Taratia Alhaz Lal Mahmud High School

Taratia Alhaz Lal Mahmud High School তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্?

লেখিকা, বুদ্ধিজীবী, অস্তিত্ববাদী দার্শনিক সিমন দ্য বোভোয়ার এর জন্মদিনে শুভেচ্ছা। সিমন দ্য বোভোয়ার ১৯০৮ সালের ৯ই জা...
12/01/2024

লেখিকা, বুদ্ধিজীবী, অস্তিত্ববাদী দার্শনিক সিমন দ্য বোভোয়ার এর জন্মদিনে শুভেচ্ছা।

সিমন দ্য বোভোয়ার ১৯০৮ সালের ৯ই জানুয়ারি ফ্রান্সে জন্মগ্রহন করেন এবং ১৯৮৬ সালের ১৪ই এপ্রিল মৃত্যুবরণ করেন।

সিমন দ্য বোভোয়ার ছিলেন একজন ফরাসি লেখিকা, বুদ্ধিজীবী, অস্তিত্ববাদী দার্শনিক, রাজনৈতিক-কর্মী, নারীবাদী ও সমাজতত্ত্ববিদ। যদিও তিনি নিজেকে দার্শনিক মনে করতেন না, তার নারীবাদী অস্তিত্ববাদ ও নারীবাদী তত্ত্বতে তাৎপর্যপূর্ণ প্রভাব ছিল। তিনি দর্শন, রাজনীতি ও সামাজিক বিষয়াবলির উপর রচনা, প্রবন্ধ, উপন্যাস, জীবনী ও আত্মজীবনী রচনা করেন। বর্তমানে তিনি সবচেয়ে বেশি পরিচিত তার অধিবিদ্যামূলক উপন্যাস "শী কেইম টু স্টেই" এবং "দ্য ম্যান্ডারিন্স"।
১৯৪৯ সালে লেখা তার প্রবন্ধগ্রন্থ "ল্য দোজিয়েম সেক্স" (The Second Sex)-এর জন্য। শেষোক্ত গ্রন্থটিতে নারীর উপর নিপীড়নের বিশ্লেষণ করা হয়েছে এবং এটিকে নারীবাদের একটি অন্যতম ভিত্তিগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়।

সিমন সারাজীবন অবিবাহিত থাকলেও ফরাসি দার্শনিক জঁ-পল সার্ত্র এবং মার্কিন লেখক নেলসন এ্যালগ্রেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো।

সিমোন ১৯২৫ সালে গণিত এবং দর্শনে ব্যাকালরেট পরীক্ষায় পাশ করেন, এরপর তিনি 'প্যারিস ক্যাথলিক বিশ্ববিদ্যালয়'তে গণিত নিয়ে পড়েন এবং ভাষা ও সাহিত্য নিয়ে পড়েন অন্য একটি প্রতিষ্ঠানে।

তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয় রেজাল্ট ২০২৩
28/07/2023

তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয় রেজাল্ট ২০২৩

এসএসসি ২৩ শেষ মুহূর্তের সাজেশন | ইংরেজি ২য় পত্র। © নিরব স্যার।
04/05/2023

এসএসসি ২৩ শেষ মুহূর্তের সাজেশন | ইংরেজি ২য় পত্র।
© নিরব স্যার।

SSC 2023 Board Exam Routine
28/04/2023

SSC 2023 Board Exam Routine

বিদায় বেলা 🥹
25/04/2023

বিদায় বেলা 🥹

24/04/2023

২০২৩ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OmR Sheet নিয়ে কিছু কথা:

১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।

৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।

৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।

৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।

৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।

সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।

Post:Collect 💟

24/04/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম
তারাটিয়া আলহাজ লাল মামুদ উচ্চ বিদ্যালয়
দেওয়ানগঞ্জ, জামালপুর।

সুধী,

আসসালামু আলাইকুম। আসছে আগামী ২৫-০৪-২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে ২০২৩ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এক দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে। সে মতে উক্ত দোয়া মাহফিলের আপনার/আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি

,
ধন্যবাদান্তে

(মোঃ আবু তাহের) প্রধান শিক্ষক

তারাটিয়া আলহাজ লাল মামুদ উচ্চ বিদ্যালয়
দেওয়ানগঞ্জ, জামালপুর।

২০২৩ খ্রিষ্টাব্দের ছুটির তালিকার প্রজ্ঞাপন।
03/11/2022

২০২৩ খ্রিষ্টাব্দের ছুটির তালিকার প্রজ্ঞাপন।

Address

Taratia Bazar, Dewangonj, Jamalpur
Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Taratia Alhaz Lal Mahmud High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category