জাহাজমারা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Hatiya
  • জাহাজমারা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

জাহাজমারা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঐতিহ্যের বন্ধন, আগামী দিনের প্রেরণা।

13/08/2026

📢 আমন্ত্রণ বার্তা
আগামী শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে একটি ছোট্ট চা-চক্রের আয়োজন করা হয়েছে।
📍 স্থান: পুলিশ প্লাজা, গুলশান-১, ঢাকা
🗓️ দিন: আগামী শুক্রবার
⏰ সময়: সন্ধ্যা
ঢাকায় বসবাসরত জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে উক্ত চা-চক্রে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।
আশা করি, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সুন্দর একটি মিলনমেলার পরিবেশ তৈরি করবেন। ❤️
সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।

"নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর ভাষ্যমতে"জাহাজমারা উচ্চ বিদ্যালয় হাতিয়ার অন্যতম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ২৬ ব্যা...
11/08/2026

"নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর ভাষ্যমতে"

জাহাজমারা উচ্চ বিদ্যালয় হাতিয়ার অন্যতম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ২৬ ব্যাচের আগের ইতিহাস ঘাটলে দেখা যায় এই স্কুলের ফলাফল সবসময়ই বেশ ভালো ছিল। তবে বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে ২৬ ব্যাচের এই ফলাফলকে একেবারে খারাপ বলা চলে না—পাশের হারের দিক থেকে স্কুলটি উপজেলায় ৪র্থ স্থান অধিকার করেছে। পাশাপাশি, এবার মোট ৬ জন শিক্ষার্থী এ+ পেয়েছে, যার মধ্যে একজন হাতিয়া উপজেলায় প্রথম হয়েছে এবং আরেকজন মানবিক (আর্টস) বিভাগ থেকে এ+ অর্জন করেছে—যা হাতিয়ার শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে সত্যিই একটি বিরল ঘটনা।
​এতকিছুর পরও কিছু মৌলিক ও গুরুতর কারণ রয়েছে, যার কারণে স্কুলের সামগ্রিক ফলাফল আরও ভালো হতে পারত না এবং আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি। নিচে সেই কারণগুলো তুলে ধরা হলো:
​১. শিক্ষক রাজনীতি
​স্কুলে শিক্ষকদের মধ্যকার রাজনীতি দিন দিন বেড়েই চলেছে। অনেক শিক্ষকই তাদের গুরুত্বপূর্ণ ক্লাস বা পাঠদান বাদ দিয়ে রাজনৈতিক প্রোগ্রামে ব্যস্ত থাকেন। ২৬ ব্যাচ হিসেবে আমরা নিজেরাও এর সরাসরি সাক্ষী। শিক্ষকদের এই রাজনৈতিক ব্যস্ততা দিন দিন স্কুলটির জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।
​২. ছাত্র রাজনীতি ও বিশৃঙ্খলা
​এবারের ফলাফলের ওপর ছাত্র রাজনীতির নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। বিশেষ করে, আমাদের ব্যবসা শিক্ষা (কমার্স) বিভাগের প্রায় ৮০% শিক্ষার্থী ফেল করার পেছনে এটিই প্রধান কারণ। স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে অংশ নেওয়া, পড়াশোনা বাদ দিয়ে শুধু মারামারি করার জন্য গ্রুপ তৈরি করা (যেমন—সায়েন্সের সাথে কয়েক দফায় আমাদের মারামারি হয়েছিল), শিক্ষকদের সম্মান না করা, ক্লাস ফাঁকি দেওয়া, ক্লাসের সময় টয়লেটে গিয়ে ধূমপান করা এবং স্কুল পালিয়ে বাজারের দোকানের পেছনে গিয়ে সময় কাটানো—এসব ছিল তাদের নিত্যদিনের রুটিন। এছাড়া তারা নিজেরাও পড়াশোনা করতে চাইত না এবং শিক্ষকেরাও তাদের ঠিকমতো শাসন বা নিয়ন্ত্রণ করতেন না।
​৩. কোচিং সিন্ডিকেট ও বাণিজ্যিকীকরণ
​কোচিং ব্যবসার কারণে অনেক ছেলে-মেয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। এমনকি এই কোচিং বাণিজ্যের বলি হয়েই মিল্টন স্যারকে স্কুল ছাড়তে বাধ্য করা হয়েছে (এর পেছনে আরও বড় একটি ঘটনা রয়েছে)। মিল্টন স্যারের সাথে যা হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত এবং আমাদের কাছে এর যথেষ্ট প্রমাণ রয়েছে। মূলত প্রাইভেট ও কোচিং ব্যবসার আধিপত্য টিকিয়ে রাখতেই তাঁকে স্কুল থেকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ আমরা দেখেছি, বাংলাবাজার স্কুলে নিজস্ব শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান ও রসায়নে MCQ-তে ২৫ এর মধ্যে অনায়াসেই ২৩-২৪ নম্বর নিশ্চিত করত।
​স্কুলের শিক্ষকেরা চান না আমরা বাইরে কোথাও কোচিং করি। যারা বাইরে পড়ে, তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এমনকি টেস্ট বা অন্যান্য পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে, যার ভুক্তভোগী আমরা নিজেরাও। বলতে গেলে, পুরো স্কুলটাকে একটা কোচিং ব্যবসার আখড়া বানিয়ে ফেলা হয়েছে।
​এখানে এমন অনেক ঘটনা রয়েছে যা বলে শেষ করা যাবে না। তবে সত্যি বলতে, এসব সমস্যার জন্য মূলত শিক্ষকেরাই বেশি দায়ী।
​আমাদের সিনিয়র ভাইয়াদের প্রতি আকুল আবেদন—স্কুলটাকে যেকোনো মূলе রাজনীতিমুক্ত ও কোচিংমুক্ত করার উদ্যোগ নিন। এই দুটি বিষয় দূর করতে পারলে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ সমস্যার চিরস্থায়ী সমাধান হয়ে যাবে এবং আমাদের স্কুল হারানো ঐতিহ্য ফিরে পাবে।

এসএসসির রেজাল্ট ২০২৬ইং।পাশের হার ৫৬.২০%
10/08/2026

এসএসসির রেজাল্ট ২০২৬ইং।
পাশের হার ৫৬.২০%

জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ চট্টগ্রাম কমিটিরমাসিক বর্ধিত সভা গতকাল শুক্রবার সংগঠনের উপদেষ্টা ...
01/08/2026

জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ চট্টগ্রাম কমিটির
মাসিক বর্ধিত সভা গতকাল শুক্রবার সংগঠনের উপদেষ্টা জনাব এনামুল হক (এনায়েত)এর অনুমতি ক্রমে, সভাপতি জনাব আলী মুর্তজার সভাপতিত্বে চট্টগ্রামস্থ দ্বীপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে সংগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গতকালকে সভায় আমরা যে সকল বিষয়গুলো নিয়ে সকল সদস্য ঐক্যমত পোষণ করেছেন তা নিম্মে দেওয়া হলো।
১. আমাদের আগের সিদ্ধান্ত ছিল প্রতি দুই মাস পর একটি সভার আয়োজন করা ।এখন তা পরিবর্তন করে প্রতি তিন মাস পর ( ত্রৈমাসিক) সভা করা।
2. জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বাৎসরিক উপ-বৃত্তি আয়োজন করা ।
3. জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদেরকে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী প্রদান /বিতরণ করা।
4. হতদরিদ্র ,ঝরে পড়া ,মেধাবী শিক্ষার্থীদের কে শিক্ষার উপকরণ এবং আর্থিক সহযোগিতা করা।
5. স্কুলের আর্থিক অসচ্ছল অসুস্থ ছাত্র ছাত্রীদেরকে সহযোগিতা করা।
6. আমাদের আগস্ট মাসে যে অনুষ্ঠানটি করার কথা ছিল তা পরিবর্তন করে নভেম্বর মাসে করার সিদ্ধান্ত হয়েছে।
7. স্কুলের ২০০৩ ব্যাচের একজন শিক্ষার্থীর ছেলের ক্যান্সার রোগে আক্রান্ত তার জন্য যার যার সমর্থ্য অনুযায়ী সহযোগিতা করা।
৮. স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে কলেজ এবং ইউনিভারসিটির ভর্তি পরীক্ষার জন্য শহরের আবাসিক আবাসন ব্যবস্থা করা।
9. চট্টগ্রাম কমিটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ** শিক্ষা **স্বাস্থ্য **ঐক্য
অবশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।

24/07/2026

একটি ছোট গল্প: "রবিনের পরিচয়"

জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ চলছে।

রবিন এসে বলল,
— "আমি তো এসএসসি পাশ করিনি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে পারিবারিক কারণে স্কুল ছাড়তে হয়েছিল। তাহলে কি আমি সদস্য হতে পারব না?"

পাশে দাঁড়ানো একজন সিনিয়র হাসিমুখে বললেন,
— "অ্যালামনাই মানে শুধু এসএসসি পাশ করা নয়। অ্যালামনাই হলো এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তুমি এই স্কুলে পড়েছ, এই স্কুলের স্মৃতি তোমারও আছে। তাই তুমি আমাদেরই একজন।"

রবিন অবাক হয়ে বলল,
— "তাহলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়লেও সদস্য হওয়া যাবে?"

সিনিয়র উত্তর দিলেন,
— "অবশ্যই। আমাদের লক্ষ্য সনদ নয়, সম্পর্ক। যে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং বিদ্যালয়ের সঙ্গে নিজের পরিচয়কে গর্বের সঙ্গে ধারণ করে, সে-ই আমাদের অ্যালামনাই পরিবারের সদস্য হতে পারে।"

রবিনের মুখে হাসি ফুটে উঠল। সে সদস্যপদের ফরম পূরণ করল এবং বলল,
— "আজ বুঝলাম, অ্যালামনাই শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিকড়ের বন্ধন।"

তার মানে ঃ

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হলো বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে একত্রিত করা। তাই শুধু এসএসসি পাশ করলেই সদস্য হওয়া যাবে—এমন বাধ্যবাধকতা থাকা জরুরি নয়; সংগঠনের গঠনতন্ত্রে চাইলে বিদ্যালয়ে নির্দিষ্ট শ্রেণি (যেমন অষ্টম শ্রেণি) পর্যন্ত অধ্যয়নকারীদেরও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। অনেক অ্যালামনাই সংগঠনেও শুধু স্নাতক নয়, বিদ্যালয়ে নির্দিষ্ট সময় অধ্যয়ন করা প্রাক্তন শিক্ষার্থীদের সদস্যপদের সুযোগ দেওয়া হয়।

শ্রদ্ধাঞ্জলিআজ জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবকতুল্য শিক্ষক জনাব মরহুম ইউসুফ স্যারের ৪র্থ মৃত্যুবার্ষিকী।শিক্...
24/07/2026

শ্রদ্ধাঞ্জলি
আজ জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবকতুল্য শিক্ষক জনাব মরহুম ইউসুফ স্যারের ৪র্থ মৃত্যুবার্ষিকী।
শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একজন মানুষের চরিত্র, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের কারিগর। ইউসুফ স্যার তাঁর আদর্শ, স্নেহ ও নিষ্ঠার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে আজও অম্লান হয়ে আছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম ইউসুফ স্যারকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরের বাগিচায় পরিণত করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আমীন।

জাহাজমারা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লক্ষে ২১ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠনের জন্য প্রস্তাব।___________...
23/07/2026

জাহাজমারা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লক্ষে ২১ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠনের জন্য প্রস্তাব।

________________________________________
১. অন্তর্বর্তীকালীন সার্চ কমিটি
• জাহাজমারা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে অতি দ্রুত ২১ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হবে।
• সার্চ কমিটি বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ, অঞ্চল ও সর্বাধিক সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর মতামত গ্রহণের মাধ্যমে একটি যোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও প্রতিনিধিত্বশীল ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব করবে।
• সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গঠিত প্রথম কার্যনির্বাহী কমিটি অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি হিসেবে ২ (দুই) বছর দায়িত্ব পালন করবে।
________________________________________
২. লক্ষ্য ও উদ্দেশ্য
ক। বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা।
খ। বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করা।
গ। মেধাবী, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান।
ঘ। প্রাক্তন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহযোগিতা করা।
ঙ। পুনর্মিলনী, জাতীয় দিবস, ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা।
চ। মানবিক, সামাজিক, দুর্যোগকালীন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
________________________________________
৩. সদস্যপদ
• জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার যোগ্য হবেন।
• নির্ধারিত সদস্য আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত সদস্য ফি প্রদান সাপেক্ষে সদস্যপদ প্রদান করা হবে।
• সদস্যপদ নিম্নরূপ হবে—
 সাধারণ সদস্য
 আজীবন সদস্য
________________________________________
৪. কার্যনির্বাহী কমিটি (মোট ২৭ অথবা ২৯সদস্য)

সভাপতি
সিনিয়র সহ-সভাপতি
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক
সাংগঠনিক সম্পাদক
সহ-সাংগঠনিক সম্পাদক
কোষাধ্যক্ষ
দপ্তর সম্পাদক
প্রচার ও প্রকাশনা সম্পাদক
তথ্য ও যোগাযোগ (আইসিটি) সম্পাদক
শিক্ষা ও বৃত্তি সম্পাদক
সাংস্কৃতিক সম্পাদক
ক্রীড়া সম্পাদক
সমাজকল্যাণ সম্পাদক
নারী বিষয়ক সম্পাদক
আইন বিষয়ক সম্পাদক
কার্যনির্বাহী সদস্য
________________________________________
৬. উপদেষ্টা পরিষদ
১। প্রধান উপদেষ্টা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।
২। সম্মানসূচক উপদেষ্টা: বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
৩। উপদেষ্টা সদস্য: বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ (প্রয়োজন অনুযায়ী ৫–১০ জন বা তার অধিক)।
________________________________________
৭. কমিটির মেয়াদ
১। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২ (দুই) বছর।
২। মেয়াদ শেষে গঠনতন্ত্র অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
________________________________________
৮. অর্থ ব্যবস্থাপনা
১। অ্যাসোসিয়েশনের নামে একটি বা একাধিক ব্যাংক হিসাব পরিচালিত হবে।
২। সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ—এই তিনজনের মধ্যে যেকোনো দুইজনের যৌথ স্বাক্ষরে অর্থ উত্তোলন করা যাবে।
৩। প্রতি অর্থবছরে অন্তত একবার নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের নিকট উপস্থাপন করতে হবে।
৪। অ্যাসোসিয়েশনের সকল আর্থিক কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গঠনতন্ত্রের বিধান অনুযায়ী পরিচালিত হবে।
________________________________________
৯. গঠনতন্ত্র সংশোধন
গঠনতন্ত্রের কোনো ধারা সংশোধন, সংযোজন বা বাতিল করার জন্য কার্যনির্বাহী কমিটির সুপারিশক্রমে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কমপক্ষে দুই-তৃতীয়াংশ (২/৩) ভোটে তা অনুমোদিত হতে হবে।
________________________________________
১০. বিলুপ্তি
বিশেষ প্রয়োজনে অ্যাসোসিয়েশন বিলুপ্ত করার সিদ্ধান্ত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কমপক্ষে তিন-চতুর্থাংশ (৩/৪) ভোটে গৃহীত হবে। বিলুপ্তির ক্ষেত্রে অবশিষ্ট সম্পদ ও অর্থ বিদ্যালয়ের কল্যাণমূলক কাজে বা সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবহার করা হবে।

06/06/2026

Final Match Full Video | ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট -২০২৬ | জাহাজমারা উচ্চ বিদ্যালয় | Hatiya

29/05/2026

ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট -২০২৬ | জাহাজমারা উচ্চ বিদ্যালয় | প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন

Address

Jahajmara
Hatiya
3890

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাহাজমারা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share