04/05/2023
Article
Article
Article হলো Determiner এর একটি আলোচ্য বিষয় । a, an, এবং the কে article বলা হয়। পরীক্ষায় article এর উত্তরের জন্য সাধারণত চারটি অপশন থাকে। সেগুলো হলোঃ a, an, the এবং [×] । ক্রস চিহ্ন ব্যবহার করা হয় zero article এর পরিবর্তে।
Zero article: যেখানে কোন article ব্যবহার করা হয় না বা যায় না।
Question : কোন part of speech এবং phrase এর পূর্বে article বসে।
Ans: noun এবং noun phrase এর পূর্বে।
Article এর অবস্থানঃ noun/noun phrase এর পূর্বে বসে। তাই article ব্যবহার করার পূর্বে noun/noun phrase চিহ্নিত করা আবশ্যক।
example:
1. a/an/the + noun
A student, an engineer, the tiger, an orange, an umbrella
2. Noun phrase
A student > a good student > a very good student.
An engineer > an experienced engineer > a highly experienced engineer.
A story > an interesting story > a very interesting story.
উদাহরণগুলো থেকে আমরা দেখতে পায় noun phrase এর পূর্বে article ব্যবহার করা হয় মূলত noun দেখে। noun কে বাদ দিলে যে অবশিষ্ট অংশ থাকে তা কোন স্বার্থক অর্থ প্রকাশ করতে পারে না। চলুন উপরের উদাহরণগুলোকে বিশ্লেষণ করে দেখি।
A student > a good student > a very good student.
Noun কে বাদ দিলে কি হয়?
A good
A very good
An engineer > an experienced engineer > a highly experienced engineer.
An experienced
A highly experienced
A story > an interesting story > a very interesting story.
An interesting
A very interesting
এগুলো কোন স্বার্থক অর্থ প্রকাশ করতে পারছে না।
Question : সকল noun এর পূর্বেই কি ব্যবহার করা হয়?
Answer: না সকল noun এর পূর্বে article ব্যবহার করা হয় না।
যেহেতু সকল noun এর পূর্বে article বসে না। তাই noun সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। noun এর প্রকারভেদ এবং ব্যবহার জানা জরুরী। একটি noun কোন প্রকারের তা চিনতে পারলে আমরা সঠিকভাবে article ব্যবহার করতে সক্ষম হবো। এটা নিয়ে নিন্মে বিস্তারিত আলোচনা করবো।
Article দুই প্রকারঃ
Indefinite article: a, an. Indefinite শব্দের অর্থ অনির্দিষ্ট বা অনিশ্চিত। অর্থাৎ নির্দিষ্ট বা নিশ্চিত নয় এমন। noun কে singular এবং countable দিয়ে প্রশ্ন করলে যদি দুটির উত্তরেই yes হয় তাহলে উক্ত noun এর পূর্বে a/an বসে।
Polash is a boy.
Fahim is a painter.
A good student does his lesson regularly.
I have an umbrella.
She has read an interesting book.
A/An এর ব্যবহারঃ আমরা যে শব্দের পূর্বে article ব্যবহার করবো সেটি উচ্চারনে যদি consonant sound হয় তাহলে A ব্যবহার করবো।আর যদি vowel sound হয় তাহলে an ব্যবহার করবো। যেমনঃ ___ chair, _____student,
_____ country. _______ good boy. ____ orange.
Answer: A chair, A student, A country. A good boy.
_____orange. _____umbrella. _____honest person.
An orange. An umbrella. An honest person.
মনে রাখা জরুরী: একটি শব্দ consonant দিয়ে শুরু হতে পারে কিন্ত তার উচ্চারন যদি vowel sound হয় তাহলে সেই শব্দের an পূর্বে ব্যবহার করতে হবে। যেমনঃ
An heir.
An honest person.
An hour.
An honour.
An x-ray
আবার একটি শব্দ vowel দিয়ে শুরু হতে পারে কিন্ত তার উচ্চারন যদি consonant sound হয় তাহলে সেই শব্দের a পূর্বে ব্যবহার করতে হবে। যেমনঃ
A university.
A useful instrument.
A user.
A European country.
A one eyed person.
Definite article: the
The ব্যবহারে তিনটি অবস্থা স্বরণ রাখতে হবেঃ
1. যে noun এর জন্য আমরা Article ব্যবহার করবো সেটি সম্পর্কে বক্তা এবং শ্রোতা উভয়জনই যদি অবগত থাকেন বা জানেন তাহলে the হবে। আর যদি না জানেন তাহলে a/an হবে।
Give me the pen.
Shut the door.
Would you mind caring the bag.
2. এমন একটি কথা বা আলোচনা হচ্ছে যা সম্পর্কে পূর্বে কথা বা আলোচনা করা হয়েছে তার পূর্বে the বসে। ।
Is that the boy you telling me about?
I found a beautiful dog. I would like to give Jui the cat.
3. একটি বিষয় নিয়ে কথা হচ্ছে যেটি একটিই হয় দ্বিতীয়টি হয়না তার পূর্বে the বসে। যেমনঃ the earth. The moon. The Taj Mahal.
সাধারন একটি বিষয়, বস্তু, বা প্রাণী নিয়ে
Method 1
Countable
Uncountable
Countable Nouns: যে noun গুলোকে আমরা গগনা করতে পারি তাই Countable Noun. Countable Nouns গুলোকে আমরা পৃথক করতে পারি। যেমনঃ Pen, country, game, river. Book
A book. Two books. Three books. Ten books.
Singular Plural
A pen Five pens
A river Many rivers
A country Ten countries.
An umbrella Two umbrellas
Rule: noun কে singular এবং countable দিয়ে প্রশ্ন করলে যদি দুটির উত্তরেই yes হয় তাহলে উক্ত noun এর পূর্বে a/an বসে।
প্রশ্ন করুনঃ noun টি কি countable?
আবার noun টি কি singular?
যদি দুটির উত্তরেই yes হয় তাহলে উক্ত noun এর পূর্বে a/an ব্যবহার করুন।
1. There is _____ book in the table.
2. Rana has _____ expensive car.
3. _____ liar is disliked by all.
4. The parliament house of Bangladesh is ____ highly expensive building.
5. Ours is ____ independent country.
6. Mr. Bright is ____ European.
7. Bangladesh is ____ independent country.
Uncountable nouns: যে noun গুলোকে আমরা গগনা করতে পারিনা বা করি না তাই uncountable Noun. uncountable Noun এর পুর্বে article বসেনা ।
1. ____ Water is an important element.
2. _____ Honesty is the best policy.
3. ______ Poverty is one of our main problems.
4. ___ Truthfulness is a noble virtue.
5. ______ Beauty is an essential object of art.
6. _____ Rice is our main food.
ব্যতিক্রমঃ uncountable Noun এর পরে যদি of থাকে তাহলে uncountable Noun টির পুর্বে the ব্যবহার করতে হবে। structure: ______ uncountable Noun + of+……..
example:
Patriotism inspires a man to dedicate his life for ____ freedom of his country.
A true thinks for _____ betterment of his
Method 2
Proper: (নামবাচক) কোন কিছুর বিশেষ নাম কেই proper noun বলে । এই noun কে আমরা নাম ধরে ডাকতে পারি। সাধারণত কোন ব্যক্তি, স্থান, বা বস্তুর বিশেষ নাম কে বোঝাই । Proper noun এর পুর্বে Article বসে না। যেমনঃ
___ Shakib AL Hasan is a cricketer.
_____ Dhaka is the capital of Bangladesh.
Exception :
কোন ব্যক্তিকে না বুঝিয়ে যদি তার গুনকে বোঝায় তাহলে সেই ব্যক্তির নামের পূর্বে article ব্যবহার করা হয়। যেমনঃ
I see you are a Mashrafee.
I see you are a Nazrul.
Nazrul is the Byron of Bengali literature.
Person _____ adjective থাকলে the হবে।
Alexander the Great
Akbar the great
Mother Teresa the kind
Common noun : কোন কিছুর সাধারন নাম কে common noun বলে।
____ Kona is a girl.
____Cricket is a game.
_____ Bangladesh is an independent country.
_____ Polash is a student.
_____ Bangla is a language.
_____ Paris is a city.
_____ Nazrul is a writer.
ব্যতিক্রমঃ 1: man এবং woman দ্বারা যদি জাতি বোঝায় তাহলে এদের পুর্বে article বসে না। যেমনঃ
___ Man is mortal.
____Woman is fond of ornaments.
ব্যতিক্রমঃ2:
Michael Madhu
Method 3
Concrete
Abstract
Many _____ singular noun
Answer: a/an
1. Many _____ visitor comes to visit The parliament house of Bangladesh everyday.
2. Many ____ man is not conscious of the importance of diligence.
Many _____ plural noun = [×]
1. Many _____ visitors come to visit The parliament house of Bangladesh everyday.
2. Many ____ men are not conscious of the importance of diligence.
Answer: [×]
The + adjective = NP
The poor, the rich, the oppressed, the religious, the ruled, the honest, the bookish
___ industrious can prosper in life.
Holy books এর পূর্বে the বসে
The Quran, the Bible
Epics:
The Iliad, the Mahabharata, the Ramayana, The Shahnama
Language and Nationality
কিছু ভাষা এবং জাতির নাম বা জাতীয় পরিচয় আছে যেগুলো একই। তাই সেইসব শব্দ থাকলে শব্দটি ভাষা নাকি কোনো ভাষার লোক বা জাতীয়তা বোঝাচ্ছে তা চিহ্নিত করতে হবে।
ভাষা হলে (×) হবে।
English is an international language.
The book is written in Greek.
কোনো ভাষার লোককে বোঝালে a/an হবে।
Mr. William is an English.
Hector was a Greek.
জাতীয়তা বোঝালে a/an হবে।
সমগ্র জাতিকে বোজালে the হবে।
A great many, a number of, a lot of, a good number of, a large number of, a few, a little, a bit of, a good deal of, a great deal of, a large amount of, a couple of, a majority of, a result, as a consequence, tell a lie, on the hand, on the contrary, in the long run, speak the truth, in the same way, at the same time, at the very beginning,
Go for a walk, go for a swim, go for a drive,
have a look, have a try, have a go, have a wash,
Some important phrases:
make a noise, have a weakness, have a headache, have a stomach ache, have a thirst, have a great thirst, fly into a rage, run a temperature,
as a result, As a consequence, tell a lie, speak the truth, tell the truth, on the other hand, On the contrary, in the same way, at the same time, at the very beginning, play a vital role, play an important role, the key to......... a great many, from down to dusk , from an early age, Go a long way, the rest, the rest of,
In a body, in a hurry, in a nutshell, in a fix, in a temper, to take an interest, quite a bit.
Holly books
The Quran, the Bible, the Mahabharata, the Iliad, the shahnama, Ramayan,
South, north, east, West,
Southern, northern, eastern, western
By the gallon, by the litre, By the dozen, by the hour,
Single designation
The Prime Minister, the chairman, the principal, the headmaster, the manager,
Quite +a/an + noun/ noun phrase
He’s quite a good player.
she is quite a beauty.
• It's quite a small room.
• We had to wait quite a long time.
• This is quite a different problem.
• She's quite a beauty.
• We found it quite a change when we moved to London.
• He's quite the little gentleman, isn't he?
Rather + a/an noun/ noun phrase
It was rather a difficult question.
Ronnie is rather an honest man.
She worked as a secretary, or rather, a personal assistant.
But + a/an + noun/ noun phrase
You are but a child.
He is but a liar.