09/09/2020
#জানিনা হয়তো সামনের ২০২১ সালটা আমাদের এভাবেই শুরু করতে হবে,অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আমাদের থেকে চলে যাবে...
#কাল্পনিক_হলেও_ভেবে_দেখুন ...
সন ২০২১,নতুন বছর, নতুন ক্লাস। লকডাউন শেষ।
রোল নং, ১: Yes Sir
রোল নং, ২ : Present Sir
রোল নং, ৩: স্যার নাইম করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে..
রোল নং,৪: রাজিব আর কোনদিন আসবেনা স্যার, ও যে....
রোল নং, ৫: Present Sir.
রোল নং, ৬ : আরজু পরিবার সবাই গত বছরের জুন মাসে করোনায় আক্রান্ত হয়েছিলো, শুধুমাত্র আরজু আর ওর ছোট এক বছরের বোনটা অনেক যুদ্ধ করে বেঁচে আছে। আরজু আমাকে বলেছে সে আর কোনদিন পড়ালেখা করবে না, ওর নামটা দয়া করে কেটে দেন স্যার,
রোল নং, ৭: জুনাইদ নিখোঁজ স্যার,
রোল নং,৮: মিন গ্রামে গিয়েছিলো, ওর করোনা ধরা পড়ার পর কে যেন রাতে ওদের বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে, রান্না ঘরে থাকা ওদের গ্যাস সিলিন্ডারটি সে আগুনে ব্লাষ্ট হয়েছিলো মাঝরাতের দিকে, সে আগুনে ওদের সবাই ঝলসে গিয়েছে স্যার, ওর নামটাও কেটে দিন।
রোল নং, ৯: জয়ন্ত হয়তো আর বাঁচবেনা স্যার, ওর জীবন বিপন্ন, ও এখন লাইফ সাপোর্ট এ আছে, ঢাকা মেডিক্যালে,
রোল নং, ১০: Yes Sir,
রোল নং, ১১: জিহাদের পরিবার লকডাউনে দু, বেলা ঠিক মত খেতে না পেরে জানিনা কোথায় চলে গিয়েছে, আমাদের এই শহর ছেড়ে দিয়ে।
রোল নং, ১২: Present Sir
রোল নং, ১৩ : Yes Sir.
রোল নং ১৪, : স্যার, জাহাঙ্গীর মধ্যবিত্ত পরিবারের ছেলে, করোনা পরিস্থিতির কারনে তাদের পরিবার অনেক দূর্বল হয়ে গেছে, তাই সে আর পড়ালেখা করবে না।
রোল নং, ১৫ : স্যার সন্দীপ আর পৃথিবীতে নেই।
রোল নং, ১৬: আমি তো এসেছি, শুধু আপনাকে জানাতে এসেছি, রোল ১৬ থেকে ৫০ পর্যন্ত ওদের মধ্যে অনেকেই আর কোনদিন এই স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজ ড্রেস পড়ে হই হুলোড় করে আসবে না হয়তো। কারো না আছে বাবা, কারো না আছে মা,আবার কারো না আছে নিজের ভাই বোন।
স্যার আমি তুষার আমার নামটাও কেঁটে দিন, আমি করোনা পজেটিভ, আমার ফুসফুসে ক্যান্সার। নতুন বছর স্কুলে আসতে হবে, তাই শেষ বারের মতো present টা দিয়ে গেলাম স্যার, কান্না করবেন না স্যার, আমার জন্য দোয়া করবেন,.. আমি আসি স্যার হ্যাপি নিউ ইয়ার ২০২১....
যানিনা হয়তো সামনের ২০২১ সালটা আমাদের এভাবেই শুরু করতে হবে,অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আমাদের থেকে চলে যাবে...
আল্লাহ তুমি পৃথিবীর সকল মানুষকে এই মহামারি করোনা ভাইরাস থেকে হেফাজত করুন
- আমিন।