Pace Academy - পেইস একাডেমি, বানিয়াচং

Pace Academy - পেইস একাডেমি, বানিয়াচং An English Learning Center

📚✈️ Annual Study Tour – 2026 ✈️📚Proudly organised by the Students of Pace Academy 🎓🗓 24 January 2026📌 Sreemongal & Madho...
24/01/2026

📚✈️ Annual Study Tour – 2026 ✈️📚

Proudly organised by the Students of Pace Academy 🎓

🗓 24 January 2026

📌 Sreemongal & Madhobpur Lake

🌿 Nature | 🧠 Learning | 🤝 Friendship | 📸 Memories

আমি বরাবরই আন্তরিকভাবে চাইছিলাম বানিয়াচংয়ে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা...
22/01/2026

আমি বরাবরই আন্তরিকভাবে চাইছিলাম বানিয়াচংয়ে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনায় সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে ইংরেজি ভাষা চর্চা করতে পারবে। আলহামদুলিল্লাহ, সবার দোয়া ও সহযোগিতায় সেই স্বপ্নের খানিকটা হলেও বাস্তবায়ন শুরু হয়েছে।

তবে এখনো অনেক কাজ বাকি। সময়, সুযোগ ও নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে চাইলেও সবকিছু একসাথে করে ওঠা সম্ভব হচ্ছে না। তারপরও আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ।

নিজের জন্মস্থান—যেখানে আমার পুরো শৈশব এবং কৈশোরের প্রথম অধ্যায় কেটেছে—সেই বানিয়াচংকে কেন্দ্র করে, বিশেষ করে শিক্ষা খাতে, আমার বহু স্বপ্ন ও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি ধাপে ধাপে এগিয়ে চলেছি। কাজের পাশাপাশি নিজেকে আরও দক্ষ ও পরিণত করে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছি।

এই স্বপ্ন ও পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে আমার পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং এলাকার সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক দোয়া, পরামর্শ ও দিকনির্দেশনা একান্ত প্রয়োজন। আমি সবার কাছে দোয়া কামনা করছি। একই সঙ্গে বড়দের মূল্যবান পরামর্শ সবসময়ই সাদরে গ্রহণ করতে চাই।

আশা করি, আপনারা অতীতের মতো ভবিষ্যতেও আমাকে আপনাদের স্নেহ, পরামর্শ ও দিকনির্দেশনার ছায়ায় আগলে রাখবেন।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।

ছবিগুলো আজ (২২.০১.২০২৬) স্টাডি ট্যুর সংক্রান্ত মিটিং চলাকালীন তোলা।

মনসুরুল হক
চেয়ারম্যান এন্ড সিইও
পেইস একাডেমি, বানিয়াচং

Pace Academy - পেইস একাডেমি, বানিয়াচং

নতুন বছরের বিশেষ অফারে Spoken English ও Kids' English এ ভর্তি চলছে। আপনার ভর্তি নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
12/01/2026

নতুন বছরের বিশেষ অফারে Spoken English ও Kids' English এ ভর্তি চলছে। আপনার ভর্তি নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

আজকের স্পিকার্স ক্লাবের দৃশ্য ❤️।আমাদের শিক্ষার্থীরা পেয়ার ওয়াইজ স্পিকিং  প্রাকটিস করছেন। আমাদের সকল শিক্ষার্থীদের সপ্তা...
12/01/2026

আজকের স্পিকার্স ক্লাবের দৃশ্য ❤️।

আমাদের শিক্ষার্থীরা পেয়ার ওয়াইজ স্পিকিং প্রাকটিস করছেন।

আমাদের সকল শিক্ষার্থীদের সপ্তাহে তিনদিন স্পিকার্স ক্লাবে অংশগ্রহণের সুযোগ রয়েছে। সকল কোর্সের শিক্ষার্থীরা মূল কোর্সের বাহিরে স্পিকার্স ক্লাবে এক বছরের ফ্রি একসেস পেয়ে থাকেন।

এই সুবর্ণ সুযোগ পেতে আমাদের যেকোনো কোর্সে আপনার ভর্তি নিশ্চিত করুন।

নতুন বছরের বিশেষ অফারে ভর্তিতে আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। যারা পেইস একাডেমিতে আস্থা রাখতে পেরেছেন তাঁদের সবাইকে অসংখ্য ধন...
08/01/2026

নতুন বছরের বিশেষ অফারে ভর্তিতে আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। যারা পেইস একাডেমিতে আস্থা রাখতে পেরেছেন তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা নতুন বছরে বানিয়াচংবাসীকে ভালো কিছু দিতে পারবো বলে দৃঢ় বিশ্বাস করি।

আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

আগামী শুক্রবার আমাদের Kids' English এর দুটো ব্যাচ শুরু হচ্ছে। তাছাড়া পরবর্তী রবিবারে Spoken English এর একটি ব্যাচ শুরু হচ্ছে।

উপরোক্ত ব্যাচ সমূহে কয়েকটা সিট খালি আছে। চাইলে ব্যাচ শুরুর আগ পর্যন্ত ভর্তি হতে পারবেন।

ধন্যবাদ

মনসুরুল হক
চেয়ারম্যান ও সিইও
পেইস একাডেমি, বানিয়াচং।

01328-489774

পেইস একাডেমিতে নতুন বছরের বিশেষ অফারে ভর্তি চলছে। ১১ ই জানুয়ারি থেকে শুরু হওয়া Spoken English ব্যাচে আর মাত্র অল্প কয়েকট...
08/01/2026

পেইস একাডেমিতে নতুন বছরের বিশেষ অফারে ভর্তি চলছে। ১১ ই জানুয়ারি থেকে শুরু হওয়া Spoken English ব্যাচে আর মাত্র অল্প কয়েকটি সিট খালি আছে। আপনার সিট নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা

পেইস একাডেমি
আজিজুর রহমান ম্যানসন (৩য় তলা), সাব - রেজিস্ট্রার অফিসের দক্ষিণ - পূর্ব গলি, বড় বাজার, বানিয়াচং।

01328489773

এটা ছিলো Study Tour - এর প্রথম মিটিং। উক্ত মিটিং এ স্টাডি ট্যুরের জন্য ২৪ শে জানুয়ারি রোজ শনিবার নির্ধারণ করা হয়। ছোট ছো...
07/01/2026

এটা ছিলো Study Tour - এর প্রথম মিটিং। উক্ত মিটিং এ স্টাডি ট্যুরের জন্য ২৪ শে জানুয়ারি রোজ শনিবার নির্ধারণ করা হয়। ছোট ছোট গ্রুপ করে শিক্ষার্থীদের বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেওয়া হয়।

আমাদের বিশ্বাস শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তুলবে। এই লক্ষ্যে আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের স্টাডি ট্যুর রিলেটেড বিভিন্ন ধরনের কার্যক্রমে প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

প্রকাশ থাকে যে, প্রথম ব্যাচ থেকে শুরু করে রানিং ব্যাচসমূহের ( মোট ১৯ টি ব্যাচের) শিক্ষার্থীদের অংশগ্রহণে স্পট নির্বাচনের লক্ষ্যে অনলাইন ভোট অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে স্টাডি ট্যুরের জন্য শ্রীমঙ্গল স্পট নির্বাচিত হয়।

রেজিস্ট্রেশনের ডেডলাইন, ফি ও অন্যান্য বিষয় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত জানতে ও স্টাডি ট্যুরের আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ফলো করুন। ধন্যবাদ।

বিস্তারিত জানতে

01328489773

English Debate Competition এর উপর Workshop নিচ্ছেন আমাদের সবার প্রিয় ইবাদ স্যার।
07/01/2026

English Debate Competition এর উপর Workshop নিচ্ছেন আমাদের সবার প্রিয় ইবাদ স্যার।

পেইস একাডেমিতে  নতুন বছরের বিশেষ অফারে ভর্তির ধুম পড়ছে। আজ অফিসের ফার্স্ট আওয়ারেই Spoken English এ ভর্তি নিশ্চিত করেছেন ...
06/01/2026

পেইস একাডেমিতে নতুন বছরের বিশেষ অফারে ভর্তির ধুম পড়ছে। আজ অফিসের ফার্স্ট আওয়ারেই Spoken English এ ভর্তি নিশ্চিত করেছেন ছবির তিনজন। আমাদের উপর আস্থা রাখার জন্য মো: সোহান মিয়া, মো: ঈসমাইল মিয়া ও মো : তুহিন আলিকে ধন্যবাদ। আপনাদের কাংখিত স্বপ্ন পূরণ হোক। শুভ কামনা রইলো।

১১ ই ফেব্রুয়ারি রোজ রবিবার থেকে শুরু হওয়া স্পোকেন ব্যাচে বিশেষ অফারে ভর্তি চলছে। নতুন ব্যাচের আসন প্রায় শেষের দিকে। আপনার ভর্তি নিশ্চিত করতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।

আমাদের ঠিকানা

পেইস একাডেমি
আজিজুর রহমান ম্যানসন (৩য় তলা), সাব - রেজিস্ট্রার অফিসের দক্ষিণ - পূর্ব গলি, বড় বাজার, বানিয়াচং।

01328489773

কোলাহলমুক্ত, নিরাপদ পরিবেশে অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে আমাদের সকল কোর্স পরিচালিত হয়। বড়দের পাশাপাশি শিশু ও কি...
06/01/2026

কোলাহলমুক্ত, নিরাপদ পরিবেশে অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে আমাদের সকল কোর্স পরিচালিত হয়। বড়দের পাশাপাশি শিশু ও কিশোরদের জন্য আমাদের রয়েছে Kids' English ( Junior) ও Kids' English ( Senior) নামে বিশেষ দু'টি কোর্স। স্কুল বন্ধের দিন ( শুক্রবার ও শনিবার) এই দু'টি ব্যাচের ক্লাস হয়ে থাকে।

বছরের শুরুতে সাধারণত স্কুল, মাদ্রাসায় পড়াশোনার চাপ তুলনামূলক কম থাকে। এই সময়টা উক্ত কোর্স সমূহের জন্য মোক্ষম সময়।

উক্ত দু'টি ব্যাচের শেষ সময়ের ভর্তি চলছে। আপনার সন্তানের সিট নিশ্চিত করতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা

পেইস একাডেমি

আজিজুর রহমান ম্যানসন (৩য় তলা), সাব - রেজিস্ট্রার অফিসের দক্ষিণ - পূর্ব গলি, বড় বাজার, বানিয়াচং।

প্রয়োজনে

01328489773

Address

Baniachang
Habiganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pace Academy - পেইস একাডেমি, বানিয়াচং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category