29/01/2026
অত্যন্ত জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের ২য় দিনে উপস্থিত ছিলেন-
বিশেষ অতিথি-
#জনাব ডা: মো: আছকির খান, সাবেক সভাপতি, অত্র বিদ্যালয়।
#জনাব আবুল মহসিন হিরা,সাবেক সভাপতি, অত্র বিদ্যালয়।
#শাহ রেজাউল করিম রেজা, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -
#জনাব মো: আব্দুল কাহার, যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষানুরাগী।
#জনাব আফজাল হোসেন লেচু, শিক্ষানুরাগী ও গোষ্ঠীর লিডার।
#জাকারিয়া হাবীব জিকু, সভাপতি ( প্রস্তাবিত)
#জনাব শামিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী
#জনাব জিল্লু রহমান, যুক্তরাজ্য প্রবাসী
#জনাব সেলিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী
#জনাব আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য (প্রস্তাবিত)
#জনাব তায়েফ আলী শিমু, শিক্ষানুরাগী ও সমাজসেবক
#জনাব আমির হামজা, প্রধান শিক্ষক, মিরপুর হাই স্কুল।
প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের দুই দিনব্যাপী অনুষ্ঠানের আর্থিক ও সার্বিক ব্যবস্থাপনা ইসহাকপুর গ্রামের ১৯ গোষ্ঠী তথা গ্রামের সম্মানিত প্রবাসী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পার্শ্ববর্তী ইসহাকপুর, লুদরপুর,রতিয়ারপাড়া,বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও উৎসবমুখর করে তুলেছে।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে উপস্থিত সকলের জন্য দুপুরের লাঞ্চ (আখনী) ব্যবস্থা করা হয়। এই মহতী উদ্যোগে যারা এগিয়ে এসেছেন সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিবাদন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।