশ বেশি ছিল?
✅ B) ৭০%
54. নিম্নে কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য এবং ৫ দ্বারা বিভাজ্য কিন্তু ১৫ দ্বারা নয়?
✅ C) 30
✅ Questions 55 to 80: Bangla, Math, Science, and General Knowledge
55. বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে এক ধরণের মান নির্ধারণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এটি কী নামে পরিচিত?
✅ A) IELTS
56. "মাছের রাজা ইলিশ" কথাটি একটি—
✅ C) উপমা
57. বিখ্যাত উপন্যাস ‘সাঁঝবেলা’র রচয়িতা কে?
✅ C) শহীদুল্লাহ কায়সার
58. একটি পণ্যের ক্রয়মূল্য ২০ টাকা। ১৫% মুনাফায় বিক্রি মূল্য কত?
✅ B) ২৩ টাকা
59. ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪... এই ক্রমটি কোন ধরণের ধারা?
✅ A) জ্যামিতিক ধারা
60. একটি গাড়ি ৩০ কিমি প্রতি ঘন্টা বেগে চললে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ৩ ঘন্টা সময় লাগে। যদি গাড়িটি ৪৫ কিমি প্রতি ঘন্টা বেগে চলে, তাহলে সময় লাগবে—
✅ B) ২ ঘন্টা
61. কোন সংখ্যা নিজে দ্বারা ও ১ ছাড়া আর কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়?
✅ C) মৌলিক সংখ্যা
62. ১ থেকে ১০০ পর্যন্ত সকল মৌলিক সংখ্যার গড় মান কত?
✅ B) ৪
১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে, যেগুলো বিসিএস, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী।
প্রশ্নোত্তরগুলো নিচে দেওয়া হলো:
১। 'দেইর আল-বালাহ' অঞ্চলটি কোথায় অবস্থিত?
➤ গাজার মধ্যাংশে
২। 'এফটি-৭ বিজিআই' কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
➤ চীন
৩। চীন-ভারত বিবাদপূর্ণ গালওয়ান উপত্যকা কোথায় অবস্থিত?
➤ লাদাখ, ভারত
৪। পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
➤ পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
৫। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানির দায়িত্ব পেয়েছে কোন প্রতিষ্ঠান?
➤ অ্যাগ্রিকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লি.
৬। প্রথমবারের মতো মালয়েশিয়া থেকে কী কী সার নিয়ে আসার চুক্তি করেছে বিসিডি?
➤ টি এস পি (ট্রিপল সুপার ফসফেট) ও ডি এ পি (ডাই অ্যামোনিয়াম ফসফেট)
৭। যুক্তরাষ্ট্রের ফিলিপাইন থেকে আমদানিকৃত পণ্যকে কত শতাংশ করমুক্ত করবে?
➤ ৯৯ শতাংশ
৮। ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি ছিল?
➤ চরকিয়ার সুন্দরবন
৯। চিন্তাশক্তি কোন মস্তিষ্ক মাধ্যমে ছড়ায়?
➤ অ্যাসোসিয়েশন স্নায়ু
১০। corrigendum শব্দটির অর্থ কী?
➤ সংশোধনী
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (BNFE) পরীক্ষার জন্য টপিকভিত্তিক সংক্ষিপ্ত সাজেশন দেওয়া হলো — সব পদের জন্য প্রযোজ্য:
📘 বাংলা
ব্যাকরণ: কারক, বচন, সমাস, সন্ধি, প্রবাদ
সাহিত্য: সাহিত্যিক ও সাহিত্যকর্ম, সাহিত্য যুগ
শুদ্ধ বানান, অনুবাদ
📗 ইংরেজি
Grammar: Tense, Voice, Narration, Article, Preposition
Vocabulary: Synonym/Antonym
Right form of verb, Spelling correction
📙 গণিত
শতকরা, লাভ-ক্ষতি, গড়
সুদের হিসাব, ভগ্নাংশ
সময় ও কাজ, গতি ও দূরত্ব
📒 সাধারণ জ্ঞান
বাংলাদেশ: মুক্তিযুদ্ধ, সংবিধান, রাষ্ট্রীয় তথ্য
আন্তর্জাতিক: UN, ASEAN, বিশ্বসংস্থা
সাম্প্রতিক ঘটনা, নোবেল/একুশে পদক
💻 কম্পিউটার (প্রযোজ্য পদের জন্য)
MS Word, Excel, PowerPoint
Shortcut keys (Ctrl+C, Ctrl+P etc.)
Hardware & Software basics
✅ ন্যাটো (NATO) সম্পর্কে বিসিএস প্রস্তুতি
🔹 NATO কী?
NATO (North Atlantic Treaty Organization) — এটি একটি সামরিক জোট।
গঠন: ৪ এপ্রিল ১৯৪৯
সদর দফতর: ব্রাসেলস, বেলজিয়াম
সদস্য সংখ্যা (২০২4 অনুযায়ী): ৩২টি দেশ
লক্ষ্য: সদস্য দেশগুলোর পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা — অর্থাৎ, একটির উপর আক্রমণ মানে সবগুলোর উপর আক্রমণ।
🔸 বিসিএস-এ আসতে পারে এমন গুরুত্বপূর্ণ তথ্য:
প্রশ্ন উত্তর
NATO-এর পূর্ণরূপ কী? North Atlantic Treaty Organization
NATO গঠিত হয় কবে? ৪ এপ্রিল ১৯৪৯
NATO-এর সদর দফতর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম
NATO-এর সামরিক প্রধান কে নিযুক্ত করে? সদস্য রাষ্ট্রগুলো
NATO কতটি দেশের সমন্বয়ে গঠিত? ৩২টি দেশ (২০২৪ পর্যন্ত)
NATO-এর প্রথম মহাসচিব কে ছিলেন? লর্ড ইসমে (Lord Ismay)
🔹 বিগত বিসিএস প্রশ্নে যেভাবে এসেছে:
📌 ৪১তম বিসিএস (প্রিলি):
প্রশ্ন: NATO-এর সদর দফতর কোথায়?
উত্তর: ব্রাসেলস, বেলজিয়াম
🔍 অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য:
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্ক — সবই NATO সদস্য
সাম্প্রতিক নতুন সদস্য: ফিনল্যান্ড (2023), সুইডেন (2024)
NATO-এর প্রতিপক্ষ হিসেবে কখনো বলা হয় রাশিয়া বা CSTO (Collective Security Treaty Organization)
Tank A is filled to 1/4th of its capacity while Tank B is filled to 1/8th of its capacity. The content from both tanks are transferred to Tank C which is filled to 1/2 of its capacity. If twice the content of Tank B is equal to the content in Tank A. What is the ratio of the capacity of Tank A and Tank C?
A. 3:4
B. 1:3
C. 4:3
D. 3:1
E. Cannot be determined
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
Jatrabari
1204