Katirhat High School

Katirhat High School

Share

Katirhat High School is one of the best and oldest school in Chittagong.Join all ex and present students of KHS in this page.STAY CONNECTED

Join all the Ex and Present students of KATIRHAT HIGH SCHOOL in this page. It's the largest page of KHS....

18/09/2023

আমাদের সকলের পরম শ্রদ্ধেয় মিহির কান্তি শীল স্যার আজ ভোরবেলা পরলোক গমন করেন। উনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি!

28/07/2023

কাটিরহাট উচ্চ বিদ্যালয় S.S.C রেজাল্ট ২০২৩

Institution: KATIRHAT HIGH SCHOOL (EIIN: 104413)
Centre: HATHAZARI-3, Thana/Upazilla: HATHAZARI, Zilla: CHATTOGRAM
No. of Students: { Examinee: 84, Appeared: 83, Passed: 72, Percentage of Pass: 86.75, GPA 5: 7 }
---------------------------------------------------- : BUSINESS STUDIES : ----------------------------------------------------
532097[2.44], 532099[3.33], 532100[4.39], 532101[4.44], 532102[4.11], 532103[3.67], 532104[3.78], 532105[3.33], 532106[3.89],
532107[3.78], 532108[4.33], 532109[3.72], 532110[3.17], 532111[3.67], 532112[3.17], 532113[4.11], 532114[4.33], 532115[3.33],
532116[3.50], 532117[3.33], 532118[3.61], 532119[3.44], 532120[3.33], 532121[3.44], 532122[3.50], 532123[3.78], 532124[3.50],
532125[3.33], 532126[3.22], 532127[3.78], 532128[3.78], 532129[3.67], 532130[3.94], 532132[3.06], 532133[3.83], 532134[3.44],
532135[3.11], 532136[3.67] =38
532098[F1 ], 532131[F1 ], 705913[F1 ], 705914[F1 ], 705915[F1 ], 705916[F1 ] =6
------------------------------------------------------- : HUMANITIES : -------------------------------------------------------
320104[2.06], 320105[2.28], 320106[3.39], 320107[2.89], 320108[2.78], 320109[2.94], 320110[2.39], 320111[3.72], 320112[2.72],
320113[2.78], 320114[3.11], 320115[2.17], 320116[2.11], 320117[2.28], 320119[2.56], 320120[2.56] =16
320118[F1 ], 705912[F1 ] =2
-------------------------------------------------------- : SCIENCE : --------------------------------------------------------
118105[5.00], 118106[5.00], 118107[5.00], 118108[5.00], 118109[5.00], 118110[5.00], 118111[4.61], 118112[4.94], 118113[4.39],
118115[4.72], 118116[4.61], 118117[4.33], 118118[4.72], 118119[4.72], 118123[4.44], 118124[5.00], 118125[3.44], 118126[3.67] =18
118114[F1 ], 118120[ABS.], 118121[F2 ], 118122[F1 ] =4
---------------------------------------------- : END OF RESULT [ D20230727 ]

Photos from Katirhat High School's post 09/09/2021

অভিনন্দন, ৪২ তম বিসিএস ( স্বাস্থ্য) ক্যাডার সুপারিশপ্রাপ্ত কাটিরহাট উচ্চ বিদ্যালেয়র ২০০৯ ব্যাচের এলামনাস ডা.
মুহাম্মদ ফারুক ও ২০১০ ব্যাচের এলামনাস ডা. মুহাম্মদ নাসির।

আপনাদের ভবিষ্যৎ পথচলা শুভ হোক।

Photos from Katirhat High School's post 17/10/2020

কাটিরহাট উচ্চ বিদ্যালয়
প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ১৯৬৯ ব্যাচ প্রতিনিধিদের মতবিনিময় ও কমিটি গঠন ---------
১৭ অক্টোবর ২০২০ শনিবার
স্থান----
আবদুল ওয়াদুদ সেরেস্তাদার মিলনায়তন

সভাপতি -- মো. নুরুল আমিন

প্রধান অতিথি-
শিমুল কান্তি মহাজন,
প্রধান শিক্ষক,

বিশেষ অতিথি -

জনাব মো. শাহনেওয়াজ হোসাইন চৌধুরী,
প্রাক্তন শিক্ষানুরাগী সদস্য,
ম্যানেজিং কমিটি

জনাব সোহরাব হোসাইন চৌধুরী,
অভিভাবক সদস্য,
ম্যানেজিং কমিটি

এস এম জুলফিকার,
সহকারী প্রধান শিক্ষক

সঞ্চালনায়--
জনাব মো. শাহজাহান,
আহবায়ক,
১৯৬৯ ব্যাচ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ

বক্তব্য রাখেন---
সর্বজনাব এস এ মোহাম্মদ আলী,দিদারুল আলম, মো.খায়রুল হক,মো. আবদুল বারী, আহমদ কবির , মো. ইউনুছ

14/10/2020

১৭ অক্টোবর২০২০ শনিবার সকাল১০ টায় কাটিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৯৬৯ ব্যাচের মিলন মেলায় সকলে আমন্ত্রিত।

Photos from Katirhat High School's post 27/09/2020

গত কাল হামজার বাগে কাটিরহাট উচ্চ বিদ্যালয় 1969 ব্যাচ এর ১ম সভায় আহ্বায়ক কমিটি করা হয়,
আগামি ১৭ অক্টোবর ২০২০ সকাল ১০ টায় কা.উ.বি প্রাক্তন ছাত্র মিলনায়তনে ১৯৬৯ ব্যাচ কমিটি গঠন করার জন্য ২য় মিটিং অনুষ্ঠিত হবে।

15/09/2020

১২ সেপ্টেম্বর, ২০২০
--------------------------------
সুপ্রিয় শুভার্থী,

আসসালামু আলাইকুম
সকলকে জানাচ্ছি অনাবিল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
১৯৩৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আমাদের প্রানপ্রিয় প্রতিষ্ঠান কাটিরহাট উচ্চ বিদ্যালয় হাঁটি-হাঁটি পা-পা করে ৮৭ বছর পার করতে যাচ্ছে।চট্টগ্রামের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য সর্বজনবিদিত।

এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কেউ কেউ উচ্চতর শিক্ষায়,কেউ কেউ কর্মজীবনে দেশে - বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে অধিষ্ঠিত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন এবং কেউ কেউ পারিবারিক জীবনে কর্মব্যস্ততায় দিন অতিবাহিত করছেন।

ইতিহাসকে কালের বিস্মৃতির অতল গহ্বরে নিমজ্জিত হতে না দিয়ে অক্ষয় করে রাখার মানসে,এ ইতিহাসকে আগামী প্রজন্মের হাতে তুলে দেয়ার মহান প্রয়াসে বিদ্যালয় পরিচালনা পরিষদ বর্তমান ও প্রাক্তন শিক্ষক - শিক্ষার্থী সমন্বয়ে " প্রীতি সম্মিলন " আয়োজন এর পরিকল্পনা নিয়েছে।
শৈশব ও কৈশোরের অনেক স্মৃতি বিজরিত মাধ্যমিক শিক্ষাস্তরে হাস্য কলকাকলীতে মুখরিত বিদ্যালয় আঙ্গিনায় সতীর্থ অগ্রজ - অনুজদের সাথে একটি দিন সফলতার শিখরে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানমালার পরিকল্পনা রয়েছে।
এতে কেবলমাত্র শিক্ষার্থীরাই আনন্দঘন কৈশোরের স্মৃতিময় বিদ্যালয় অঙ্গনে মুখরিত হয়ে উঠবে না, বরং পিতৃসম শিক্ষকমণ্ডলী তাদের দূরে যাওয়া শিক্ষার্থীদের হৃদয়ের উষ্ণতায় অভিসিক্ত হবেন।

এ লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপন্হা নির্ধারণে আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার বেলা ৩ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক প্রতিনিধিদের সাথে বর্তমান পরিচালনা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
স্বাস্হ্য বিধি অনুসরণ পূর্বক ও সামাজিক দূরত্ব মেনে সভা পরিচালিত হবে।

এতে যথাসময়ে সকলের উপস্থিতি, সুচিন্তিত মতামত এবং পরামর্শ তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে জ্ঞান, মেধা ও মননের সম্মিলনে সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবে -- এ দৃঢ় বিশ্বাস।
এ অনুষ্ঠান বিদ্যালয়ের ঐতিহ্যের স্মারক হিসেবে মহিমায় প্রদীপ্ত থাকবে চিরকাল।

শুভেচ্ছান্তে-----

শিমুল কান্তি মহাজন
প্রধান শিক্ষক ও সচিব
কাটিরহাট উচ্চ বিদ্যালয়
simulmohajan@gmail. com

25/08/2020

তারিখ---২৩ আগস্ট, ২০২০
কাটিরহাট উচ্চ বিদ্যালয়
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম
-------------------------------------------------

সুপ্রিয় শুভার্থী,
অনেক ত্যাগ-তিতীক্ষা,সংগ্রাম -সংকট আর হার্সোৎফুল্ল বিজয়ের বারতা ধারণ করে, অনেক জ্ঞানীগুণী, দেশপ্রেমিক ' বীর' এর জন্মদানের গর্বে গর্বিত রূপধারন কালের নীরব সাক্ষী হয়ে ১৯৩৩ থেকে ২০২০ পর্যন্ত কাটিরহাট উচ্চ বিদ্যালয় তার প্রতিষ্ঠার ৮৭ বৎসর পূর্ণ করেছে।
এ বিদ্যালয় শুধু শিক্ষায় নয় - ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় যুগে যুগে উল্লেখযোগ্য অবদান রেখেছে ।
লব্ধ প্রতিষ্ঠ শিক্ষকগণ এই স্কুলের শিক্ষাদান কার্যে ব্রতী ছিলেন।এঁরা সকলেই আদর্শবান শিক্ষক ছিলেন। এ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গণ,সহকারী প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষকবৃন্দ যাদের সাধনা, ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে এ বিদ্যালয় ধন্য হয়েছে।তাঁদের শিক্ষাদান পদ্ধতি, ছাত্রদের প্রতি আন্তরিক স্নেহ-মমতা, স্কুলের সর্বাঙ্গীণ উন্নতির জন্য ঐকান্তিক প্রচেষ্টা স্কুলের অগ্রগতির ইতিহাসে উজ্জ্বল অক্ষরে চিরকাল চিহ্নিত হয়ে থাকবে।
মরহুম আবদুল ওয়াদুদ সেরেস্তাদার এর নেতৃত্বে এলাকাকে আলোকিত করার জন্য যাঁরা শ্রম দিয়ে -অর্থ দিয়ে -বিত্ত দিয়ে শিক্ষার দীপ্ত মশাল হাতে এগিয়ে এসেছিলেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
ইতিহাসকে কালের বিস্মৃতির অতল গহ্বরে নিমজ্জিত হতে না দিয়ে অক্ষয় করে রাখার মানসে, এ ইতিহাসকে আগামী প্রজন্মের হাতে তুলে দেয়ার মহান প্রয়াসে বিদ্যালয় পরিচালনা পরিষদ "প্রাক্তন শিক্ষক- শিক্ষার্থী প্রীতি সম্মিলন "আয়োজন এর ইচ্ছাপোষণ করেছে।
এ আয়োজনের উদ্দেশ্য বিগত দিনের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে উজ্জ্বলতর অনাগত ভবিষ্যতের পথে যাত্রার সোপান রচনা করা,বিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা আত্মত্যাগের মহিমা রেখে গেছেন তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।
এ প্রীতি সম্মিলনে প্রাক্তন শিক্ষার্থীদের শৈশব ও কৈশোরের বিদ্যাপীঠে ফেলে আসা আনন্দময় দিনগুলো উজ্জ্বল হয়ে উঠবে।প্রাক্তন শিক্ষার্থীরা অতীতের সোনালী অধ্যায়ের পাতাগুলো স্মৃতির আলেয়া থেকে স্মরণের আলোয় উদ্ভাসিত করবে।নূতন ইতিহাস, নূতন ঐতিহ্য নির্মাণ করতে আগামীদের অনুপ্রেরণা যোগাবে।
এ আয়োজনকে সমৃদ্ধ করতে ২৩ আগস্ট ২০২০ রবিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত নিম্নরূপ---

*** প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে।

**** ব্যাচ ভিত্তিক নিজেরাই পৃথক সভা( ভার্চুয়াল / স্বাস্হ্য বিধি অনুসরণ পূর্বক) আয়োজন করে প্রতি ব্যাচ হতে কমপক্ষে দু' জন প্রতিনিধির নাম,মোবাইল নাম্বার ও যোগাযোগের বিস্তারিত ঠিকানা আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয় ই-মেইলে ( Katirhaths.edu@ gmail.com) পাঠানোর জন্য প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধ করা যাচ্ছে।

*** তাছাড়া ব্যাচ ভিত্তিক প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার্থে নিম্নোক্ত সম্মানিত শিক্ষকবৃন্দকে ( যাঁরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী) দায়িত্ব প্রদান করা হয়েছে ----

--------১৯৩৩--১৯৭০ ব্যাচ --
জনাব শিমুল কান্তি মহাজন -
প্রধান শিক্ষক ---
মোবাইল নাম্বার --০১৮১৯-১৭৭৩৩৬

---------১৯৭১--১৯৮০ ব্যাচ --
জনাব মুহাম্মদ বাদশা আলম --
সিনিয়র শিক্ষক --
মোবাইল নাম্বার--০১৮১১-১৯২৯৮৮

--------১৯৮১-- ১৯৯০ ব্যাচ --
জনাব অরুণ কুমার দে --
সহকারী শিক্ষক --
মোবাইল নাম্বার --০১৮১৬-১০৪১৮৪

--------১৯৯১--২০০০ ব্যাচ--
জনাব অছিউদ্দিন --
সহকারী শিক্ষক --
মোবাইল নাম্বার--০১৮১৬-৩৮৬৯১২

-----২০০১--২০১০ ব্যাচ --
জনাব মঈনুদ্দিন বুলবুল -
সহকারী শিক্ষক --
মোবাইল নাম্বার --০১৮২২-২২৫১৬২

------ ২০১১--- ২০২০ ব্যাচ---
জনাব কামরুল হাসান ---
সহকারী শিক্ষক --
মোবাইল নাম্বার -- ০১৮১৭-- ২৫৪২৫৬

** ব্যাচভিত্তিক বিস্তারিত তথ্য উপর্যুক্ত সম্মানিত শিক্ষকদের মেসেঞ্জার ইনবক্সেও পাঠানো যাবে।

*** আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক প্রতিনিধিদের সাথে বিদ্যালয় পরিচালনা পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

শুভেচ্ছান্তে----
শিমুল কান্তি মহাজন
প্রধান শিক্ষক
কাটিরহাট উচ্চ বিদ্যালয়

katirhaths.edu

17/08/2020

এই পেইজটি কাটিরহাট হাই স্কুলের অফিসিয়াল পেইজ নয়,
এটি প্রাক্তন ছাত্রদের মত বিনিময়ের একটি মাধ্যম, সাবাই মিলে স্কুলের ইতিবাচক কর্মকান্ডের শরিকদার।প্রয়োজনে প্রাক্তন ছাত্রদের সম্মিলিত কোন সংঠনে এ পেইজ ব্যবহার করা যাবে।ধন্যবাদ।

17/08/2020

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের
আপনারা কে কত সালের ব্যাচ,বর্তমান এড হক কমিঠি৷সকল ব্যাচের সাথে
মত বিনিময় করতে আগ্রহী, করোনা পরবর্তি প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের একটি সম্মিলন করতে আপনাদের প্রতিনিধির নাম মোবাইল নং বিশেষ প্রয়োজন।
ইতি মধ্যে যে সকল ব্যাচ যোগাযোগ করেছেন ৮৫,৮৭,৮৮,
৯১,৯২,৯৫,৯৬,৯৭,৯৮,৯৯,
০১,০২,০৩,০৪,০৫,০৬,০৮,১০,
১১,১২,১৩,১৪ ১৫,১৬,১৮
এবং প্রতিনিধির নাম দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি,
আগামীতে আরো ব্যাচ প্রতিনিধির নাম মোবাইল নং পেলে সকল ব্যাচের প্রতিনিধিদের নিয়ে সভা আহবান করে কর্ম পরিকল্পনা করা হবে ইন শা আল্লাহ।সকলের সহযোগিতার জন্য আবারো অগ্রীম ধন্যাদ

Photos from Katirhat High School's post 05/08/2020

ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সোহরাব হোসাইন চৌধুরীকে
অভিভাবক প্রতিনিধি মনোনীত করায় প্রানঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইউ.এন.ও. হাটহাজারির প্রতি।

02/07/2020

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল ওয়াদুদ সেরেস্তাদার সাহেবের ৬৭ তম মৃত্যুবার্ষিকী আজ।

মহান আল্লাহ তাআলা ওনার কর্মের উসিলায় উনাকে জান্নাতবাসী করুক

Want your school to be the top-listed School/college in Hathazari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Katirhat
Hathazari
4333