মাওলানা ইসমাঈল খান

মাওলানা ইসমাঈল খান

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাওলানা ইসমাঈল খান, Tutor/Teacher, Makhal Road, Hathazari.

27/04/2023

ঈদ উৎযাপনের নামে যে বেহায়াপনা শুরু হয়েছে! আমার ভয় হয় কখন যে আল্লাহর গজব নেমে আসে....
আল্লাহতা'আলা সকলকে দ্বীন-ধর্ম বুঝার ও মানার তাওফিক দান করুন।
আমিন....

25/04/2023

একটি বিশেষ এলান,

আগামী পহেলা মে ১০শে শাওয়াল রোজ সোমবার ”আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল” মাদ্রাসা খোলা হবে ।
পুরাতন এবং নতুন ছাত্র ভাইদেরকে জানানো যাইতেছে যে , আপনারা যথাসময়ে মাদ্রাসায় চলে আসলে ভালো হয় ।

সোমবারে সিট দেওয়া হবে ।
মঙ্গলবার থেকে ভর্তি শুরু হবে । ইনশাআল্লাহ ।

আর একটি খুশির খবর।
দুজন নতুন ওস্তাদ রাখা হয়েছে ।
একজন , হযরত মাওলানা আল আমিন সাহেব গাজীপুর ।
দ্বিতীয়জন , হযরত মাওলানা আবুল বাশার সাহেব নেত্রকোনা । দোয়া রইল। দোয়া করবেন ।
মাদ্রাসার সমস্ত নিয়ম-কানুন মেনে চলার মনমানসিকতা নিয়ে আসলে ভালো হয় । হযরতে মুফতি আজম রহমতুল্লাহি আলাইহির যে কানুন রয়েছে , তার মধ্যেই আমাদের জন্য অবশ্যই উপকার রয়েছে । আমরাও মেনে চলব , আপনারাও মেনে চলবেন। ইনশাআল্লাহ ।
আল্লাহ পাক আমরা সবাইকে সুন্নতের উপর চলার তৌফিক দান করুন । আমিন.....

11/03/2023

#ওযিফায়ে ফয়জিয়া- (২১)

#তাওবার নামায

#পরিচয়: কোন গুনাহ হয়ে গেলে নফল নামাযের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।

#ফযিলত: হযরত আবু বকর (রা:) থেকে বর্ণিত রাসূল (সা.) ইরশাদ করেন, যখন কোন বান্দাহ গুণাহ করে ফেলে অত:পর ভালভাবে পবিত্রতা অর্জন করে দুই রাকাত নামায পড়ে (কৃত গুনাহ থেকে) আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। (আবু দাউদ- ১২৫১)

#তাওবার নামাযের সময়: গুনাহ ক্ষমা চাওয়ার পূর্বে।

#রাক’আত সংখ্যা: দুই রাক’আত।

#নামাযের পদ্ধতি: নফলের নিয়তে দুই রাক’আত নামায আদায় করে আল্লাহতাআলার কাছে ক্ষমা চাওয়া।

09/03/2023

#সফরের নামায

#পরিচয়: সফরে যাওয়ার সময় এবং সফর থেকে ফিরে এসে নফল নামায পড়া।

#ফযিলত: রাসূল (সা:) ইরশাদ করেন, যখন কোন ব্যক্তি সফরে যাওয়ার ইচ্ছা করে তখন সে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা রেখে যায় সেটা হলো দুই রাক’আত (সফরের) নফল নামায। (মুসান্নাফে ইবনে আবী শায়বা-৪৯১২)

অন্য হাদীসে রাসূল (সা:) ইরশাদ করেন, যখন তুমি ঘর থেকে বের হও তখন দুই রাক’আত নামায পড়। এই দুই রাক’আত তোমাকে বাহিরের অনিষ্ট থেকে রক্ষা করবে আর যখন তুমি যখন ঘরে প্রবেশ কর তখন দুই রাক’আত নামায পড়। এই দুই রাক’আত তোমাকে ভিতরের অনিষ্ট থেকে রক্ষা করবে। (বাযযার- ৮৫৬৭, বায়হাক্বী - ৩০৭৮)

#সফরের নামাযের সময়: সফরের যাওয়ার সময় এবং সফর থেকে ফিরে আসার পর।

#রাক’আত সংখ্যা: দুই রাক’আত।

#নামাযের পদ্ধতি: নফলের নিয়তে দুই দুই রাক’আত নামায আদায় করা।

08/03/2023

#ওযিফায়ে ফয়জিয়া- (১৯)

#হাজতের নামায

#পরিচয়: যে কোন প্রয়োজনের সময় নফল নামায পড়ে আল্লাহ তাআ’লার কাছে চাওয়া।

#ফজিলত: নির্দিষ্ট পদ্ধতিতে হাজতের নামায আদায় করে যে দুআ করে সে দুআ’ই আল্লাহ তাআলা কবুল করেন। (তরগীব ১/২৭৫)

#হাজতের নামাযের সময়: যখন প্রয়োজন দেখা দেয় তখন। (নামাযের নিষিদ্ধ সময় ব্যতিত)

#রাক’আত সংখ্যা: দুই রাক’আত।

#নামাযের পদ্ধতি: নফলের নিয়তে দুই রাকাআত নামায আদায় করে নিম্নে বর্ণিত দুআ’টি পড়বে অত:পর আল্লাহতাআ’লার নিকট নিজের প্রয়োজনের জন্য দুআ করবে।

#হাজতের নামাযের দুআ: (তিরমিযি-৪৭৯, ইবনে মাজাহ-১৩৮৪) لااله الاالله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العلمين أسئلك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اثم لاتدع لى ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا مريضا الا شفيته ولاحاجة هى لك رضا الا قضيتها ياارحم الراحمين

#বি. দ্র: দুআ করার সময় আগে ও পরে দরুদ শরীফ পড়বে।

07/03/2023

#ওযিফায়ে ফয়জিয়া- (১৮)

#এস্তেখারার নামায

#পরিচয়: যখন কোন কাজের ইচ্ছা পোষণ করে তখন নির্দিষ্ট পদ্ধতিতে দুই রাক’আত নফল নামায আদায় করা।

#ফযিলত: এস্তেখারার নামাযের দ্বারা আল্লাহপাকের পক্ষ থেকে সঠিক সমাধান পাওয়া যায়।

#এস্তেখারার সময়: রাত্র-দিনের যে কোন সময়ে (নিষিদ্ধ সময় ব্যতিত)

#রাক’আত সংখ্যা: দুই রাক’আত।

#নামাযের পদ্ধতি: কোন কাজের ইচ্ছা করলে এস্তেখারার নিয়তে দুই রাক’আত নামায পড়বে তারপর আল্লাহর প্রশংসা ও রাসূল (সা:) এর দরুদ শরীফ পড়ে এস্তেখারার দুআ পড়বে। দুআয় যখন ان هذا الامر এই শব্দে পৌছবে, তখন মনে মনে সে কাজের কথা স্মনণ করবে।

#এস্তেখারার দুআ:
اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسئلك من فضلك العظيم فانك تقدر ولااقدر وتعلم ولااعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذاالامر خير لى فى دينى ومعاشى وعاقبة امرى وعاجل امرى واجله فاقدره لى ويسره لى ثم بارك لى فيه وان كنت تعلم ان هذاالامر شر لى فى دينى ومعاشى وعاقبة امرى وعاجل امرى واجله فاصرفه عنى واصرفنى عنه واقدر لى الخير حيث كان ثم ارضنى به

#এস্তেখারার ফলাফল: এস্তেখারা করার পর অন্তর কোন একটি বিষয়ের উপর স্থির হয়ে যাবে। অথবা যে কাজটি কল্যাণকর তা সম্পাদনের পথ সুগম হয়ে যাবে। এস্তেখারার পর স্বপ্নে কোন কিছু দেখা জরুরী নয়। তবে মাঝে মাঝে স্বপ্নেও ইঙ্গিত পাওয়া যায়। যদি একবার এস্তেখারা করার পর কোন ফলাফল প্রকাশ না হয়, তাহলে বারবার করতে হবে। আল্লাহ তা’আলা এক সময় অন্তর স্থির করে দিবেন।

06/09/2022

#শোক_সংবাদ

আজ রাত 12:00 ঘটিকায় মেখল হামিয়ুসসুন্নাহ মাদ্রাসার প্রধান মুফতি ইব্রাহিম খান সাহেব (রহ.) (আব্বাজান) ইন্তেকাল ফরমাইয়াছেন....
انا لله وانا اليه راجعون ........
আজ দুপুর ২ঃ০০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামায অনুষ্ঠিত হবে।

03/09/2022

(১৭)

#তাহিয়্যাতুল মসজিদ ( মসজিদে প্রবেশের নামায)

#পরিচয়: মসজিদে প্রবেশ করে অন্য কোন আ’মল করার পূর্বে নফল নামায আদায় করা।

#ফযিলত: এই নামাযের দ্বারা রাসূল (সা:) এর সুন্নাতের অনুসরণ হয়। কেননা রাসূল (সা:) ইরশাদ করেছেন, তোমরা মসজিদে প্রবেশ করলে দুই রাক’আত নামায (তাহিয়্যাতুল মসজিদ) না পড়ে বসবে না। (বুখারী- ১১৬৭, মুসলিম- ৭১৪)

#তাহিয়্যাতুল মসজিদের সময়: মসজিদে প্রবেশ করে অন্য কোন আ’মল করার পূর্বেই।

#রাক’আত সংখ্যা: দুই রাক’আত।

#নামাযের পদ্ধতি: নফলের নিয়তে দুই রাক’আত নফল নামায আদায় করবে।

02/09/2022

(১৬)

#তাহিয়্যাতুল অযু ( অযুর নামায)

#পরিচয়: অযু করার পর দুই রা’আত নফল নামায আদায় করা।

#ফযিলত: রাসূল (সা:) ইরশাদ করেন, যে ভালভাবে অযু করে অত:পর কোন প্রকার ভুল করা ব্যতিত ( অর্থাৎ পূর্ণর মনযোগ সহকারে) দুই রাক’আত নফল নামায আদায় করে তার পিছনৈর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ( বুখারী- ১৬২, মুসলিম- ৩৩৬)

#তাহিয়্যাতুল অযুর সময়: অযু করার পর অযুর অঙ্গ প্রত্যঙ্গ শুকানোর পূর্বে।

#রাক’আত সংখ্যা: দুই রা’আত।

#নামাযের পদ্ধতি: নফলের নিয়্যতে দুই রা’আত নামায আদায় করবে।

01/09/2022

(১৫)

#তাহাজ্জুদের নামায

#পরিচয়: রাতের শেষ প্রহরে ছুবহে ছাদিকের পূর্বে নফল নামায পড়া।
#ফযিলত:
عن ابى هريرة (رض) قال قال رسول الله (ص) افضل الصلوة بعد الفريضة صلاة الليل
হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেন, ফরয নামাযের সর্বোত্তম নামায হলোরাত্রের নামায (তাহাজ্জুদের নামায) (মুসলিম-১১৬৩)

قال رسول الله (ص) عليكم بقيام الليل فانه دأب الصالحين قبلكم وهو قربة لكم الى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الاثم
রাসূল (সা.) ইরশাদ করেন, তাহাজ্জুদ অবশ্যই পড়িও, এটি তোমাদের পূর্ববর্তী নেক লোকদের ত্বরীক্বা এর দ্বারা আপন রবের নৈকট্য লাভ হয়, গুণাহ মাফ হয় এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। (তিরমিযী- ৩৫৪৯)

#তাহাজ্জুদের সময়: রাতের শেষ ষষ্ঠমাংশ ছুবহে ছাদিকের পূর্ব পর্যনাত।

#রাক’আত সংখ্যা: চার থেকে বারো রাক’আত পর্যন্ত।
নামাযের পদ্ধতি: নফলের নিয়তে দুই রাক’আত দুই রাক’আত করে বার রাক’আত নামায আদায় করবে।

31/08/2022

(১৪)
#আওয়াবীনের নামায

#পরিচয়: মাগরিবের নামাযের পর নফল নামায পড়া।

#ফযিলত: قال رسول الله (ص) من صلى بعد المغرب ست ركعات لم يتكلم بينهن بسوء عدلن له بعبادتى ثنتى عشر سنة

হযরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন যে, রাসূলে আকরাম (সা:) ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের নামাযের পর কোন প্রকার অনর্থক কথাবার্তা না বলে ছয় রাক’আত নফল (আওয়াবীনের) নামায আদায় করে তার বার বৎসর ইবাদাতের সমপরিমাণ সওয়াব লাভ হয়।
অন্য বর্ণনা মতে আওয়াবীনের নামায বিশ রাক’আত। যে তা আদায় করবে তার জন্য তৈরী করা হবে।
#আওয়াবীনের সময়: মাগরিবের ফরয নামাযের পর দুই রাক’আত সুন্নাতে মুআক্কাদাহ পড়ার পর।
#রাক’আত সংখ্যা: ছয় থেকে বিশ রাক’আত পর্যন্ত।
নামাযের পদ্ধতি: নফলের নিয়তে দুই রাক’আত দুই রাক’আত করে ছয় রাক’আত বা বিশ রাক’আত নামায আদায় করবে।

28/08/2022

( ১৩)
খ.
হযরত আবু দারদা রা. বলেন যে, রাসূলে আকরাম (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি চাশতের দুই রাকা’আত নফল নামায আদায় করে সে আল্লাহ তা’আলার ইবাদত হতে গাফেল বান্দাদের অন্তর্ভুক্ত হবে না। আর যে ব্যক্তি চার রাকা’আত নফল নামায আদায় করে তাঁকে ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভূক্ত করেন। আর যে ব্যক্তি ছয় রাকা’আত নফল নামায আদায় করে, আল্লাহ তা’আলা তাকে অনুগত বান্দাদের মধ্যে অন্তর্ভূক্ত করে নেন। আর যে ব্যক্তি বারো রাকা’আত নফল নামায আদায় করে, আল্লাহ ত ‘আলা তার জন্য জান্নাতে একটি মহল তৈরী করেন। ( তাবরানী)

#চাশতের সময়: সূর্য আসরের সময় পশ্চিম দিকে যতটুকু ঢলা থাকে সকালবেলা সূর্য পূর্বদিকে ততটুকু ঢলা থাকা অবস্থায়।

#রাক’আত সংখ্যা: দুই থেকে বারো রাক’আত পর্যন্ত।

#নামাযের পদ্ধতি: নফলের নিয়তে দুই রাক’আত দুই রাক’আত করে নামায আদায় করবে।

Want your school to be the top-listed School/college in Hathazari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Makhal Road
Hathazari
4330