Hatia Nahu-Sarf & Qiraat Institute

Hatia Nahu-Sarf & Qiraat Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hatia Nahu-Sarf & Qiraat Institute, Educational Research Center, Burirchar, Hatiya.

আলহামদুলিল্লাহ!হাতিয়া নাহু-সরফ এন্ড কিরাত ইনস্টিটিউট-এর কার্যক্রম এখন কুমিল্লা-তেও ছড়িয়ে পড়ছে।আল্লাহ তাআলা এই খেদমতক...
09/05/2026

আলহামদুলিল্লাহ!
হাতিয়া নাহু-সরফ এন্ড কিরাত ইনস্টিটিউট-এর কার্যক্রম এখন কুমিল্লা-তেও ছড়িয়ে পড়ছে।
আল্লাহ তাআলা এই খেদমতকে আরো কবুল করুন। 🤍
📍মাশরিকুল হুদা বালিকা আলিম মাদ্রাসা

এসএসসি/দাখিল/ভোকেশনাল সমমান পরিক্ষা-২০২৬ অংশগ্রহণকারী বিশেষ করে Hatia Nahu-Sarf & Qiraat Institute-এর শিক্ষার্থী সহ সকল ...
21/04/2026

এসএসসি/দাখিল/ভোকেশনাল সমমান পরিক্ষা-২০২৬ অংশগ্রহণকারী বিশেষ করে Hatia Nahu-Sarf & Qiraat Institute-এর শিক্ষার্থী সহ সকল পরিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। 🤍
তোমাদের এই পরিশ্রম যেন মা-বাবা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করে এবং তোমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয় এই কামনা করি।
اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও ইনশাআল্লাহ সফলতা তোমাদেরই হবে। 🤲

দেরিতে হলেও রমাদানব্যাপী কুরআন কোর্সে অবদান রাখা প্রায় ২০ জনের মত প্রশিক্ষক ও প্রশিক্ষিকাকে সম্মানজনক হাদিয়া প্রদান কর...
22/03/2026

দেরিতে হলেও রমাদানব্যাপী কুরআন কোর্সে অবদান রাখা প্রায় ২০ জনের মত প্রশিক্ষক ও প্রশিক্ষিকাকে সম্মানজনক হাদিয়া প্রদান করা হয়েছে। তাঁদের নিষ্ঠা ও আন্তরিকতায় এই খেদমত সফলতা লাভ করেছে।
রব তাঁদের কুরআনের এই খেদমত কবুল করুন এবং উত্তম জাযা দান করুন।
ইনস্টিটিউটের জন্য সকলের কাছে দোয়া কামনা।

হাতিয়া নাহু-ছরফ এন্ড ক্বিরাত ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকেসকল প্রশিক্ষক/প্রশিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ...
20/03/2026

হাতিয়া নাহু-ছরফ এন্ড ক্বিরাত ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে
সকল প্রশিক্ষক/প্রশিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে,
মাহদি হাছান আল-জামী
প্রতিষ্ঠাতা-পরিচালক,
হাতিয়া নাহু-ছরফ এন্ড ক্বিরাত ইনস্টিটিউট।
#পবিত্রঈদুলফিতর #ঈদমোবারক

~রমাদান ব্যাপী ক্বিরাত কোর্স সম্পন্ন~হাতিয়ার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ে স্কুলে আয়োজিত রমাদানব্যাপী "ক্বিরাত কোর্স" আলহা...
18/03/2026

~রমাদান ব্যাপী ক্বিরাত কোর্স সম্পন্ন~
হাতিয়ার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ে স্কুলে আয়োজিত রমাদানব্যাপী "ক্বিরাত কোর্স" আলহামদুলিল্লাহ আজ ২৮ রমাদানে পরীক্ষার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে যাঁরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, সম্মানিত ম্যানেজিং কমিটি, প্রশিক্ষক/প্রশিক্ষিকা,সকল শুভাকাঙ্ক্ষী, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট কেন্দ্রের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকবৃন্দ সবার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনাদের দোয়া ও সহযোগিতায় এই খেদমত অব্যাহত থাকুক এই কামনাই করি।

আল্লাহ তাআলা সকলের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এটিকে আমাদের জন্য নাজাতের উসিলা বানান।

27/02/2026

জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদ্রাসায় আমাদের কার্যক্রম। ধন্যবাদ দ্বীপের হৃদয়
https://www.facebook.com/share/v/1BRfdcqtEG/

24/02/2026

أَنْزَلَ اللَّهُ الْقُرْآنَ لَيْلَةَ الْقَدْرِ
একটি আয়াত, অসংখ্য ব্যাকরণিক সৌন্দর্য এই তারকীব বিশ্লেষণে থাকছে নাহু-সরফের সূক্ষ্ম আলোচনা। চলুন, আয়াতের গঠন বুঝে ইলমে গভীর হই।

19/02/2026

Hatia Nahu-Sarf & Qiraat Institute -এর উদ্দেশ্য ও অঙ্গীকার, নাহু-সরফ ও ক্বিরাতের বিশুদ্ধ ও গবেষণাভিত্তিক জ্ঞান পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

আলহামদুলিল্লাহ, একঝাঁক নিষ্ঠাবান ও অভিজ্ঞ আলেম প্যানেল এই মিশনে কাজ করছেন এবং ইনশাআল্লাহ করে যাবেন।
এই খেদমতের জন্য আপনাদের দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি।

আগ্রহী প্রার্থীদেরকে ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপে CV পাঠানোর জন্য আহ্বান করা হলো। hatianahusarfinstitute506@gmail.com অথবা ...
23/01/2026

আগ্রহী প্রার্থীদেরকে ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপে CV পাঠানোর জন্য আহ্বান করা হলো।
[email protected] অথবা 01885-790083

হাতিয়া নাহু-সরফ এন্ড ক্বিরাত ইনস্টিটিউট কর্তৃক আয়োজিতরমজান মাস ব্যাপি নাহু-সরফ কোর্স-২০২৬ইং(নাহু-সরফ কুরআন ও হাদীস বুঝ...
22/01/2026

হাতিয়া নাহু-সরফ এন্ড ক্বিরাত ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত
রমজান মাস ব্যাপি নাহু-সরফ কোর্স-২০২৬ইং

(নাহু-সরফ কুরআন ও হাদীস বুঝার মূল চাবিকাঠি)
রমজান—আত্মশুদ্ধি ও ইলম অর্জনের শ্রেষ্ঠ সময়।
এই বরকতময় মাসে আরবি ব্যাকরণ (নাহু–সরফ) শিখে কুরআন ও হাদীস বুঝার পথে এক ধাপ এগিয়ে যেতে আপনাদের জন্য রমজান মাস ব্যাপি বিশেষ স্পেশাল নাহু-সরফ কোর্সের আয়োজন।

🎯 কোর্সের উদ্দেশ্য
✔️কুরআনের ভাষা (আরবি) বুঝার ভিত্তি তৈরি।
✔️নাহু–সরফের ভয় দূর করে সহজ ও প্রায়োগিক শিক্ষা।
✔️মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থী ও কামিল/দাওরায়ে হাদিস ফারেগিনদের জন্য উপযোগী কোর্স।

📚 কোর্সে যা যা শেখানো হবে
✔️ মিযানুস সরফ ও মুনশায়েব সম্পূর্ণ মুখস্থ করন।
✔️যে কোন শব্দের তাহকীক করার যোগ্যতা অর্জন।
✔️মিয়াতে আমেল মুখস্থ ও ব্যবহার শিখন।
✔️হেদায়েতুন্নাহু থেকে ইলমে নাহু শিক্ষা দান।
✔️সফওয়াতুল মাসাদির থেকে মুখস্ত করন।
✔️কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে ইজরা।
✔️এরাব বিহীন মূল কিতাব পড়ার যোগ্যতা অর্জন।
✔️ ইংলিশ গ্রামারের সমন্বয়ে পাঠদান।
✔️সমাপনী পরিক্ষার মাধ্যেমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা ও কোর্স শেষ উত্তীর্ণদেরকে ক্রেস্ট ও সদন প্রদান করা হবে।
👨‍🏫 ক্লাস নিবেন
মাওঃ নজরুল ইসলাম
মাওঃ মাহদি হাছান আল-জামি
সহ ➡️ অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ

🧭 তত্ত্বাবধান ও নির্দেশনায়
মুফতি ফজলুর রহমান ছারোয়ার কাসেমী
(চেয়ারম্যান)
মুফতি মুস্তাফা আল কাসেমী (উপদেষ্টা)
মাওঃ ইদ্রিস সাহেব (উপদেষ্টা)
মাওঃ সুলতান আহম্মাদ (উপদেষ্টা)
মাওঃ সারোয়ার খান (উপদেষ্টা)
মাওঃ আকবর আলী (সচিব)
মাওঃ মাহবুব রহমানী (পৃষ্ঠপোষক)
মাওঃ মাহদি হাছান আল-জামি (পরিচালক)

📍 কোর্স লোকেশন
মারকাজু ফয়জির রহমান আল-ইসলামিয়া।
বত্তা মার্কেট,বুড়িরচর, হাতিয়া, নোয়াখালী।

🗓️ রমজান মাসব্যাপী
🏠 সুবিধা
আবাসিক
অনাবাসিক
উভয় সুবিধা উপলব্ধ

☎️ মোবাইল: ০১৮৮৫-৭৯০০৮৩

(ভর্তির আসন সীমিত তাই দ্রুত যোগাযোগ করুন)

রমজান শুধু ইবাদতের মাস নয়,
ইলম অর্জনের সেরা মৌসুম।
আজই যুক্ত হন—নিজেকে তৈরি করুন কুরআনের ভাষায়।

21/01/2026

নাহু–সরফের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বাস্তব উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেন।
🎤মাওঃ সুলতান আহাম্মাদ (হাফি.)
অধ্যক্ষ, বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসা।
উপদেষ্টা, হাতিয়া নাহু-সরফ এন্ড ক্বিরাত ইনস্টিটিউট।

Address

Burirchar
Hatiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatia Nahu-Sarf & Qiraat Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share