المدرسة الامينية حافظ العلوم هاتهزاري

المدرسة الامينية حافظ العلوم هاتهزاري

Share

স্বাগতম আমার ফেসবুক সকল বন্ধুদেরকে

12/02/2025
29/10/2024

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন থেকে পাওয়া উপহার।

08/01/2024

প্রশ্নঃ কোন প্রাণী চোখ বন্ধ রেখে শিকার করে?

04/09/2023

আত্নীয়-স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। এবং কিছুতেই অপব্যয় করো না।

(বনী ইসরাঈল ২৬)

30/08/2023

وعن أبي هُرَيْرَةَ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلائِكَةٌ يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوْا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي الْبَدَنَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي الْكَبْشَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الدَّجَاجَةَ ثُمَّ كَالَّذِي يُهْدِي الْبَيْضَةَ ) رواه البخاري (الجمعة/1416
আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমুআর দিন এলে মসজিদে যতগুলো দরজা আছে তার প্রতিটিতে মালাকগণ (ফেরেশতারা) নিযুক্ত হন এবং তারা আগমনকারীদের নাম ক্রমানুসারে নথি বন্ধ করেন। ইমাম যখন (মিম্বারে) বসেন তখন তারা নথিপত্র গুটিয়ে নিয়ে আলোচনা শোনায় চলে আসেন মসজিদে সর্বপ্রথম আগমনকারী মুসল্লী উট কুরবানীকারীর সমতুল্য, তৎপরে আগমনকারী গরু কুরবানীকারীর সমতুল্য, তৎপরে আগমনকারী মেষ কুরবানীকারীর সমতুল্য, অতঃপর আগমনকারী মুরগী কুরবানীকারীর সমতুল্য, তৎপরে আগমনকারী ডিম দানকারীর সমতুল্য নেকী পাবে।

29/08/2023

عن النبي صلى الله عليه وسلم قال: " ما من مسلم أو إنسان أو عبد يقول حين يمسي وحين يصبح: رضيت بالله ربا، وبالإسلام دينا، وبمحمد نبيا، إلا كان حقا على الله أن يرضيه يوم القيامة "

28/08/2023

হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহর কসম! আমি দিনের মধ্যে ৭০ বারেরও অধিক ইস্তিগফার করি (আল্লাহর কাছে ক্ষমা চাই) এবং তওবা করি।’ সহিহ বোখারি : ২৩২৪

ইস্তিগফার কীভাবে করব : ইস্তিগফার যেকোনো শব্দে করা যায়। ‘আস্তাগফিরুল্লাহ’, এমনকি ‘ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন’ বলে দোয়া করলেও হবে। তবে রাসুলুল্লাহ (সা.) যে বাক্যে ইস্তিগফার করেছেন, সে বাক্যে ক্ষমা চাওয়া নিঃসন্দেহে অতি উত্তম। এখানে হাদিসে বর্ণিত কিছু ইস্তিগফার দেওয়া হলো।

এক. শুধু আস্তাগফিরুল্লাহ বলা। রাসুলুল্লাহ (সা.) নামাজ শেষে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসনাদে আহমদ : ২২৪০৮

দুই. হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, ‘আস্তাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লাইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি’ সে জিহাদের ময়দান থেকে পলায়ন করলেও তাকে ক্ষমা করা হবে।’ আবু দাউদ : ১৫১৭

তিন. হজরত রাসুলুল্লাহ (সা.) মসজিদে অবস্থানকালে একই বৈঠকে একশবার এ দোয়া পাঠ করেছেন‘রাব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।’ সুনানে আবু দাউদ : ১৫১৬

27/08/2023

عَنْ أَبِي هُرَيْرَةَ،قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ قَرَأَ حم الْمُؤْمِنَ إِلَى ‏:‏ ‏(‏إِلَيْهِ الْمَصِيرُ ‏)‏ وَآيَةَ الْكُرْسِيِّ حِينَ يُصْبِحُ حُفِظَ بِهِمَا حَتَّى يُمْسِيَ وَمَنْ قَرَأَهُمَا حِينَ يُمْسِيَ حُفِظَ بِهِمَا حَتَّى يُصْبِحَ ‏"
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সকালে সূরা মু’মিনের হা-মীম থেকে ইলাইহিল মাসীর পর্যন্ত (১,২,৩ নং আয়াত) এবং আয়াতুল কুরসী তিলাওয়াত করবে তবে বিকাল পর্যন্ত এর কারণে তার হিফাযত করা হবে। আর যে ব্যক্তি বিকালে তা পাঠ করবে সকাল পর্যন্ত এর কারণে তার হিফাজত করা হবে।

Want your school to be the top-listed School/college in Hathazari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Rajchandra Chowdhury Road, Near The Bus Stand
Hathazari
4330