Career Club, Govt. Ashek Mahmud College, Jamalpur

Career Club, Govt. Ashek Mahmud College, Jamalpur

Share

Your Gateway to Career Success

18/02/2026

আসসালামু আলাইকুম। রিডিংরুমের প্রিয় সদস্যবৃন্দ! সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

সম্মানিত মডারেটর স্যারদের পরামর্শক্রমে রমজান মাসে রিডিংরুম সকাল ৮ টা থেকে ইফতারের আগ পর্যন্ত খোলা থাকবে। ধন্যবাদ।

ধন্যবাদান্তে—
রিডিংরুম পরিচালনা পর্ষদ
ক্যারিয়ার ক্লাব, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।

09/02/2026

আলহামদুলিল্লাহ!! আজ রিডিংরুমের মাস্টার্সে অধ্যয়নরত হিসাববিজ্ঞান বিভাগের পাঠকদের জন্য একসেট বই উপহার প্রদান করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান আখন্দ মোহাম্মদ আবদুল্ল্যাহ আল জাহিদ স্যার।

এসময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব বোরহান উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এবং ক্যারিয়ার ক্লাব, রিডিংরুমের মডারেটর প্যানেলের সদস্য, মাহফুজুর রহমান অন্তিম স্যার।

আমাদের এই মূল্যবান বই উপহার দেয়ায় রিডিংরুমের পক্ষ থেকে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, আব্দুল্ল্যাহ আল জাহিদ স্যারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

09/02/2026

আলহামদুলিল্লাহ!! বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পাওয়ায় ক্যারিয়ার ক্লাব, রিডিংরুমের নিয়মিত পাঠক ও ডেপুটি ডিরেক্টর Pronob Goop কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার কর্মজীবন সাফল্যমন্ডিত হোক। আরো ভালো কিছু অর্জনের প্রত্যাশা।

09/02/2026

আলহামদুলিল্লাহ!! গতকাল প্রকাশিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পদে সরকারি আশেক মাহমুদ কলেজ, ক্যারিয়ার ক্লাবের রিডিংরুমের ১০ জন সদস্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন—
১. মোছা: শিপা
২. আলামিন
৩. হাবিবুর রহমান
৪. ইব্রাহীম
৫. মাসুদ রানা -১
৬. মাসুদ রানা -২
৭. সাঈদ রাকিব
৮. মজনু মিয়া
৯. মনির
১০. আফসানা আক্তার লিমা

আপনাদের সবার জন্য ক্যারিয়ার ক্লাব, রিডিংরুমের পক্ষ থেকে শুভকামনা রইলো।

07/02/2026

"অপেক্ষার প্রহর শেষ হতে চলল, শীঘ্রই বাগান সাজবে নতুন রঙে।"

Photos from Career Club, Govt. Ashek Mahmud College, Jamalpur's post 04/02/2026

অল্প কিছুদিনের মধ্যেই ফুলে ফুলে ছেয়ে যাবে প্রিয় ক্যাম্পাস!

04/02/2026

আলহামদুলিল্লাহ! ক্যারিয়ার ক্লাব, সরকারি আশেক মাহমুদ কলেজর রিডিংরুমের নিয়মিত পাঠক A***n Shohan ৭ম গণবিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক (English) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

01/02/2026

আলহামদুলিল্লাহ! ক্যারিয়ার ক্লাব, সরকারি আশেক মাহমুদ কলেজর রিডিংরুমের নিয়মিত পাঠক মোঃ মাহমুদুল হাসান (বিপ্লব) ৭ম গণবিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক (English) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

01/02/2026

আলহামদুলিল্লাহ!! রিডিংরুমের নিবেদিত প্রাণ ও নিয়মিত পাঠক "মো: রিজন রানা" গণপূর্ত অধিদফতর "কম্পিউটার অপারেটর" পদে চুড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এ যেন এক চিরবসন্তের আমেজ বয়েই চলেছে। রিড়িং রুমের পক্ষ থেকে রিজনের জন্য শুভকামনা রইল।

Photos from Career Club, Govt. Ashek Mahmud College, Jamalpur's post 01/02/2026

টানা পড়াশোনার একঘেয়েমির মাঝে গতকাল রাতে হুট করে সিদ্ধান্ত হয় খিচুড়ি রান্না হবে! মুহুর্তের মধ্যেই কীভাবে যেনো সবকিছুর ব্যবস্থা হয়ে গেলো।

অল্প সময়ের ছোট্ট এই আয়োজন রিডিংরুমের সদস্যদের বেশ উজ্জীবিত করেছে। যাদের পরিশ্রমে এই আয়েজনটি সম্ভব হয়েছে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Want your school to be the top-listed School/college in Jamalpur Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Website

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000