HSC Economics Private Jagannathpur

HSC Economics Private Jagannathpur একাদশ/দ্বাদশ শ্রেণির অর্থনীতি প্রাইভেট পড়ানো হয়। মোবাইল: ০১৭১৭৫৩৮০৮৫

সরকারি যুব উন্নয়ন প্রশিক্ষণ।
20/06/2025

সরকারি যুব উন্নয়ন প্রশিক্ষণ।

22/09/2024

আসসালামু আলাইকুম,
সুপ্রিয় শিক্ষার্থী,

আগামী ১৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৩টা থেকে এইচএসসি অর্থনীতি প্রাইভেট এর একটি নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ।

যেকোন প্রয়োজনে নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করবে:
01717538085

ধন্যবাদ

১‌। কোন ক্ষেত্রে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় ও স্বল্পকালীন উৎপাদন ব্যয় এর মিল লক্ষ্য করা যায়?i. গড় ব্যয়ii. প্রান্তিক ব্যয়iii....
09/10/2022

১‌। কোন ক্ষেত্রে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় ও স্বল্পকালীন উৎপাদন ব্যয় এর মিল লক্ষ্য করা যায়?
i. গড় ব্যয়
ii. প্রান্তিক ব্যয়
iii. মোট ব্যয়

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii

২। দীর্ঘকালীন উৎপাদন ব্যয় এর ক্ষেত্রে কোন বিধিটি কার্যকর?

ক)মাত্রাগত উৎপাদন বিধি
খ) ক্রমবর্ধমান উৎপাদন বিধি
গ) সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি
ঘ) ক্রমহ্রাসমান উৎপাদন বিধি

৩। LTC = ?

ক) FC + VC
খ) VC
গ) FC
ঘ) কোনটিই নয়

৪। স্বল্পকালীন গড় ব্যয়রেখা U আকৃতির হওয়ার কারণ কোনটি?
i. উৎপাদন বিধির কার্যকারিতা
ii. উৎপাদক ক্ষমতা
iii. AFC ও AVC পরস্পর সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii

৫। স্বল্পকালীন গড় ব্যয়রেখা U আকৃতির হওয়ার কারণ কোনটি?
i. উৎপাদন বিধির কার্যকারিতা
ii. উৎপাদক ক্ষমতা
iii. AFC ও AVC পরস্পর সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii

৬। AC যখন বৃদ্ধি পায়, তখন ব্যয়ের নিম্নোক্ত কোন অবস্থাটি প্রযোজ্য হয়?

ক) AC < MC
খ) AC > TC
গ) AC > MC
ঘ) AC = TC

৭। প্রাথমিক পর্যায়ের জন্য কোনটি প্রযোজ্য?
i. AC রেখা নিম্নগামী
ii. MC রেখা নিম্নগামী
iii. MC রেখা, AC রেখা অপেক্ষা বেশি হারে কমে

নিচের কোনটি সঠিক?
ক) i, ii
খ) i, iii
গ) ii, iii
ঘ) i, ii ও iii

৮। AC রেখার কোন বিন্দুতে MC রেখা ছেদ করে?

ক) সর্বোচ্চ
খ) সর্বনিম্ন
গ) ধনাত্মক
ঘ) ঋণাত্মক

৯। নিচের কোনটি দ্বারা ফার্মের AFC অবস্থা প্রকাশ পায়?

ক) TC / Q
খ) TFC / Q
গ) TVC / Q
ঘ) STC / Q

1. সম্পদের সীমাবদ্ধতাকে এক শব্দে কী বলে?অভাবচাহিদাদুষ্প্রাপ্যতানির্বাচন2. মৌলিক অর্থনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দুতে কী আছে...
13/09/2022

1. সম্পদের সীমাবদ্ধতাকে এক শব্দে কী বলে?
অভাব
চাহিদা
দুষ্প্রাপ্যতা
নির্বাচন

2. মৌলিক অর্থনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দুতে কী আছে?
অভাব
চাহিদা
যোগান
নির্বাচন

3. সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অভাব নির্বাচন করে, তা পূরণ করাকে কী বলে?
নির্বাচনগত সমস্যা
দুষ্প্রাপ্যতাজনিত সমস্যা
অসীম অভাব
সীমিত সম্পদজনিত সমস্যা

4. "কার জন্য উৎপাদন করা হবে?"- এই সমস্যার ক্ষেত্রে সমাজের শ্রেণিকে কীসের ভিত্তিতে ভাগ করা হয়?
আয়ের ভিত্তিতে
বর্ণের ভিত্তিতে
জাতির ভিত্তিতে
ধর্মের ভিত্তিতে

5. উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে কী দিয়ে প্রকাশ করা হয়?
PCF
PPC
PFC
PFP

6. "কী উৎপাদন করা হবে?"- এটি কী ধরনের সমস্যা?
নির্বাচন সমস্যা
প্রয়োজনীয় সমস্যা
মৌলিক অর্থনৈতিক সমস্যা
অভাবজনিত সমস্যা

7. সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধনের জন্য, মানুষকে কী করতে হয়?
অধিক উৎপাদন করতে হয়
অভাব নির্বাচন করতে হয়
ভোগ সীমিত করতে হয়
সম্পদের সুষম বণ্টন করতে হয়

8. "কী উপায়ে উৎপাদন করা হবে?"- এই সমস্যাটি কোন রেখা দ্বারা সমাধান করা হয়?
উৎপাদন সম্ভাবনা রেখা
সমউৎপাদন রেখা
AD
AS

9. উৎপাদন সম্ভাবনা রেখার উপরিস্থিত বিন্দু কী নির্দেশ করে?
বেকারত্ব
পূর্ণ নিয়োগ
অ-অর্জনযোগ্যতা
স্বল্প উৎপাদন

10. কোনো দ্রব্যের এক একক উৎপাদন বৃদ্ধি করতে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছাড়তে হয়, তাকে কী বলে?
মোট ব্যয়
সুযোগ ব্যয়
প্রান্তিক ব্যয়
গড় ব্যয়

11. বাংলাদেশের ১ হেক্টর জমিতে ৫০ মণ পাট উৎপাদন করা যায় অথবা ২০ মণ ধান উৎপাদন করা যায়। এখানে ৫০ মণ পাট এর সুযোগ ব্যয় কী?
৫০ মণ পাট
২০ মণ ধান
৫০ মণ ধান
২০ মণ পাট

12. উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কী কী নির্ণয় করা যায়?
i. সর্বোচ্চ উৎপাদন
ii. অ-অর্জনযোগ্য বিন্দু নির্ধারণ
iii. সমাজে বেকারত্ব
নিচের কোনটি সঠিক?
i, ii
i, iii
ii, iii
i, ii ও iii

13. নিচের কোনটি ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
i. সকল সম্পদের মালিক আল্লাহ
ii. শ্রমিকের ন্যায্য মজুরি
iii. সুদবিহীন অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
i, ii
i, iii
ii, iii
i, ii ও iii

14. যে অর্থব্যবস্থায় সরকার ও ব্যক্তি উভয়েরই অংশগ্রহণ বিদ্যমান, তাকে কোন ধরনের অর্থব্যবস্থা বলে?
ধনতান্ত্রিক
সমাজতান্ত্রিক
মিশ্র
ইসলামি

15. সকল সম্পদ ব্যক্তির মালিকানাধীন থাকে কোন অর্থব্যবস্থায়?
ধনতান্ত্রিক
সমাজতান্ত্রিক
মিশ্র
ইসলামি

16. যে অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ সবই সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত, তাকে কোন ধরনের অর্থব্যবস্থা বলে?
ধনতান্ত্রিক
সমাজতান্ত্রিক
মিশ্র
ইসলামি

17. দুইটি পণ্যের মধ্যে কোনটি উৎপাদন করা হবে কোন রেখার সাহায্যে নির্ণয় করা যায়?
সম উৎপাদন রেখা
উৎপাদন রেখা
উৎপাদন সম্ভাবনা রেখা
উৎপাদন পরিসম রেখা

18. কোনো দ্রব্য উৎপাদন ও ভোগ কী দ্বারা পরিচালিত?
বিনিময়
বন্টন
অভাব
যোগান

19. কোন অর্থনীতি বিশ্লেষণ করে জাতীয় অর্থনৈতিক সিদ্ধান্ত নিলে, তা ভুল হওয়ার সম্ভাবনা কম?
ব্যষ্টিক অর্থনীতি
সামষ্টিক অর্থনীতি
মিশ্র অর্থনীতি
ক্ষুদ্র অর্থনীতি

20. জাতীয় আয় ও ব্যয় অর্থনীতির কোন শাখায় আলোচনা হয়ে থাকে?
ব্যষ্টিক অর্থনীতি
সামষ্টিক অর্থনীতি
মিশ্র অর্থনীতি
ক্ষুদ্র অর্থনীতি

এইচএসসি পরীক্ষার রুটিন-২০২২
12/09/2022

এইচএসসি পরীক্ষার রুটিন-২০২২

অধ্যায় ভিত্তিক জ্ঞান ও অনুধাবন মুলক প্রশ্ন অর্থনীতি প্রথম পত্র (একাদশ দ্বাদশ) সর্ট সিলেবাস এইচএসসি ২০২২-২৩।প্রথম অধ্যায়:...
03/09/2022

অধ্যায় ভিত্তিক জ্ঞান ও অনুধাবন মুলক প্রশ্ন অর্থনীতি প্রথম পত্র (একাদশ দ্বাদশ) সর্ট সিলেবাস এইচএসসি ২০২২-২৩।

প্রথম অধ্যায়: মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
১. দুষ্প্রাপ্যতা কী?
২. সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন?
৩. প্রান্তিক উপযোগ কাকে বলে?
৪. উপকরণ দাম কীভাবে যোগানের পরিমাণকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
৫. উৎপাদন কী?
৬. স্বল্লকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান কি স্থির? ব্যাখ্যা করো।
৭. উৎপাদন কী?
৮. মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান’ ব্যাখ্যা কর।
৯. বাজার বলতে কী বোঝ?
১০. একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই কেন?
১১. ফার্ম কাকে বলে?
১২. ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি কি এবং কেন ব্যাখ্যা কর।
১৩. মোট জাতীয় আয় কাকে বলে?
১৪. সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি – ব্যাখ্যা করো।

১৫. বিহিত মুদ্রা কী?
১৬. ব্যাংক হার কীভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত
করে?

তৃতীয় অধ্যায়: উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়

১.উৎপাদন কী?
২. স্বল্লকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান কি স্থির? ব্যাখ্যা করো।

৩ মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান’ ব্যাখ্যা কর.
৪.উৎপাদনের উপকরণগুলো কী কী?
৫. উৎপাদনে স্বল্লকালের ধারণা ব্যাখ্যা করো.
৬.শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?
৭.গড় স্থির ব্যয়ের পরিমাণ কি শূন্য হতে পারে? ব্যাখ্যা করো।
৮.অর্থনীতিতে স্বল্লকাল ও দীর্ঘকাল বলতে কী বোঝায়?
৯.গড় ব্যয় কি সর্বদা প্রান্তিক ব্যয়ের সমান? ব্যাখ্যা করো।
১০.মোট উৎপাদন ক্রমর্বমান হারে বাড়লে প্রান্তিক
১১.সমজাতীয়তার ভিত্তিতে উৎপাদন অপেক্ষক কী কী?
১২. উৎপাদন সম্প্রসারণ পথ- ব্যাখ্যা করো।

চতুর্থ অধ্যায়: বাজার

১.বাজার কী?
২. একটি প্লান্ট নিয়ে কি একটি ফার্ম হতে পারে? ব্যাখ্যা করো
৩.স্থানীয় বাজার বলতে কী বোঝায়?
৪.পৃথিবীর সকল বাজার ব্যবস্থায় P = AR হয়। বুঝিয়ে লিখ।
৫.একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই কেন?
৬.ফার্ম কাকে বলে?
৮. ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি কি এবং কেন ব্যাখ্যা কর।
৯.একচেটিয়া কারবারি কি একই সাথে দাম ও পরিাণকে নিয়ন্ত্রণ করতে পারে?
১০.স্বাভাবিক মুনাফা কী?
১১. জাতীয় বাজার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

দশম অধ্যায়: মুদ্রা ও ব্যাংক।

১.মুদ্রার সংজ্ঞা দাও।
২. কেন্দ্রীয় ব্যাংকের খোলাবাজার নীতির কার্যক্রম লেখ।
৩.বিহিত মুদ্রা কী?

৪. ব্যাংক হার কীভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে?
৫.অর্থের মূল্য কী?
৬. অর্থ কি শুধু বিনিময়ের মাধ্যম হিসেবেই কাজ করে?
৭.চাহিদা আমানত হচ্ছে ব্যাংক মুদ্রা – ব্যাখ্যা করো।
৮.অর্থের পরিমাণের ওপর অর্থের মূল্য নির্ভরশীল? ব্যাখ্যা করো।
৯.নগদ জমার অনুপাত কিভাবে মুদ্রার সরবারহকে নিয়ন্ত্রণ করে?
১০. বাণিজ্যিক ব্যাংক কী?
১১. দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের ওপর কী প্রভাব পড়ে?
১২.অনলাইন ব্যাংকিং বলতে কী বোঝায়?
১৩.লেনদেনজনিত চাহিদা মুদ্রার চাহিদাকে কিভাবে প্রভাবিত করে? বুঝিয়ে লেখ।
১৪. আরভিৎ ফিশারের সমীকরণটি কী?
১৫. মোবাইল ব্যাংক কীভাবে ব্যাংকিং কার্যক্রম সহজ করেছে?

Address

জগন্নাথপুর সরকারি কলেজের পাশে
Jagannathpur
3060

Telephone

+8801717538085

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC Economics Private Jagannathpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to HSC Economics Private Jagannathpur:

Shortcuts

Share

Category