30/05/2024
২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে উপবৃত্তির জন্য প্রাথমিক খসড়া তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের মধ্যে এখনও যাদের নগদ এ্যাকাউন্ট নম্বর এন্ট্রি হয়নি তাদের তালিকা (০২ পাতা)
নগদ এ্যাকাউন্ট এন্ট্রির ক্ষেত্রে যে অভিভাবকের এনআইডিতে সিম কার্ড কেনা হয়েছে ওই সিম কার্ডেই একই এনআইডিতে নগদ এ্যাকাউন্ট (KYC রেজিষ্ট্রেশন কৃত) থাকা আবশ্যিক।
কোনো নগদ এ্যাকাউন্ট পূর্বের বছরে অন্য কারও উপবৃত্তির জন্য ব্যবহার হয়ে থাকলে তাও গ্রহণযোগ্য হবে না।
নিকটতম স্বজন : চাচা/চাচী, মামা/মামি, দাদা/দাদী এবং নানা/নানীর নামে খোলা সচল নগদ এ্যাকাউন্টও প্রদান করা যাবে।
নগদ এ্যাকাউন্ট নম্বর এন্ট্রির সময় যার এনআইডিতে এ্যাকাউন্ট খোলা হয়েছে উক্ত এনআইডি'র ফটোকপি প্রদর্শন করতে হবে।
নতুন খোলা নগদ এ্যাকাউন্ট ২৪ ঘন্টা অতিবাহিত না হলে সার্ভারে এন্ট্রি দেওয়া যায় না।
#এন্ট্রির_সর্বশেষ_সময়: ০৮/০৬/২০২৪ খ্রি.
এন্ট্রির স্থান: কলেজ অফিস ও লাইব্রেরি কম্পিউটার ডেস্ক
28/05/2024
২০২৩-২৪ একাদশ এবং ২০২২-২৩ এর উপবৃত্তির জন্য নগদ এ্যাকাউন্ট এন্ট্রি করণের পুনরায় সময় বৃদ্ধি সংক্রান্ত বিশেষ বার্তা
★যেসকল শিক্ষার্থীরা কিছুদিন আগে নগদ এ্যাকাউন্ট এন্ট্রি করিয়ে নিয়েছে তাদের জন্য এই বার্তা প্রযোজ্য নয়।
★ যারা এ্যাকাউন্ট খোলা ও সার্ভার জটিলতা জনিত কারণে এন্ট্রি করাতে পারেনি শুধুমাত্র তাদের জন্য এই বার্তা প্রযোজ্য।
#উল্লেখ্য, নগদ এ্যাকাউন্ট এন্ট্রির ক্ষেত্রে যে অভিভাবকের এনআইডিতে সিম কার্ড কেনা হয়েছে ওই সিম কার্ডেই একই এনআইডিতে নগদ এ্যাকাউন্টও খোলা (KYC রেজিষ্ট্রেশন কৃত) থাকা আবশ্যিক।
কোনো নগদ এ্যাকাউন্ট পূর্বের বছরে অন্য কারও উপবৃত্তির জন্য ব্যবহার হয়ে থাকলে তাও গ্রহণযোগ্য হবে না।
এমতাবস্থায়, নিকটতম স্বজন যেমন: চাচা/মামা, মামা/মামি, দাদা/দাদী এবং নানা/নানীর নামে থাকা নগদ এ্যাকাউন্ট প্রদান করা যাবে।
নগদ এ্যাকাউন্ট নম্বর এন্ট্রির সময় যার এনআইডিতে এ্যাকাউন্ট খোলা হয়েছে উক্ত এনআইডি'র ফটোকপি প্রদর্শন করতে হবে।
10/04/2024
সকল মুসলমান ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মচারীদের জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ''ঈদ মোবারক''
20/02/2024
মহান ২১শে ফেব্রুয়ারি ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
20/02/2024
প্যানারোমাতে কলেজ ক্যাম্পাস ❤️
25/01/2024
❛ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে, তুমি কি আল্লাহকে ভালোবাসো? তাহলে তোমার চুপ থাকাই ভালো। কেননা, যদি বল ভালোবাসি না, তাহলে এটা হবে কুফুরি। আর যদি বল ভালোবাসি, তাহলে এটা হবে মিথ্যা। কেননা, তোমার কাজ তার (তোমার কথার) বিপরীত ❜।
__________________________
- ফুযাইল ইবনে আয়ায রহিমাহুল্লাহ
19/10/2023
নতুন সাইন্সের ছাত্রছাত্রীরা কই 🙄🤐
01/10/2023
আগামীকালের বার্ষিক পরীক্ষা স্থগিত।
পরবর্তী অন্যান্য পরীক্ষাসমূহ রুটিন অনুযায়ী যথারীতি চলবে।
03/07/2023
বিজ্ঞপ্তি...
[ নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ এবং এক/দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের (বিশেষ বিবেচনায়) এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফরম পূরণের অনুমতি প্রদান
#ও
দুই এর অধিক বিষয়ে অকৃতকার্য /পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীদের করণীয় সম্পর্কিত ]