Syed Pur Pilot High School

Syed Pur Pilot High School Welcome to
Syed Pur Pilot High School

05/10/2014
আজ সিরাজ স্যার এর সাথে আলাপ হলো l কথা বলতে পারছিলেননা , কথা জড়িয়ে যাচ্ছিলো l স্যার যখন সৈয়দ পুর প্রথম আসেন তখন আমার বয়স ...
04/08/2014

আজ সিরাজ স্যার এর সাথে আলাপ হলো l কথা বলতে পারছিলেননা , কথা জড়িয়ে যাচ্ছিলো l স্যার যখন সৈয়দ পুর প্রথম আসেন তখন আমার বয়স ছিল দুই বছর , স্যার এর প্রথম লজিং ছিল আমাদের বাড়ি l আমার বড় ভাই অধ্যাপক সালেহ আহমেদ রানু তখন এস এস সি পরীক্ষাথী l স্যার আমাকে নাকি তখন অনেক কুলে নিয়েছেন l আমাদের বাড়ি পরে আরো ৩/৪ বার অবস্য লজিং ছিলেন l স্যার এর মুখ থেকে এসব শুনেছি যখন আমি ফেব্রুয়ারীতে দেশে ছিলাম l ভাগ্যক্রমে আমরা ছয় ভাই বোন সহ আমাদের দুই ভাতিজা ভাতিজিও স্যার এর ছাত্র ছাত্রী ছিলাম l গত কাল স্যার এর অসুস্থতার খবর শুনার পর হতে মনটা খুবই খারাপ l আজ অবস্য স্যার এর সাথে কথা বলে অনেক ভালো লাগলো l স্যার আমাকে বললেন উনার অসুখ এর কথা দুয়া করার জন্য , একবারও বলেননি আমার জন্য কিছু কর l স্যার বললেন আমি বোধয় আর বাচবনারে l আমি স্যার কে বললাম আপনার হাজারের উপর ছাত্র ছাত্রী ইংল্যান্ড সহ উন্নত বিশ্বে ব্যবসা চাকুরী নিয়ে আছে , আমরা থাকতে ইনশাআল্লাহ আপনার কিছু হবেনা l আমি বলার সাথে সাথে স্যার হাওমাও করে কান্না আরম্ভ করছেন , আমিও আমার দুই চুখ আটকাতে পারিনি l গতকাল সান্দারল্যান্ড হতে শাহীন ভাই এর মেসেজ পাওয়ার পর হতে প্রানের মদ্ধে যেন কি করতেছে l আজ স্যার কে নিয়ে একটি ফেইসবুক পেজ খুললাম l স্যার আগামী সপ্তাহে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি হবেন l স্যার কিডনি টিকমত কাজ করতেছেনা l এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা যারা ইংল্যান্ড এ আছি স্যার কে যদি আমরা ১০পাউন্ড করে দেই স্যার এর চিকিত্সার জন্য তাহলে স্যারকে আর চিকিত্সার জন্য চিন্তা করতে হয়না l স্যার এর বড় ছেলে সৌদিআরব থাকে , কাজ টাজ অনেক সময় পায় অনেক সময় পায়না l ওর ধারা স্যার এর চিকিত্সা চালিয়ে যাওয়া অসম্বব lআমরা কি পারিনা স্যার এর জন্য কিছু করতে ?? স্যার এর কাছ থেকে তো আমরা অনেক কিছু পেয়েছি,কিন্তু দিতে পারিনি কিছু l আজ সময় এসেছে স্যার এর ঋণ শুধ করার l মনে রাখতে হবে আমাদের হাতে সময় খুবই কম , যা করার এখনি করতে হবে তা নাহলে অনেক দেরী হয়ে যাবে l
-ওলি আহমেদ রুনু

ঈদ মোবারক
15/10/2013

ঈদ মোবারক

05/02/2013

Address

Village & P. O: Syed Pur
Jagannathpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Pur Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category