27/05/2026
চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ , জাবিপ্রবি
This is the official page of Chattogram Divisional Student Welfare Association of JSTU,Jamalpur
27/05/2026
19/05/2026
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ, জাবিপ্রবি।’
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ৷
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আমিমুল ইহসান ও আফসানা শারমিন শান্তা, ফিশারিজ বিভাগের প্রভাষক মাহফুজুল আলম মিঠু, চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসির আরাফাত এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন ৷
এসময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া সংগঠনের ইতিপূর্বের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক মঙ্গল কামনা করেন ৷ পাশাপাশি শিক্ষার্থীদের সাংগঠনিক ও ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।
11/04/2026
গতকাল, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ‘এ’ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য CDSWC (চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ) একটি সুচিন্তিত উদ্যোগের আয়োজন করে।
CDSWC একটি সহায়তা স্টল স্থাপন করে, যেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে পানীয় জল ও কলম সরবরাহ করা হয়। এছাড়াও, তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ব্যাগ ইত্যাদি রাখার জন্য একটি নিরাপদ ব্যবস্থার ব্যবস্থা নিশ্চিত করে।
পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও চাপমুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করেছে CDSWC!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jamalpur Sadar Upazila
2012