15/07/2026
ভিডিওর তারিখ ১৬ ই জুলাই, সালটা-২০২৪
সরকারি আশেক মাহমুদ কলেজ এর গুটিকয়েক বড় ভাই ছাড়া সারা জামালপুরে দেখিনি কাউকে কোটা আন্দোলন এবং শিক্ষার্থীদের ওপর মারধর নিয়ে প্রতিবাদ জানাতে।১৬ তারিখ ব্যাচ ২৪ এর কিছু বড় ভাই,২৫ এর আমরা এবং ব্যাচ ২৬ এর কিছু ছোট ভাই মিলে সিদ্ধান্ত নিলাম যে,আর বসে থাকলে চলবে না জিলা স্কুলের জাত চেনাতে হবে।যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম।সেইদিন নিষিদ্ধ লীগ আমাদের মিছিলে হামলা করে এবং আমাদের ২-৩ জন আহত হয়,তবুও আন্দোলন চালিয়ে গিয়েছিলাম।জামালপুরের একমাত্র স্কুল হিসেবে আমরাই কোটা আন্দোলনের সূচনা ঘটাই।
২৪ এর আন্দোলন কখনো আমাদের অবদান ভুলবে না,ভবিষ্যতেও কোনো ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য ব্যাচ-২৫ সর্বদাই সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ❤️।