16/03/2024
আমি বাকরুদ্ধ !
আমি কিংকর্তব্যবিমূঢ় !
এ বয়সে হাত পাতা কষ্টকর!
কেন ?
কী কারণে ?
চিন্তাভাবনাতে !
এ বছর আমার তিনজন ছাত্রের অভিভাবক মারা গেছে। এক জনের মা। ভিন্ন দুই জনের বাবা। তাদের জীবনযাপন খুব একটা সুবিধাজনক নয়। মাঝেমধ্যে খুব কষ্ট লাগে।
আরেক জন ছাত্রের তো বাপ থেকেও নেই। মা ডিভোর্সি। ভিন্ন জায়গায় বিবাহিত। কিন্তু ছেলে বাপ থেকে দূরে। মায়ের সাথে কানেক্টেড। মা ছেলের খরচ দিতে অক্ষম। আহ্ কষ্ট..
আরেকটা ছেলে আছে। বাপ মা বিচ্ছিন্ন। ছেলেকে হাত খরচ দেয় বোন জামাই। মোটামুটি তার চলে যায়। খুব একটা কষ্ট পেতে হয় না। তবে পড়াশুনার খরচ তো ব্যায় বহুল....
আরেকটি ছাত্র আছে, মা ভিক্ষা করে। কাজ করে মানুষের বাড়িতে (গ্রামে)। এরপর যতটুকু পায় তা থেকে হাত খরচ দেয়। মোটামুটি চলে। মাসিক খরচের কিছুটা আমি দেই।
আরেকটা ছেলে আছে, তার বাপ গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে হারি পাতিল বিক্রি করে। এরপর যা পায় তা থেকে অল্প কিছু টাকা দেয়, তবে হাত খরচ শূন্য। দেয় না। তৌফিক নেইও।
এমন আরো আছে। কষ্ট লাগে। আমিও ফকির। আমার ছাত্র গুলোও ফকির। প্রতিষ্ঠান অর্থনৈতিক সাপোর্ট দিতে দিতে হাঁপিয়ে গেছে। ছোট্ট জীবনে অভিজ্ঞতা বিহীন কালেকশন খুবই কষ্টকর। চাইতেও লজ্জা লাগে! বলতেও কেমন লাগে!
নিজস্ব পরিচিতি তো বিশাল কিন্তু তাদের থেকে সহযোগিতা নেওয়া বা পাওয়া কতটুকু সম্ভব! পাবো কি গরিব ছাত্রদের
জন্য সামান্য সহযোগিতা! জাকাত, ফেতরা, সাধারণ দান!
জেনারেল বা যেমনই হোক।
এভাবে না হলে, এসব গরিব অসহায় বাচ্চাদের অর্থনৈতিক
সাপোর্ট দিতে না পারলে আমার জন্য দ্বীনি প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। আল্লাহ সহজ করলেই সম্ভব। আল্লাহর বান্দাদের সহযোগিতায় আপনাকেই এগিয়ে আসতে হবে। সাহায্য করা দরকার।
ঢাকায় গড়ে একেকটা গরিব অসহায় ছাত্রের পিছনে ব্যায় হয় মিনিমাম চার পাঁচ হাজার। নরমাল খাবার মেইনটেইন করে দিলেও এমন খরচ হয়ে যায়! কীভাবে সম্ভব ছোট বয়সে এত বড় দায়িত্ব পালনের! জানি না। আল্লাহ হেল্প কর।
আমি Social IT- আইটি সেবা থেকে নির্দিষ্ট পরিমাণ দেই। আর It School আইটি স্কুল থেকেও দেব। ভবিষ্যতে আরো কোনো অর্থনৈতিক খাত তৈরি হলে সেখান থেকেও দেবো ইনশা আল্লাহ কিন্তু একার পক্ষে প্রতিষ্ঠান চালানো কঠিন!
দোয়া চাই। সাপোর্ট চাই। অর্থনৈতিক সহযোগিতা চাই। চাই এসব গরিব অসহায় ছাত্রদের দায়িত্বে, তাদের পড়াশুনার ভরণ পোষণের দায়িত্বে, এগিয়ে আসার আহ্বান রইল!
নিবেদক
Md Asadullah Al Galib
প্রিন্সিপাল Darus Salam Madrasa
15/03/2024
খিলক্ষেত থেকে মুফতি মাওঃ মোঃ জাকারিয়া ভাই মাদ্রাসার ছাত্রদের রমজানের আপ্যায়নের জন্য ৩০০০৳ দিয়েছেন
আলহামদুলিল্লাহ। ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
রমজানে ঢাকা শহরের খাবারের মানের সাথে অতিরিক্ত আপ্যায়ন ছাত্রদের জন্য আবশ্যিক দরকার। এখানে
অন্যান্য মাসের মতো হিসাব করে বাজার করা যায়
না তাই, এ মাসে ছাত্রদের বেহিসাব খাওয়ানো দরকার।
আমার ব্যক্তিগত তৌফিক থাকলে প্রতিদিন গরুর গোশত খাওয়াতাম। যাতে প্রতিবেশী দেশও জ্বলে। দেশীয় ফালতু
প্রগতিশীল গুলোও জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় আমীন।
Darus Salam Madrasa Dhaka
14/03/2024
গতকাল এক ভাই Darus Salam Madrasa Dhaka তে গতকাল ছাত্রদের ইফতারের আপ্যায়ন করিয়েছেন আলহামদুলিল্লাহ।
শ্রদ্ধেয় Farhan Kashem ভাই গতকাল ছাত্রদের আপ্যায়নের জন্য সামর্থ্য অনুপাতে হাদিয়া পাঠিয়েছেন।
এ দ্বারা অভ্যাহত থাকুক। দান সদকায় বিপদাপদ দূর হয়।
13/03/2024
আল্লাহর কিছু বান্দাদের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্রদের ইফতারের আপ্যায়ন হিসেবে মুড়ি পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা তাদের এ আপ্যায়ন কবুল করুন আমীন।
দান সদকা করার মন মানসিকতা আল্লাহর এক অনন্য নেয়ামত। সবার পক্ষে সম্ভব হয় না তৌফিক থাকলেও।
Darus Salam Madrasa Dhaka
12/03/2024
ইলম পিপাসু ছাত্রদের একদিনের আপ্যায়নে শরিক হোন।
আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে বরকত দিবেন।
রমজান উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান Darus Salam Madrasa Dhaka তে একদিন ইফতারের আয়োজন করতে পারেন। এখানকার বেশিরভাগ ছাত্র খুবই দরিদ্র পরিবারের।
একদিন মেহমান দারীর আপ্যায়ন হলে এভারেজ খরচ যাবে পাঁচ হাজার। পাঁচ হাজারে সাহরী ইফতার দুটোই কাভার হবে ইনশাআল্লাহ।
সম্ভব হলে, সামর্থ্য থাকলে এদিকে মনোনিবেশ করা যায়।
ইলম পিপাসু ছাত্রদের পিছনে ব্যায় করলে লস নেই ভাই।
যোগাযোগ Md Asadullah Al Galib
02/02/2024
Darus Salam প্রতিষ্ঠানে প্রতি মাসে ছয় বস্তা চাল আপাদত লাগে। আবার এখানে যারা পড়ে তাদের অর্থনৈতিক অবস্থা সুবিধা জনক নয়। প্রতিষ্ঠান কতৃপক্ষ দরিদ্র অসহায় ছাত্র দের ভর্তুকি দেয়।
অর্থনৈতিক সামর্থ্যবান ব্যাক্তি যদি কেউ চান তাহলে একক ভাবে কোনো ছাত্রের মাসিক খরচ দিতে সহযোগিতা করতে পারেন বা মাসে এক বস্তা চালের ব্যবস্থা করে দিতে পারেন।
এক বস্তা চাল ২৮০০-৩০০০৳
দ্বীনি প্রতিষ্ঠান এগিয়ে নিতে সহযোগিতা কাম্য।
উদার মনের কেউ থাকলে রেসপন্স করতে পারেন ভাই।
আরজ গুজার
Asadullah Al Galib
15/01/2024
হিফজ, নাজেরা, নূরানী, ও জেনারেল বিভাগ গুলোতে যদি অর্থনৈতিক সমস্যার কারণে যদি ভর্তি করতে পারছেন না, তাহলে তার জন্য ওয়েলকাম যেকোনো জায়গা থেকে।
শেয়ার করে মুখাপেক্ষী ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারেন।
ঢাকায় পড়ার শখ আছে, মনোযোগ পরিশ্রমী হলে ভালো।
Darus Salam Model Madrasa
Darus Salam Madrasa Dhaka
📞 01615650898
15/01/2024
পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ গুলো হচ্ছে শিক্ষক।
শিক্ষকদের সম্মান সর্বাগ্রে রাখা উচিত।
শিক্ষক হিসেবে যথেষ্ট গুছানো থাকা উচিত। পরিপাটি ও সুন্দর মন মানসিকতা আবশ্যক কারণ আপনার ছাত্ররা আপনার প্রতিটি বিষয় খেয়াল করে এবং শিখে নেয়...!
আমি প্রথম প্রথম যখন স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি হই তখন আমার শিক্ষকদের মাঝে যাকে সবচেয়ে, বেশি স্মার্ট এবং মেধাবী গুছালো মনে হতো আমি তাঁকেই ফলো করতাম এবং কল্পনায় উনার মতো হতে চাইতাম।তাঁকে খুব ফলো করতাম।
একটি বাচ্চার চিন্তা শক্তি কতটা প্রখর হবে এবং হচ্ছে তা অনেকটা নির্ভর করে শিক্ষকদের চিন্তা শক্তি, কর্ম পদ্ধতি এবং পরিকল্পনার উপর। সন্তানকে শিখান যোগ্য শিক্ষক
থেকে।সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে নিজে শিক্ষক হোন।
28/12/2023
Darus Salam Model Madrasa ছাত্রদের নিয়ে চমৎকার নতুন একটি উদ্যোগ নিলাম। আপনিও ট্রাই করতে পারেন।
Darus Salam Madrasa Dhaka তালিবুল ইলম আছরের নামাজ এলাকার মসজিদে আদায় করবে। এতে এ বাচ্চারা
মসজিদের নামাজি মুসল্লিদের সাথে পরিচিত হবে। সম্পর্ক
তৈরি হবে। তারা গণমুখী হবে।প্রতিষ্ঠানের পরিচিতি বারবে।
মাদ্রাসার ছাত্রদের গণমুখী করতে সবচে' কার্যকরী প্রদক্ষেপ হচ্ছে দাওয়াত। দাওয়াত। গণমুখী করে গড়ে তুলতে দাওয়াত এর চেয়ে উত্তম পদ্ধতি জানা নেই। এর ফলে সাধারণ মানুষ এর সাথে কথা বলতে শিখে, লিডারশিপ আত্মস্থ হয়ে যায়।
কথা বলার অভিজ্ঞতা অর্জন হয়। নববী দায়িত্ব শিখে নেয়।
যে পদ্ধতিতে ছাত্রদের সাজিয়েছি;
একটি গ্রুপে পাঁচ জন ছাত্র থাকবে। একজন হবে দাঈ। যে দাওয়াত দিবে। বাকিরা মনোযোগ দিয়ে শুনবে। সময় পাঁচ মিনিট। দৈনিক পাঁচটি দল যদি একজন করে দাওয়াত দেয়, তাহলে মাস শেষে ১৫০ জন হবে। বছর শেষে ১৮০০ লোক এ দাওয়াত পাবে। মাত্র পাঁচ মিনিটে পাঁচটা দলের ফলাফল...!
এভাবে এলাকায় দীর্ঘদিন চলতে থাকলে এর ফলাফল এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যেমন ভোগ করবে, এলাকার সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। প্রতিষ্ঠানের সাথে সেতুবন্ধন খুবই মজবুত হবে। এলাকায় দ্বীনি পরিবেশ খুব উর্বর হবে ইনশা আল্লাহ। প্রতিষ্ঠানে থাকলে এ পদ্ধতি এপ্লাই করতে পারেন।
অসহায় দরিদ্র এবং পড়োয়া ছাত্রদের জন্য এই প্রতিষ্ঠানে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। আপাতত হিফজ - নূরানী।
সাথে জেনারেল যতটুকু শিখানো সম্ভব চেষ্টা তো থাকবেই।
বিস্তারিত জানতে এবং প্রয়োজনে 📞📞01615 650898
15/12/2023
Darus Salam Model Madrasa র পরিবেশ সুন্দর রাখতে এবং ছাত্রদের জিনিসপত্র সিকিউর রাখতে, পাশাপাশি এ দ্বীনি প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে সহযোগিতা লাগবে।
দ্বীন দরদী, দ্বীনের সেবায় নিজেকে উজাড় করে সহযোগিতা করতে চান, তাদের কাছেই বিনীত অনুরোধ, Darus Salam Madrasa Dhaka এর জন্য লকার তৈরিতে সাহায্য করুন।
একটি লকারে ১২টা বক্স থাকবে। মূল্য পরবে২৪/২৫ হাজার।
দুটো লকারে খরচ হবে ৪৮-৫০ হাজার টাকা। যদি ভিন্নভাবে
হিসাব করি তাহলে একটি লকারে কস্ট হবে ২০০০ টাকা।
১২ জন পেলে একটি পূর্ণাঙ্গ লকার বানানো পসিবল। আর ২৪ জন পেলে পরিপূর্ণ দুইটা লকার হয়ে যাবে ইনশাআল্লাহ।
দ্বীনের জন্য ব্যয় করুন। তাওফীক হলে জানাবেন অবশ্যই।
দায়িত্বশীল
Asadullah Al Galib
যোগাযোগ 01615650898