Al Falah Islamic Academy Sharifpur Jamalpur

Al Falah Islamic Academy Sharifpur Jamalpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Falah Islamic Academy Sharifpur Jamalpur, Educational Research Center, Sharifpur Bazar, Jamalpur Sadar Upazila.

সময়ের চাহিদায় ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
** এডভান্সড নূরানি, বালিকা হিফজুল কুরআন, মহিলা শাখা-কিতাব
** ১০০% সহীহ কুরআন তেলাওয়াত শিক্ষা আমাদের প্রধান উদ্দেশ্য
** বিশেষ সংযোজন - স্পোকেন ইংলিশ ও স্পোকেন এরাবিক

আগামীর সম্পদ। বড় বোনের সুবাধে মাদ্রাসায় আসতে আসতে সেও লেখা শিখে ফেলছে।👉 প্রতিদিন আবদার করে তার লেখা দেখে দিতে। আজকে তার ...
19/07/2026

আগামীর সম্পদ। বড় বোনের সুবাধে মাদ্রাসায় আসতে আসতে সেও লেখা শিখে ফেলছে।
👉 প্রতিদিন আবদার করে তার লেখা দেখে দিতে। আজকে তার লেখার মূল্যায়নও করে দিলাম।



❇ অল্প বয়সে এই সৌভাগ্য অর্জন সত্যিই আনন্দ ও বিস্ময়ের বিষয় । আল্লাহ তা'আলার অশেষ রহমতে আরও অনেক শিক্ষার্থী কুরআন খতমের পথ...
21/06/2026

❇ অল্প বয়সে এই সৌভাগ্য অর্জন সত্যিই আনন্দ ও বিস্ময়ের বিষয় । আল্লাহ তা'আলার অশেষ রহমতে আরও অনেক শিক্ষার্থী কুরআন খতমের পথে অগ্রসর হচ্ছে।
👉 প্রচলিত শিক্ষাধারার অনেক প্রতিষ্ঠানে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না । মহান আল্লাহর অনুগ্রহে, কিছু ব্যতিক্রমী চিন্তা, সুপরিকল্পিত কর্মপন্থা এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা এই অর্জনের সাক্ষী হতে পেরেছি ।
👉 অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত উস্তাদগণের প্রতি। তাঁরা স্রোতের বিপরীতে চলা এই ব্যতিক্রমী শিক্ষাপদ্ধতির প্রতি আস্থা রেখে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিষ্ঠা, ধৈর্য ও ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে নিরলস মেহনত করে চলেছেন।
👉 কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত অভিভাবকদের প্রতিও। তাঁরা আমাদের এই কঠিন কিন্তু মহৎ সফরে পাশে থেকেছেন। এমন একটি শিক্ষাব্যবস্থায় আস্থা রেখেছেন, যেখানে বৃত্তি পরীক্ষার প্রতিযোগিতা নেই, সনদনির্ভর সাফল্যের প্রচার নেই, এমনকি শিক্ষার্থীদের ছবি দিয়ে বড় বড় ব্যানারও তৈরি করা হয় না।
👉 আমরা কাজ করি এমন একটি জায়গায়, যা হয়তো অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে না; কিন্তু মানুষের দুনিয়া ও আখিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্রোতের সঙ্গে গা ভাসিয়ে চলার চেষ্টা করি না; বরং আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য করে নিজের দায়িত্বটুকু আদায়ের চেষ্টা করি।
👉 চেষ্টা আমাদের, আর তাওফিক ও সফলতা একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই।
আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম হিসেবে কবুল করুন। আমীন।




👉 আমাদের প্রতিষ্ঠানেও জর্দ্দা খাওয়াকে নিরুৎসাহিত করা হয়। যদিও এমন জর্দ্দা খাওয়া শিক্ষক নাই আমাদের প্রতিষ্ঠানে।👉 এরপরেও এ...
01/06/2026

👉 আমাদের প্রতিষ্ঠানেও জর্দ্দা খাওয়াকে নিরুৎসাহিত করা হয়। যদিও এমন জর্দ্দা খাওয়া শিক্ষক নাই আমাদের প্রতিষ্ঠানে।
👉 এরপরেও এখন থেকে জর্দ্দা ১০০% নিষিদ্ধ ।

❇ ত্যাগ, আনুগত্য ও এখলাসের শিক্ষা "ঈদুল আঝহা"👉 আল্লাহ্ আমাদের আমল গুলো কবুল করুন।❇❇❇ ঈদ মোবারাক ❇❇❇
28/05/2026

❇ ত্যাগ, আনুগত্য ও এখলাসের শিক্ষা "ঈদুল আঝহা"
👉 আল্লাহ্ আমাদের আমল গুলো কবুল করুন।
❇❇❇ ঈদ মোবারাক ❇❇❇

👉 👉 👉 বিশেষ সতর্কবার্তা:-❇ সম্মানিত অভিভাবক, বর্তমান সময়ে শিশুদের নিরাপত্তা, নৈতিক শিক্ষা ও সঠিক পরিচর্যার বিষয়ে সর্বোচ্...
25/05/2026

👉 👉 👉 বিশেষ সতর্কবার্তা:-
❇ সম্মানিত অভিভাবক, বর্তমান সময়ে শিশুদের নিরাপত্তা, নৈতিক শিক্ষা ও সঠিক পরিচর্যার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। সমাজে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা ঘটছে, যার মধ্যে শিশু নির্যাতন, হয়রানি ও নিরাপত্তাজনিত ঘটনাও রয়েছে। তাই সন্তানদের নিরাপত্তা ও সার্বিক তত্ত্বাবধানে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালন করা প্রয়োজন।
❇ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মাদ্রাসা দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে। এই সময়ে সন্তান নিজ বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে যেখানেই অবস্থান করুক না কেন, তার চলাফেরা, সঙ্গ, ব্যবহার ও নিরাপত্তার প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। মনে রাখবেন, সামান্য অসতর্কতা বা অতিরিক্ত সরল বিশ্বাস কখনও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হতে পারে। 👉 তাই সন্তানদের প্রতি সর্বদা সচেতন দৃষ্টি রাখা আমাদের সবার দায়িত্ব।
❇❇ অতি প্রয়োজনীয় দিকনির্দেশনা:
📌 শিশুদের অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে বিরত রাখুন।
📌 বয়স ও পরিবেশ উপযোগী শালীন ও পরিচ্ছন্ন পোশাক পরিধানে উৎসাহিত করুন।
📌 অতিরিক্ত কোল্ড ড্রিংকস ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে অভ্যস্ত করুন।
📌 নামাজের সময় সন্তানদের সঙ্গে নিয়ে জামাতে বা নিয়মিত নামাজ আদায়ে উৎসাহ দিন।
📌 সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কোথায় অবস্থান করছে, সে বিষয়ে খোঁজ রাখুন।
📌 দীর্ঘ সময় একাকী বা নিরাপদ পরিবেশে শিশুদের না রাখার চেষ্টা করুন।
❇❇ আল্লাহ তায়ালা আমাদের সন্তানদের সকল অনিষ্ট, ফিতনা ও অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে হেফাজত করুন এবং দ্বীন ও নৈতিকতার উপর প্রতিষ্ঠিত রাখুন। আমীন।

📍 আল ফালাহ ইসলামিক একাডেমী
শরিফপুর বাজার, জামালপুর সদর, জামালপুর
📞 01881-532171

01/05/2026

🌿 মৌখিক পরীক্ষার ফাকে হাল্কা বিনোদন ।

🌿 ছোট্র বাচ্চাদের বিনোদন, উৎসাহ মূলক । লাইক, কমেন্ট ও শেয়ারতো করাই যায় ।

26/04/2026

উচ্চারণের বিশুদ্ধতা খেয়াল করলে সকলেই আশ্চার্য্য হয়ে যাই। এত্তো ছোট বাচ্চা ১ম শ্রেণিতেই এমন সহীহ উচ্চারণে পড়তেছে। আলহামদুলিল্লাহ

23/04/2026

এডভান্সড নূরানিঃ-
সঠিক সময়েই ১০০ সহীহ ভাবে পড়বে কুরআন ।
** দেরিতে নয় এবং গুজামিল মুক্ত ।

22/04/2026

এডভান্সড চেষ্টা।
কায়দা পড়ছে ১ম শ্রেণির শিক্ষার্থীরা ।

কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা বার বার বিশ্ব চ্যাম্পিয়ান হচ্ছে কুরআন প্রতিযোগিতায়।সারা দেশে রমজান মাসে খতম তারাবি পড়াচ্ছে ক...
15/04/2026

কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা বার বার বিশ্ব চ্যাম্পিয়ান হচ্ছে কুরআন প্রতিযোগিতায়।
সারা দেশে রমজান মাসে খতম তারাবি পড়াচ্ছে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা।
** এদিকে উনি বলতেছে উলটা কথা।
** উনার বক্তব্য আলিয়া মাদ্রাসা থেকে পাশ করা মাদ্রাসার শিক্ষার্থীদের দিকে লক্ষ্য করে।
** সহকারী ভাবে এখনো কওমী মাদ্রাসায় পাশ করা আলেমদেরকে সরকারী চাকরির জন্য উপযুক্তই মনে করা হয়না।
** আর এদিকে যাদেরকে সরকারী ভাবে উপযুক্ত মনে করা হয় তারা আসলেই কুরআন শুদ্ধ ভাবে পড়তে পারেনা।

Address

Sharifpur Bazar
Jamalpur Sadar Upazila

Opening Hours

Monday 09:00 - 15:30
Tuesday 09:00 - 15:30
Wednesday 09:00 - 15:30
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 15:30
Sunday 09:00 - 15:30

Telephone

+8801881532171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Falah Islamic Academy Sharifpur Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share