Polisha High School

Polisha High School পলিশা উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। জামালপুর জেলার একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য স্কুল।

09/08/2026
পলিশা উচ্চ বিদ্যালয়  কর্তৃক আয়োজিত আন্তঃ শ্রেণি ফুটবল ⚽নবম বনাম দশম শ্রেণির  ফাইনাল খেলার মধ্য  দিয়ে আজ খেলা শেষ হলো।দশ...
07/08/2026

পলিশা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃ শ্রেণি ফুটবল ⚽

নবম বনাম দশম শ্রেণির ফাইনাল খেলার মধ্য দিয়ে আজ খেলা শেষ হলো।

দশম শ্রেনী ২-১ গোলে জয় লাভ করে।

অভিনন্দন দশম শ্রেণি🥉🏆 এবং নবম শ্রেণির জন্য আগামী দিনের শুভকামনা ।

30/07/2026

পলিশা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির বিজ্ঞান ব্যবহারিক ক্লাস সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ক্লাসটি পরিচালনা করেন আব্দুল মোমিন স্যার। এ সময় ৮ম শ্রেণির শিক্ষার্থী ছোয়া ও সাবিহা সক্রিয়ভাবে ব্যবহারিক কার্যক্রমে অংশগ্রহণ করে।

ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবিষয়কে আরও সহজে অনুধাবন করতে পারে এবং তাদের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও প্রয়োগমূলক দক্ষতার বিকাশ ঘটে। শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ তাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ পলিশা উচ্চ বিদ্যালয়ে কৃষি বিষয়ের ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুলগাছ রোপ...
23/07/2026

আজ পলিশা উচ্চ বিদ্যালয়ে কৃষি বিষয়ের ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুলগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপণ করে। এ কার্যক্রমের মাধ্যমে তারা হাতে-কলমে কৃষি শিক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা লাভ করে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন।

“আজকের একটি চারা, আগামী দিনের সবুজ পৃথিবীর অঙ্গীকার।” 🌿

21/07/2026

আজ পলিশা উচ্চ বিদ্যালয়ে কৃষি বিষয়ের ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাছ চাষের প্রাথমিক ধাপগুলো হাতে-কলমে শেখার সুযোগ পায়, যা তাদের বাস্তবভিত্তিক কৃষি জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন।

আজ থেকে শুরু অর্ধ- বার্ষিক পরীক্ষা ও প্রাক- নির্বাচনী পরীক্ষা -২০২৬ । সিসি ক্যামেরায় ধারণকৃত পরীক্ষার হলের কয়েকটি চিত্...
01/07/2026

আজ থেকে শুরু অর্ধ- বার্ষিক পরীক্ষা ও প্রাক- নির্বাচনী পরীক্ষা -২০২৬ ।
সিসি ক্যামেরায় ধারণকৃত পরীক্ষার হলের কয়েকটি চিত্র ।

 #বৃক্ষরোপণ কর্মসূচি | পলিশা উচ্চ বিদ্যালয় আজ ২৯ জুন ২০২৬ তারিখে LAISE (Learning Acceleration in Secondary Education) প্...
29/06/2026

#বৃক্ষরোপণ কর্মসূচি | পলিশা উচ্চ বিদ্যালয়

আজ ২৯ জুন ২০২৬ তারিখে LAISE (Learning Acceleration in Secondary Education) প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে পলিশা উচ্চ বিদ্যালয়ে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান রতন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়।

প্রধানমন্ত্রীর আহবান- বৃক্ষরোপন হোক সবার প্রাণ। "সবুজ হোক পলিশা উচ্চ বিদ্যালয়, সবুজ হোক বাংলাদেশ।”

অর্ধ-বার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষা -২০২৬ এর রুটিনে আংশিক পরিবর্তন ।
25/06/2026

অর্ধ-বার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষা -২০২৬ এর রুটিনে আংশিক পরিবর্তন ।

Address

Polisha
Jamalpur Sadar Upazila
2040

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Polisha High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Polisha High School:

Shortcuts

Share

Category