14/04/2026
Shahabuddin Memorial School and College
A Leading Institution for Quality Education
14/04/2026
11/04/2026
*****জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ*****
জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করছে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ । ২ দিনব্যাপী এই বিজ্ঞান কর্মযজ্ঞের আজ প্রথম দিনে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভেন্যুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করেছে । আগামীকাল মেলার দ্বিতীয় দিনে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
প্রতিষ্ঠানটির নির্বাহী অধ্যক্ষ মেজর মাসুকুর রহমান হিমেল (অব.)-এর সার্বিক দিকনির্দেশনায় ও বিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীরা এই মেলায় অংশগ্রহণ করছে ।
কর্তৃপক্ষের বক্তব্য: মেলার প্রথম দিনে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের প্রশাসন থেকে জানানো হয়, "জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। বিশেষ করে 'ভূমিকম্প সহনশীল বিল্ডিং' প্রজেক্টটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।" প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, "আমাদের লক্ষ্য কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের মেধার সমন্বয়ে আমরা এবারও জেলা পর্যায়ে ভালো ফলাফলের আশা রাখছি।"
ইভেন্ট ব্যবস্থাপনা ও নির্দেশনায়:
শিক্ষার্থীদের প্রজেক্ট তৈরি ও সকল ইভেন্ট ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের তিনজন অভিজ্ঞ শিক্ষক:
• জনাব আব্বাস আলী, সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান)।
• জনাব মওসুফা হাসনীন লিথিল, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)।
• জনাব সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক (রসায়ন)।
এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন জনাব মানসী গোস্বামী, কো-অর্ডিনেটর ও সিনিয়র শিক্ষক।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিস্তারিত তালিকা:
বিজ্ঞান মেলা (প্রজেক্ট: ভূমিকম্প সহনশীল বিল্ডিং):
• মাধুর্য ঘটক: শ্রেণি- ১০ম, রোল- ১
• সাঈমা বিনতে সোলাইমান: শ্রেণি- ১০ম, রোল- ২
• ফাবিহা বুশরা: শ্রেণি- ৯ম, রোল-৭
• রোশনী আনান ঝুমু: ৯ম, রোল- ২৩
• মো: ইমরান আল হাসান: শ্রেণি- ৯ম, রোল- ৩১
বিজ্ঞান অলিম্পিয়াড (আগামীকাল অনুষ্ঠিতব্য):
• শাহরিয়ান শাহ সাফি: শ্রেণি- ৯ম, রোল- ৪
• মো: তানজীর ফাহিম: শ্রেণি- ৮ম, রোল- ১
• সাদীদ আল মোহাইমিন: শ্রেণি- ৮ম, রোল- ২
• তানভীর হোসেন: শ্রেণি- ৯ম, রোল- ৩
• ফুয়াদ আল হাসান: শ্রেণি- ৮ম, রোল- ৪
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা (আগামীকাল অনুষ্ঠিতব্য):
• আরিবা আমরিন নুহা: শ্রেণি- ৯ম, রোল- ১
• জায়েদ বিন কবীর শান: শ্রেণি- ৯ম, রোল- ২
• মোছা: শারমিন ইকরা: শ্রেণি- ৯ম, রোল- ৩
প্রতিষ্ঠানের নির্বাহী অধ্যক্ষ মহোদয় আশা প্রকাশ করেছেন যে, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে এই মেলায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হবে ।
05/04/2026
আপনার সন্তানের জন্য কি এমন একটি স্কুল খুঁজছেন
যেখানে পড়াশোনা, শৃঙ্খলা এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে
ধাপে ধাপে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা হয়?
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে
প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও রয়েছে বিশেষ সুযোগ,
যেখানে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা গড়ে তুলতে পারে আত্মবিশ্বাসের সাথে।
📞 যোগাযোগ: 01912-802848, 01919-047760
আজকের সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের আগামীর পথ।
05/04/2026
শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।
একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস, শৃঙ্খলা আর নেতৃত্বের ভিত্তি তৈরি হয় মাঠে, অনুশীলনে, অভিজ্ঞতায়।
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে আমরা সেই বাস্তব শিক্ষার চর্চা করি প্রতিদিন।
আর সেই যাত্রায় যুক্ত হতে আমরা খুঁজছি একজন সহকারী শিক্ষক (ক্রীড়া ও স্কাউট)।
আপনি যদি ক্রীড়া কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ হন,
এবং স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তুলতে আগ্রহী হন,
তাহলে আপনাকে স্বাগত।
📌 আবেদন শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৬
📲 যোগাযোগ: 01919-047760, 01714-593791
আপনার অভিজ্ঞতা ও নেতৃত্বে গড়ে উঠুক আগামী দিনের দৃঢ় ও আত্মবিশ্বাসী প্রজন্ম।
26/03/2026
🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপন 🇧🇩
আজ ২৬শে মার্চ, ২০২৬; পরম শ্রদ্ধায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, বেলটিয়া, জামালপুরে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমাদের বীর শহীদদের স্মরণের পাশাপাশি দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয় পুরো ক্যাম্পাস।
🏛️ অনুষ্ঠান সূচি ও উপস্থিতি:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী অধ্যক্ষ মেজর মাসুকুর রহমান হিমেল (অব.)। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এবং উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জনাব হুমায়ুন কবীর, উপাধ্যক্ষ (এডমিন)
জনাব মো: মোজাম্মেল হক, উপাধ্যক্ষ (একাডেমিক)
জনাব সালমা আক্তার, প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা)
মাধ্যমিক ও প্রাথমিক শাখার সম্মানিত সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ।
🎤 আলোচনা ও সঞ্চালনা:
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও নির্বাহী অধ্যক্ষ মেজর মাসুকুর রহমান হিমেল (অব.)। এরপর স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ (একাডেমিক) ও প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) মহোদয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন উপাধ্যক্ষ (এডমিন) জনাব হুমায়ুন কবীর।
🎶 সাংস্কৃতিক পরিবেশনা:
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন প্রতিষ্ঠানের সঙ্গীত বিভাগের ইনস্ট্রাক্টর জনাব শাহ মো: সেলিম মোল্লা। তাঁর সুরের মূর্ছনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
✨ সমাপ্তি:
সবশেষে, অনুষ্ঠানের সভাপতি মহোদয় দেশের অব্যাহত মঙ্গল এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শহীদদের রক্তে ভেজা এই স্বাধীনতা, আমাদের অহংকার।
11/03/2026
🎊 অভাবনীয় সাফল্য: শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ 🎊
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বিকেডিএ (বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভলাপার এসোসিয়েশন) এর উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে।
আমাদের স্কুলের প্লে থেকে ৮ম শ্রেণির ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ২০ জন বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে:
🏅 ট্যালেন্টপুলে বৃত্তি: ৭ জন
🥈 সাধারণ গ্রেডে বৃত্তি: ১৩ জন
এই অভাবনীয় সাফল্যে আমরা, শাহাবুদ্দিন মেমোরিয়াল শিক্ষা পরিবার অত্যন্ত গর্বিত। আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই মকুুুটধারী সাফল্যের পেছনে রয়েছে সম্মানিত শিক্ষকগণের সঠিক দিকনির্দেশনা এবং শ্রদ্ধেয় অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই আজ এই বিজয় ছিনিয়ে এনেছে।
সাফল্য অর্জনকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আগামী দিনেও তোমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং তোমরা প্রতিষ্ঠানের নাম আরও উজ্জ্বল করবে—এই আমাদের প্রত্যাশা।
সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা! 🌹
05/03/2026
📢নিয়োগ বিজ্ঞপ্তি
জামালপুর জেলার সর্বপ্রথম ISO 9001:2015 সনদপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, বেলটিয়া, মধুপুর রোড, জামালপুর-এ নিম্নোক্ত পদে যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
🔹 পদ: সহকারী শিক্ষক (ইংরেজি)
🔹 পদসংখ্যা: ০২ জন
যোগ্যতা:
✔ সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি
✔ বয়স: ২৭–৩৫ বছর (দক্ষতার ভিত্তিতে বয়স শিথিলযোগ্য)
✔ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
📩 আগ্রহী প্রার্থীদের আগামী ২২/০৩/২০২৬ এর মধ্যে ই-মেইল অথবা সরাসরি অফিসে বায়োডাটা/সিভি সহ আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
📧ই-মেইল: [email protected]
25/02/2026
🌟 সাফল্য ও অভিনন্দনের বার্তা 🌟
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-এর মুকুটে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক! ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। 🎓✨
🏆 আমাদের কৃতী শিক্ষার্থীরা:
এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের স্কুল থেকে ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তাদের মধ্যে সাধারণ গ্রেডে (General Grade) বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে ২ জন শিক্ষার্থী:
১. আরিবা আমরিন নূহা 🥇
২. মোছা: শারমিন ইকরা 🥇
তোমাদের এই অসামান্য অর্জনে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল পরিবার অত্যন্ত গর্বিত। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি! ❤️
🌱 উৎসাহ ও অনুপ্রেরণা:
যারা মেধা তালিকায় স্থান পেতে পারোনি বা অল্পের জন্য বৃত্তি পাওনি, তাদের মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে, একটি পরীক্ষাই জীবনের শেষ কথা নয়। তোমাদের পরিশ্রম বৃথা যাবে না। এখন থেকেই আরও দ্বিগুণ উৎসাহে পড়াশোনায় মনোযোগী হতে হবে যেন পরবর্তী প্রতিটি শ্রেণিতে এবং চূড়ান্ত পরীক্ষায় তোমরা তোমাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারো। সামনের দিনগুলোতে তোমাদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা রইল। 💪📚
🙏 কৃতজ্ঞতা ও অভিনন্দন:
এই সাফল্যের নেপথ্যে যারা দিনরাত পরিশ্রম করেছেন, সেই সকল সম্মানিত শিক্ষক মন্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষকদের অবদান অনস্বীকার্য। 💐
এছাড়া, শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের (Extra Class) ব্যবস্থা করা এবং সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (Monitoring) মাধ্যমে পড়াশোনার মান নিশ্চিত করার জন্য স্কুলের একাডেমিক শাখাকে জানাই বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আজ আমাদের এই সুন্দর ফলাফল এনে দিয়েছে। 🤝👏
শিক্ষা ও শৃঙ্খলার পথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ
22/02/2026
🎉 শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ: মেধা মূল্যায়ন ও শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ 🎉
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ-এর উদ্যোগে আয়োজিত 'মেধা মূল্যায়ন ও শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬'-এর ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই পরীক্ষায় শিক্ষার্থীদের অসামান্য মেধার প্রতিফলন দেখে আমরা গর্বিত।
🏆 বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কার:
পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রথম তিনজনকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হবে:
✨ এককালীন বিশেষ শিক্ষাবৃত্তি
✨ সম্মাননা ক্রেস্ট
✨ সাফল্য সনদ (সার্টিফিকেট)
📜 সকল অংশগ্রহণকারীদের জন্য:
শিক্ষার্থীদের মেধা ও প্রচেষ্টাকে উৎসাহিত করতে অংশগ্রহণকারী প্রত্যেক পরীক্ষার্থীকে সনদ প্রদান করা হবে।
বি.দ্র. পুরস্কার প্রদানের তারিখ পরবর্তীতে জানানো হবে।
অভিনন্দন ও কৃতজ্ঞতা:
যাঁরা তাঁদের মেধার স্বাক্ষর রেখে প্রথম তিন স্থান অধিকার করেছ, তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন! সেই সাথে সকল পরীক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের জানাই আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়—
কর্তৃপক্ষ
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Jamalpur Sadar Upazila
2000
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |