Jamia Islamia Darul Uloom Madania Jatrabari

Jamia Islamia Darul Uloom Madania Jatrabari

Share

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকা(যাত্রাবাড়ী বড় মাদ্রাসা)

18/04/2026

যাত্রাবাড়ীর শায়েখ সম্পর্কে এই ঘটনাটি নিশ্চয়ই আপনি জানতেন না।
যাত্রাবাড়ীর শায়খ বলতে লাগলেন, শাহ সাহেব, তুমি তো রমযানের পূর্বে আসার পর পাকিস্তান আর গেলে না।

মুরুব্বিরা আমাকে বিবাহ করানোর জন্য আমার উস্তাদ মাওলানা দৌলত আলী রহ.-এর নিকটে নিয়ে গেলেন। তিনি বললেন, মাহমুদকে তো আমি আমার মেয়ে দিতে চাই। মুরুব্বিরা বাড়িতে গিয়ে সলাপরামর্শ করে শুভ কাজটা সমাধা করে দিলেন। সেটা ছিল শাবান মাস। বিয়ের পর আমার শ্বশুর আব্বা উস্তাদে মুহতারাম বললেন, বাবা মাহমুদ, আমি তোমাকে আমার মেয়েটা আগ্রহ ভরে এজন্য দিয়েছি যে, তুমি একজন মেধাবী হাফেয আর আমার মেয়েটা হাফেযা। তাকে কিতাবাদি পড়াতে পারিনি। তাই ভূমি তার হিফযটা যেন ইয়াদ রাখতে পারে, এর খেয়াল করবে, আর সময়-সুযোগ মতো কিছু কিতাবাদি পড়াবে।

শুনে আমি তো হতভম্ব। আমি যে হাফেয না, এটা কীভাবে বলি! এটা বলতে আমার গায়রতে লাগল।

আমার শ্বশুর আব্বা আর আহলিয়ার নিকট আমি যে হাফেয না এটা বুঝতে না দিয়ে বিশেষ বিশেষ কিছু আয়াত মুখস্থ করে নিলাম। সকাল বেলায় আহলিয়ার সামনে আয়াতগুলো প্রশ্নাকারে পেশ করলাম আর তিনি তার মতো জবাব দিয়ে গেলেন। তারা তো বুঝে নিলেন, আমি পাক্কা হাফেয; কিন্তু আমি হাফেয না বলে সংকোচবোধ করতে লাগলাম।

এভাবে দু-তিন দিন অতিবাহিত হওয়ার পর ভাবলাম, আর দেরি করা ঠিক হবে না। কবে যে আহলিয়া বলে ফেলেন, এবার আমি প্রশ্ন করব আর আপনি জবাব দেবেন। তখন আমার অবস্থাটা কী হবে? তাই ঠিক করলাম, তাড়াতাড়ি পাকিস্তান চলে যাই আর হিফযের কাজটা সমাধা করে ফেলি।

রমযানের আগের দিন নিউটাউনে গিয়ে আল্লামা বিন্নুরী রহ.-এর সাথে সাক্ষাৎ করলাম।

আমাকে দেখে তিনি বললেন, মাহমুদ, আমি তোমার পেছনে তারাবি পড়ব: তোমার তেলাওয়াত বেশ ভালো লাগে। এবার তো আমার ওপর পাহাড় এসে পড়ল। কী করা যায়?

উপায় একটাই, প্রতিদিন এক পারা করে সারাদিন ইয়াদ করে রাত্রিবেলায় আল্লামা বিন্নুরী রহ.-এর সামনে শুনিয়ে দেওয়া। বাধ্য হয়ে তাই করলাম। প্রতিদিন মেহনত করে এক পারা ইয়াদ করি আর তারাবিতে শোনাতে থাকি। এভাবে আল্লাহ পাকের মেহেরবানিতে রমযানের শেষ দিনে আমার হিফয সমাপ্ত হয়ে গেল। সেবার রমযানও ছিল ত্রিশটি। এটাকে আমি আল্লাহ পাকের একটা বিশেষ মেহেরবানি বলে মনে করি।

যাত্রাবাড়ী শায়খের কথায় শাহ সাহেব রহ, উৎফুল্ল হয়ে বললেন, তোমাকে হাফেয বানানোর জন্য এটাই ছিল গায়েবি ফয়সালা। তুমি তো ইতিহাস গড়ে ফেলেছ।

স্মারক গ্রন্থ
পৃষ্ঠা -৪২৭/৮

26/03/2026
25/03/2026

আলহামদুলিল্লাহ! ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

ছাত্রদের সুবিধার্থে বিভিন্ন জামাতের মুমতাহিনগণ কোথায় অবস্থান করছেন তা নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে।

24/03/2026

জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী, ঢাকায় ভর্তি বিষয়ে নোটিশ
আগামীকাল বুধবার থেকে ভর্তি আরম্ভ হবে। সাথে যা আনতে হবে:
দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
জন্মনিবন্ধন বা এনআইডি র ফটোকপি।
পূর্বের জমাতের বার্ষিক পরীক্ষার মার্কসীটের ফটোকপি।

21/03/2026

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ভর্তির তারিখ ঘোষণা

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৬ শাওয়াল থেকে শুরু হবে। দাওরায় ভর্তিচ্ছু ছাত্রদের মেশকাতের রেজাল্টসহ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। যোগাযোগ: ০১৮৮৫-৯৮২১২২, ০১৭১০০১২১৮৯

12/03/2026

তকদীর পরিবর্তন হওয়ার আমল।

প্রিয় শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দা: বা:।

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া,৩১২ দক্ষিণ যাত্রাবাড়ি- ঢাকা ১২০৪

07/03/2026

ইফতা বিভাগে ভর্তির নোটিশ।

06/01/2026

মাদরাসার মাঠে অবস্থিত হাউজটি সেজেছে নতুন সাজে।
২০২৫/২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস ফারেগ ছাত্রদের আল্লাহ তায়ালা উত্তম বিনিময় দান করুন!

02/01/2026

এ বছর যাত্রাবাড়ী বড় মাদরাসায় মোট ১২৬৪ জন পাগড়ী পাচ্ছে তন্মধ্যে ১১৫ জন নতুন হাফেজে কুরআন রয়েছে ।

Photos from Jamia Islamia Darul Uloom Madania Jatrabari's post 07/12/2025

শাইখ হাফিজাহুল্লাহ'র হৃদয়গ্রাহী দোয়ায় হাজারো মুসল্লীর আমিনের ধ্বনিতে দাওয়াতুল হকের ৩০তম মারকাজি ইজতেমা সমাপ্ত হয়েছে।
আগামী বছর মজলিসে দাওয়াতুল হকের ৩১ তম মারকাজি ইজতেমা ২১ শে নভেম্বর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Want your school to be the top-listed School/college in Jatrabari?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Jamia Islamia Darul Uloom Madania
Jatrabari
312