High Tech Valy

  • Home
  • High Tech Valy

High Tech Valy A digital learning platform in BANGLADESH to develop standard skills.

Logo Design Master: Class 09---------------------------------ক্লাস রেডি। ক্লাস শুরু করবেন এবং ধারাবাহিকভাবে সকল শেপের ডি...
23/11/2023

Logo Design Master: Class 09
---------------------------------
ক্লাস রেডি। ক্লাস শুরু করবেন এবং ধারাবাহিকভাবে সকল শেপের ডিজাইনগুলো প্রাকটিস করবেন। পাশাপাশি নতুন নতুন কি কি আইডিয়া দিয়ে বানিয়েছেন তা গ্রুপে পোস্ট করবেন।

https://youtu.be/OtyA065-r2E
17/11/2023

https://youtu.be/OtyA065-r2E

কিভাবে অল্প সময়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায় সেটা নিয়ে প্রাথমিক ধারণা দেখানো হয়েছে।

07/10/2023

Designer হিসাবে যারা ফ্রিল্যান্সিং এর পরিবর্তে দেশে বসেই বাইরের কোম্পানীতে রিমোট জব করতে চান তারা চাইলে স্কিলগুলো শিখে যুদ্ধে নামতে পারেনঃ
০১) Photoshop (Purpose: Editing, Manipulation, PSD works)
০২) Illustrator (Purpose: Vector Works, Raw file works)
০৩) Canva (Purpose: Special Asking for the design)
০৪) Figma (Purpose: Website and application Design)
০৫) Powerpoint (Purpose: Pitch Deck/Slides/Other staffs Design)
and GREAT COMMUNICATION SKILL (ENGLISH).
-------------------------------------------------------
সফটওয়্যারগুলো শিখতে কেউ ২ টা বছর ব্যয় করলে লস নাই, লাভ আছে। প্রাইভেট জবে ছুটে সময় ক্ষয় করার থেকে ১০ গুন লাভ আছে। কিছু না শিখলেও এরকম বহু ২ টা বছর পানির মত চলে যায়, আর শিখলে চলমান কাজের বাজারে নিজেকে খুব বেশি অসহায় লাগে না।
অনেকেই বলবে এতো জিনিস একসাথে না শিখে একটা শেখা উচিত। উত্তরঃ আমি ফ্রিল্যান্সিং এর কথা বলিনি, বলেছি রিমোট জবের কথা। অসংখ্য কোম্পানী এভাবেই প্রেফার করে আর বাড়তি জানা থাকলে জবে টিকা সহজ হয়।
টেলিভিশনের ভুয়া ভুয়া ফ্রিল্যান্সিং নিউজ দেখে লাফিয়ে না পড়ে জানতে আগ্রহ হলে পেশাজীবী ফ্রিল্যান্সার ও আইটি স্পেশালিস্টদের থেকে সত্য জেনে নিয়ে এরপর সিদ্ধান্ত নিন। ভুয়া সাংবাদিক আপনাকে গাছে উঠিয়ে দিয়ে চলে যাবে, মই পাবেন না।

ফ্রিল্যান্সার হিসাবে কোন প্রোজেক্ট পাওয়া থেকে শুরু করে, সেটা কমপ্লিট করে পেমেন্ট নেওয়া ও ১০০% পজিটিভ ফিডব্যাক হিসাবে ৫ স...
12/06/2023

ফ্রিল্যান্সার হিসাবে কোন প্রোজেক্ট পাওয়া থেকে শুরু করে, সেটা কমপ্লিট করে পেমেন্ট নেওয়া ও ১০০% পজিটিভ ফিডব্যাক হিসাবে ৫ স্টার রিভিউসহ নিজের সার্ভিসের ব্যাপারে দারুন সুপারিশ ক্লায়েন্ট/বায়ার থেকে নেওয়া সম্পূর্ণ প্রসেসটাই একটা আর্ট।

অর্থাৎ আপনি শুধু কাজ শিখলেন আর হয়ে গেলো এমন নয়। আপনি কাজ শিখলেন ও কাজ নিলেন এমন নয়, আপনি কাজ শিখলেন, কাজ নিলেন ও কাজ করে দিলেন এমনও নয়।

মূলত আপনাকে কাজে দক্ষ হতে হবে, সাথে সাথে কাজ নেওয়া শিখতে হবে, পাশাপাশি কাজ টিতে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে তা মাথায় নিয়ে কাজটি করতে হবে, আবার অনেক সময় এসমস্ত সকল কিছু ঠিক থাকার পরেও ক্লায়েন্ট আসলে প্রোজেক্ট ক্যান্সেল করে দেয়। সেসমস্ত ক্ষেত্রে এধরনের ক্লায়েন্ট কি চায় নিজেও অনেক সময় জানে না কিন্তু তিনি চান ডিজাইনার তাকে এমন কাজ করে দিক যেন তা পছন্দ হয়।

এধরনের কনফিউজ টাইপ ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য বিশেষ কিছু কৌশল থাকে এবং আমরা সেগুলো এপ্লাই করে ভালো ফলাফল পেয়েছি।

এই পোস্টে একজন ক্লায়েন্টকে কাজ করে দেওয়ার পর তা ক্যান্সেল করে দেওয়ার স্ক্রিনশট দেওয়া হয়েছে আপনাদেরকে বিষয়টি বোঝানোর জন্য। আবার সেই একই ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের স্ট্রাটেজি ফলো করে আবার পুনরায় কথা বলে নতুন কাজ করে দেওয়ার পর ক্লায়েন্টের মনোভাব অন্য একটি স্ক্রিনশটে দেখানো হয়েছে।

এভাবে আমরা শুধু জেনেরিক স্টাইলে ডিজাইন শিখিইয়ে Fiverr, Upwork সহ অন্যান্য ফ্রিল্যান্সারকে ঠেলে দিয়ে দায়িত্ব থেকে অব্যহতি নেই তা নয়। বরং তাদেরকে কাজ নেওয়া থেকে শুরু করে শেষ করা অবধি বিভিন্ন টার্মস ও সতর্কতা বিষয়েও আমরা ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি।

বাকিটা মেধাবি শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা, প্রচেষ্টা, প্র্যাকটিস ইত্যাদি দ্বারা নিজেই অর্জন করে নেয়।

আমাদের কাজ সঠিক, সুন্দর ও অপেক্ষাকৃত সহজ উপায়ে আমাদের ১৩ বছরের স্কিল আপনাদের সাথে শেয়ার করা আর শিক্ষার্থীর দায়িত্ব তা ফলো করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া।

শিগ্রই আমরা আমাদের ওয়েবসাইটের ব্লগে এধরনের বিভিন্ন বিষয়ে লেখা শুরু করবো।

আমাদের সাথেই থাকুনঃ http://hightechvaly.com/

যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন অথচ তেমন কিছু না জেনেই শুধুমাত্র আপনার আশেপাশে অন্য কোন বন্ধু অথবা ভাই/বোনকে কাজ কর...
31/05/2023

যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন অথচ তেমন কিছু না জেনেই শুধুমাত্র আপনার আশেপাশে অন্য কোন বন্ধু অথবা ভাই/বোনকে কাজ করতে দেখেই আপনিও তার মত শুরু করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর জেনে শুরু করা উচিত।

সাধারণত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় না জেনেই পরিচিত কাউকে কাজ করতে দেখেই আমরা শুরু করে দেই কাজ শেখা যা আমাদের অনেকের জন্য ক্যাটাগরি সিলেকশনে ভুল হয়ে যায় এবং ফলে পরবর্তীতে কাজে ভালো করতে পারেন না।

সুতরাং প্রাথমিক অবস্থায় আপনি যখন ফ্রিল্যান্সিং করতে আগ্রহ এনেছেন তখন আপনাকে নিচের উল্লেখিত প্রশ্নসমূহের উত্তর জেনে শুরু করা উচিত।

সেজন্য আমরা নতুনদের মধ্য থেকে পাওয়া কমন ও গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্ন ও উত্তর দিয়ে একটি কোর্স আকারে সাজিয়েছি। কোর্সটিতে আমরা প্রশ্নগুলোর প্রয়োজনীয় উদাহরণসহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করেছি।

অর্থাৎ কোর্সটিতে মূলত ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন সময়ে আমরা নতুন আগ্রহী মানুষদের থেকে যে ধরণের প্রশ্ন পেয়ে থাকি সেসমস্ত প্রশ্নের উত্তর নিয়েই পুরো আলোচনা করা হয়েছে। আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং নিয়ে নতুন করে জানার মত তেমন কিছু নেই তাহলে কোর্সটিতে সময় নষ্ট করবেন না। নিচে কোর্সটিতে যে সমস্ত প্রশ উত্তন নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো উল্লেখ করা হলো।

০১। ফ্রিল্যান্সিং কি? Outsourcing?

০২। ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে কি কি প্রয়োজন?

০৩। কারা কাজ দেয়, কেন দেয়?

০৪। মার্কেটপ্লেস কি?

০৫। টাকা কিভাবে হাতে পাওয়া যায়?

০৬। কত দিনের মধ্যে কাজ শুরু করে আয় করা যায়?

০৭। বায়ারদের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়?

০৮। কাজ কিভাবে জমা দিতে হয়, বায়ার কিভাবে চেক করে কাজ ঠিক করেছি কিনা?

০৯। ইংরেজি না জানলে কাজ করা যায়?

১০। কাজ শেখা শুরু করার আগে আমার কি করা উচিৎ?

১১। কেমন ধরণের কম্পিউটার হলে কাজ করতে ভালো হয়?

১২। ফ্রিল্যান্সিং করতে শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন?

১৩। মাঝে মাঝে শুনি পেপাল নেই বাংলাদেশে, তাহলে কাজ করতে কোন সমস্যা হবে?

১৪। ফ্রিল্যান্সিং করলেই কি রাত জাগা বাধ্যতামূলক?

১৫। ফ্রিল্যান্সিং শিখতে গেলে কত টাকা খরচ করতে হবে?

১৬। কোন কাজটি শিখলে সহজে আয় করতে পারবো?

১৭। মোবাইলে ফ্রিল্যান্সিং করা যায়?

১৮। শুনেছি অমুকের টাকা নষ্ট গিয়েছে, তাহলে ফ্রিল্যান্সিং পেশা কি নিরাপদ?

১৯। ফ্রিল্যান্সিং কি পেশা হিসাবে নেওয়া যায়, আপনার মতামত কি?

২০। ফ্রিল্যান্সিং এর সবথেকে ভালো দিকগুলো কি কি?

২১। ফ্রিল্যান্সিং এর সবথেকে খারাপ দিকগুলো কি কি?

২২। ফ্রিল্যান্সিং শুরু করার সবথেকে ভালো সময় কোনটি?

২৩। অন্য পেশার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায়?

২৪। মার্কেটপ্লেস এর বাইরে কাজ করা যায়না?

২৫। শুনেছি বাংলাদেশে অবস্থান করেও বিদেশে সরাসরি কোন কোম্পানিতে মাসিক বেতনে চাকুরী করা যায়, সেটা কিভাবে?

কোর্স লিঙ্কঃ http://hightechvaly.com/courses/freelancingwhy-how-where-when/

উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করলে যে পেইজ আসবে সেখানে Register Now বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিয়ে Enroll বাটনে ক্লিক করলেই ক্লাস দেখা শুরু করতে পারবেন একদম ফ্রি তে।

কেউ বুঝতে না পারলে আমাদেরকে মেসেজ করতে পারেন।

কোর্সটিতে মূলত ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন সময়ে আমরা নতুন আগ্রহী মানুষদের .....

01/01/2023

গ্রাফিক ডিজাইন শিখতে চান অথচ নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান পাচ্ছেন না এমন আগ্রহী মানুষদের জন্য আমরা দীর্ঘ ১২ বছরের নিজেদের কাজের অভিজ্ঞতার আলোকে এই প্রথম হাজির হয়েছি (HighTechValy)।
----------
০১। আপনি ছাত্র, অন্য পেশায় নিয়োজিত অথবা দেশের যেকোন জেলা থেকে আমাদের ক্লাশে অংশগ্রহন করতে পারবেন।
০২। গ্রাফিক ডিজাইন বিষয়ক কোর্সে ব্যাসিক ক্লাসে ক্লাস নিবেন ফ্রিল্যান্সার তাওহীদ পিয়াস যিনি নিজেই একজন গ্রাফিক ডিজাইন প্রফেশনাল ও জেলা, বিভাগীয় এবং জাতীয় সম্মাননায় ভূষিত একজন পেশাজীবী ফ্রিল্যান্সার।
০৩। ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের সাইটে (http://hightechvaly.com/course/) এই লিঙ্কে ক্লিক করে "Freelancing(Why/How/Where/When)" কোর্সটিতে কোন প্রকার খরচ ছাড়াই ফ্রি অংশ নিয়ে জেনে নিতে পারেন গুরুত্বপূর্ণ ২৫ টির মত সাধারণ প্রশ্ন বা জিজ্ঞাসা। কোর্সটিতে আমরা যে যে প্রশ্নের উত্তর দিয়েছি তা নিচে উল্লেখ করা হলোঃ
০১। ফ্রিল্যান্সিং কি? Outsourcing?

০২। ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে কি কি প্রয়োজন?

০৩। কারা কাজ দেয়, কেন দেয়?

০৪। মার্কেটপ্লেস কি?

০৫। টাকা কিভাবে হাতে পাওয়া যায়?

০৬। কত দিনের মধ্যে কাজ শুরু করে আয় করা যায়?

০৭। বায়ারদের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়?

০৮। কাজ কিভাবে জমা দিতে হয়, বায়ার কিভাবে চেক করে কাজ ঠিক করেছি কিনা?

০৯। ইংরেজি না জানলে কাজ করা যায়?

১০। কাজ শেখা শুরু করার আগে আমার কি করা উচিৎ?

১১। কেমন ধরণের কম্পিউটার হলে কাজ করতে ভালো হয়?

১২। ফ্রিল্যান্সিং করতে শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন?

১৩। মাঝে মাঝে শুনি পেপাল নেই বাংলাদেশে, তাহলে কাজ করতে কোন সমস্যা হবে?

১৪। ফ্রিল্যান্সিং করলেই কি রাত জাগা বাধ্যতামূলক?

১৫। ফ্রিল্যান্সিং শিখতে গেলে কত টাকা খরচ করতে হবে?

১৬। কোন কাজটি শিখলে সহজে আয় করতে পারবো?

১৭। মোবাইলে ফ্রিল্যান্সিং করা যায়?

১৮। শুনেছি অমুকের টাকা নষ্ট গিয়েছে, তাহলে ফ্রিল্যান্সিং পেশা কি নিরাপদ?

১৯। ফ্রিল্যান্সিং কি পেশা হিসাবে নেওয়া যায়, আপনার মতামত কি?

২০। ফ্রিল্যান্সিং এর সবথেকে ভালো দিকগুলো কি কি?

২১। ফ্রিল্যান্সিং এর সবথেকে খারাপ দিকগুলো কি কি?

২২। ফ্রিল্যান্সিং শুরু করার সবথেকে ভালো সময় কোনটি?

২৩। অন্য পেশার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায়?

২৪। মার্কেটপ্লেস এর বাইরে কাজ করা যায়না?

২৫। শুনেছি বাংলাদেশে অবস্থান করেও বিদেশে সরাসরি কোন কোম্পানিতে মাসিক বেতনে চাকুরী করা যায়, সেটা কিভাবে?

কোর্সে ক্লিক করে রেজিস্ট্রেশন করলেই আপনি ক্লাস দেখা শুরু করতে পারবেন। প্রয়োজনে আমাদের Whatsapp এ নক করতে পারেন এই নাম্বারেঃ ০১৩০৩৭১৯৯১৮

Address

Jashore

7400

Alerts

Be the first to know and let us send you an email when High Tech Valy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to High Tech Valy:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share