The IELTS Route

The IELTS Route Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The IELTS Route, School, Habiganj.

Canada🇨🇦 Bachelor: 6.5(6.0)Master’s : 6.5 (6.0)USA🇺🇸Bachelor :5.5 Master’s : 6.0 (5.5) 🇬🇧 UK:Bachelor - 6.0 (nblt 5.5)Ma...
22/10/2025

Canada🇨🇦
Bachelor: 6.5(6.0)
Master’s : 6.5 (6.0)

USA🇺🇸
Bachelor :5.5
Master’s : 6.0 (5.5)

🇬🇧 UK:
Bachelor - 6.0 (nblt 5.5)
Master’s - 6.0 (nblt 5.5)

🇦🇺 Australia:
Diploma - 5.5 (nblt 5.0)
Bachelor - 6.0 (nblt 5.5)
Master’s - 6.5 (nblt 6.0)

🇳🇿 New Zealand:
Diploma - 5.5 (nblt 5.0)
Bachelor - 6.0 (nblt 5.5)
Master’s - 6.0 (nblt 5.5)

🇫🇮 Finland:
Bachelor - overall 6.0
Master’s - overall 6.5

🇩🇰 Denmark:
Bachelor - 6.5 (nblt 6.0)
Master’s - 6.5 (nblt 6.0)

🇱🇹 Lithuania:
Bachelor - 5.5 (nblt 4.5)
Master’s - 5.5 (nblt 5.0)

🇨🇾 Cyprus:
Foundation - overall 4.0
Bachelor - overall 5.0
Master’s - overall 5.0

🇭🇺 Hungary:
Bachelor - 5.5 or without IELTS
Master’s - 5.5 or without IELTS

🇲🇹 Malta:
Bachelor - 5.5 or without IELTS
Master’s - 5.5 or without IELTS

🇰🇷 South Korea:
Bachelor - 5.5 (nblt 5.0)


Follow US


18/10/2025

Today's IELTS Exam Questions (Paper Based):

Questions

Passage-1: Heading Matching + Completing Sentence with Correct Ending + MCQ

Passage-2: Fill in the Blanks (two words) + True / False + Double MCQ

Passage-3: MCQ + Yes No Not Given + Completing Sentence with Correct Ending

রিডিং ভাল করে না পড়লে এক্সাম দিতে যাওয়া উচিত না তাই দয়াকরে সঠিক গাইডলাইন এ না থেকে নিজের উপর কনফিডেন্স না হয়ে এক্সাম এ বসবেন না।
ধন্যবাদ🩷
Follow Us
The IELTS Route
Your Passion, Your Path of Success.

কাজী মুস্তাবিন নূর যেভাবে   এ Band Score 9.0 অর্জন করলেন। ইংরেজি ভাষায় দক্ষতার একটি পরীক্ষা হলো আইইএলটিএস। স্পিকিং, লিসে...
18/07/2025

কাজী মুস্তাবিন নূর যেভাবে এ Band Score 9.0 অর্জন করলেন।

ইংরেজি ভাষায় দক্ষতার একটি পরীক্ষা হলো আইইএলটিএস। স্পিকিং, লিসেনিং, রাইটিং ও রিডিং—এই চার অংশ মিলিয়ে ৯-এর মধ্যে ৭.৫ পেলেই অধিকাংশ শিক্ষার্থী সন্তুষ্ট হন। সেখানে কাজী মুস্তাবীন নূর পেয়েছেন ৯–এ ৯! কীভাবে? সেটাই লিখেছেন তিনি।

ফ্রক পরা ছোট্ট এক মেয়ে ও তার শৌখিন বাবার গল্প শুনুন। মেয়ের বয়স যখন মাত্র কয়েক মাস, তার ‘পাপা’ ঘটাল এক কাণ্ড। রেলস্টেশনের বইয়ের দোকানে পেয়ে গেল কিছু ইংরেজি ক্ল্যাসিক বইয়ের সংক্ষেপিত, ছবিওয়ালা বই; ব্যস, বাড়ি নিয়ে চলল। ওইটুকুন মেয়ে কি শার্লক হোমস, ফ্র্যাঙ্কেনস্টাইন বা গ্রেট এক্সপেকটেশনস পড়তে পারবে? ছবি দেখেও কি কিছু বুঝবে? পাপা বলল, ‘বোঝার বয়স তো আসবেই একসময়।’ ওদিকে আম্মুও শুরু করল ভাষা শেখানোর তোড়জোড়। প্রতিটি জিনিস দেখিয়ে প্রথমে শেখাত তার বাংলা নাম, তারপর ইংরেজি। দেখা গেল, সেই মেয়েটি ক্লাস ফাইভে উঠতে না উঠতেই দুই ভাষাতেই অনেক বই পড়ে ফেলেছে।

বাড়িতে যখন প্রথম কম্পিউটার এল, পাপা তখন মহা উৎসাহে শিখতে বলল ‘টাইপিং’। মেয়ে যখন মোটামুটি টাইপ করা শিখে ফেলল, তখন নতুন নির্দেশনা—প্রতিদিন কিছু না কিছু লেখা চাই। বেড়াতে গেছ? কী দেখেছ, কী কী করলে, কার সঙ্গে গেলে, যাত্রাপথে কী কী ঘটনা ঘটল—ঝটপট ইংরেজিতে লিখে ফেলো। ফন্ট: টাইমস নিউ রোমান। ফন্ট সাইজ ১৪।

স্কুলে গিয়ে মেয়ে পড়ল বিপদে। স্কুলে শিক্ষক প্যারাগ্রাফ লেখা শিখিয়ে দেন। তিনি যেমনটা শেখান, হুবহু তেমনই নাকি লিখতে হবে। দাঁড়ি, কমা, সেমিকোলন—কিচ্ছু বাদ দেওয়া যাবে না! তাই মেয়েটা যখন ‘মাই ক্লাসরুম’ প্যারাগ্রাফে লিখল, ‘আমার ক্লাসরুমের জানালা দিয়ে শিউলি ফুলে ছেয়ে যাওয়া সবুজ মাঠ আর লাল-সাদা দোলনা দেখা যায়,’ তখন শিক্ষক দিলেন কেটে। তবে নিজের লেখার হাত নিয়ে তার আত্মবিশ্বাস কেটে দেওয়া গেল না। কারণ, আম্মু ঠিকই বলল, ‘টিচারের চেয়ে তুমি অনেক ভালো লিখেছ।’

আমিই সেই মেয়ে
যার শুরুটাই এ রকম, তার জন্য বাকি পথটা সহজ হয়ে যায়। আমিই সেই ভাগ্যবতী, যার ভাষার প্রতি ভালোবাসার বীজ বুনে দেওয়া হয়েছে ছোটবেলাতেই, অনেক যত্নে। সবাই নাকি সবকিছুতে ভালো হয় না, আমার ক্ষেত্রেও তাই। অঙ্কে কাঁচা ছিলাম বরাবরই। প্রকৌশলে ভর্তি হলেও খুব বেশি দূর যেতে পারিনি। ভর্তি হয়ে গেলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে। সেই ছেলেবেলায় সাহিত্যের প্রতি ভালোবাসার যে বীজ বাবা বুনে দিয়েছিলেন, সেটা ডালপালা মেলল নর্থ সাউথে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সহায়তা পেয়ে। কিন্তু আমি তো অকর্মার ঢেঁকি, ‘ইঞ্জিনিয়ারিং ড্রপআউট’। ওদিকে আমার সব বন্ধুবান্ধব ভালো ফল করে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে। আমিও সংকল্প নিলাম, ভালো রেজাল্ট ধরে রাখতে হবে, আর বিদেশে গেলে বৃত্তি নিয়েই যেতে হবে।

মডেল: দীপ্তিমডেল: দীপ্তি
আইইএলটিএস এবং আমি
উচ্চশিক্ষা প্রস্তুতির প্রথম বৈতরণি হলো আইইএলটিএস, টোয়েফল, জিআরই, জিম্যাটের মতো পরীক্ষাগুলো। ট্রাম্পের দেশে যাব না বলেই জিআরই দিলাম না, তবে এটিও অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমি যুক্তরাজ্য এবং কানাডাকে পছন্দের তালিকায় রেখেছিলাম বলে শিক্ষাজীবনের শেষ বর্ষে আইইএলটিএস দেব বলে সিদ্ধান্ত নিলাম। অনেকেই স্নাতকের পাশাপাশি এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিয়ে ফেলেন, কিন্তু আমার হাতে সময় ছিল না। কেননা, আমি ছাত্রাবস্থাতেই দু-দুটো চাকরি করছিলাম। নর্থ সাউথে ‘আন্ডারগ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে ছাত্রছাত্রীদের খাতা দেখে, একটি ইংরেজি পত্রিকার সাহিত্য পাতার খণ্ডকালীন কাজ সেরে, আবার সেমিস্টারের পড়াও পড়তে হচ্ছিল নিয়মিত। সিজিপিএ ৩.৯৮ ধরে রেখেছি বহু কষ্টে। এই কষ্ট জলাঞ্জলি দিতে চাইনি।

আইইএলটিএসের প্রস্তুতির জন্য সব মিলিয়ে আমি মাত্র দুই সপ্তাহ সময় পাই। একটি কোচিং সেন্টারে শুধু মক টেস্ট দেব বলে টাকা দিয়ে এসে বইগুলো নাড়াচাড়া করতে বসলাম। প্রথম মক পরীক্ষা দিয়ে দেখি, লিসেনিংয়ে ৬.৫ পেয়ে বসে আছি। আবিষ্কার করলাম, ব্রিটিশ উচ্চারণের কথা শুনে আমার বিশেষ অভ্যাস নেই (কারণ, আমরা হাজার হোক, নেটফ্লিক্স আমলের মানুষ, মার্কিন উচ্চারণ শুনে অভ্যস্ত)। ইউটিউব ঘেঁটে একের পর এক লিসেনিং টেস্ট দিতে থাকলাম, ফলে এই দুর্বলতা কাটিয়ে ওঠা গেল। মহান আল্লাহ যে সর্বক্ষণ আমার সঙ্গে আছেন, তার প্রমাণ আমার দুই সপ্তাহের প্রস্তুতিতে পাওয়া আইইএলটিএস স্কোর। লিসেনিং ও স্পিকিং অংশে ৯, রিডিং ও রাইটিংয়ে ৮.৫ পেয়ে আমার ব্যান্ড স্কোর দাঁড়ায় ৯। পরীক্ষার দুই সপ্তাহ পর পাওয়া স্কোরশিট দেখে মুখে কথা সরছিল না। অধিক আনন্দে পাথর হওয়ার এই অভিজ্ঞতা ভোলার নয়।

আমার পরামর্শ
যেকোনো ভাষা শেখার প্রধান শর্ত immersion, বাংলায় বলা যায় আকণ্ঠ অবগাহন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেমন বাংলার রাজ্যে ডুবে থাকি, তেমনি ইংরেজির চর্চায় সাধ্যমতো ডুবে যেতে হবে। টেবিল-চেয়ারে বসে পড়ার পাশাপাশি প্রতিদিন কয়েকজন বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলা, কিছু ইংরেজি সিরিজ ও সিনেমা দেখা, দিনে একটি ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস ও আপনার দক্ষতা অনুযায়ী প্রচুর বই পড়া এই চর্চার অন্তর্ভুক্ত। তবে হাজার হোক, আইইএলটিএস একটি পরীক্ষা। এখানে পরীক্ষার কিছু কৌশল কাজে লাগালে হাতেনাতে ফল পাওয়া যায় বলেই আমি মনে করি।

লিসেনিং
১. বাক্যগুলোতে কী তথ্য দেওয়া হচ্ছে, লিসেনিং সেকশনে তা কান পেতে শুনতে হবে। বিভিন্ন ধরনের উচ্চারণ শুনে ভয় না পেয়ে দেখুন, কী বলছে বুঝতে পারছেন কি না। বুঝতে পারাটাই অর্ধেক যুদ্ধজয়।
২. কি-ওয়ার্ড বা মূল শব্দগুলো দাগিয়ে ফেলতে হবে। পরীক্ষার সময় যে রেকর্ডিং বাজানো হয়, সেখানে প্রতিটি অংশের প্রশ্নের ওপর চোখ বুলিয়ে নেওয়ার কিছু সময় দেওয়া হয়। সেই সময়টা কাজে লাগিয়ে প্রশ্নে কী চাওয়া হচ্ছে, সে–জাতীয় শব্দ পেনসিল দিয়ে দাগিয়ে নেবেন। তারপর যখন রেকর্ডিংয়ে কথোপকথন শুরু হবে, তখন দেখবেন সেই শব্দগুলোর দিকেই মনোযোগ আকৃষ্ট হবে। তখন চট করে উত্তর লিখে ফেলবেন।
৩. আমার সবচেয়ে অপ্রিয় ছিল ম্যাপের প্রশ্ন, আর সেটির জন্য একটি সহজ টিপ (‘টিপস’ নয়, সেটি বহুবচন)। ম্যাপের ‘স্টার্ট’ লেখা তিরচিহ্নিত অংশটি আপনার দিকে ঘুরিয়ে নেবেন, উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ডান-বাঁ যেন আপনার মোতাবেক হয়।

রিডিং
১. এই অংশে অনেকে প্যাসেজের আগে প্রশ্নগুলো দেখে নিতে পছন্দ করেন। প্রথমে যে প্যাসেজগুলোই পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি কোন পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা পরখ করে দেখুন।
২. আবারও বলব, কি-ওয়ার্ড দাগিয়ে নিন। প্রশ্নে দাগিয়ে নিতে পারেন, তখন প্যাসেজে সেই শব্দ বা তার সমার্থক শব্দ পেলেই বুঝবেন এখানে উত্তর লুকিয়ে আছে। আইইএলটিএসের প্যাসেজগুলো আসলে প্যাসেজ নয়, একেকটা এসে (essay)। তাই দ্রুতপঠন ও গুরুত্বপূর্ণ অংশগুলো পড়তে পারা (স্কিম করা) খুব জরুরি।
৩. ম্যাচিং–জাতীয় প্রশ্ন এলে যে অপশনগুলো ব্যবহার করে ফেলেছেন, তার পাশে উত্তরের নম্বর (সাধারণত রোমান নিউমেরাল) লিখে ফেলুন। অপশনগুলো কেটে দেবেন না, বরং নম্বর লিখলে পরে ভুল হয়ে গেলে রাবার দিয়ে মুছে উত্তর বদলে নেওয়ার সুযোগ থাকে।

রাইটিং
১. লেখার হাত সবার ভালো হবে, এমন কোনো কথা নেই, তবে নিজেকে চ্যালেঞ্জ করার অনেক সুযোগ রয়েছে। আমার বাবা যেভাবে ছোটবেলায় আমাকে দৈনন্দিন বিষয়ে লেখাতেন, আপনিও তেমনটা করতে পারেন। নিয়মিত লেখার অভ্যাস থাকলে গ্রামারের ভুল সংশোধন করে নিলে লেখার মান উন্নত হবেই।
২. আমি বলব, ‘পার্ট টু’ দিয়ে শুরু করুন ও ৩০ মিনিটে ২৫০ শব্দ লিখতে নিজেকে প্রস্তুত করুন। পরীক্ষার হলে যদিও দ্বিতীয় সেকশনের জন্য ৪০ মিনিট পাবেন, তবু সাবধানের মার নেই। ভূমিকার মধ্যে একটি বাক্যে কী কী যুক্তি দিচ্ছেন, তা পরীক্ষককে জানিয়ে দিন। প্রতিটি যুক্তির জন্য একটি প্যারা লিখুন, মোট চারটির বেশি নয়। শেষে উপসংহারে যুক্তিগুলোর কথা আবার নিয়ে আসুন এবং বলুন যে এই যুক্তিগুলোর কারণে আপনি এমনটা মনে করেন।
৩. প্রথম সেকশনে একটি গ্রাফ বা চার্টের ওপর লিখতে হয়। প্রথমেই দেখবেন কোনো বড় ধরনের উন্নতি বা অবনতি গ্রাফ দেখে বুঝতে পারছেন কি না। প্রথম প্যারাগ্রাফে সেটা লিখুন। তারপর বাকি গ্রাফটি ধীরে ধীরে বুঝিয়ে লিখুন।

স্পিকিং
১. স্পিকিংকে যমের মতো ভয় পাওয়ার কিছু নেই, এমনটা বলছি না। তবে ভয় পেলে চলবে না। মক টেস্ট দেওয়ার সময় স্পিকিং মক দিতে এবং মক পরীক্ষকের পরামর্শ নিতে ভুলবেন না।
২. স্পিকিংয়ের মাঝামাঝি পর্যায়ে এক মিনিট প্রস্তুতি নিয়ে দুই মিনিট উপস্থিত বক্তৃতা অংশটির জন্য আয়নার সামনে, বন্ধুদের সঙ্গে ও আত্মীয়স্বজনের সঙ্গে চর্চা করলে মানুষের সামনে কথা বলার জড়তা কেটে যাবে।
৩. চেষ্টা করবেন কোনো শব্দ ভুলভাল বলে ফেললে একটু কৌতুকের ছলে সামলে নিতে। আমার পরীক্ষার সময় আমি বেশ ভয় পেয়েছিলাম বুঝতে পেরে হেসে বলেছি, ‘I shouldn’t be nervous today of all days right?’ পরীক্ষকও আমার সঙ্গে হেসে ফেলেন। তাতে আমার স্পিকিং খারাপ হয়নি।

দিন শেষে আইইএলটিএস একটি পরীক্ষাই বটে। তবে এটুকু বলব, উচ্চশিক্ষার পথে আপনার পরীক্ষার পালা তো সবে শুরু! কানাডার মেকমাস্টার বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড কালচারাল স্টাডিজ (ইসিএস) বিভাগে পড়তে এসে আমি সেই পরীক্ষার চাপ হাড়ে হাড়ে টের পাচ্ছি। জীবন কখনো থেমে থাকে না, তাই জীবনযুদ্ধও শেষ হওয়ার নয়।

©️ প্রথম আলো (মূল লেখার লিংক কমেন্ট বক্সে পাবেন)
The IELTS Route
Your Passion, Your Path Of Success.
Do Follow and Stay Connected With Us

✅ IELTS Reading A to Z Tips & Tricks (Target: Band 7+)🧩 PART 1: IELTS Reading Format জানো*Total time: 60 minutes*Number ...
18/07/2025

✅ IELTS Reading A to Z Tips & Tricks (Target: Band 7+)

🧩 PART 1: IELTS Reading Format জানো

*Total time: 60 minutes
*Number of passages: 3
*Total questions: 40
*No extra time for transferring answers

🎯 তাই প্রতিটি প্রশ্নে গড় সময়: 1.5 মিনিটের কম.

🛠 PART 2: Question Types & Strategies (With Tricks)

1. ✅ True / False / Not Given.

Trick:

* "False" = ভুল তথ্য
* "Not Given" = তথ্য নেই
📌 *Keyword matching করো, exact meaning বোঝো*
🔍 Practice skimming & scanning for keywords

2. ✅ Matching Headings.

Trick:

* প্রথম ও শেষ লাইন ভালো করে পড়ো
* "Main idea" ধরতে শেখো
* Confusing words থেকে সাবধান (like example, reason, background — these are not always the main idea)

3. ✅ Matching Information

Trick:

* প্রতিটি তথ্য কোন প্যারায় আছে, তা খুঁজে বের করতে হবে
* প্রথমে প্যারাগুলোর নাম্বার লিখে নাও (A, B, C...)
* তারপর keyword নিয়ে খোঁজ করো

4. ✅ Sentence Completion / Summary Completion.

**Trick:

* Grammar + Vocabulary knowledge.দরকার
* কতটা word limit (e.g. NO MORE THAN TWO WORDS) খেয়াল রাখো
* Passage থেকে exact words নিতে হয়

5. ✅ MCQ (Multiple Choice Questions)

Tricks:

* Option আগে পড়ে নাও
* Passage থেকে relevant অংশে গিয়ে exact meaning বোঝো
* একাধিক option মিলতে পারে — তাই carefully eliminate করো

6. ✅ List of Names / Matching People*

Trick:

* প্রতিটি নামের সাথে কী কাজ করছে সেটি খুঁজো
* Initials বা পদবির খেয়াল রাখো (Dr. Smith ≠ Mr. Smith)

🔁 PART 3: Reading Skills (A–Z Improvement Plan)

🧠 A.Skimming:

* পুরো প্যাসেজটা ১-২ মিনিটে চোখ বুলিয়ে মূল আইডিয়া বোঝো
*টাইপ: Title, Headings, First/Last line of paragraph
👁 B.Scanning:

* Specific word বা তথ্য খুঁজে বের করো (like names, dates, numbers)

📌 C.Keyword Technique:

* প্রশ্নে important word/phrase আন্ডারলাইন করো
*Synonym চিনে নিতে শিখো
(e.g. “kids” → “youngsters”, “children”, “minors”)

---

🗓️ PART 4: Daily Practice Routine (30 Days Plan)

| দিন | ফোকাস .
| ১–৫ | Skimming + Scanning প্র্যাকটিস
| ৬–১০ | TFNG + MCQ
| ১১–১৫ | Matching Headings + Info
| ১৬–২০ | Summary + Sentence Completion
| ২১–২৫ | Full Mock Practice (with time)
| ২৬–৩০ | Review + Mistake Correction

✍️ PART 5: Bonus Tips for 7+ Band

✅ Always practice with a timer.
✅ Don't panic if you can't understand every word.
✅ Move on if stuck — come back later
✅ Use IELTS Cambridge Books (1–18)
✅ Keep a mistake logbook** – ভুলগুলো লিখে রাখো
✅ Learn synonyms – Vocabulary is KEY.
✅ Read English newspapers, magazines daily.

🔧 Best Tools/Resources:

Cambridge IELTS Books 1–18 (PDF)
IELTS Liz YouTube
IELTS Advantage Blog
IELTS Simon’s Reading Lessons
Grammarly / Quillbot (for paraphrasing practice).
The IELTS Route
Your Passion, Your Path Of Success.
Do Follow and stay connected with us.

UK পড়াশোনার পথে: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির পূর্ণ গাইডভিসা প্রসেসিং ও কাগজপত্র – শুরুটা হোক পরিপূর্ণ প্রস্...
14/07/2025

UK পড়াশোনার পথে: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির পূর্ণ গাইড

ভিসা প্রসেসিং ও কাগজপত্র – শুরুটা হোক পরিপূর্ণ প্রস্তুতির সাথে

UK-তে আসার প্রথম ধাপই হচ্ছে ভিসা আবেদন। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে CAS (Confirmation of Acceptance for Studies) letter, যা তোমার ইউনিভার্সিটি থেকে পাবে।

তারপর যা যা লাগবে:
• ২৮ দিন মেয়াদি ব্যাংক স্টেটমেন্ট (মতান্তরে স্পন্সরের)
• IELTS সার্টিফিকেট বা ইংরেজি দক্ষতার প্রমাণ
• টিবি টেস্ট রিপোর্ট
• সমস্ত ডকুমেন্টস ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে।

👉 Double-check all documents before submitting the visa application. Mistakes can lead to refusal.

২️⃣ কী কী আনতে হবে – ব্যাগ গোছানোর পরামর্শ

🧳 সব কিছু আনতে হবে এমন না, কিন্তু কিছু জিনিস থাকলে জীবন অনেক সহজ হবে:
• শীতের কাপড় (কিন্তু ভারি জ্যাকেট UK থেকে কেনা ভালো)
• হালকা কিছু মসলা (jeera, morich, masala), প্রেসক্রিপশনসহ ওষুধ
• ছোট প্রেসার কুকার, নামাজের জায়নামাজ
• UK plug adapter (Type G) – এটা অবশ্যই আনবে

🎒 হ্যান্ড লাগেজে কিছু শুকনা খাবার (like muri, dry cake) রাখলে প্লেনে কাজে দিবে।

৩️⃣ কোথায় থাকবেন – অ্যাকমোডেশন গাইড

✅ University hall, private student house বা shared accommodation – সব কিছুরই সুবিধা অসুবিধা আছে।
• University hall safe and close to campus.
• Private house or flat-sharing gives more freedom and can be cost-effective.

Try to choose a place with good transport links and nearby grocery stores.

৪️⃣ পড়াশোনা ও ক্যাম্পাস লাইফ – নতুন এক অভিজ্ঞতা

UK-তে পড়াশোনা অনেকটাই independent learning based.
Lectures-er cheye beshi emphasis thake assignment, research, r self-study te।

📚 প্রতিটি এসাইনমেন্টে Turnitin এর মাধ্যমে plagiarism চেক করা হয়, তাই কপি-পেস্ট করা থেকে বিরত থাকো।

🤝 বিভিন্ন দেশের স্টুডেন্টদের সাথে মিশে networking বাড়াও – this is one of the most valuable parts of studying abroad.

৫️⃣ পার্ট-টাইম চাকরি – ইনকাম + অভিজ্ঞতা

UK student visa allows 20 hours/week part-time job during term time, and full-time during holidays.

🛍️ Job পেতে হলে:
• UK-style CV বানাও
• NI (National Insurance) Number apply করতে হবে
• Local shops, restaurants, warehouse, supermarket এ কাজ পাওয়া যায়

Part-time job helps improve communication skills and gives you real-world UK experience.

৬️⃣ মানসিক প্রস্তুতি ও খাপ খাওয়ানো

🇬🇧 UK’r weather onekta gloomy, bar-bar brishti hoy – mentally prepare yourself.
🍛 খাবার অনেক সময় ফিকে লাগতে পারে – নিজে রাঁধতে শিখে আসলে সুবিধা হবে।

🏡 Homesickness hobe – এটা স্বাভাবিক। বন্ধুবান্ধব তৈরি করো, দেশ থেকে যোগাযোগ রাখো, এবং বাংলাদেশি community’র সাথে যোগাযোগ রাখো।

🔚 শেষ কথাঃ

UK তে পড়তে আসা মানে শুধু একটা ডিগ্রি না – এটা একটা লাইফ ট্রান্সফর্মিং জার্নি।
ঠিকভাবে প্রস্তুতি নিলে, তুমি পড়াশোনা, কাজ, ও জীবন সব দিক থেকেই সফল হতে পারবে।

Best of luck for your UK journey!
Let your dreams take flight ✈️🇬🇧

Masud khan ( Dadu Bangladeshi )
MSc Strategic and Digital Marketing
University of South WWales

The IELTS Route
Your Passion, Your Path Of Success.

12/07/2025

১ আগস্ট থেকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ব্যতীত দেশের অন্য কোনও শহরে পেপার-বেইজড IELTS পরীক্ষা নেওয়া হবে না।

IELTS রিডিং এ Band 5 থেকে 7/7.5 স্কোর পেতে নিচে দেয়া টিপসগুলো ফলো করুন১. ভোকাবুলারি ব্যাংক ডেভেলপ করুন। অনেক শিক্ষার্থী...
11/07/2025

IELTS রিডিং এ Band 5 থেকে 7/7.5 স্কোর পেতে নিচে দেয়া টিপসগুলো ফলো করুন

১. ভোকাবুলারি ব্যাংক ডেভেলপ করুন। অনেক শিক্ষার্থী অপরিচিত শব্দ বুঝতে পারেন না, যার কারণে পুরো প্যাসেজের অর্থ বোঝা কঠিন হয়। প্রতিদিন ৫০ টি নতুন শব্দ শিখুন। বিশেষ করে অ্যাকাডেমিক শব্দ (Academic Word List - AWL)

শব্দের অর্থ, ব্যবহার, এবং synonym - antonym শব্দ জানুন। আপনাদের জন্য আমাদের ডেভেলপ করা হাই ফ্রিকোয়েন্সি ১২০০ & ৫০০ ওয়ার্ড এর রিসোর্স রয়েছে, যে শব্দগুলো IELTS খুব কমনলি এসে থাকে।

২. টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করুন

৩টি প্যাসেজে মোট ৪০টি প্রশ্ন থাকে এবং সময় মাত্র ৬০ মিনিট। সময়ের চাপে অনেকেই সব প্রশ্নের উত্তর শেষ করতে পারেন না।

সহজ প্যাসেজের জন্য সর্বোচ্চ ১৭ মিনিট, মিডিয়াম আর জন্য ২০ মিনিট এবং কঠিন প্যাসেজের জন্য ২৩ মিনিট সময় ধরে প্র্যাকটিস করুন।

৩. স্ক্যানিং ও স্কিমিং টেকনিক ফলো করুন

প্রশ্ন আগে পড়ে নিন, তারপর প্যাসেজে উত্তর খুঁজুন। প্রতিটি প্রশ্নে Keywords আইডেন্টিফাই করে নিন।

পুরো প্যাসেজ পড়তে যাবেন না।

স্কিমিং: দ্রুত প্যাসেজের মূল ধারণা ধরার জন্য প্রথম ও শেষ লাইনগুলো পড়ুন।

স্ক্যানিং: নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কীওয়ার্ড ব্যবহার করে প্যাসেজ স্ক্যান করুন

৪. প্রশ্নের ধরণ বুঝতে সমস্যা:

অনেকেই Matching Headings, True/False/Not Given, Sentence Completion ইত্যাদি প্রশ্নের ফরম্যাট ভালোভাবে বোঝেন না।

প্রতিটি প্রশ্নের সলভ করার টেকনিক এবং স্ট্র্যাটেজি ভালোভাবে বুঝে নিন।

True/False/Not Given এবং Matching টাইপ প্রশ্নগুলোর জন্য বিশেষ অনুশীলন প্রয়োজন।

৫. পড়ার অনুশীলনের অভাব (Lack of practice with academic texts):

IELTS রিডিংয়ের ভাষা ও স্টাইল একাডেমিক ধরনের হয়। অনেকেই এমন ধরনের লেখা নিয়মিত পড়েন না।

কেবল ক্যামব্রিজ রিডিং প্যাসেজগুলো লাইন বাই লাইন পড়ার অভ্যাস করুন। বুঝে বুঝে পড়ুন। আন্ডারস্ট্যান্ডিং এবং ভোকাবুলারি ইমপ্রুভ করুন। এই হ্যাবিট আপনাকে ২ মাসের মধ্যে রিডিং ফ্লুয়েন্সি এনে দিবে।

৬. একই প্রশ্নে বারবার একই ভুল করবেন না। প্রতিটি ভুলের কারণ খুঁজে বের করুন। কোথায় কী ভুল হয়েছিল সেটা নোট করুন। তারপর নেক্সট টাইম সেই প্রবলেম এর সলিউশন করার পরেই আবার প্র্যাকটিস করবেন

৭. এক্সাম কন্ডিশনে মক টেস্ট দিন। পরীক্ষার স্ট্রেস এর সাথেও অভ্যস্ত হোন। এখান থেকে নিজের বেস্ট পারফরম্যান্স বের করে আনুন।

ভুল উত্তর হলেও হতাশ হবেন না, প্রতিদিন অল্প করে হলেও নিয়মিত অনুশীলন চালিয়ে যান।
Copy: Facebook.
The IELTS Route
Your Passion, Your Path Of Success.
Do Follow and Stay Connected With Us.

🗓️ June, 2025 মাসে যারা IELTS Writing Exam দিয়েছে, তাদের কাছ থেকে সংগৃহীত এবং📘 বিভিন্ন page and Group,🌐 IELTS স...
11/07/2025

🗓️ June, 2025 মাসে যারা IELTS Writing Exam দিয়েছে, তাদের কাছ থেকে সংগৃহীত এবং
📘 বিভিন্ন page and Group,
🌐 IELTS সংশ্লিষ্ট ওয়েবসাইট,
📲 Telegram Group থেকে সংগ্রহ করা হয়েছে Real Exam Questions

📚 যারা সামনে IELTS Exam Test দিবেন, তারা এখনই প্রস্তুতি শুরু করে দিন এই প্রশ্নগুলোর মাধ্যমে!
Copy from Jibon IELTS
The IELTS Route
Your Passion, Your Path Of Success.
Do Follow and stay connected with us.

Writing is an essential component of the IELTS exam, particularly in Task 1, where you need to utilize various types of ...
11/07/2025

Writing is an essential component of the IELTS exam, particularly in Task 1, where you need to utilize various types of conjunctions. Here are some conjunctions you can practice using while preparing for the writing section.
Save this information and stay connected with us for more tips and resources.
The IELTS Route
Your Passion, Your Path to Success.

Word Meaning can be key issue in Reading Module.The IELTS Route Your Passion, Your Path Of Success.                     ...
06/07/2025

Word Meaning can be key issue in Reading Module.

The IELTS Route
Your Passion, Your Path Of Success.

You have to know how to say sorry in different way in English. Here some of examples below:- 🙏 ক্ষমা চাওয়ার জন্য (Apolog...
06/07/2025

You have to know how to say sorry in different way in English. Here some of examples below:-

🙏 ক্ষমা চাওয়ার জন্য (Apologizing):

1. আমি দুঃখিত – I am sorry.

2. আমাকে ক্ষমা করবেন – Please forgive me.

3. আমি ভুল করেছি – I made a mistake.

4. আমার দ্বারা ভুল হয়েছে – I have made an error.

5. আমি আপনার অনুভূতিতে আঘাত করতে চাইনি – I didn’t mean to hurt your feelings.

6. ইচ্ছাকৃত ছিল না – It wasn’t intentional.

7. দয়া করে রাগ করবেন না – Please don’t be angry.

8. আমি খুবই লজ্জিত – I am truly ashamed.

9. আমি এর জন্য অনুতপ্ত – I regret this.

10. আমাকে আর একটা সুযোগ দিন – Please give me another chance.

😔 সহানুভূতি প্রকাশের জন্য (Expressing sympathy):

11. তোমার কষ্টের জন্য দুঃখিত – I’m sorry for your pain.

12. এই দুঃখের সময়ে আমি তোমার পাশে আছি – I’m with you in this sorrowful time.

13. এমনটা ঘটেছে শুনে খারাপ লাগল – I’m sorry to hear that happened.

14. আপনার ক্ষতির জন্য আমি দুঃখিত – I’m sorry for your loss.

15. আমি জানি এটা কতটা কষ্টদায়ক – I know how painful this is.

16. তুমি যা বলছো, সেটা শুনে কষ্ট পেলাম – I’m saddened to hear what you said.

17. আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি – I understand your situation.

18. আমি তোমার জন্য প্রার্থনা করবো – I’ll pray for you.

19. এমনটি হওয়া উচিত ছিল না – This shouldn’t have happened.

20. সব ঠিক হয়ে যাবে – Everything will be okay.

😞 বিরক্তি বা ভুল বুঝাবুঝি হলে (For misunderstandings or accidents):

21. আমি ভুল বুঝেছি – I misunderstood.

22. আমি বুঝতে পারিনি – I didn’t realize.

23. আমি আপনার অবস্থান বুঝতে পারিনি – I didn’t see your point.

24. আমার আচরণ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তবে দুঃখিত – I’m sorry if my behavior hurt you.

25. দয়া করে এটিকে ভুল বোঝো না – Please don’t take this the wrong way.

26. আমি আপনার কথা ঠিকমতো ধরতে পারিনি – I couldn’t catch what you meant.

27. ভুলে হয়েছে – It was by mistake.

28. এটা আমার অজান্তে হয়েছে – It happened unknowingly.

29. অনিচ্ছাকৃত ছিল – It was unintentional.

30. আমি আপনাকে কষ্ট দিতে চাইনি – I didn’t want to hurt you.

Happy Independent Day 🇺🇸
06/07/2025

Happy Independent Day 🇺🇸

Happy Independence Day! 🇺🇸🦅🎆

Address

Habiganj
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when The IELTS Route posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share