20/04/2026
নাসির স্যারের পরামর্শ SSC পরীক্ষার্থীদের জন্য
★ প্রথম পরীক্ষা। বোর্ড পরীক্ষার একটা নার্ভাসনেস থাকে। এইটা কাটিয়ে উঠে প্রথম পরীক্ষা টা ভালো দিতে পারলে তোমাদের বাকি পরীক্ষা গুলাও ভালো হবে।
★ পরীক্ষার হলে দেখা যায়, প্রথম ত্রিশ মিনিট কলম চলতে চায় না। এই রকম কিছু হলে এক্সাম খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই সকালে ঘুম থেকে উঠে মিনিমাম ত্রিশ মিনিট লেখার প্র্যাক্টিস করে গেলে অই ব্যাপার টা কাটিয়ে উঠা যায়। সকালে যে কলম দিয়ে লিখবেন সেটাই পরীক্ষার হলে নিয়া যাবেন।
★ বাংলায় এপ্লাস মিস হয় কম লেখার জন্য না। বেশি লেখার জন্য। বেশি লেখার আবেগ কন্ট্রোল করবেন। আমরা সবচেয়ে ভালো যেটা পারি সেটা দিয়ে লিখতে শুরু করি আর মনের মাধুরী মিশায়ে লিখি ৪০ মিনিট ধরে। পরে এইটার এফেক্ট পরে ৭ নাম্বার সৃজনশীলের উপরে।
★আপনারে মাথায় রাখতে হবে এপ্লাস পাইতে হইলে আপনার ৭ নাম্বার সৃজনশীলের চেহারা ঠিকঠাক থাকতে হবে। মানে প্রথম প্রশ্ন ৪০ মিনিট লিখতে গিয়া যদি শেষ প্রশ্ন ১০ মিনিটে লিখতে হয় তাইলেই আপনার এপ্লাস মিস হওয়ার সম্ভাবনা বাড়বে।
★প্রতিটা প্রশ্নের জন্য টাইম একুশ মিনিট। আপনার টার্গেট থাকবে ২০ মিনিটে শেষ করা। টাইম ভাগ করে নিবেন। ক- ১ মিনিট, খ- ৩ মিনিট, গ-৭ মিনিট, ঘ- ৯ মিনিট।
★প্রথম দুইটা সৃজনশীল লেখার পর থেকে ক নাম্বারের উত্তর এক শব্দে দিবেন। পুরো বাক্য লেখার কোন প্রয়োজন নাই। এটা আপনার টাইম বাচাবে। কালার পেন ইউস করতে গিয়া টাইম কিল করা বোকামি। যাদের লেখা স্লো তারা ভুলেও এই অকাজ করবেন না।
★ আর, অনেকে প্রশ্ন সিলেকশন করেন গ, ঘ এর উপর নির্ভর করে। এইটা ভুল স্টেপ। সব সময় সৃজনশীল লেখার ক্ষেত্রে প্রশ্ন সিলেক্ট করবেন ক,খ কেমন পারেন তার উপর নির্ভর করে।
★ লাস্ট আলাপ, পরীক্ষার আগের রাতে খুব বেশি প্রেসার নিতে যাইয়েন না। তাড়াতাড়ি ঘুমানোর ট্রাই করেন। সর্বোচ্চ যে জিনিস টায় এখন চোখ বুলাতে পারেন সেটা হলো, প্রতিটা চাপ্টারের পাঠ পরিচিতি, শব্দার্থ। আর নাটকের প্রতিটা অঙ্কের স্থান, সময় এবং উপন্যাসের শুরুতে থাকা চরিত্র চিত্রন অংশ টায় চোখ বুলাতে পারেন।
আপনাদের সবার জন্য আবারো শুভকামনা। ঠান্ডা মাথায় এক্সাম দিতে যান। যাওয়ার আগে ঘরের বড়জনদের কাছে দোয়া নিয়ে যাবেন অবশ্যই। আর নিজের ধর্ম অনুযায়ী স্রষ্টার কাছে প্রার্থনা করবেন।
নাসির স্যার ❤️