29/09/2026
বিজ্ঞপ্তি-
এতদ্বারা সমাজকর্ম বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৩ অক্টোবর ২০২৬ তারিখ, রোজ শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসংলগ্ন মাঠে “The Role of Academic–Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনার উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (Memorandum of Understanding—MoU) স্বাক্ষরিত হবে। এর মধ্যে Eco-social Development Organization (ESDO) এবং Rural Development Academy (RDA), Bogura অন্যতম। এসব প্রাতিষ্ঠানিক সহযোগিতা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক ও ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম, এজেন্সি ভিজিট, ইন্টার্নশিপ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি/প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণে উক্ত আয়োজনের গুরুত্ব বিবেচনায় সমাজকর্ম বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।