19/09/2026
প্রিয় বন্ধু আব্দুল হক ও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকাতে এক সাথে ভর্তি হয়ে লেখাপড়া শেষ করেছি। NTRCA এর মাধ্যমে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দুজনের ভিন্ন প্রতিষ্ঠানে সহকারী মৌলভী পদে চাকরি হয়েছিল আবার এখন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দুজনের প্রভাষক (আরবি) পদে সিলেটের ভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হয়েছে। শুক্র ও শনিবার বন্ধ থাকায় বন্ধু আমার প্রতিষ্ঠানে বেড়াতে এসেছিল। বন্ধুকে পেয়ে সেই ছাত্রজীবনের মধুর স্মৃতিগুলো মনের কুঠুরিতে বার বার ভেসে উঠছে! বন্ধু ও বন্ধুর পরিবারের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।