25/09/2026
কেউ খেলছে, কেউ দৌড়াচ্ছে,
কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছে—
আর কেউ হয়তো প্রথমবারের মতো বুঝছে,
স্কুল মানে শুধু পড়াশোনা নয়,
স্কুল মানে বন্ধুত্ব, আনন্দ আর সুন্দর কিছু স্মৃতি।
কয়েক বছর পর হয়তো এই দিনের সবকিছু মনে থাকবে না,
কিন্তু এই হাসিগুলো…
এই একসঙ্গে কাটানো মুহূর্তগুলোই
হয়তো থেকে যাবে শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে।
Vocal: Fariha Nill