27/03/2026
জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদকীয় পাতায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের লেখা আজ ২৮ মার্চ'২৬ প্রকাশিত হয়েছে।
Official page of Naogaon University
27/03/2026
জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদকীয় পাতায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের লেখা আজ ২৮ মার্চ'২৬ প্রকাশিত হয়েছে।
#স্বপ্নের শ্রেণিকক্ষে প্রথম আলোর দিন
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
আজ ২৭ মার্চ, ২০২৬—একটি দিন, যা শুধু একটি তারিখ নয়, বরং এক দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা, এক অদম্য স্বপ্নের দীপ্ত বাস্তবায়ন।সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হলো। এই যাত্রাপথ ছিল না মসৃণ, ছিল না সহজ কোনো গল্পের মতো। সীমিত সামর্থ্য, অপ্রতুল সহায়তা—তবুও থেমে থাকেনি আমাদের অগ্রযাত্রা। সরকারের তেমন কোনো আর্থিক সহযোগিতা ছাড়াই আমরা গড়ে তুলেছি আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টরসমৃদ্ধ শ্রেণিকক্ষ, ডিজিটাল স্মার্টবোর্ডে আলোকিত জ্ঞানচর্চার পরিবেশ।
প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে পরিশ্রম, প্রতিটি শ্রেণিকক্ষের দেয়ালে লেগে আছে স্বপ্নের ছাপ।
ফ্রি ওয়াইফাই সংযুক্ত ক্যাম্পাস, সর্বাধুনিক কম্পিউটার ল্যাব, লেটেস্ট সংস্করণের সহস্রাধিক বই নিয়ে গড়ে ওঠা আধুনিক লাইব্রেরি—এসব কেবল স্থাপনা নয়, এগুলো ভবিষ্যৎ নির্মাণের কারখানা। সুসজ্জিত রিডিংরুমে জ্বলবে আগামী দিনের চিন্তার প্রদীপ। এই মহৎ প্রয়াসে নওগাঁবাসীর সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। তাঁদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা—কারণ এই বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্মিলিত স্বপ্নের নাম।
একজন শিক্ষক হিসেবে আজকের দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনের দিন। ২০২৪ সালের ৭ অক্টোবর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর যে স্বপ্নটি প্রতিনিয়ত আমাকে আলো দেখিয়েছে, তা ছিল—“নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাণ ফিরে আসবে, শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়ায় তৈরি হবে দক্ষ, মানবিক ও চিন্তাশীল এক নতুন প্রজন্ম।”
আজ সেই স্বপ্নের প্রথম অধ্যায় রচিত হলো। সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে হিসাববিজ্ঞান বিভাগে ৪০ জন শিক্ষার্থীর পথচলা শুরু হচ্ছে। এ বছরই আইন বিভাগে শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করবে আরো ৪০ জন।
এই ৮০টি প্রাণ যেন ৮০টি প্রদীপ—যাদের আলো একদিন ছড়িয়ে পড়বে সমগ্র জাতির অগ্রযাত্রায়।
আজকের এই সূচনা শুধু একটি একাডেমিক কার্যক্রমের শুরু নয়—এটি নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন। এটি ইতিহাসের নতুন পৃষ্ঠা উল্টানোর মুহূর্ত। এবং সেই ইতিহাসের ক্ষুদ্র এক অংশ হতে পারা—আমার জীবনের এক অনন্য গৌরব।
এই পথচলায় সার্বিক সহযোগিতা ও প্রেরণার জন্য আমি কৃতজ্ঞতা জানাই—সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি। যাদের দিনরাতের অক্লান্ত পরিশ্রেমের ফসল হলো আজকের এই শুভক্ষণ তারা হলো বিশ্ববিদ্যায়ে কর্মরত আমার প্রতিটি সহকর্মী৷ আমি তাদের কাছে ঋনি।
আজকের এই সূচনা হোক এক নতুন আলোর দিগন্ত—যেখানে জ্ঞান হবে মুক্ত, চিন্তা হবে সাহসী, আর নওগাঁ বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে আগামী বাংলাদেশের।
প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী
উপাচার্য
নওগাঁ বিশ্ববিদ্যালয়
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি৷
19/03/2026
13/03/2026
নওগাঁ বিশ্বদ্যালয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আলাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, জামাতের সেক্রেটারী এ্যাড আবু সায়েম. নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, দেশ টিভির প্রতিনিধি কাজী কামাল, প্রথম আলোর সসাংবাদিক ওমর ফারুক, জিটিভির প্রতিনিধি আব্দুর রউফ পাভেল, নাগরিক টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সুমন আলী, সময় টিভির প্রতিনিধি এম আর রকি, এখন টিভির প্রতিনিধি আব্বাস আলী, বৈশাখী টিভির প্রতিনিধি আরমান হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ
এছাড়াও ইফতারে নওগাঁ'র বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা: হাছানাত আলী বলেন, একাডেমিক কার্যক্রম চালু করার ইচ্ছে ছিলো। অনেক চেষ্টার পর তা সফল হয়েছি। দুই বিষয়ে পাঠদানের অনুমতি মিলেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে। অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষসমুহ পাঠদানের উপযোগী করা হয়েছে। আগামীতে আরো কয়েকটি বিষয় পাঠদানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।তিনি আরো বলেন যে নওগাঁ একটি কৃষিভিত্তিক জেলা। সুতরাং কৃষি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
10/03/2026
আন্তরিক কৃতজ্ঞতা মাননীয় শিক্ষামন্ত্রী স্যারকে।
10/03/2026
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য টিএমএসএস মেডিক্যাল কলেজের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদত্ত ফাস্ট এইড বক্স।
আন্তরিক কৃতজ্ঞতা
টিএমএসএস মেডিক্যাল কলেজ ও টিএমএসএস কর্তৃপক্ষের প্রতি।
#বিশেষ_কৃতজ্ঞতা
রোটারিয়ান ডা. মতিউর রহমান পিএইচডি
উপ-নির্বাহী পরিচালক
টিএমএসএস
08/03/2026
আমার এক বিচারক বন্ধু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর জন্য আইন বিষয়ক লক্ষাধিক টাকার মহামূল্যবান পাঠ্যবই উপহার হিসেবে প্রদান করেছেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিচারক বন্ধুকে আন্তরিক কৃতজ্ঞতা।
07/03/2026
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব সাইট
www.nau.ac.bd
অচিরেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ
Naogaon University – নওগাঁ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়
01/03/2026
প্রিয় মানুষ, আমার একান্ত শুভাকাঙ্ক্ষী, বগুড়ার কৃতি সন্তান ও দক্ষ সংগঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সস্মানিত সিন্ডিকেট সদস্য জনাব মীর শাহে আলম ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ। এই মহৎ মানুষটির প্রতি আমার অবিরাম কৃতজ্ঞতা।
#তারিখ : ১ মার্চ'২০২৬
26/02/2026
#আলহামদুলিল্লাহ!
আজ ২৬ফেব্রুয়ারি '২৬ সকাল ১১ টায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অর্গানোগ্রাম চুড়ান্ত করণ সংক্রান্ত এক সভা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাকক্ষে কমিটির সভাপতি ও ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেনট বিভাগের মাননীয় সদস্য প্রফেসর ড. তানজিম উদ্দীন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাবিত অর্গানোগ্রামের প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন সহ নীতিগত অনুমোদনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। আলহামদুলিল্লাহ! প্রত্যাশার চেয়ে অনেক ভালো কিছু হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সস্মানিত পরিচালক জনাব জামিনুর রহমান, অতিরিক্ত পরিচালক ড. মহিবুল ইসলাম শাখা কর্মকর্তা নূরুল ইসলাম চৌধুরী, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক ইঞ্জিনিয়ার শাহরিয়ার, পরিচালক অর্থ ও হিসাব জনাব সায়েম সহ ইউজির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অসুস্থতা সত্বেও আমি সভায় উপস্থিত ছিলাম।
শিক্ষা উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন ও শুভকামনা বার্তা
নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা জনাব মহদী আমিনকে জানাই গভীর অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নয়—এ একটি জাতির আত্মপরিচয়ের নির্মাণশালা, সভ্যতার ধারাবাহিকতার সেতুবন্ধন, ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন-রচনার কারখানা। সেই মহৎ দায়িত্ব আজ আপনার প্রজ্ঞা ও বিবেকের হাতে ন্যস্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আপনার দূরদৃষ্টি ও নৈতিক দৃঢ়তা শিক্ষাক্ষেত্রে এক নতুন আলোকবর্তিকা হয়ে উঠবে।
আজ যখন বিশ্ব দ্রুত পরিবর্তনের পথে, তখন প্রয়োজন এমন নেতৃত্ব, যিনি জ্ঞানকে মানবিকতার সঙ্গে, প্রযুক্তিকে মূল্যবোধের সঙ্গে এবং আধুনিকতাকে শেকড়ের সঙ্গে যুক্ত করতে পারেন। আমরা প্রত্যাশা করি, আপনার পরামর্শ ও দিকনির্দেশনায় দেশের শিক্ষা ব্যবস্থা হবে আরও অন্তর্ভুক্তিমূলক, গবেষণাভিত্তিক ও ন্যায়সংগত।
নওগাঁ বিশ্ববিদ্যালয় একটি নবীন কিন্তু প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান। উচ্চশিক্ষার প্রসার, গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বিকাশে আমরা আপনার প্রজ্ঞাময় সহায়তা কামনা করি। প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্ন যেন জাতীয় অগ্রগতির মূলধারায় স্থান পায়—এই আকাঙ্ক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মহান আল্লাহ্ আপনাকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও শক্তি দান করুন। আপনার চিন্তা ও কর্মে শিক্ষার আকাশে নতুন প্রভাতের সূচনা হোক—এই প্রার্থনায় নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদা আপনার সাফল্য কামনা করে।
সশ্রদ্ধ শুভেচ্ছান্তে
প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী
উপাচার্য
নওগাঁ বিশ্ববিদ্যালয়।