শায়েস্তাগঞ্জের খবর

শায়েস্তাগঞ্জের খবর Shaistaganj, Hobiganj.

18/07/2024
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও টিউবওয়েল চুরি।চুরকে ধরিয়ে দিনআজ সকাল ৭টায় এই চুরি হয়েছে। আর রাতে...
23/02/2024

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও টিউবওয়েল চুরি।
চুরকে ধরিয়ে দিন
আজ সকাল ৭টায় এই চুরি হয়েছে।
আর রাতে ৪টি সিলিং ফ্যান সহ আরো গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে।

এটা হচ্ছে বাংলাদেশের 🇧🇩 ভিসা।আপনারা অনেকেই হয়তো আগে দেখেননি।
25/11/2023

এটা হচ্ছে বাংলাদেশের 🇧🇩 ভিসা।
আপনারা অনেকেই হয়তো আগে দেখেননি।

চুনারুঘাটে দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড❗ স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণের দায়ে দায়ের করা মামলায় দুই যুবক...
24/11/2023

চুনারুঘাটে দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড❗
স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণের দায়ে দায়ের করা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। একই সাথে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল, জেলার চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের সফিক মিয়ার পুত্র শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর পুত্র সালাউদ্দিন (২০)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মোঃ শিপন আহমেদ জানান, আসামীরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামের আব্দুল হকের বতস ঘরে কৌশলে প্রবেশ করে তার স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এ ঘটনায় আব্দুল হকের কন্যা বাদী হয়ে ৪ অক্টোবর আসামীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় ১০ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনেরই স্বাক্ষ্য গ্রহন শেষে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামী সালাউদ্দিন পলাতক ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট আবুল মনছুর চৌধুরী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

মাধবপুরে দুই ডাকাত আটক নাহিদ মিয়া, মাধবপুরঃ মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভ...
24/11/2023

মাধবপুরে দুই ডাকাত আটক
নাহিদ মিয়া, মাধবপুরঃ মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা'র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ফুল মিয়া'র পুত্র এনু মিয়া (৪৮) ও কসবা উপজেলার বিনাউটি গ্রামের হাবিল মিয়া'র পুত্র শাহীন মিয়া (৪২) কে আটক করে।

এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের ১৪/১৫ জন সহযোগী পালিয়ে গেছে । এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। পলাতক ডাকাতদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ডাক্তারের পরিবর্তে চিকিৎসা দিচ্ছেন ইন্টার্নীরাস্টাফ রিপোর্টারঃ নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল। ২৫০ শয্যা...
13/11/2023

ডাক্তারের পরিবর্তে চিকিৎসা দিচ্ছেন ইন্টার্নীরা
স্টাফ রিপোর্টারঃ নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল। ২৫০ শয্যায় রূপান্তর হলেও চিকিৎসার মান বাড়েনি। ডাক্তাররা থাকেন প্রায় সময়ই গল্পগুজবে ব্যস্ত, আর ইন্টার্নীরাই হচ্ছে চিকিৎসা সেবার একমাত্র ভরসা। তাদের ভুল ওষুধ লিখার কারণে অনেক রোগী সুস্থ থেকে অসুস্থ হয়ে পড়েন। আবার কেউ কেউ ওষুধ খেয়ে সাইড এফেক্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন।

ইমার্জেন্সি ওয়ার্ডে সার্বক্ষণিক একজন ডাক্তার থাকার কথা থাকলেও বেশির ভাগ সময় থাকেন না। আর এই না থাকার সময়টায় দায়িত্ব পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এমতাবস্থায় গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা পরেন চরম ভোগান্তিতে। কাউকে না পেয়ে ইমার্জেন্সিতে গিয়ে ইন্টার্নীর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। এমন অভিযোগ শত শত রোগীর। সচেতন মহল মনে করছেন ২৫০ শয্যায় রূপান্তর হলেও ওই হাসপাতালে চিকিৎসার মান খুবই নাজুক।

গতকাল রবিবার রাত ৮টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাক্তারের চেয়ার খালি, তার অবর্তমানে ইন্টার্নীরাই রোগীদের চিকিৎসা করে যাচ্ছেন। সদর হাসপাতালের এক ডাক্তার জানান, ইন্টার্নীরা শুধু পেশার মাপতে পারবেন। এ ছাড়া ডাক্তারের নির্দেশে প্রেসক্রিপশন লিখতে পারেন। তবে চিকিৎসকের অবর্তমানে প্রেসক্রিপশন লিখলে ভুল হবেই। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুমিন চৌধুরী জানান, বিষয়টি দেখে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

দরিদ্র ট্রাকচালক কে অর্থ দিয়ে সাহায্য করছে এক পুলিশ ভাই 🙃মানবতা এখনো বেঁচে আছে 🫡
13/11/2023

দরিদ্র ট্রাকচালক কে অর্থ দিয়ে সাহায্য করছে এক পুলিশ ভাই 🙃
মানবতা এখনো বেঁচে আছে 🫡

১২০ বস্তা চিনিসহ হবিগঞ্জের ৭ পাচারকারী আটক❗স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে হবিগঞ্জের ৭ জন সহ ১১ জনকে আটক করেছে ...
03/11/2023

১২০ বস্তা চিনিসহ হবিগঞ্জের ৭ পাচারকারী আটক❗
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে হবিগঞ্জের ৭ জন সহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ভারতীয় ১২০ বস্তা চিনিসহ দু’টি পিকআপ গাড়ি ও দু’টি প্রাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

গত বুধবার সকাল ৭টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার সামনে চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়। পরে ওইদিনই বিকেলে আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকার অলিউর রহমান জুলহাস (৩০) ও তার ভাই জসিম উদ্দিন (২৮), চুনারুঘাট উপজেলার শনখলা গ্রামের হাবিবুর রহমান হাবিব (২৯), একই উপজেলার দণি হাতুন্ডা গ্রামের মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), উত্তর সাঙ্গর গ্রামের আনোয়ার হোসেন (৩২), বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের আনহার মিয়া (২৫), সুনামগঞ্জ সদর উপজেলার বরপাড়া এলাকার মাসুম মিয়া (২৪), বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪) ও শরিফ আহমদ (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ওসি মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এ চোরাই চালানটি আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) অলক দাশ বাদী হয়ে মামলা করেন। পরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলাজুড়ে হরতাল পালনে ছাত্রদল কর্মীদের দেখা যাচ্ছে।  হাতে লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান করছে তাঁরা ।  ছবি সূত্র : ইন্টারন...
03/11/2023

জেলাজুড়ে হরতাল পালনে ছাত্রদল কর্মীদের দেখা যাচ্ছে। হাতে লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান করছে তাঁরা ।
ছবি সূত্র : ইন্টারনেট

Address

Shaistaganj
Hobiganj
3301

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when শায়েস্তাগঞ্জের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share