25/10/2024
ডেটা টাইপ (Data Type)
ভ্যারিয়েবল সাধারণত চার ধরণের তথ্য সংরক্ষণ করতে পারে। এই চার ধরণের কি ওয়ার্ড হলোঃ
int
char
float
double
এই চারটি হলো সি এর ডেটা টাইপ।
চলক ঘোষণা (Variable Declaration)
সি ভাষায় যেকোনো ভ্যারিয়েবল ব্যবহার করতে হলে তা কোডের শুরুতে declare করে নিতে হয়। নিচের মতো করতে পারি আমরা-
int age;
age=16;
এখানে প্রথম লাইনে বলা হয়েছে age নামে একটা ভ্যারিয়েবল আছে যা int ধরণের ডেটা সংরক্ষণ করে। এটাই মূলত declare করে নেওয়া। এরপরের লাইনে age ভ্যারিয়েবলের মান 16 সেট করা হয়েছে। এটাকে চাইলে নিচের মতো করেও করা যায়।
int age =16;
এখানে age একটি ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবলের নামকরণ করতে চারটি নিয়ম মানতে হয়।
১. ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার a-z এবং A-Z এর মধ্যে যেকোনোটি এবং _ (underscore) হতে পারবে।
যেমনঃ age, Age, deshi5, paka_tomato, _roll এগুলো সঠিক নামকরণ।
, 1apple এগুলো ভুল কারণ আমরা নামের শুরুতে কোনো special character (@, *, / etc) এবং সংখ্যা ব্যবহার করতে পারবো না।
২. ভ্যারিয়েবলের নামের শুরুতে আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো না তবে শেষে ব্যবহার করা যাবে।
যেমনঃ 2even, 3odd এগুলো ভুল কারণ নামের শুরুতে সংখ্যা ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে even2, odd3 এভাবে দিলে সঠিক হতো।
৩. ভ্যারিয়েবলের নামে কোথাও _ (underscore or dash) বাদে অন্য কোনো special character (@, *, / etc) ব্যবহার করা যাবে না।
যেমনঃ , ami-taqi, you+bad এগুলো ভুল নামকরণ হবে, তবে _you, ami_taqi, you_bad এগুলো সঠিক নামকরণ।
৪. ভ্যারিয়েবলের নামে হিসেবে সি প্রোগ্রামের কোনো Keyword ব্যবহার করা যাবে না। এই keyword গুলো শুধু বিশেষ কাজের জন্য ব্যবহার করা যাবে তাই keyword কে ভ্যারিয়েবলের নাম দিলে কোডে ভুল দেখাবে!