Palash Explains

Palash Explains � “Real Information. Simple Explanation.”
� “Helping people stay aware and safe in daily life.”

25/05/2026

দুঃখ আমার পিছু ছাড়ব কইত্তে।

24/05/2026

কত কিছু হারাইলাম জীবনে।

ভাবতে হবে |
22/05/2026

ভাবতে হবে |

প্রকাশ্যে বিচার করা ছাড়া এই অমানবিক জুলুম এর অবসান ঘটবে না বলে আমি মনে করি। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।এই মহূ...
21/05/2026

প্রকাশ্যে বিচার করা ছাড়া এই অমানবিক জুলুম এর অবসান ঘটবে না বলে আমি মনে করি।

আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।

এই মহূর্তে বিচার যেনো আকাশের তারা। কে করবে বিচার। কবে বাচবে নরপিশাচদের হাত থেকে আমাদের সন্তানরা।

আপনার ঈদ যাত্রা হোক নিরাপদ।
21/05/2026

আপনার ঈদ যাত্রা হোক নিরাপদ।

সুস্বাস্থ্যের জন্য নিজের অভ্যাসের পরিবর্তন আনা প্রয়োজন। এমনসব খাদ্য না খেলে আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাবই ফেলবে না।...
19/05/2026

সুস্বাস্থ্যের জন্য নিজের অভ্যাসের পরিবর্তন আনা প্রয়োজন। এমনসব খাদ্য না খেলে আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাবই ফেলবে না। বরং ক্ষতি করবে।

খাবেন?  তো খান তাহলে ফুস্কা।
18/05/2026

খাবেন? তো খান তাহলে ফুস্কা।

থামুন!খাচ্ছেন তো নিয়মিত বাজারের অস্বাস্থ্যকর  ভাজাপোড়া,  এক তেলে দীর্ঘদিন ধরে ভাজে,  এবং দেখা যায় ভাজতে ভাজতে সেই তেল আল...
17/05/2026

থামুন!

খাচ্ছেন তো নিয়মিত বাজারের অস্বাস্থ্যকর ভাজাপোড়া, এক তেলে দীর্ঘদিন ধরে ভাজে, এবং দেখা যায় ভাজতে ভাজতে সেই তেল আলকাতরার ন্যায় দেখা যায়, সুস্বাস্থ্যের জন্য ভাজাপোড়া বাদ দিন আজই।

আপনার সন্তানকে চিপস কিংবা কোমলপানীয় থেকে বিচ্ছেদ ঘটান। দেখা যায় বাচ্চা একটু কান্নাকাটি করতে না করতেই আপনি দোকান থেকে চিপ...
16/05/2026

আপনার সন্তানকে চিপস কিংবা কোমলপানীয় থেকে বিচ্ছেদ ঘটান। দেখা যায় বাচ্চা একটু কান্নাকাটি করতে না করতেই আপনি দোকান থেকে চিপস কিনে দিচ্ছেন। আপনি কি একবারও ভেবেছেন এতে তার শরীরের কি ক্ষতি হতে পারে,
শুনুন তাহলে-

# স্থূলতা (মোটা হয়ে যাওয়া)
চিপসে সাধারণত অনেক ক্যালোরি, তেল ও লবণ থাকে। বেশি খেলে দ্রুত ওজন বাড়তে পারে।

# হজমের সমস্যা
অতিরিক্ত মসলা, কৃত্রিম ফ্লেভার ও তেল গ্যাস, পেটব্যথা, কোষ্ঠকাঠিন্য বা অস্বস্তি তৈরি করতে পারে।

# পুষ্টিহীনতা
বাচ্চা যদি নিয়মিত চিপস খেতে খেতে ভাত, ডাল, ফল বা পুষ্টিকর খাবার কম খায়, তাহলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতি হতে পারে।

# উচ্চ লবণের ক্ষতি
অনেক চিপসে অতিরিক্ত সোডিয়াম থাকে। দীর্ঘদিন বেশি লবণ খেলে ভবিষ্যতে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। অতিরিক্ত লবণ কিডনির সমস্যা সৃষ্টি করে।

# দাঁতের ক্ষতি
স্টার্চ ও ফ্লেভার দাঁতে লেগে থেকে ক্যাভিটি বা দাঁত ক্ষয়ের কারণ হতে পারে।

# আচরণ ও মনোযোগে প্রভাব
কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত প্রসেসড খাবার ও কৃত্রিম রং/ফ্লেভার কিছু বাচ্চার অতিচঞ্চলতা বা মনোযোগ কমার সাথে সম্পর্কিত হতে পারে।

# ক্ষতিকর রাসায়নিকের ঝুঁকি
অতিরিক্ত তাপে আলু ভাজার সময় “অ্যাক্রিলামাইড” নামের একটি রাসায়নিক তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর বলে ধরা হয়।

এবার ভাবুন আপনি আপনার শিশুকে কি খাওয়াবেন।

Address

Dewanganj, Jamalpur
Jamalpur Sadar Upazila
2030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palash Explains posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category