Learn Biology with Shahin Sir

Learn Biology with Shahin
Sir বিষয়: জীববিজ্ঞান (SSC, HSC ও বেসিক বায়োলজি)
অভিজ্ঞতা: শিক্ষার প্রতি ভালোবাসা থেকেই শিক্ষাদানে পথচলা শুরু

10/07/2025

আপনাদের ভাবি এক বিষয়ে ফেল, কিচ্ছু ভাল্লাগতাছে না। 😑

🧠 নারী-পুরুষ: মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি?অনেকে খুব সহজভাবে প্রশ্ন করে—"নারীর তুলনায় পুরুষের বুদ্ধি বেশি না কম?"আসুন, না ...
09/07/2025

🧠 নারী-পুরুষ: মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি?

অনেকে খুব সহজভাবে প্রশ্ন করে—

"নারীর তুলনায় পুরুষের বুদ্ধি বেশি না কম?"

আসুন, না নারীবাদী হয়ে, না পুরুষতান্ত্রিক হয়ে—একদম বাস্তব তথ্য ও বৈজ্ঞানিক গবেষণা দিয়ে নিরপেক্ষভাবে জেনে নিই।

নারী ও পুরুষ—ক্ষমতার ভিন্নতা, কিন্তু অসমতা নয়!

🔹 পুরুষের মস্তিষ্ক:
– আকারে গড়পড়তা বড়
– গভীর মনোযোগ ও একমুখী বিশ্লেষণে দক্ষ
– সমস্যা সমাধান, স্থানিক চিন্তা (মানচিত্র বোঝা, পথ খোঁজা) ভালোভাবে করতে পারে

🔹 নারীর মস্তিষ্ক:
– ভাষা, আবেগ ও সম্পর্ক বিষয়ে বেশি সংবেদনশীল
– একসাথে একাধিক কাজ (multitasking) ও দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনে দক্ষ
– আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে বেশি সক্ষম

কিছু বৈজ্ঞানিক বাস্তবতা:

👉বিষয় পুরুষ নারী:-
স্পেসিয়াল চিন্তা-- পুরুষ :✅ নারী:⛔
ভাষা ও যোগাযোগ -- পুরুষ:⛔ নারী :✅
আবেগ বোঝা -- পুরুষ:⛔ নারী :✅
একাধিক কাজ একসাথে-- পুরুষ:⛔ নারী:✅
গভীর মনোযোগ -- পুরুষ:✅ নারী:⛔

👉 পুরুষদের মস্তিষ্কে তথ্য চলাচল হয় সামনের থেকে পেছনে (Front to Back)।
👉 নারীদের মস্তিষ্কে বেশি সংযোগ ডান ও বাম অংশের মধ্যে (Right to Left Hemisphere)।
ফলে নারীরা আবেগ ও যুক্তির সমন্বয়ে বেশি দক্ষ, পুরুষেরা বিশ্লেষণ ও কাজের গভীরতায় দক্ষ।

তাহলে কে বেশি বুদ্ধিমান?

🫵এটা কোনো প্রতিযোগিতা নয়।
বরং নারী-পুরুষ দুইজনই আলাদা কাজে শ্রেষ্ঠ—একজন অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক।

> যেমন ছুরি দিয়ে কাটা যায়, আর চামচ দিয়ে খাওয়া যায়—তাই বলে কি ছুরি বেশি বা কম?
👉 না, কাজ আলাদা — তাই গঠনও আলাদা।

ইসলাম কী বলে?

রাসূল ﷺ বলেছেন:
"নারী বুদ্ধি ও দ্বীনে কিছুটা কম" — (সহীহ বুখারী)

কিন্তু তিনি নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন: – বুদ্ধির ক্ষেত্রে: সাক্ষ্যে আবেগের কারণে ভুলে যাওয়ার প্রবণতা
– দ্বীনের ক্ষেত্রে: ঋতুকালে কিছুদিন ইবাদত না করা (যা শরিয়তসম্মত)

এটি অপমান নয়, বরং নারীর প্রাকৃতিক গঠন অনুযায়ী হুকুম।

শেষ কথা:

🔹 নারীরও পূর্ণ সম্মান রয়েছে, পুরুষেরও রয়েছে নিজস্ব দায়িত্ব।
🔹 আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, তাকেই সেই কাজের উপযুক্ত করে গঠন দিয়েছেন।

📖 তাই তুলনা নয়—চিন্তা করা উচিত:
"আমি নিজের দায়িত্বে কতটা যোগ্য?"

🟢 পক্ষপাত নয়, তথ্যই সত্য।

09/07/2025

একজন মানুষ মা'রা গেলে সাধারণভাবে আমরা ধরেই নিই তার শরীরের সবকিছু থেমে গেছে—রক্ত সঞ্চালন নেই, অক্সিজেন সরবরাহ বন্ধ, কোষগুলো নিষ্ক্রিয়। কিন্তু শিকাগোর ইউনিভার্সিটি অফ ইলিনয়ের এক গবেষণায় দেখা গেছে, মানুষের মস্তিষ্কে এমন কিছু কোষ আছে যেগুলো মৃ'ত্যু পরবর্তী কয়েক ঘণ্টা পর্যন্ত না শুধু টিকে থাকে বরং আরও বেশি সক্রিয় হয়ে ওঠে।

এই কোষগুলোকেই বলা হচ্ছে জম্বি কোষ। এখানে জম্বি বলতে Walking De'ad টাইপ কিছু বোঝানো হচ্ছে না। ব্যাপারটা পুরোপুরি বায়োলজিক্যাল লেভেলে। মৃ'ত্যুর পর নিউরোনাল (স্নায়ুকোষ) কোষগুলোর কার্যকলাপ কমে গেলে গ্লিয়াল কোষ নামে পরিচিত একধরনের পরিচ্ছন্নতাকর্মী কোষ ঠিক উল্টোভাবে জেগে উঠে কাজ শুরু করে।

গ্লিয়াল কোষ মূলত মস্তিষ্কে ক্ষত সারানো, বর্জ্য পরিষ্কার এবং ইনফ্ল্যামেশন নিয়ন্ত্রণের কাজ করে। ব্রেইন ইনজুরি, স্ট্রোক বা অক্সিজেনের অভাবে এরা সক্রিয় হয়। মৃ'ত্যুর ঘটনাও তাদের কাছে একধরনের বিপর্যয় তাই তারা আপন তাগিদে সক্রিয় হয়ে ওঠে। তারা শাখা-প্রশাখা তৈরি করে, আশপাশ পরিষ্কার করে, এমনকি জিন এক্সপ্রেশনও বাড়িয়ে দেয়।

গবেষণায় দেখা গেছে, মৃ'ত্যুর পর ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত এই কোষগুলো সক্রিয় থাকে। অথচ স্নায়ু কোষগুলো সেই সময়েই কার্যত নীরব। এটা বোঝার জন্য একটা ব্যাপার পরিষ্কার রাখা দরকার। মৃ'ত্যু মানে শরীর এক ঝটকায় থেমে যাওয়া নয়। হৃদস্পন্দন থেমে গেলেও কিছু কোষের মৃ'ত্যু হতে সময় লাগে। এই সময়েই দেখা যায় এই অদ্ভুত জৈবিক তৎপরতা।

তবে ভুল বোঝার সুযোগ আছে। এটা ভাবার কারণ নেই যে মস্তিষ্ক চিন্তা করে যাচ্ছে বা মানুষ আধামৃ'ত অবস্থায় আছে। জোম্বি কোষ মানে হচ্ছে কিছু কোষ জীবপ্রক্রিয়া বজায় রেখে একটা সীমিত সময় ধরে নিজেদের কাজ চালিয়ে যায়।

এই গবেষণার মাধ্যমে গবেষকরা একটা বড় প্রশ্ন তুলেছেন। গবেষকরা যেসব ব্রেইন ডিজঅর্ডার নিয়ে গবেষণা করে যেমন অটিজম, অ্যালঝেইমার, স্কিজোফ্রেনিয়া, তার অনেকটাই করা হয় মৃ'ত্যুর পর সংগৃহীত মস্তিষ্কের টিস্যু ব্যবহার করে। কিন্তু যদি এই টিস্যু সংগ্রহে দেরি হয়, তাহলে গ্লিয়াল কোষের এই জেগে ওঠা আচরণ গবেষণার ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই গবেষকদের উচিত পোস্টমর্টেম গবেষণার আগে এই জেনেটিক পরিবর্তনগুলো মাথায় রেখে গবেষণা করা।

একটা বিষয় স্পষ্ট, মৃ'ত্যু মানেই সবকিছু থেমে যায় না। আমরা যাকে এক কথায় মৃ'ত বলি, আদতে শরীরের ভেতরে কিছু কোষ হয়তো

08/07/2025

কোষে rRNA এর পরিমাণ কত?
A. 60-70%
B. 70-80%
C. 80-90%
D. 90-95%

06/07/2025

জীববিজ্ঞান কাকে বলে:

জীব ও জীবনের বিভিন্ন প্রক্রিয়া ও কার্যাবলি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে জীববিজ্ঞান বলে।

Address

Jamalpur Sadar
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn Biology with Shahin Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share